< Sefania 3 >

1 Ole mji wa wadhalimu, waasi na waliotiwa unajisi!
ধিক্ সেই অত্যাচারী, বিদ্রোহী এবং অপবিত্র নগর!
2 Hautii mtu yeyote, haukubali maonyo. Haumtumaini Bwana, haukaribii karibu na Mungu wake.
সে কারোর আদেশ মানে না, কোনও অনুশাসনও গ্রহণ করে না। সে সদাপ্রভুতে আস্থা রাখে না, সে তার ঈশ্বরের কাছে যায় না।
3 Maafisa wake ni simba wangurumao, watawala wake ni mbwa mwitu wa jioni, ambao hawabakizi chochote kwa ajili ya asubuhi.
তার মধ্যবর্তী রাজকর্মচারীরা যেন গর্জনকারী সিংহ; তার শাসকেরা সন্ধ্যাবেলার নেকড়ে, তারা সকালের জন্য কিছুই ফেলে রাখে না।
4 Manabii wake ni wenye kiburi, ni wadanganyifu. Makuhani wake hunajisi patakatifu na kuihalifu sheria.
তাদের ভাববাদীরা অনাচারী; তারা বিশ্বাসঘাতক। তাদের পুরোহিতরা পবিত্র বস্তুকে অপবিত্র করে এবং ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে।
5 Bwana aliye ndani yake ni mwenye haki, hafanyi kosa. Asubuhi kwa asubuhi hutoa haki yake, kila kukipambazuka huitimiza, bali mtu dhalimu hana aibu.
তার মাঝে সদাপ্রভু ন্যায়পরায়ণ; তিনি কোনও অন্যায় করেন না। সকালের পর সকাল তিনি ন্যায়বিচার করেন, আর প্রত্যেক নতুন দিনে তিনি ভুল করেন না, তবুও সেই অন্যায়কারীদের কোনও লজ্জা নেই।
6 “Nimeyafutilia mbali mataifa, ngome zao zimebomolewa. Nimeziacha barabara ukiwa, hakuna anayepita humo. Miji yao imeharibiwa; hakuna mmoja atakayeachwa: hakuna hata mmoja.
“আমি জাতিদের শেষ করেছি; তাদের বলিষ্ঠ দুর্গগুলি ধ্বংস হয়ে গেছে। আমি তাদের নগরের রাস্তাগুলি নির্জন করে দিয়েছি, সেখান থেকে আর কেউই যাতায়াত করে না। তাদের নগরসকল ধ্বংস হয়ে গেছে; সেগুলি খালি এবং নির্জন।
7 Niliuambia huo mji, ‘Hakika utaniogopa na kukubali maonyo!’ Ndipo makao yake hayatafutiliwa mbali, wala adhabu zangu zote hazitakuja juu yake. Lakini walikuwa bado na shauku kutenda kwa upotovu katika yote waliyofanya.”
জেরুশালেমের বিষয় আমি চিন্তা করলাম, ‘তুমি নিশ্চয় আমায় ভয় করবে এবং অনুশাসন গ্রাহ্য করবে!’ তাতে তার আশ্রয়স্থান ধ্বংস হবে না, কিংবা আমার সকল শাস্তিও তার উপর আসবে না। কিন্তু তাদের তখনও আগ্রহ ছিল দুষ্কর্ম করার জন্য যেমন তারা আগে করত।
8 Bwana anasema, “Kwa hiyo ningojee mimi, siku nitakayosimama kuteka nyara. Nimeamua kukusanya mataifa, kukusanya falme na kumimina ghadhabu yangu juu yao, hasira yangu kali yote. Dunia yote itateketezwa kwa moto wa wivu wa hasira yangu.
সুতরাং আমার জন্য অপেক্ষা করো,” সদাপ্রভু বলেন, “যেদিন আমি সাক্ষ্য দেওয়ার জন্য উঠে দাঁড়াবো। আমি জাতিদের একত্র করার জন্য মনস্থির করেছি, আর রাজ্যগুলিকে একত্রিত করব এবং আমার ক্রোধ তাদের উপর ঢেলে দেব— আমার সকল প্রচণ্ড ক্রোধ। সমগ্র পৃথিবী ভস্ম হবে আমার ঈর্ষান্বিত ক্রোধের আগুনে।
9 “Ndipo nitatakasa midomo ya mataifa, kwamba wote waweze kuliitia jina la Bwana na kumtumikia kwa pamoja.
“তখন আমি লোকেদের ওষ্ঠ শুচি করব, যাতে তারা সদাপ্রভুর নাম স্মরণ করে এবং কাঁধে কাঁধ মিলিয়ে তাঁর সেবা করে।
10 Kutoka ngʼambo ya mito ya Kushi watu wangu wanaoniabudu, watu wangu waliotawanyika, wataniletea sadaka.
কূশ দেশের নদীর ওপার থেকে আমার উপাসনাকারী আমার ছড়িয়ে যাওয়া লোকেরা, আমার জন্য উৎসর্গের বস্তু নিয়ে আসবে।
11 Siku hiyo hutaaibishwa kwa ajili ya makosa yote ulionitendea, kwa sababu nitawaondoa kutoka mji huu wale wote wanaoshangilia katika kiburi chao. Kamwe hutajivuna tena katika kilima changu kitakatifu.
হে জেরুশালেম আমার প্রতি তুমি যা ভুল করেছিলে তার জন্য তুমি সেদিন লজ্জিত হবে না, কারণ তোমাদের মধ্যে থেকে অহংকারী ও গর্বিত লোকেদের বের করে দেব। আমার পবিত্র পাহাড়ে তারা আর কখন আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে না।
12 Lakini nitakuachia ndani yako wapole na wanyenyekevu, ambao wanatumaini jina la Bwana.
কিন্তু আমি তোমাদের মধ্যে ছেড়ে দেব দীন ও নম্রদের। অবশিষ্টাংশ ইস্রায়েলীরা সদাপ্রভুর নামে আস্থা রাখবে।
13 Mabaki ya Israeli hayatafanya kosa; hawatasema uongo, wala udanganyifu hautakuwa katika vinywa vyao. Watakula na kulala wala hakuna yeyote atakayewaogopesha.”
তারা কোনো দুষ্কর্ম করবে না; তারা মিথ্যা কথা বলবে না, ছলনার জিহ্বা তাদের মুখে আর পাওয়া না। তারা খাবে আর ঘুমাবে আর কেউই তাদের ভয় দেখাবে না।”
14 Imba, ee Binti Sayuni; paza sauti, ee Israeli! Furahi na kushangilia kwa moyo wako wote, ee Binti Yerusalemu!
হে সিয়োন-কন্যা, গান করো; হে ইস্রায়েল, জয়ধ্বনি করো! হে জেরুশালেম-কন্যা, তুমি খুশি হও ও অন্তর দিয়ে আনন্দ করো!
15 Bwana amekuondolea adhabu yako, amewarudisha nyuma adui zako. Bwana, Mfalme wa Israeli, yu pamoja nawe; kamwe hutaogopa tena madhara yoyote.
সদাপ্রভু তোমার শাস্তি দূর করে দিয়েছেন, তোমার শত্রুদের তাড়িয়ে দিয়েছেন। সদাপ্রভু, ইস্রায়েলের রাজা, তোমার সঙ্গে আছেন; তুমি আর কখনও অমঙ্গলের ভয় করবে না।
16 Katika siku hiyo watauambia Yerusalemu, “Usiogope, ee Sayuni; usiiache mikono yako ilegee.
সেইদিন তারা জেরুশালেমকে বলবে, “হে সিয়োন, ভয় করো না; তোমার হাত পঙ্গু হতে দিয়ো না।
17 Bwana Mungu wako yu pamoja nawe, yeye ni mwenye nguvu kuokoa. Atakufurahia kwa furaha kubwa, atakutuliza kwa pendo lake, atakufurahia kwa kuimba.”
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছেন, সেই মহাযোদ্ধা যিনি তোমাকে বাঁচান। তিনি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হবেন; তাঁর ভালোবাসায় তিনি তোমাকে আর তিরস্কার করবেন না, কিন্তু গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন।”
18 “Huzuni katika sikukuu zilizoamriwa nitaziondoa kwenu; hizo ni mzigo na fedheha kwenu.
“তোমার নির্দিষ্ট উৎসব পালন না করতে পারার জন্য যারা শোক করে তা আমি তোমার থেকে দূর করে দেব, যা তোমার কাছে বোঝা এবং নিন্দা।
19 Wakati huo nitawashughulikia wote waliokudhulumu; nitaokoa vilema na kukusanya wale ambao wametawanywa. Nitawapa sifa na heshima katika kila nchi ambayo waliaibishwa.
যারা তোমাদের উপর নিপীড়িন করেছে সেই সময় আমি তাদের শাস্তি দেব। আমি খোঁড়াদের উদ্ধার করব; আমি নির্বাসিতদের একত্রিত করব। প্রত্যেক দেশে যেখানে তারা লজ্জা সহ্য করেছে আমি তাদের প্রশংসা ও সম্মান দান করব।
20 Wakati huo nitawakusanya; wakati huo nitawaleta nyumbani. Nitawapa sifa na heshima miongoni mwa mataifa yote ya dunia wakati nitakapowarudishia mateka yenu mbele ya macho yenu hasa,” asema Bwana.
সেই সময় আমি তোমাদের একত্রিত করব; সেই সময় আমি তোমাদের ফিরিয়ে আনব। পৃথিবীর সমগ্র জাতিদের মধ্যে আমি তোমাদের সম্মান ও প্রশংসা দান করব তোমাদের চোখের সামনেই আমি তোমাদের অবস্থা পুনঃপ্রতিষ্ঠা করব,” সদাপ্রভু বলেন।

< Sefania 3 >