< 1 Yohana 5 >

1 Yeyote anayeamini kuwa Yesu ni Kristo amezaliwa na Mungu. Na yeyote ampendaye yeye ambaye ametoka kwa Baba pia huwapenda watoto wake.
যারা বিশ্বাস করে যে যীশুই সেই খ্রীষ্ট, তারা ঈশ্বর থেকেই জন্ম; এবং যারা জন্মদাতা পিতাকে ভালবাসে, তারা তাঁর থেকে জন্ম সন্তানকেও ভালবাসে।
2 Kwa hili twajua kwamba twawapenda watoto wa Mungu — tunapompenda Mungu na kutekeleza amri zake.
যখন ঈশ্বরকে ভালবাসি এবং তাঁর সব আদেশ মেনে চলি তখন জানতে পারি যে আমরা ঈশ্বরের সন্তানদের ভালবাসি।
3 Hivi ndivyo tunavyompenda Mungu kwamba twazishika amri zake. Na amri zake ni nyepesi.
কারণ ঈশ্বরের জন্য ভালবাসা হলো যেন আমরা তাঁর সব আদেশ মেনে চলি এবং তাঁর আদেশগুলি মোটেই কঠিন নয়।
4 Kwa kuwa kila aliyezaliwa na Mungu huushinda ulimwengu. Na huu ndio ushindi wa kuushinda ulimwengu, imani yetu.
কারণ যারা ঈশ্বর থেকে জন্ম তারা জগতকে জয় করে। এবং যা জগতকে জয়লাভ করেছে তা হলো আমাদের বিশ্বাস।
5 Ni nani aliyeushinda ulimwengu? Ni yule aaminiye kwamba Yesu ni Mwana wa Mungu.
কে জগতকে জয় করতে পারে? শুধুমাত্র সেই, যে বিশ্বাস করে যীশু ঈশ্বরের পুত্র।
6 Huyu ndiye aliyekuja kwa maji na damu- Yesu Kristo. Hakuja tu kwa maji bali kwa maji na damu.
ইনি সেই যীশু খ্রীষ্ট যিনি জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন, শুধুমাত্র জলে নয় কিন্তু জল ও রক্তের মাধ্যমে। এবং এটা হলো পবিত্র আত্মা যে সাক্ষ দেয়, কারণ পবিত্র আত্মা হলো সত্য।
7 Kwa kuwa kuna watatu washuhudiao:
আর তিনজন এখানে সাক্ষ্য দিচ্ছেন,
8 Roho, maji na damu. Hawa watatu hukubaliana. (Zingatia: Maneno haya “Baba, Neno, na Roho Mtakatifu” hayaonekani katika nakala bora za kale).
আত্মা, জল ও রক্ত এবং সেই তিন জনের সাক্ষ্য একই।
9 Kama tunaupokea ushuhuda wa wanadamu ushuhuda wa Mungu ni mkuu kuliko huo. Kwa kuwa ushuhuda wa Mungu ni huu- kwamba anao ushuhuda kuhusiana na Mwanawe.
আমরা মানুষের সাক্ষ্য নিয়ে থাকি, তবে ঈশ্বরের সাক্ষ্য তার থেকে মহান কারণ এটি ঈশ্বরের সাক্ষ্য, যেটা সাক্ষ তিনি নিজ পুত্রের সমন্ধে দিয়েছেন।
10 Yeye amwaminiye Mwana wa Mungu ana ushuhuda ndani yake mwenyewe. Na yeyote asiye mwamini Mungu amemfanya kuwa mwongo, kwa kuwa hakuuamini ushuhuda ambao Mungu ameuleta kuhusu Mwanawe.
১০যে ঈশ্বরের পুত্রের বিশ্বাস করে ঐ সাক্ষ্য তার মধ্যে আছে। যারা ঈশ্বরের ওপরে বিশ্বাস করে না তারা তাঁকে মিথ্যাবাদী করেছে; কারণ ঈশ্বর তাঁর নিজের পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন তা তারা বিশ্বাস করে নি।
11 Na ushuhuda ndio huu — kwamba Mungu alitupa uzima wa milele, na uzima huu umo ndani ya Mwanawe. (aiōnios g166)
১১আর সেই সাক্ষ্য হলো, ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তাঁর পুত্রের মধ্যে আছে। (aiōnios g166)
12 Aliye naye Mwana ana uzima. Asiyekuwa naye Mwana wa Mungu hana uzima.
১২ঈশ্বরের পুত্রকে যে পেয়েছে সে সেই জীবন পেয়েছে; ঈশ্বরের পুত্রকে যে পায়নি সে সেই জীবন পায়নি।
13 Nimewaandikia haya mweze kujua kwamba mnao uzima wa milele — ninyi mnaoamini katika jina la Mwana wa Mungu. (aiōnios g166)
১৩এই সব কথা তোমাদের কাছে লিখলাম যাতে তোমরা জানতে পার যে, তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করেছ তারা অনন্ত জীবন পেয়েছ। (aiōnios g166)
14 Na huu ndio ujasiri tulionao mbele zake, kwamba kama tukiomba kitu chochote sawa sawa na mapenzi yake, hutusikia.
১৪এবং তাঁর ওপর এই নিশ্চয়তা আছে যে, যদি তাঁর ইচ্ছা অনুযায়ী কিছু চাই, তবে তিনি আমাদের প্রার্থনা শোনেন।
15 Na kama tunajua kwamba hutusikia — chochote tumwombacho tunajua kwamba tunacho hicho tulichomwomba.
১৫আর যদি আমরা জানি যে, যা চেয়েছি তিনি তা শুনেছেন, তবে এটাও আমরা জানি যে, তাঁর কাছে যা চেয়েছি তা সব পেয়েছি।
16 Kama mtu amwonaye ndugu yake anatenda dhambi isiyopelekea kifo, yampasa kuomba na Mungu atampa uzima. Ninasema kwa wale ambao dhambi yao ni ile isiyopelekea kifo — Kuna dhambi ipelekeayo kifo — sisemi kwamba anapaswa kuomba kwa ajilli ya dhambi hiyo.
১৬যদি কেউ নিজের ভাইকে এমন পাপ করতে দেখে, যার পরিণতি মৃত্যু নয়, তবে সে অবশ্যই প্রার্থনা করবে এবং [ঈশ্বর] তাকে জীবন দেবেন, যারা মৃত্যুজনক পাপ করে না তাদেরকেই দেবেন। আবার মৃত্যুজনক পাপও আছে, তার জন্য আমি বলি না যে তাকে বিনতি প্রার্থনা করতে হবে।
17 Uasi wote ni dhambi — lakini kuna dhambi isiyopelekea kifo.
১৭সব অধার্মিকতাই পাপ কিন্তু সব পাপই মৃত্যুজনক নয়।
18 Tunajua ya kuwa aliyezaliwa na Mungu hatendi dhambi. Bali aliyezaliwa na Mungu hutunzwa naye salama daima, na yule mwovu hawezi kumdhuru.
১৮আমরা জানি, যারা ঈশ্বর থেকে জন্ম নিয়েছে তারা পাপ করে না, কিন্তু যারা ঈশ্বর থেকে জন্ম নিয়েছে, ঈশ্বর তাকে শয়তান থেকে রক্ষা করেন এবং সেই শয়তান তাকে ছুঁতে পারে না।
19 Tunajua kuwa sisi ni wa Mungu na tunajua kwamba ulimwengu wote uko chini ya utawala wa yule mwovu.
১৯আমরা জানি যে, আমরা ঈশ্বরের সন্তান; এবং জগতের সবাই শয়তানের ক্ষমতার অধীনে শুয়ে আছে।
20 Lakini twajua kwamba Mwana wa Mungu amekuja na ametupatia ujuzi, kwamba tunamjua yeye aliye kweli na kwamba tumo ndani yake yeye aliye kweli, hata katika Mwanawe Yesu Kristo. Ni Mungu wa kweli na uzima wa milele. (aiōnios g166)
২০আর আমরা এটা জানি যে, ঈশ্বরের পুত্র এসেছেন এবং আমাদেরকে বোঝবার জন্য যে মন দিয়েছেন, যাতে আমরা সেই সত্যকে জানি এবং আমরা সেই সত্যে আছি অর্থাৎ তাঁর পুত্র যীশু খ্রীষ্টে আছি; তিনিই হলেন সত্য ঈশ্বর এবং অনন্ত জীবন। (aiōnios g166)
21 Watoto wapenzi, jiepusheni na sanamu.
২১প্রিয় সন্তানেরা, তোমরা মুর্ত্তিগুলো থেকে দূরে থেকো।

< 1 Yohana 5 >