< 1 Nyakati 25 >
1 Daudi na viongozi wa wafanyakazi wa hema la kuabudia walichaguliwa kwa kazi baadhi walikuwa wana wa Asafu, Hemani, na Yeduthuni. Wanaume hawa walitabiri kwa vinubi, vifaa vya uzi, na upatu. Hii ni orodha ya wanaume walioifanya hii kazi:
১উপাসনা ঘরের সেবা কাজ করবার জন্য দায়ূদ এবং সৈন্যদলের সেনাপতিরা আসফ, হেমন ও যিদূথূনের ছেলেদের আলাদা করে নিলেন যাতে তাঁরা সুরবাহার, বীণা ও করতালের সঙ্গে গানের মধ্য দিয়ে ভাববাণী প্রকাশ করবে। যাঁরা এই কাজ করতেন তাঁদের তালিকা এই,
2 Kutoka wana wa Asafu: Zakuri, Yosefu, Nethania, na Asharela, wana wa Asafu, chini ya mwongozo wa Asafu, ambaye alitabiri chini ya uwangalizi wa mfalme.
২আসফের ছেলে সক্কুর, যোষেফ, নথনিয় ও অসারেল। তাঁরা রাজার আদেশে আসফের পরিচালনায় গানের মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য প্রকাশ করতেন।
3 Kutoka wana wa Yeduthuni: Gedalia, Zeri, Yeshaia, Shimei, Hashabia, na Matithia, sita kwa ujumla, chini ya mwongozo wa baba yao Yeduthuni, ambaye alipiga kinubi kwa kutoa shukurani na kumsifu Yahweh.
৩যিদূথূনের ছয়জন ছেলে গদলিয়, সরী, যিশায়াহ, শিমিয়ি, হশবিয় ও মত্তিথিয়। তাঁরা তাঁদের বাবা যিদূথূনের পরিচালনায় সুরবাহার বাজিয়ে সদাপ্রভুর প্রশংসা ও ধন্যবাদের মধ্য দিয়ে তাঁর বাক্য প্রকাশ করতেন।
4 Kutoka wana wa Hemani: Bukia, Matania, Uzieli, Shebueli, na yerimothi, Hanania, Hanani, Eliatha, Gidalti, Romamti Ezeri, yoshibekasha, Mallothi, Hothiri, na Mahaziothi.
৪হেমনের ছেলে বুক্কিয়, মত্তনিয়, উষীয়েল, শবূয়েল, যিরীমোৎ, হনানিয়, হনানি, ইলীয়াথা, গিদ্দল্তি, রোমাম্তী এষর, যশ্বকাশা, মল্লোথি, হোথীর ও মহসীয়োৎ।
5 Hawa wote walikuwa wana wa Hemani mfalme wa manabii. Mungu alimpa Hemani wana kumi na nne na mabinti watatu kwa ajili ya kumpa heshima.
৫এঁরা সবাই ছিলেন রাজার দর্শনকার হেমনের ছেলে। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে হেমনকে শক্তিশালী করবার জন্য ঈশ্বর তাঁকে চৌদ্দটি ছেলে ও তিনটি মেয়ে দিয়েছিলেন।
6 Hawa wote walikuwa chini ya mwongozo wa baba yao. Walikuwa ni waimbaji katika nyumba ya Yahweh, pamoja na upatu na vifaa vya uzi walivyohudumu katika nyumba ya Mungu. Asafu, Yeduthuni, na Hemani walikuwa chini ya uwangalizi wa mfalme.
৬ঈশ্বরের ঘরের সেবা কাজের জন্য এঁরা সবাই তাঁদের বাবা আসফ, যিদূথূন আর হেমনের পরিচালনার অধীন ছিলেন। তাঁরা রাজার আদেশে করতাল, বীণা ও সুরবাহার নিয়ে সদাপ্রভুর ঘরে গান বাজনা করতেন।
7 Wao na kaka zao walikuwa na uwelewa na walifundishwa kutengeneza muziki kwa Yahweh walikuwa na idadi ya 288.
৭সদাপ্রভুর উদ্দেশ্যে তাঁদের বংশের গান বাজনায় শিক্ষিত ও দক্ষ লোকদের নিয়ে তাঁদের সংখ্যা ছিল দুশো অষ্টাশি জন।
8 Walirusha kura kwa majukumu yao, wote sawa, sawa kwa vijana na kwa wazee, kwa walimua na kwa wanafunzi.
৮ছেলে বুড়ো, শিক্ষক ছাত্র সকলের কাজের পালা গুলিবাঁট করে ঠিক করা হয়েছিল।
9 Sasa kuhusu wana wa Asafu: kura ya kwanza iliangukia katika familia ya Yusufu; ya pili iliangukia katika familia ya Gedalia, idadi ya watu kumi na mbili;
৯আসফের পক্ষে প্রথম বারের গুলিবাঁটে যোষেফের নাম উঠল। দ্বিতীয় বারের গুলিবাঁটে উঠল গদলিয়ের নাম; তিনি, তাঁর আত্মীয় স্বজন ও ছেলেরা ছিলেন বারোজন।
10 ya tatu iliangukia kwa Zakuri, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
১০তৃতীয় বারের গুলিবাঁটে উঠল সক্কুরের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
11 ya nne iliangukia kwa Izri, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
১১চতুর্থ বারের গুলিবাঁটে উঠল যিষ্রির নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
12 ya tano iliangukia kwa Nethania, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
১২পঞ্চম বারে গুলিবাঁটে উঠল নথনিয়ের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
13 ya sita iliangukia kwa Bukia, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
১৩ষষ্ঠ বারের গুলিবাঁটে উঠল বুক্কিয়ের নাম; তিনি, তার ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
14 ya saba iliangukia kwa Yesharela, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
১৪সপ্তম বারের গুলিবাঁটে উঠল যিশারেলার নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
15 ya nane iliangukia kwa Yeshaia, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
১৫অষ্টম বারের গুলিবাঁটে উঠল যিশয়াহের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
16 ya tisa iliangukia kwa Matania, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
১৬নবম বারের গুলিবাঁটে উঠল মত্তনিয়ের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
17 ya kumi iliangukia kwa Shimei, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
১৭দশম বারের গুলিবাঁটে উঠল শিমিয়ির নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
18 ya kumi na moja iliangukia kwa Azareli, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
১৮এগারো বারের গুলিবাঁটে উঠল অসরেলের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
19 ya kumi na mbili iliangukia kwa Hashabia, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
১৯বারো বারের গুলিবাঁটে উঠল হশবিয়ের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারো জন।
20 ya kumi na tatu iliangukia kwa Shubaeli, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
২০তেরো বারের গুলিবাঁটে উঠল শবূয়েলের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
21 ya kumi na nne iliangukia kwa Matithia, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
২১চৌদ্দ বারের গুলিবাঁটে উঠল মত্তিথিয়ের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
22 ya kumi na tano iliangukia kwa Yeromothi, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
২২পনেরো বারের গুলিবাঁটে উঠল যিরেমোতের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
23 ya kumi na sita iliangukia kwa Hanania, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
২৩ষোল বারের গুলিবাঁটে উঠল হনানিয়ের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
24 ya kumi na saba iliangukia kwa Yoshibekasha, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
২৪সতেরো বারের গুলিবাঁটে উঠল যশ্বকাশার নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
25 ya kumi na nane iliangukia kwa Hanani, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
২৫আঠারো বারের গুলিবাঁটে উঠল হনানির নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
26 ya kumi na tisa iliangukia kwa Malothi, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
২৬ঊনিশ বারের গুলিবাঁটে উঠল মল্লোথির নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
27 ya ishirini iliangukia kwa Eliatha, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
২৭কুড়ি বারের গুলিবাঁটে উঠল ইলীয়াথার নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
28 ya ishirini na moja iliangukia kwa Hothiri, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
২৮একুশ বারের গুলিবাঁটে উঠল হোথীর নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
29 ya ishirini na mbili iliangukia kwa Gidalti, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
২৯বাইশ বারের গুলিবাঁটে উঠল গিদ্দল্তির নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
30 ya ishirini na tatu iliangukia kwa Mahaziothi, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili;
৩০তেইশ বারের গুলিবাঁটে উঠল মহসীয়োতের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।
31 ya ishirini na nne iliangukia kwa Romamti Eza, wana wake na ndugu zake, idadi ya watu kumi na mbili.
৩১চব্বিশ বারের গুলিবাঁটে উঠল রোমাম্তী এষরের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।