< 1 Wafalme 13 >
1 Mtu wa Mungu alikuja tokea Yuda kwa neno la BWANA kule Betheli. Naye Yeroboamu alikuwa amesimama karibu na madhabahu ili kufukiza uvumba.
১ধূপ জ্বালাবার জন্য যারবিয়াম যখন বেদির কাছে দাঁড়িয়ে ছিলেন তখন সদাপ্রভুর কথামত ঈশ্বরের একজন লোক যিহূদা থেকে বৈথেলে উপস্থিত হলেন।
2 Akalia kinyume na zile madhabahu kwa neno la BWANA: “Ee madhabahu, madhabahu” hivi ndivyo asemavyo BWANA, 'Tazama, mwana aitwaye Yosia atazaliwa katika familia ya Daudi, na juu yenu atawachinja makuhani ambao sasa wanafukiza uvumba mahali hapa pa juu kwa ajili yako. Juu yako watachoma mifupa ya watu.'”
২তিনি সদাপ্রভুর কথামত বেদির বিরুদ্ধে ঘোষণা করলেন, “ওহে বেদী, ওহে বেদী, সদাপ্রভু এই কথা বলছেন, ‘দায়ূদের বংশে যোশিয় নামে একটি ছেলের জন্ম হবে। উঁচু স্থানগুলোর যে যাজকেরা এখন তোমার উপর ধূপ জ্বালিয়েছে সেই যাজকদের সে তোমার উপরেই উৎসর্গ করবে এবং মানুষের হাড়ও পোড়াবে।’”
3 Kisha mtu wa Mungu akatoa ishara siku hiyohiyo, akisema, “Hii ndiyo isharaya kwamba BWANA amesema: 'Tazama, madhabahu zitavuunjika, na majivu yaliyo juu yatamwagika.”
৩ঐ একই দিনের ঈশ্বরের লোকটি একটা চিহ্নের কথা বললেন। তিনি বললেন, “সদাপ্রভু এই চিহ্নের কথা ঘোষণা করেছেন যে, এই বেদীটা ফেটে যাবে এবং তার উপরকার ছাই সব পড়ে যাবে।”
4 Naye mfalme aliposikia kile mtu wa Mungu alichosema, kwamba amelia kinyume cha zile madhabahu kule Betheli, Yeroboamu akanyosha mkono wake kutoka madhabahuni, akisema, “mkamateni.” Ndipo ule mkono aliokuwa ameunyosha dhidi ya mtu wa Mungu ukakauka, kiasi kwamba hakuweza kuurudisha mwenyewe.
৪বৈথেলে বেদির বিরুদ্ধে ঈশ্বরের লোকটী কথা শুনে রাজা যারবিয়াম বেদির উপর থেকে হাত বাড়িয়ে বললেন, “ওকে ধর।” কিন্তু যে হাতটি তিনি লোকটী দিকে বাড়িয়ে দিয়েছিলেন, সেটা শুকিয়ে গেল। তিনি আর সেটা কাছে টেনে নিতে পারলেন না।
5 Na ile madhabahu ikavunjika vipande vipande, na yale majivu yakamwagika kutoka madhabahuni, kama ilivyokuwa imefafanuliwa kuwa ndiyo ishara ya kwamba mtu wa Mungu alikuwa amepewa kwa neno la BWANA.
৫তাছাড়া বেদীটা ফেটে গেল এবং তার ছাই ছড়িয়ে পড়ল, যেমন সদাপ্রভু ঈশ্বরের লোকটী মাধ্যমে চিহ্নের বিষয়ে বর্ণনা করেছিলেন।
6 Mfalme Yeroboamu akajibu akimwambia mtu wa Mungu, “Msihi BWANA, Mungu wako akupe neema ili uniombee, ili kwamba mkono wangu urejee kwangu tena.” Kwa hiyo mtu wa Mungu akamwomba BWANA, na mkono wa mfalme ukarejea katika hali yake tena, na ukawa kama ulivyokuwa mwanzoni.
৬তখন রাজা ঈশ্বরের লোকটিকে বললেন, “আপনি আপনার ঈশ্বর সদাপ্রভুকে অনুরোধ করুন এবং আমার জন্য প্রার্থনা করুন যাতে আমার হাত আবার ভাল হয়ে যায়।” তাতে ঈশ্বরের লোকটি সদাপ্রভুকে অনুরোধ করলেন আর রাজার হাতটা আবার ভাল হয়ে আগের মত হয়ে গেল।
7 Yule mfalme akamwambia mtu wa Mungu, “twende nyumbani kwangu upate chakula, nami nitakupa zawadi.”
৭রাজা ঈশ্বরের লোকটিকে বললেন, “আপনি আমার বাড়িতে এসে আরাম করুন আর আমি আপনাকে একটা উপহার দেব।”
8 Yule mtu wa Mungu akamwambia mfalme, “Hata kama utanipa nusu ya miliki yako. staende na wewe, wala sitakula au kunywa maji mahali hapa,
৮কিন্তু ঈশ্বরের লোকটি উত্তরে রাজাকে বললেন, “আপনার সম্পত্তির অর্ধেকটা দিলেও আমি আপনার সঙ্গে যাব না কিম্বা কোনো খাবার বা জলও এখানে খাব না।
9 kwa sababu BWANA ameniamuru kwa neno lake, 'hutakula mkate wala kunywa maji, wala kurudi kwa njia ulioijia.'”
৯এর কারণ হল, সদাপ্রভুর কথামত আমি এই আদেশ পেয়েছি যে, তুমি কোনো খাবার খেয় না বা জল পান কর না এবং যে পথ দিয়ে যাবে, সেই পথ দিয়ে এস না।”
10 Kwa hiyo mtu wa Mungu akaondoka na hakurudi nyumbani kwa njia aliyokuja nayo huko Betheli.
১০কাজেই তিনি যে পথে বৈথেলে এসেছিলেন সেই পথে ফিরে না গিয়ে অন্য পথ ধরলেন।
11 Sasa kulikuwa na nabii mwingine mzee aliyekuwa akiishi Betheli, na mmoja wa wana wake akaja kumwambia mambo yote ambayo mtu wa Mungu amefanya siku hiyo kule Betheli. Wana wake wakamwambia pia maneno ambayo Yule mtu wa Mungu alimwambia mfalme.
১১বৈথেলে একজন বয়ষ্ক ভাববাদী বাস করতেন। ঈশ্বরের লোকটি সেই দিন সেখানে যা করেছিলেন তাঁর ছেলেরা গিয়ে তাঁকে তা সবই জানাল। রাজাকে তিনি যা বলেছিলেন তাও তারা তাদের বাবাকে বলল।
12 Baba yao akawaambia, “Alienda kwa njia gani?” Wale wanawe walikuwa wamemwona yule mtu wa Mungu kutoka Yuda njia aliyotumia kurudi.
১২তাদের বাবা তাদের জিজ্ঞাসা করলেন, “তিনি কোন পথে গেছেন?” যিহূদার সেই ঈশ্বরের লোকটি যে পথ ধরে চলে গিয়েছিলেন তাঁর ছেলেরা তা তার পথ তার পিতা কে দেখিয়েছিল।
13 Kwa hiyo akawaambia wanawe, “Nitandikeni punda.” Kwa hiyo wakamtandikia punda naye akampanda.
১৩তখন তিনি তাঁর ছেলেদের বললেন, “আমার জন্য গাধার উপরে গদি চাপাও।” তারা তা করলে পর তিনি তাতে চড়লেন।
14 Yule nabii mzee akamfuata yule mtu wa Mungu na akamkuta amekaa chini ya mti wa mwaloni; akamwambia, “Je, wewe ndiye mtu wa Mungu aliyetoka Yuda?” Naye akamjibu, “Mimi ndiye.”
১৪তারপর তিনি ঈশ্বরের লোকটী খোঁজে গেলেন। তিনি তাঁকে একটা এলোন গাছের তলায় বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, “আপনিই কি ঈশ্বরের সেই লোক যিনি যিহূদা দেশ থেকে এসেছেন?” উত্তরে তিনি বললেন, “হ্যাঁ, আমিই সেই লোক।”
15 Kisha yule nabii mzee akamwambia, “twende nyumbani kwangu ukale chakula.”
১৫তখন ভাববাদী তাঁকে বললেন, “আমার সঙ্গে বাড়ি চলুন, খাওয়া দাওয়া করুন।”
16 Yule mtu wa Mungu akamjibu, “Siwezi kurudi na wewe wala kuingia ndani na wewe, tena sitakula chakula wala kunywa maji pamoja na wewe mahali hapa,
১৬ঈশ্বরের লোকটি বললেন, “আমি আপনার সঙ্গে ফিরে যেতে পারি না কিম্বা আপনার সঙ্গে এই জায়গায় খাবার বা জল খেতেও পারি না।
17 kwa sababu niliamuriwa hivyo kwa neno la BWANA, 'Hautakula chakula wala kunywa maji kule, wala kurudi kwa njia utakayokuja nayo.'”
১৭কারণ ঈশ্বর আমাকে আদেশ দিয়ে বলেছেন যে, তুমি যেন সেখানে খাবার খেও না বা জল পান করো না কিম্বা যে পথে এসেছ সেই পথে ফিরে যেও না।”
18 Kwa hiyo yule nabii mzee akamwambia, “Mimi pia ni nabii kama ulivyo, na malaika amesema na mimi neno la BWANA, akisema, 'Mrudishe aje na wewe katika nyumba yako, ili aweze kula chakula na kunywa maji.'” Lakini alikuwa anamdanganya mtu wa Mungu.
১৮উত্তরে সেই ভাববাদী বললেন, “আমি আপনার মতই একজন ভাববাদী। সদাপ্রভুর কথামত একজন স্বর্গদূত আমাকে বলেছেন যেন আমি আপনাকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই যাতে আপনি খাবার ও জল খেতে পারেন।” কিন্তু তিনি তাঁকে মিথ্যা কথা বললেন।
19 Kwa hiyo yule mtu wa Mungu akarudi pamoja na yule nabii mzee na akala chakula nyumbani kwake na akanywa maji.
১৯ঈশ্বরের লোকটি তখন তাঁর সঙ্গে ফিরে গেলেন এবং তাঁর বাড়িতে খাওয়া দাওয়া করলেন।
20 Walipokuwa wamekaa mezani, neno la BWANA likamjia yule nabii aliyemrudisha,
২০তাঁরা তখনও টেবিলের কাছে বসে আছেন, এমন দিন যিনি ঈশ্বরের লোকটিকে ফিরিয়ে এনেছিলেন সেই ভাববাদীর কাছে সদাপ্রভুর বাক্য প্রকাশিত হল।
21 naye akalia kwa mtu wa Mungu aliyetoka Yuda, akisema “BWANA anasema, 'Kwa kuwa umeshindwa kutii nenola BWANA na umeshindwa kuishika amri ya BWANA ambayo Mungu wako alikupa,
২১যিহূদা থেকে আসা ঈশ্বরের লোকটিকে সেই ভাববাদী চিৎকার করে বললেন, “সদাপ্রভু এই কথা বলছেন যে, আপনি সদাপ্রভুর কথা অমান্য করেছেন এবং আপনাকে দেওয়া আপনার ঈশ্বর সদাপ্রভুর আদেশ আপনি পালন করেন নি।
22 bali umerudi na umekula chakula na kunywa maji mahali ambapo BWANA alikwambia usile chakula wala kunywa maji, basi mwili wako hautazikwa kwenye makaburi ya baba zako.'”
২২যে জায়গায় তিনি আপনাকে খাওয়া দাওয়া করতে নিষেধ করেছিলেন আপনি সেখানে ফিরে গিয়ে খাবার ও জল খেয়েছেন। কাজেই আপনার পূর্বপুরুষদের কবরে আপনার দেহ রাখা হবে না।”
23 Baada ya kula chakula na kunywa maji, Yule nabii akatandika punda wa mtu wa Mungu, yule mtu aliyerudi naye.
২৩ঈশ্বরের লোকটি খাওয়া দাওয়া শেষ করলে পর তাঁর জন্য সেই ভাববাদী তাঁর একটা গাধার উপর গদি চাপালেন।
24 Baada ya mtu wa Mungu kuondoka, akakutana na simba njiani na kumwua barabarani, na mwili wake uliachwa barabarani. Na yule punda akasimama pembeni yake, na yule simba naye akasimama pembeni ya ule mwili.
২৪ঈশ্বরের লোকটি রওনা হলে পর পথে একটা সিংহ তাঁকে রাস্তার উপরে পেয়ে মেরে ফেলল। তাঁর দেহটা রাস্তার উপরে পড়ে থাকল আর সেই দেহের পাশে দাঁড়িয়ে থাকল সেই গাধা আর সিংহ।
25 Watu walipopita na kuuona ule mwili umeachwa barabarani, na yule simba akisimama karibu na ule mwili, walikuja wakaeleza habari hiyo mjini kule ambako yule nabii mzee aliishi.
২৫কিছু লোক সেই পথ দিয়ে যাবার দিন দেখল একটি মৃতদেহ পড়ে আছে এবং দেখল তার পাশে একটা সিংহ দাঁড়িয়ে রয়েছে। তারা গিয়ে সেই বয়ষ্ক ভাববাদীর গ্রামে খবর দিল।
26 Yule nabii aliyemrudisha toka njiani aliposikia, akasema, “Yeye mtu wa Muugu ndiye aliyeshindwa kutii neno la BWANA. Kwa hiyo BWANA alimtoa kwa simba, ambaye amemrarua katika vipande vipande na kumwua, kama vile neno la BWANA lilivyokuwa limemwonya.”
২৬সেই কথা শুনে যে ভাববাদী তাঁকে তাঁর পথ থেকে ফিরিয়ে এনেছিলেন তিনি বললেন, “তিনি ঈশ্বরের সেই লোক যিনি সদাপ্রভুর আদেশ অমান্য করেছিলেন। সদাপ্রভু তাঁকে যে কথা বলেছিলেন সেই অনুসারেই তিনি তাঁকে সিংহের হাতে তুলে দিয়েছেন এবং সিংহ তাঁকে ছিঁড়ে মেরে ফেলেছে।”
27 Kwa hiyo yule nabii mzee akawaamnbia wanawe, akisema, “Tandikeni punda wangu,” nao wakamtandikia.
২৭তারপর সেই ভাববাদী তাঁর ছেলেদের বললেন, “আমার জন্য গাধার উপর গদি চাপাও।” ছেলেরা তাই করল।
28 Akaenda akaukuta mwili umeachwa barabarani, punda na simba wamesimama pembeni ya ule mwili. Yule simba hakuula ule mwili, wala hakumshambulia yule punda.
২৮তারপর তিনি গিয়ে দেখলেন রাস্তার উপরে মৃতদেহটা পড়ে রয়েছে আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে গাধা আর সিংহটা। সিংহটা সেই মৃতদেহ খায়নি আর গাধাটাকেও আঘাত করে নি।
29 Yule nabii akauchukua ule mwili wa mtu wa Mungu, akaulaza juu ya punda, na akaurudisha. Akaja kwenye mji wake kuomboleza na kuuzika.
২৯ঈশ্বরের লোকটিকে কবর দিতে ও তাঁর জন্য শোক প্রকাশ করতে সেই ভাববাদী তাঁর দেহটা তুলে নিয়ে গাধার উপর চাপিয়ে নিজের গ্রামে ফিরে গেলেন।
30 Akaulaza mwili kwenye kaburi lake, nao wakamwombolezea, wakisema, “Aa! ndugu yangu!”
৩০তিনি নিজের জন্য তৈরী করা কবরেই তাঁকে কবর দিলেন। তিনি ও তাঁর ছেলেরা এই বলে তাঁর জন্য শোক করতে লাগলেন, “হায়, ভাই আমার!”
31 Kisha baada ya kumzika, yule nabii mzee akawaambia wanawe, akasema, “Nitakapokufa, mtanizika kwenye kaburi ambalo tumemzika mtu wa Mungu. Mtalaza mifupa yangu pembeni mwa mifupa yake.
৩১তাঁকে কবর দেবার পর সেই ভাববাদী তাঁর ছেলেদের বললেন, “ঈশ্বরের লোকটিকে যেখানে কবর দেওয়া হয়েছে আমি মারা গেলে পর আমাকে সেই কবরেই কবর দিয়ো, আমার হাড় তাঁর হাড়ের পাশেই রেখো;
32 Kwa kuwa ule ujumbe uliosemwa na BWANA, dhidi ya madhabahu kule Betheli na dhidi ya nyumba zote za mahali pa juu katika mji wa Samaria, hakika yatatokea.
৩২কারণ বৈথেলের বেদী ও শমরিয়ার সব গ্রামের উঁচু স্থানগুলোর মন্দিরের বিরুদ্ধে সদাপ্রভুর কথামত তিনি যে বিষয় ঘোষণা করেছেন তা নিশ্চয়ই সফল হবে।”
33 Baada ya haya Yeroboamu hakuuacha uovu wake, aliendelea kuchagua makuhani wa kawaida kwa ajili ya mahali pa juu kutoka kwa watu wa kila aina. Yeyote ambaye angeweza kutumika alimtakasa kuwa kuhani.
৩৩এর পরেও যারবিয়াম তাঁর কুপথ থেকে ফিরলেন না বরং উঁচু স্থানগুলোর জন্য সব লোকদের মধ্য থেকে যাজক নিযুক্ত করলেন। যে কেউ যাজক হতে চাইত তাকেই তিনি উঁচু স্থানের যাজক হিসাবে নিযুক্ত করতেন।
34 Jambo hili likawa dhambi kwenye familia ya Yeroboamu na kusababisha familia yake kuangamizwa na kuondolewa kabisa katika uso wa dunia.
৩৪এই সব কাজ যারবিয়ামের বংশের পক্ষে পাপ হয়ে দাঁড়াল যেন তারা ধ্বংস হয় ও পৃথিবী থেকে মুছে যায়।