< Zaburi 76 >

1 Kwa mwimbishaji. Kwa ala za nyuzi za muziki. Zaburi ya Asafu. Wimbo. Katika Yuda, Mungu anajulikana, jina lake ni kuu katika Israeli.
সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে। আসফের গীত। একটি সংগীত। ঈশ্বর যিহূদাতে সুপরিচিত; ইস্রায়েলে তাঁর নাম মহান।
2 Hema lake liko Salemu, makao yake katika Sayuni.
তাঁর তাঁবু শালেম নগরীতে আছে, তাঁর বাসস্থান সিয়োনে।
3 Huko alivunja mishale imetametayo, ngao na panga, silaha za vita.
সেখানে তিনি শত্রুর জ্বলন্ত তির, ঢাল, তরোয়াল, ও যুদ্ধের অস্ত্রশস্ত্র চূর্ণ করেছেন।
4 Wewe unangʼaa kwa mwanga, mwenye fahari zaidi ya milima yenye utajiri wa wanyama pori.
চিরস্থায়ী পর্বতমালা থেকে তুমি উজ্জ্বল এবং অতি মহিমান্বিত।
5 Mashujaa hulala wametekwa nyara, hulala usingizi wao wa mwisho; hakuna hata mmoja wa watu wa vita anayeweza kuinua mikono yake.
সাহসী শত্রুরা লুন্ঠিত হয়েছে তারা আমাদের সামনে মৃত্যুর ঘুমে আচ্ছন্ন। কোনো যোদ্ধা আমাদের বিরুদ্ধে হাত তুলতে পারেনি।
6 Kwa kukemea kwako, Ee Mungu wa Yakobo, farasi na gari la vita vilikaa kimya.
হে যাকোবের ঈশ্বর, তোমার তিরস্কারে ঘোড়া ও রথ, সবই অনড় হয়ে পড়ে আছে।
7 Wewe peke yako ndiye wa kuogopwa. Ni nani awezaye kusimama mbele yako unapokasirika?
শুধু তুমিই এর যোগ্য যে সকলে তোমাকে সম্ভ্রম করবে। তুমি ক্রুদ্ধ হলে কে তোমার সামনে দাঁড়াতে পারে?
8 Kutoka mbinguni ulitamka hukumu, nayo nchi ikaogopa, ikawa kimya:
স্বর্গ থেকে তুমি রায় ঘোষণা করেছ, পৃথিবী কেঁপে উঠল আর নিঃশব্দে তোমার সামনে দাঁড়াল—
9 wakati wewe, Ee Mungu, ulipoinuka kuhukumu, kuwaokoa wote walioonewa katika nchi.
যখন তুমি হে ঈশ্বর, অন্যায়কারীদের বিচার ও জগতের নিপীড়িতদের উদ্ধার করার জন্য উঠে দাঁড়িয়েছ।
10 Hakika ghadhabu yako dhidi ya wanadamu inakuletea sifa, na masalia ya ghadhabu yako unajifunga mshipi.
নিশ্চয় মানুষের অবাধ্যতা তোমার মহিমা বৃদ্ধি করে কেননা তুমি তা অস্ত্র হিসেবে ব্যবহার করো।
11 Wekeni nadhiri kwa Bwana Mungu wenu na kuzitimiza; nchi zote za jirani na walete zawadi kwa Yule astahiliye kuogopwa.
তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে শপথ করো ও তা পূর্ণ করো; প্রতিবেশী দেশবাসীরা তাঁর কাছে উপহার নিয়ে আসুক যিনি সকলের কাছে ভয়াবহ।
12 Huvunja roho za watawala; anaogopwa na wafalme wa dunia.
তিনি শাসকদের আত্মা চূর্ণ করেন; এবং পৃথিবীর রাজারা তাঁকে সম্ভ্রম করে।

< Zaburi 76 >