< 1 Wafalme 12 >

1 Rehoboamu akaenda Shekemu, kwa kuwa Israeli yote walikuwa wameenda Shekemu kumfanya awe mfalme.
রহবিয়াম শিখিমে গেলেন, কারণ ইস্রায়েলীয়েরা সকলে তাঁকে রাজা করার জন্য সেখানে গিয়েছিল।
2 Ikatokea kuwa Yeroboamu mwana wa Nebati akayasikia haya (Kwa kuwa alikuwa bado yuko Misri, ambako alikuwa amekimbilia kumkwepa mfalme Sulemani), Kwani Yeroboamu alikuwa anaishi Misri.
তখন নবাটের ছেলে যারবিয়াম মিশর দেশে ছিলেন, কারণ তিনি রাজা শলোমনের কাছ থেকে পালিয়ে সেখানে গিয়েছিলেন। মিসরে থাকার দিন তিনি যখন রহবিয়ামের রাজা হওয়ার খবর শুনলেন তিনি সেখান থেকে ফিরে এলেন।
3 Kwa hiyo wakatuma watu kumwita, na Yeroboamu pamoja na mkutano wote wa Israeli wakaja wakamwambia Rehoboamu,
লোকেরা যারবিয়ামকে ডেকে পাঠালেন এবং যারবিয়াম সব ইস্রায়েলীয়দের সঙ্গে রহবিয়ামের কাছে গিয়ে বললেন,
4 Baba yako aliifanya nira yetu kuwa nzito. Sasa ifanye kazi ngumu ya baba yako kuwa nyepesi kuliko nira ngumu ambayo baba yako alituwekea, nasi tutakutumikia.”
“আপনার বাবা আমাদের উপর একটা ভারী যোঁয়াল চাপিয়ে দিয়েছেন, কিন্তু এখন আপনি আমাদের উপর চাপানো সেই কঠিন পরিশ্রম কমিয়ে ভারী যোঁয়ালটা হালকা করে দিন; তাহলে আমরা আপনার সেবা করব।”
5 Naye Rehobiamu akawaambia, “Ondokeni kwa siku tatu, kisha nirudieni.” Kwa hiyo watu wakaondoka.
উত্তরে রহবিয়াম বললেন, “তোমরা এখন চলে যাও, তিন দিন পর আমার কাছে আবার এসো।” তাতে লোকেরা চলে গেল।
6 Mfalme Rehoboamu akatafuta ushauri kwa wazee waliokuwa wamesimama mbele ya Sulemani baba yake wakati wa uhai wake, naye akasema, “mnanishauri niwajibuje hawa watu?”
যে সব বৃদ্ধ নেতারা তাঁর বাবা শলোমনের জীবনকালে তাঁর সেবা করতেন রহবিয়াম তাঁদের সঙ্গে পরামর্শ করবার জন্য বললেন, “এই লোকদের উত্তর দেবার জন্য আপনারা আমাকে কি পরামর্শ দেন?”
7 Nao wakamwambia, “Kama wewe utakuwa mtumishi wa hawa watu na akawatumikia, na akawapa majibu ya maneno mema, ndipo watakapokuwa watumishi wako daima.”
উত্তরে তাঁরা তাঁকে বললেন, “আজকে যদি আপনি এই সব লোকদের সেবাকারী হয়ে তাদের সেবা করেন এবং তাদের অনুরোধ রক্ষা করেন তবে তারা সব দিন আপনার দাস হয়ে থাকবে।”
8 Lakini Rehoboamu akapuuzia ushauri aliopewa na wazee na akaenda kuomba ushauri kwa vijana ambao alikua pamoja nao wakasimama mbele yake.
কিন্তু রহবিয়াম বৃদ্ধ নেতাদের উপদেশ অগ্রাহ্য করে সেই সব যুবকদের সঙ্গে পরামর্শ করলেন যারা তাঁর সঙ্গে বড় হয়েছিল এবং তাঁর সেবা করত।
9 Akawaambia, “Mnanipa ushauri gani ili niweze kuwajibu hawa watu waliosema nami kwamba, 'ifanye nyepesi nira ambayo baba yako alituwekea'”
তিনি তাদের বললেন, “লোকেরা বলছে, ‘আপনার বাবা যে ভারী যোঁয়াল আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তা হালকা করুন।’ এই ব্যাপারে তোমাদের পরামর্শ কি? আমরা তাদের কি উত্তর দেব?”
10 Wale vijana waliokua pamoja na Rehoboamu wakamjibu, wakisema, “Waambie hawa watu kuwa baba yako Sulemani aliifanya nira yenu kuwa nzito lakini ninyi wenyewe mnaweza kuifanya rahisi. Uwaambie hivi, 'Kidole changu kidogo ni kinene kuliko kiuno cha baba yangu.
১০উত্তরে সেই যুবকেরা বলল, “যে সব লোকেরা আপনার বাবার চাপিয়ে দেওয়া ভারী যোঁয়াল হালকা করে দেবার কথা বলেছে তাদের আপনি বলুন যে, আপনার বাবার কোমরের চেয়েও আপনার কোড়ে আঙ্গুলটা মোটা।
11 Kwa hiyo sasa, ingawa baba yangu aliwatwika kongwa zito, Mimi nitaiongeza kongwa lenu. Baba yangu aliwaadhibu kwa mijeredi, Lakini mimi nitawaadhibu kwa nge.'”
১১এখন আমার বাবা তোমাদের উপর যে ভারী যোঁয়াল চাপিয়ে দিয়েছিলেন তা আমি আরও ভারী করব। আমার বাবা তোমাদের মেরেছিলেন চাবুক দিয়ে কিন্তু আমি তোমাদের মারব কাঁকড়া বিছা দিয়ে।”
12 Kwa hiyo siku ya tatu Yeroboamu na watu wote wakaja kwa Rehoboamu, kama mfalme alivyokuwa amewaelekeza aliposema, “mrudi kwangu siku ya tatu.”
১২পরে তৃতীয় দিনের আমার কাছে ফিরে এস, রাজার বলা এই কথা অনুসারে যারবিয়াম এবং সব লোক রহবিয়ামের কাছে তৃতীয় দিনের এল।
13 Naye mfalme akawaambia wale watu kwa ukali na akapuuzia ushauri wa wale wazee ule waliokuwa wamempatia.
১৩রাজা বৃদ্ধ নেতাদের উপদেশ অগ্রাহ্য করে লোকদের খুব কড়া উত্তর দিলেন।
14 Akawaambia akifuata ushauri wa wale vijana; akasema, “Baba yangu aliwatwika kongwa zito, lakini mimi nitaongeze kongwa lenu. Baba yangu aliwaadhibu kwa mijeredi, mimi nitawaadhibu kwa nge.”
১৪তিনি সেই যুবকদের পরামর্শ মত বললেন, “আমার বাবা তোমাদের যোঁয়াল ভারী করেছিলেন, আমি তা আরও ভারী করব। আমার বাবা চাবুক দিয়ে তোমাদের মেরেছিলেন, আমি তোমাদের কাঁকড়া বিছা দিয়ে শাস্তি দেব।”
15 Kwa hiyo mfalme hakuwasikiliza wale watu, kwa kuwa ilikuwa zamu ya tukio lililoletwa na BWANA, ili kwamba aweze kulitimiza neno lake ambalo alikuwa amelisema kupitia Ahiya.
১৫এই ভাবে রাজা লোকদের কথায় কান দিলেন না। কারণ শীলোনীয় অহিয়ের মধ্য দিয়ে সদাপ্রভু নবাটের ছেলে যারবিয়ামকে যে কথা বলেছিলেন তা পূর্ণ করবার জন্য সদাপ্রভু থেকেই এই ঘটনাটা ঘটল।
16 Israeli yote ilipoona kuwa mfalme hakuwasikiliza, watu wakamjibu wakimwambia, “Je, tuna sehemu gani kwa Daudi? Hatuna urithi kwa mwana wa Yese! Nenda kwenye hema zako, ewe Israeli. Sasa tazama kwenye nyumba yako, Daudi.” Kwa hiyo Israeli akarudi kwenye hema zake.
১৬ইস্রায়েলীয়েরা যখন বুঝল যে, রাজা তাদের কথা শুনবেন না তখন তারা রাজাকে বলল, “দায়ূদের উপর আমাদের কোনো দাবি নেই। যিশয়ের ছেলের উপর আমাদের কোনো অধিকার নেই। হে ইস্রায়েল, তোমরা নিজের তাঁবুতে ফিরে যাও। হে দায়ূদ, এখন তোমার নিজের গোষ্ঠী তুমি নিজেই দেখ।” কাজেই ইস্রায়েলীয়েরা যে যার বাড়িতে ফিরে গেল।
17 Lakini kwa watu wa Israeli waliokuwa wakiishi kwenye miji ya Yuda, Rehoboamu akawa mfalme juu yao.
১৭তবে যিহূদা গোষ্ঠীর গ্রাম ও শহরগুলোতে যে সব ইস্রায়েলীয় বাস করত রহবিয়াম তাদের উপরে রাজত্ব করতে থাকলেন।
18 Kisha mfalme Rehoboamu akamtuma Adoramu, aliyekuwa juu ya shokoa, lakini Waisraeli wote wakampiga kwa mawe wakamwua kwa mawe. Mflme Rehoboamu akakimbia haraka kwa gari lake kwenda Yerusalemu.
১৮যাদের কাজ করতে বাধ্য করা হত তাদের ভার যার উপরে ছিল সেই অদোরামকে রাজা রহবিয়াম ইস্রায়েলীয়দের কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু তারা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলল। তখন রাজা রহবিয়াম তাড়াতাড়ি তাঁর রথে উঠে যিরূশালেমে পালিয়ে গেলেন।
19 Kwa hiyo Israeli wakawa wapinzani dhidi ya nyumba ya Daudi mpaka leo.
১৯এই ভাবে ইস্রায়েলীয়েরা দায়ূদের বংশের বিরুদ্ধে বিদ্রোহ করল; অবস্থাটা আজও তাই আছে।
20 Ndipo Israeli yote waliposikia kuwa Yeroboamu alikuwa amerudi, walimwita kwenye kusanyiko lao wakamweka kuwa mfalme wa Israeli. Hapakuwepo na mtu aliyeifuata familia ya Daudi, isipokuwa tu kabila la Yuda.
২০যারবিয়ামের ফিরে আসার খবর শুনে ইস্রায়েলীয়েরা লোক পাঠিয়ে তাঁকে তাদের সভায় ডেকে আনল এবং সমস্ত ইস্রায়েলীয়দের উপর তারা তাঁকেই রাজা করল। কেবল যিহূদা বংশের লোকেরা ছাড়া আর কোনো বংশ দায়ূদের বংশের প্রতি বিশ্বস্ত থাকল না।
21 Rehoboamu alipofika Yerusalemu, akawakusanya wote wa nyumba ya Yuda na kabila la Benjamini; walichaguliwa wanaume wanajeshi 180, 000 ili wapigane na nyumba ya Israeli, kwa lengo la kurudisha ufalme kwa Rehoboamu mwana wa Sulemani.
২১যিরূশালেমে পৌঁছে রহবিয়াম যিহূদা ও বিন্যামীন গোষ্ঠীর সমস্ত লোককে যুদ্ধের জন্য জড়ো করলেন। তাতে এক লক্ষ আশি হাজার সৈন্য হল। এটা করা হল যাতে ইস্রায়েলীয়দের সঙ্গে যুদ্ধ করে রাজ্যটা আবার শলোমনের ছেলে রহবিয়ামের হাতে নিয়ে আসা যায়।
22 Lakini neno la Mungu likamjia Shemaya, mtu wa Mungu; likisema,
২২কিন্তু ঈশ্বরের লোক শময়িয়ের কাছে ঈশ্বরের এই বাক্য প্রকাশিত হল,
23 “Mwambie Rehoboamu mwana wa Sulemani, mfalme wa Yuda, na kwa nuymba yote ya Yuda na Benjamini, na kwa watu wote; uwaambie,
২৩তুমি যিহূদার রাজা শলোমনের ছেলে রহবিয়ামকে, যিহূদা ও বিন্যামীনের সমস্ত বংশকে এবং বাকি সব লোকদের বল যে,
24 “BWANA asema hivi, Usipigane wala kuwavamia ndugu zako watu wa Israeli. Kila mtu lazima arudi nyumbani kwake, kwa kuwa jambo hili nimelisababisha mimi.” Kwa hiyo wakalisikiliza neno la BWANA na wakrudi nyumbani kwa njia zao na wakalitii neno lake.
২৪“সদাপ্রভু বলেন, তোমরা যেও না, তোমাদের ভাইদের সাথে, ইস্রায়েলীয়দের সঙ্গে যুদ্ধ কর না; প্রত্যেকজন নিজের নিজের ঘরে ফিরে যাও, কারণ এই ঘটনা আমার মাধ্যমে হয়েছে।” অতএব তারা সদাপ্রভুর বাক্য মেনে তাঁর আদেশ অনুসারে ফিরে গেল।
25 Kisha Yeroboamu akaijenga Shekemu katika nchi ya milima ya Efraimu, na akaishi huko. Akatoka huko na kuijenga Penueli.
২৫পরে যারবিয়াম ইফ্রয়িমের পাহাড়ী এলাকার শিখিম গড়ে নিয়ে সেখানে বাস করতে লাগলেন। তিনি সেখান থেকে গিয়ে পনূয়েলও দুর্গের মত করে গড়ে নিলেন।
26 Yeroboamu akafikiri moyoni mwake, “Sasa ufalme utarudi kwenye nyumba ya Daudi.
২৬যারবিয়াম ভাবলেন, “এবার হয়তো রাজ্যটা আবার দায়ূদের বংশের হাতে ফিরে যাবে।
27 Kama hawa watu wataenda kutoa sadaka kwenye hekalu la BWANA kule Yerusalemu, basi mioyo ya hawa watu itarudi tena kwa bwana wao, kwa Rehoboamu mfalme wa Yuda. Wataniua na kurudi kwa Rehoboamu mfalme wa Yuda.”
২৭লোকেরা যদি যিরূশালেমে সদাপ্রভুর উপাসনা ঘরে বলিদান করার জন্য যায় তবে আবার তারা তাদের প্রভু যিহূদার রাজা রহবিয়ামের অধীনতা মেনে নেবে। তারা আমাকে মেরে ফেলে রাজা রহবিয়ামের কাছে ফিরে যাবে।”
28 Kwa hiyo mfalme Yeroboamu akatafuta ushauri na akafanya ndama wawili wa dhahabu; akawaambia watu, “Ni vigumu sana kwenu kwenda Yerusalemu. Tazameni, hawa ndiyo miungu yenu, Ee Israeli, iliyowatoa toka nchi ya Misri.”
২৮রাজা যারবিয়াম তখন পরামর্শ করে দুটো সোনার বাছুর তৈরী করালেন। তারপর তিনি লোকদের বললেন, “যিরূশালেমে যাওয়া তোমাদের জন্য খুব কষ্টের ব্যাপার। হে ইস্রায়েল, এঁরাই তোমাদের দেবতা, এঁরাই মিশর থেকে তোমাদের বের করে এনেছেন।”
29 Akamweka mmoja Betheli na mwingine Dani.
২৯বাছুর দুটার একটাকে তিনি রাখলেন বৈথেলে এবং অন্যটাকে রাখলেন দানে,
30 Kwa hiyo jambo hili likawa dhambi. Watu wakaenda kwa huyo na wengine kwa hawa, mpaka huko Dani.
৩০তাই লোকেরা পূজা করবার জন্য দান পর্যন্ত যেতে লাগল। এই ব্যাপারটা তাদের পাপের কারণ হয়ে দাঁড়াল।
31 Yeroboamu akajenga nyumba mahali pa juu na kufanya makuhani kutoka kwa watu wote, ambao hawakuwa wana wa Lawi.
৩১যারবিয়াম উঁচু স্থানগুলোতে মন্দির তৈরী করলেন এবং এমন সব লোকদের মধ্য থেকে যাজক নিযুক্ত করলেন যারা লেবির বংশের লোক ছিল না।
32 Yeroboamu akafanya sikukuu katika mwezi wa nane, katika siku ya kumi na tano ya mwezi, kama sikukuu ambayo iko Yuda, na akaenda juu kwenye madhabahu. Akafanya hivyo kule Betheli, akawatolea sadaka wale ndama aliokuwa amewatengeneza, na akaweka kuhani huko Betheli mahali pa juu alipokuwa amepatengeneza.
৩২যিহূদা এলাকার মধ্যে যে পর্ব হত সেই পর্বের মত অষ্টম মাসের পনের দিনের দিন তিনি বৈথেলেও একটা পর্বের ব্যবস্থা করলেন এবং নিজের তৈরী বাছুরের উদ্দেশ্যে বেদির উপর পশু উৎসর্গ করলেন। তিনি বৈথেলে পূজার উঁচু স্থানগুলোতে তাঁর তৈরী মন্দিরে যাজকও নিযুক্ত করলেন।
33 Yeroboamu akapanda kwenda kwenye madhabahu ambayo aliitengeneza kule Betheli katika siku ya kumi na tano ya mwezi wa nane, ndio mwezi aliokuwa amefikiri katika akili yake; akafanya sikukuu kwa watu wa Israeli n a akaenda madhabahuni kufukiza uvumba.
৩৩অষ্টম মাসের পনেরো দিনের র দিন বৈথেলে তাঁর তৈরী বেদীতে তিনি পশু উৎসর্গ করলেন। দিন টা তাঁর নিজেরই বেছে নেওয়া। এই ভাবে তিনি ইস্রায়েলীয়দের জন্য পর্বের ব্যবস্থা করলেন এবং ধূপ জ্বালাবার জন্য বেদীতে উঠলেন।

< 1 Wafalme 12 >