< Zaburi 68 >
1 Kwa mwimbishaji. Zaburi ya Daudi. Wimbo. Mungu na ainuke, watesi wake watawanyike, adui zake na wakimbie mbele zake.
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। একটি সংগীত। হে ঈশ্বর, ওঠো, তোমার শত্রুদের ছিন্নভিন্ন করো; যারা ঈশ্বরকে ঘৃণা করে তারা তাদের জীবন নিয়ে পালিয়ে যাক।
2 Kama vile moshi upeperushwavyo na upepo, vivyo hivyo uwapeperushe mbali, kama vile nta iyeyukavyo kwenye moto, vivyo hivyo waovu na waangamie mbele za Mungu.
তুমি তাদের ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছ— যেমন আগুনে মোম গলে যায়, ঈশ্বরের সামনে দুষ্টরা সেভাবে বিনষ্ট হোক।
3 Bali wenye haki na wafurahi, washangilie mbele za Mungu, wafurahi na kushangilia.
কিন্তু ধার্মিক আনন্দিত হোক আর ঈশ্বরের সামনে উল্লসিত হোক; তারা খুশি হোক আর আহ্লাদিত হোক।
4 Mwimbieni Mungu, liimbieni sifa jina lake, mtukuzeni yeye aendeshwaye juu ya mawingu: jina lake ni Bwana, furahini mbele zake.
ঈশ্বরের উদ্দেশে গান করো, তাঁর নামের উদ্দেশে প্রশংসাগান গাও, যিনি মেঘের উপর চড়ে যাত্রা করেন তাঁর উচ্চপ্রশংসা করো; তাঁর সামনে উল্লাস করো—তাঁর নাম সদাপ্রভু।
5 Baba wa yatima, mtetezi wa wajane, ni Mungu katika makao yake matakatifu.
ঈশ্বর অনাথদের বাবা আর বিধবাদের পক্ষসমর্থনকারী; তাঁর আবাস পবিত্র।
6 Mungu huwaweka wapweke katika jamaa, huwaongoza wafungwa wakiimba, bali waasi huishi katika nchi kame.
যারা একা থাকে ঈশ্বর তাদের পরিবার দেন, তিনি বন্দিদের মুক্ত করেন আর তাদের আনন্দ দেন; কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বসবাস করে।
7 Ee Mungu, ulipowatangulia watu wako, ulipopita nyikani,
হে ঈশ্বর, যখন তুমি তোমার প্রজাদের মিশর দেশ থেকে বের করলে, যখন তুমি মরুপ্রান্তরের মধ্য দিয়ে অগ্রসর হলে,
8 dunia ilitikisika, mbingu zikanyesha mvua, mbele za Mungu, Yule wa Sinai, mbele za Mungu, Mungu wa Israeli.
পৃথিবী কেঁপে উঠল, আকাশমণ্ডল বৃষ্টি ঢেলে দিল, সীনয়ের ঈশ্বর, ঈশ্বরের সামনে, ইস্রায়েলের ঈশ্বর, ঈশ্বরের সামনে।
9 Ee Mungu, ulinyesha mvua nyingi na kuiburudisha ardhi iliyokuwa imechoka.
তুমি প্রচুর বৃষ্টিধারা দিলে, হে ঈশ্বর; তোমার পরিশ্রান্ত অধিকারকে তুমি সতেজ করে তুললে।
10 Ee Mungu, watu wako waliishi huko, nawe kwa wingi wa utajiri wako uliwapa maskini mahitaji yao.
তোমার প্রজারা সেই দেশে বসতি স্থাপন করল, আর হে ঈশ্বর, তোমার প্রাচুর্য থেকে তুমি দরিদ্রদের জোগান দিলে।
11 Bwana alitangaza neno, waliolitangaza neno hilo walikuwa kundi kubwa:
সদাপ্রভু বাক্য ঘোষণা করেন, আর শুভবার্তার প্রচারিকারা এক মহান বাহিনী:
12 “Wafalme na majeshi walikimbia upesi, watu waliobaki kambini waligawana nyara.
“রাজারা আর সৈন্যরা দ্রুত পালিয়ে যায়; মহিলারা লুট করা দ্রব্য বাড়িতে ভাগ করে।
13 Hata ulalapo katikati ya mioto ya kambini, mabawa ya njiwa wangu yamefunikwa kwa fedha, manyoya yake kwa dhahabu ingʼaayo.”
এমনকি যারা মেষের খোঁয়াড়ে বাস করত তারাও ধনসম্পদ খুঁজে পেল— রুপোর ডানাসহ ঘুঘু আর সোনার পালক।”
14 Wakati Mwenyezi alipowatawanya wafalme katika nchi, ilikuwa kama theluji iliyoanguka juu ya Salmoni.
সল্মন পর্বতে তুষারপাতের মতো সর্বশক্তিমান সেই দেশে রাজাদের ছিন্নভিন্ন করলেন।
15 Milima ya Bashani ni milima iliyotukuka, milima ya Bashani ina vilele vilivyochongoka.
বাশনের পর্বতমালা মহিমান্বিত, অনেক উঁচু শৃঙ্গ গগনচুম্বী।
16 Enyi milima yenye vilele vilivyochongoka, kwa nini mnakazia macho kwa wivu, katika mlima Mungu anaochagua kutawala, ambako Bwana mwenyewe ataishi milele?
হে রুক্ষ পর্বত, কেন তুমি সেই পর্বতের দিকে হিংসার দৃষ্টিতে তাকাও যে পর্বত ঈশ্বর শাসন করার জন্য বেছে নিয়েছেন, আর যে পর্বতে সদাপ্রভু চিরকাল বসবাস করবেন।
17 Magari ya Mungu ni makumi ya maelfu, na maelfu ya maelfu; Bwana amekuja kutoka Sinai hadi katika patakatifu pake.
ঈশ্বরের রথ অযুত অযুত এবং লক্ষ লক্ষ; সদাপ্রভু সীনয় পর্বত থেকে তাঁর পবিত্রস্থানে এসেছেন।
18 Ulipopanda juu, uliteka mateka, ukapokea vipawa kutoka kwa wanadamu, hata kutoka kwa wale walioasi, ili wewe, Ee Bwana Mungu, upate kuishi huko.
যখন তুমি ঊর্ধ্বে আরোহণ করেছিলে তুমি বন্দিদের বন্দি করেছিলে; তুমি লোকেদের কাছ থেকে উপহার পেয়েছ, এমনকি যারা বিদ্রোহী তাদের কাছ থেকেও— যেন তুমি, হে সদাপ্রভু ঈশ্বর, সেখানে বসবাস করো।
19 Sifa apewe Bwana, Mungu Mwokozi wetu, ambaye siku kwa siku hutuchukulia mizigo yetu.
প্রভু ঈশ্বর, আমাদের রক্ষাকর্তার প্রশংসা হোক, যিনি প্রতিদিন আমাদের বোঝা বহন করেন।
20 Mungu wetu ni Mungu aokoaye, Bwana Mwenyezi hutuokoa na kifo.
আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি পরিত্রাণ দেন; সার্বভৌম সদাপ্রভু মৃত্যু থেকে আমাদের উদ্ধার করেন।
21 Hakika Mungu ataponda vichwa vya adui zake, vichwa vya hao waendao katika njia za dhambi.
নিশ্চয় ঈশ্বর তাঁর শত্রুদের মাথা, এবং তাদের চুলের মুকুট চূর্ণ করবেন যারা পাপের পথ ভালোবাসে।
22 Bwana alisema, “Nitawarudisha kutoka Bashani; nitawarudisha kutoka vilindi vya bahari,
সদাপ্রভু বলেন, “আমি তাদের বাশন থেকে নিয়ে আসব; সমুদ্রের অতল থেকে আমি তাদের নিয়ে আসব,
23 ili uweze kuchovya miguu yako katika damu ya adui zako, huku ndimi za mbwa wako zikiwa na fungu lake.”
যেন তোমার পা তোমার বিপক্ষদের রক্তের মধ্যে দিয়ে হাঁটতে পারে, এবং তোমার কুকুরদের জিভ যেন তাদের ভাগ পায়।”
24 Ee Mungu, maandamano yako yameonekana, maandamano ya Mungu wangu, Mfalme wangu, yakielekea patakatifu pake.
তোমার শোভাযাত্রা, হে ঈশ্বর, আমাদের চোখে পড়েছে, আমার ঈশ্বর ও রাজার পবিত্রস্থানে যাওয়ার শোভাযাত্রা।
25 Mbele wako waimbaji, baada yao wapiga vinanda, pamoja nao wako wanawali wakipiga matari.
সবার সামনে গায়কেরা, তারপর সুরকারেরা; তাদের সঙ্গে খঞ্জনি বাজিয়ে যুবতী মহিলারা।
26 Msifuni Mungu katika kusanyiko kubwa, msifuni Bwana katika kusanyiko la Israeli.
মহা ধর্মসভায় ঈশ্বরের প্রশংসা হোক; ইস্রায়েলের সমাবেশে সদাপ্রভুর প্রশংসা হোক।
27 Liko kabila dogo la Benyamini likiwaongoza, wakifuatwa na kundi kubwa la watawala wa Yuda, hatimaye watawala wa Zabuloni na Naftali.
ক্ষুদ্র বিন্যামীন গোষ্ঠী সবার আগে আগে চলেছে, যিহূদা গোষ্ঠীর শাসকেরা এক বিরাট দল, এবং আছে সবূলূন আর নপ্তালি গোষ্ঠীর শাসকগণ।
28 Ee Mungu, amuru uwezo wako, Ee Mungu tuonyeshe nguvu zako, kama ulivyofanya hapo awali.
তোমার পরাক্রমকে তলব করো, হে ঈশ্বর; যেমন তুমি আগে করেছ সেভাবে তোমার শক্তি আমাদের দেখাও, হে আমাদের ঈশ্বর।
29 Kwa sababu ya Hekalu lako Yerusalemu wafalme watakuletea zawadi.
জেরুশালেমে তোমার মন্দিরের কারণে রাজারা তোমার উদ্দেশে উপহার নিয়ে আসবেন।
30 Mkemee mnyama aliyeko kwenye manyasi, kundi la mafahali katikati ya ndama za mataifa. Na walete minara ya madini ya fedha wakinyenyekea. Tawanya mataifa yapendayo vita.
নলবনের মধ্যে বন্যপশুকে তিরস্কার করো, জাতিদের বাছুরদের মধ্যে বলদের পালকে তিরস্কার করো। নম্র হয়ে, বন্যপশুরা রুপোর দণ্ড নিয়ে আসুক। যারা যুদ্ধ ভালোবাসে তাদের ছিন্নভিন্ন করে দাও।
31 Wajumbe watakuja kutoka Misri, Kushi atajisalimisha kwa Mungu.
মিশর থেকে রাজদূতের দল আসবে; কূশ নিজেদেরকে ঈশ্বরের সামনে সমর্পণ করবে।
32 Mwimbieni Mungu, enyi falme za dunia, mwimbieni Bwana sifa,
পৃথিবীর সব রাজ্য, তোমরা ঈশ্বরের উদ্দেশে গান করো, প্রভুর উদ্দেশে প্রশংসাগান করো,
33 mwimbieni sifa yeye apandaye mbingu za kale zilizo juu, yeye angurumaye kwa sauti kuu.
তাঁর প্রতি করো যিনি সর্বোচ্চ আকাশমণ্ডল, প্রাচীন আকাশমণ্ডল দিয়ে যাত্রা করেন, যিনি পরাক্রমের কণ্ঠস্বরে গর্জন করেন।
34 Tangazeni uwezo wa Mungu, ambaye fahari yake iko juu ya Israeli, ambaye uwezo wake uko katika anga.
ঈশ্বরের শক্তির প্রচার করো, যাঁর মহিমা ইস্রায়েলের উপরে উজ্জ্বল হয়, যাঁর শক্তি আকাশমণ্ডলে মহৎ।
35 Ee Mungu, wewe unatisha katika mahali patakatifu pako, Mungu wa Israeli huwapa watu wake uwezo na nguvu. Mungu Asifiwe!
হে ঈশ্বর, তোমার পবিত্রস্থানে তুমি ভয়াবহ; ইস্রায়েলের ঈশ্বর তাঁর ভক্তদের শক্তি আর সামর্থ্য প্রদান করেন। ঈশ্বরের প্রশংসা হোক!