< Zaburi 3 >
1 Zaburi ya Daudi. Alipomkimbia mwanawe Absalomu. Ee Bwana, tazama adui zangu walivyo wengi! Ni wengi kiasi gani wanaoinuka dhidi yangu!
দাউদের গীত। যখন তিনি তাঁর ছেলে অবশালোমের হাত থেকে পালিয়েছিলেন। হে সদাপ্রভু, আমার শত্রু কতজন! কতজন আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে!
2 Wengi wanasema juu yangu, “Mungu hatamwokoa.”
অনেকে আমার সম্বন্ধে বলছে, “ঈশ্বর তাকে উদ্ধার করবেন না।”
3 Lakini wewe, Ee Bwana, ni ngao pande zote; umeniwekea utukufu na kuinua kichwa changu.
কিন্তু, হে সদাপ্রভু, তুমি আমার চারপাশের ঢাল, আমার গৌরব, তিনি আমার মাথা উঁচু করেন।
4 Ninamlilia Bwana kwa sauti kuu, naye ananijibu kutoka mlima wake mtakatifu.
আমি স্বরবে সদাপ্রভুর কাছে বিনতি করি, আর তিনি তাঁর পবিত্র পর্বত থেকে আমাকে উত্তর দেন।
5 Ninajilaza na kupata usingizi; naamka tena, kwa maana Bwana hunitegemeza.
আমি শুয়ে থাকি এবং ঘুমিয়ে পড়ি; আমি আবার জেগে উঠি, কারণ সদাপ্রভু আমায় ধারণ করেন।
6 Sitaogopa makumi elfu ya adui, wanaojipanga dhidi yangu kila upande.
যে শত সহস্র লোক আমাকে চতুর্দিকে ঘিরে রেখেছে আমি তাদের ভয় করব না।
7 Ee Bwana, amka! Niokoe, Ee Mungu wangu! Wapige adui zangu wote kwenye taya, vunja meno ya waovu.
হে সদাপ্রভু, জেগে ওঠো! আমার ঈশ্বর, আমাকে উদ্ধার করো! আমার সব শত্রুর মুখে আঘাত করো; দুষ্টদের দাঁত ভেঙে দাও।
8 Kwa maana wokovu watoka kwa Bwana. Baraka yako na iwe juu ya watu wako.
সদাপ্রভুর কাছ থেকে পরিত্রাণ আসে। তোমার আশীর্বাদ তোমার লোকেদের উপর বর্তাক।