< Zaburi 50 >

1 Zaburi ya Asafu. Mwenye Nguvu, Mungu, Bwana, asema na kuiita dunia, tangu mawio ya jua hadi mahali pake liendapo kutua.
আসফের গীত। সদাপ্রভু, পরাক্রমী জন, তিনিই ঈশ্বর, তিনি কথা বলেন সূর্যের উদয় থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত তিনি পৃথিবীর সব মানুষকে তলব করেন।
2 Kutoka Sayuni, penye uzuri mkamilifu, Mungu anaangaza.
সিয়োন থেকে, পরম সৌন্দর্যের স্থান থেকে, ঈশ্বর দীপ্তিমান রয়েছেন।
3 Mungu wetu anakuja na hatakaa kimya, moto uteketezao unamtangulia, akiwa amezungukwa na tufani kali.
আমাদের ঈশ্বর আসছেন আর তিনি নীরব রইবেন না; এক সর্বগ্রাসী আগুন তাঁর অগ্রবর্তী, এবং এক প্রচণ্ড ঝড় তাঁর চতুর্দিকে বইছে।
4 Anaziita mbingu zilizo juu, na nchi, ili aweze kuwahukumu watu wake:
তিনি আকাশমণ্ডলকে তলব করলেন, এবং পৃথিবীকেও, যেন তিনি তাঁর ভক্তজনের বিচার করেন:
5 “Nikusanyieni watu wangu waliowekwa wakfu, waliofanya agano nami kwa dhabihu.”
“আমার পবিত্র লোকেদের আমার কাছে একত্রিত করো, যারা বলিদানসহ আমার সঙ্গে এক নিয়ম স্থাপন করেছিল।”
6 Nazo mbingu zinatangaza haki yake, kwa maana Mungu mwenyewe ni hakimu.
আকাশমণ্ডল তাঁর ধার্মিকতা প্রচার করে, কারণ ঈশ্বর স্বয়ং বিচারক।
7 “Sikieni, enyi watu wangu, nami nitasema, ee Israeli, nami nitashuhudia dhidi yenu: Mimi ndimi Mungu, Mungu wenu.
“শোনো, আমার ভক্তজন, আর আমি কথা বলব; ইস্রায়েল, আমি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব: আমি ঈশ্বর, তোমার ঈশ্বর।
8 Sikukemei kwa sababu ya dhabihu zako, au sadaka zako za kuteketezwa, ambazo daima ziko mbele zangu.
তোমার নিবেদিত নৈবেদ্য সম্পর্কে আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনব না অথবা তোমার হোমবলি সম্পর্কে, যা সর্বক্ষণ আমার সামনে আছে।
9 Sina haja ya fahali wa banda lako, au mbuzi wa zizi lako.
তোমার গোশালা থেকে আমার বলদের প্রয়োজন নেই অথবা তোমার খোঁয়াড় থেকে ছাগলের প্রয়োজন নেই,
10 Kwa maana kila mnyama wa msituni ni wangu, na pia makundi ya mifugo juu ya vilima elfu.
কারণ অরণ্যের সব প্রাণী আমার, এবং হাজার পর্বতের উপর গবাদি পশুও আমার।
11 Ninamjua kila ndege mlimani, nao viumbe wa kondeni ni wangu.
পর্বতমালার সব পাখি আমার পরিচিত, আর প্রান্তরের সব কীটপতঙ্গ আমার।
12 Kama ningekuwa na njaa, nisingewaambia ninyi, kwa maana ulimwengu ni wangu, pamoja na vyote vilivyomo ndani yake.
যদি আমি ক্ষুধার্ত হই আমি তোমাকে কিছু বলব না, কারণ এই পৃথিবী আমার, আর যা কিছু এতে আছে, তাও আমার।
13 Je, mimi hula nyama ya mafahali au kunywa damu ya mbuzi?
আমি কি বলদের মাংস খাই বা ছাগলের রক্ত পান করি?
14 Toa sadaka za shukrani kwa Mungu, timiza nadhiri zako kwake Yeye Aliye Juu Sana,
“ঈশ্বরের উদ্দেশে ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ করো, পরাৎপরের কাছে তোমার শপথ পূর্ণ করো,
15 na uniite siku ya taabu; nami nitakuokoa, nawe utanitukuza.”
এবং সংকটের দিনে আমাকে ডেকো; আমি তোমাকে উদ্ধার করব, আর তুমি আমার গৌরব করবে।”
16 Lakini kwake mtu mwovu, Mungu asema: “Una haki gani kunena sheria zangu au kuchukua agano langu midomoni mwako?
কিন্তু দুষ্ট ব্যক্তিকে ঈশ্বর বলেন: “আমার বিধি পাঠ করার বা আমার নিয়ম তোমার মুখে আনার অধিকার কি তোমার আছে?
17 Unachukia mafundisho yangu na kuyatupa maneno yangu nyuma yako.
তুমি আমার নির্দেশ ঘৃণা করো আর আমার সমস্ত আদেশ অগ্রাহ্য করো।
18 Unapomwona mwizi, unaungana naye, unapiga kura yako pamoja na wazinzi.
যখন তুমি এক চোর দেখো, তুমি তার সঙ্গে যুক্ত হও; আর তুমি ব্যভিচারীদের সঙ্গে সময় কাটাও।
19 Unakitumia kinywa chako kwa mabaya na kuuongoza ulimi wako kwa hila.
তুমি তোমার মুখ অসৎ কাজে ব্যবহার করো আর তোমার জিভ ছলনায় সাজিয়ে রাখো।
20 Wanena daima dhidi ya ndugu yako na kumsingizia mwana wa mama yako.
তুমি বসে থাকো আর তোমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দাও এবং তোমার নিজের মায়ের সন্তানের নিন্দা করো।
21 Mambo haya unayafanya, nami nimekaa kimya, ukafikiri Mimi nami ni kama wewe. Lakini nitakukemea na kuweka mashtaka mbele yako.
যখন তুমি এসব করেছিলে আর আমি নীরব ছিলাম, তুমি ভেবেছিলে যে আমি ঠিক তোমারই মতো। কিন্তু এখন আমি তোমাকে তিরস্কার করব এবং আমার সব অভিযোগ তোমার সামনে রাখব।
22 “Yatafakarini haya, ninyi mnaomsahau Mungu, ama sivyo nitawararua vipande vipande, wala hapatakuwepo na yeyote wa kuwaokoa:
“তোমরা যারা ঈশ্বরকে ভুলে যাও, এখন বিবেচনা করো, নতুবা আমি তোমাদের ছিন্নভিন্ন করব, কেউ তোমাদের রক্ষা করবে না:
23 Atoaye dhabihu za shukrani ananiheshimu mimi, naye aiandaa njia yake ili nimwonyeshe wokovu wa Mungu.”
যারা ধন্যবাদের নৈবেদ্য নিবেদন করে, তারা আমাকে সম্মান করে, আর যে নির্দোষ তাকে আমি আমার পরিত্রাণ দেখাব।”

< Zaburi 50 >