< Zaburi 27 >
1 Zaburi ya Daudi. Bwana ni nuru yangu na wokovu wangu, nimwogope nani? Bwana ni ngome ya uzima wangu, nimhofu nani?
১দায়ূদের একটি গীত। সদাপ্রভুু আমার আলো এবং আমার পরিত্রান; আমি কাকে ভয় করব? সদাপ্রভুু আমার জীবনের আশ্রয়স্থান; কে আমাকে ভয় দেখাবে?
2 Waovu watakaposogea dhidi yangu ili wanile nyama yangu, adui zangu na watesi wangu watakaponishambulia, watajikwaa na kuanguka.
২যখন অন্যায়কারীরা আমার মাংস খাওয়ার জন্য আমার নিকটবর্তী হল, আমার বিপক্ষরা এবং আমার শত্রুরা হোঁচট খেয়ে পড়ল।
3 Hata jeshi linizunguke pande zote, moyo wangu hautaogopa; hata vita vitokee dhidi yangu, hata hapo nitakuwa na ujasiri.
৩যদিও একটি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তখনও আমার হৃদয় ভীত হবে না; যদিও আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হচ্ছে, এমনকি তখনও আমি সাহস করব।
4 Jambo moja ninamwomba Bwana, hili ndilo ninalolitafuta: niweze kukaa nyumbani mwa Bwana siku zote za maisha yangu, niutazame uzuri wa Bwana na kumtafuta hekaluni mwake.
৪সদাপ্রভুুর কাছে আমি একটি বিষয় জিজ্ঞাসা করেছি, যা আমি পরে অন্বেষণ করব, আমার জীবনের সমস্ত দিন আমি সদাপ্রভুুর সৌন্দর্য দেখার জন্য এবং তাঁর মন্দিরের মধ্যে ধ্যান করার জন্য সদাপ্রভুুর গৃহে বাস করি।
5 Kwa kuwa siku ya shida, atanihifadhi salama katika maskani yake, atanificha uvulini mwa hema yake na kuniweka juu kwenye mwamba.
৫কারণ বিপদের দিনের তিনি আমাকে তাঁর গৃহে আশ্রয় দেবেন; তাঁর তাঁবুর মধ্যে তিনি আমাকে লুকিয়ে রাখবেন। তিনি আমাকে পাথরের উপরে তুলে ধরবেন!
6 Kisha kichwa changu kitainuliwa juu ya adui zangu wanaonizunguka. Katika maskani yake nitatoa dhabihu kwa kelele za shangwe; nitamwimbia Bwana na kumsifu.
৬তারপর আমার চারপাশের শত্রুদের উপরে আমার মাথা উঁচু হবে এবং আমি তাঁর তাঁবুতে আনন্দের উৎসর্গ প্রদান করব! আমি গান গাব এবং সদাপ্রভুুর উদ্দেশ্যে সঙ্গীত করব!
7 Isikie sauti yangu nikuitapo, Ee Bwana, unihurumie na unijibu.
৭সদাপ্রভুু, যখন আমি আর্তনাদ করে ডাকি, তখন আমার ডাক শোন; আমার উপর কৃপা কর এবং আমাকে উত্তর দাও!
8 Moyo wangu unasema kuhusu wewe, “Utafute uso wake!” Uso wako, Bwana “Nitautafuta.”
৮আমার হৃদয় তোমার সম্পর্কে বলছে, তাঁর মুখের অনুসন্ধান কর! সদাপ্রভুু! আমি তোমার মুখের অনুসন্ধান করি।
9 Usinifiche uso wako, usimkatae mtumishi wako kwa hasira; wewe umekuwa msaada wangu. Usinikatae wala usiniache, Ee Mungu Mwokozi wangu.
৯আমার কাছ থেকে তোমার মুখ লুকিও না; রাগে তোমার দাসকে আঘাত করো না! তুমি আমার সাহায্যকারী হয়ে এসেছে; আমাকে ছেড়ে যেয়ো না বা আমাকে পরিত্যাগ করো না।
10 Hata kama baba yangu na mama wakiniacha, Bwana atanipokea.
১০এমনকি যদি আমার বাবা এবং মা আমাকে ত্যাগ করে, সদাপ্রভুু আমাকে নিয়ে যাবেন।
11 Nifundishe njia yako, Ee Bwana, niongoze katika njia iliyonyooka kwa sababu ya watesi wangu.
১১সদাপ্রভুু! তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমার শত্রুদের জন্য আমাকে সমান পথে পরিচালনা করো।
12 Usiniachilie kwa nia za adui zangu, kwa maana mashahidi wa uongo wameinuka dhidi yangu, wakipumua ujeuri.
১২আমার শত্রুদের কাছে আমার প্রাণকে দিও না; কারণ মিথ্যা সাক্ষী আমার বিরুদ্ধে উঠেছে এবং তারা নিঃশ্বাসে হিংস্রতা বের করে।
13 Nami bado nina tumaini hili: nitauona wema wa Bwana katika nchi ya walio hai.
১৩যদি আমি বিশ্বাস না করতাম যে আমি জীবিতদের দেশে সদাপ্রভুুর মঙ্গল দেখব তবে আমি সমস্ত আশা ছেড়ে দিতাম!
14 Mngojee Bwana, uwe hodari na mwenye moyo mkuu, nawe, umngojee Bwana.
১৪সদাপ্রভুুর জন্য অপেক্ষা কর; শক্ত হও এবং তোমার হৃদয় সাহসী হোক! সদাপ্রভুুর জন্য অপেক্ষা কর!