< Zaburi 88 >

1 Wimbo. Zaburi ya wana wa Kora. Kwa mwimbishaji. Mtindo wa mahalathi leanothi. Utenzi wa Hemani Mwezrahi. Ee Bwana, Mungu uniokoaye, nimelia mbele zako usiku na mchana.
গীত। কোরহ-সন্তানদের সঙ্গীত। প্রধান বাদ্যকরের জন্য। স্বর, মহলৎ-লিয়ান্নৎ। ইস্রাহীয় হেমনের মস্কীল। হে সদাপ্রভুু, আমার পরিত্রানের ঈশ্বর, আমি দিন ও রাত তোমার সামনে আর্তনাদ করি।
2 Maombi yangu yafike mbele zako, utegee kilio changu sikio lako.
আমার প্রার্থনা শোন; আমার কাকুক্তির প্রতি মনোযোগ দাও।
3 Kwa maana nafsi yangu imejaa taabu, na maisha yangu yanakaribia kaburi. (Sheol h7585)
কারণ আমার প্রাণ দুঃখে পরিপূর্ণ এবং আমার জীবন পাতালের নিকটবর্ত্তী। (Sheol h7585)
4 Nimehesabiwa miongoni mwa wale waendao shimoni, niko kama mtu asiye na nguvu.
লোকেরা আমার সঙ্গে সেই রকম ব্যবহার করে যেমন গর্তগামীদের সঙ্গে করে, আমি অসহায় লোকের মত হয়েছি।
5 Nimetengwa pamoja na wafu, kama waliochinjwa walalao kaburini, ambao huwakumbuki tena, ambao wamekatiliwa mbali na uangalizi wako.
আমি মৃতদের মধ্যে পরিত্যক্ত, আমি কবরশায়ী মৃতদের মত, যাদের বিষয়ে তুমি আর চিন্তা করো না; কারণ তারা তোমার শক্তি থেকে বিচ্ছিন্ন হয়েছে।
6 Umenitupa katika shimo lenye kina kirefu sana, katika vina vya giza nene.
তুমি আমাকে গর্তের নিম্নতম স্থানে রেখেছ, অন্ধকার ও গভীর স্থানে রেখেছে।
7 Ghadhabu yako imekuwa nzito juu yangu, umenigharikisha kwa mawimbi yako yote.
তোমার ক্রোধ আমার উপরে প্রচণ্ড এবং তুমি তোমার সমস্ত ঢেউ দিয়ে আমাকে কষ্ট দিয়েছ।
8 Umenitenga na rafiki zangu wa karibu na kunifanya chukizo kwao. Nimezuiliwa, wala siwezi kutoroka;
তোমার জন্যই আমার আত্মীয়েরা আমাকে অবহেলা করে, তাদের দৃষ্টিতে আমাকে আশ্চর্য্যের বিষয় করেছ; আমি অবরুদ্ধ, আমি মুক্ত হতে পারি না।
9 nuru ya macho yangu imefifia kwa ajili ya huzuni. Ee Bwana, ninakuita kila siku, ninakunyooshea wewe mikono yangu.
আমার চোখ দুঃখে নিস্তেজ হয়েছে, আমি সারাদিন ধরে তোমাকে ডাকি, হে সদাপ্রভুু, আমি তোমার দিকে হাত প্রসারিত করি।
10 Je, wewe huwaonyesha wafu maajabu yako? Je, wale waliokufa huinuka na kukusifu?
১০তুমি কি মৃতদের জন্য আশ্চর্য্য কাজ করবে? যারা মারা গিয়েছে তারা কি উঠে তোমার প্রশংসা করবে? সেলা৷
11 Je, upendo wako hutangazwa kaburini, uaminifu wako katika Uharibifu?
১১কবরের মধ্যে কি তোমার নিয়মের বিশ্বস্ততা এবং মৃতদের স্থানে তোমার বিশ্বস্ততা প্রচার করা হবে?
12 Je, maajabu yako hujulikana mahali pa giza, au matendo yako ya haki katika nchi ya usahaulifu?
১২অন্ধকারে তোমার আশ্চর্য্য কাজ ও বিস্মৃতির দেশে তোমার ধার্ম্মিকতা কি জানা যাবে?
13 Lakini ninakulilia wewe, Ee Bwana, unisaidie; asubuhi maombi yangu huja mbele zako.
১৩কিন্তু, হে সদাপ্রভুু, আমি তোমার কাছে আর্তনাদ করি, সকালে আমার প্রার্থনা তোমার সামনে উপস্থিত হয়।
14 Ee Bwana, kwa nini unanikataa na kunificha uso wako?
১৪হে সদাপ্রভুু, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? আমার কাছ থেকে কেন তোমার মুখ লুকিয়ে রাখো?
15 Tangu ujana wangu nimeteseka, nikakaribia kifo; nimepatwa na hofu zako, nami nimekata tamaa.
১৫আমি যৌবনকাল থেকেই দুঃখী ও মৃত্যুর মুখে পতিত হয়েছি; আমি তোমার ত্রাসে খুবই কষ্ট পেয়েছি।
16 Ghadhabu yako imepita juu yangu; hofu zako zimeniangamiza.
১৬তোমার প্রচণ্ড ক্রোধ আমার উপর দিয়ে গিয়েছে এবং তোমার ভয়ঙ্কর কাজগুলি আমাকে ধ্বংস করেছে।
17 Mchana kutwa zinanizunguka kama mafuriko; zimenimeza kabisa.
১৭তারা সমস্ত দিন আমাকে জলের মত ঘিরেছে; তারা সবাই আমাকে ঘিরে ধরেছে।
18 Umeniondolea marafiki na wapendwa wangu; giza limekuwa ndilo rafiki yangu wa karibu kuliko wote.
১৮তুমি আমার কাছে থেকে প্রত্যেক বন্ধুকে ও আত্মীয়দের দূর করেছ; অন্ধকারই আমার আত্মীয়।

< Zaburi 88 >