< Zaburi 20 >

1 Kwa mwimbishaji. Zaburi ya Daudi. Bwana na akujibu unapokuwa katika dhiki, jina la Mungu wa Yakobo na liwe kinga yako.
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের একটি গীত। সদাপ্রভুু, বিপদের দিনের তোমাকে সাহায্য করবেন, যাকোবের ঈশ্বরের নাম তোমাকে রক্ষা করুক
2 Na akutumie msaada kutoka patakatifu na akupatie msaada kutoka Sayuni.
এবং সিয়োন থেকে তোমাকে সমর্থন করার জন্য তাঁর পবিত্রস্থান থেকে সাহায্য পাঠাক।
3 Na azikumbuke dhabihu zako zote, na azikubali sadaka zako za kuteketezwa.
তিনি তোমার সমস্ত উপহার স্মরণ করুন এবং হোমবলি গ্রহণ করুন। (সেলা)
4 Na akujalie haja ya moyo wako, na aifanikishe mipango yako yote.
তিনি তোমার হৃদয় এর বাসনা এবং তোমার সমস্ত পরিকল্পনাগুলো পূরণ করুক।
5 Tutashangilia kwa furaha utakaposhinda, tutainua bendera zetu kwa jina la Mungu wetu. Bwana na akupe haja zako zote.
আমরা তোমার পরিত্রাণে আনন্দ করব এবং আমাদের ঈশ্বরের নামে, পতাকা তুলব। সদাপ্রভুু তোমার সমস্ত প্রার্থনা পূরণ করুক।
6 Sasa nafahamu kuwa Bwana humwokoa mpakwa mafuta wake, humjibu kutoka mbingu yake takatifu kwa nguvu za wokovu wa mkono wake wa kuume.
এখন আমি জানি যে প্রভু তাঁর অভিষিক্ত লোকেদের উদ্ধার করবেন; তাঁর ডান হাতের শক্তির সঙ্গে তিনি তাঁর পবিত্র স্বর্গ থেকে তাদের উত্তর দেবেন।
7 Wengine wanatumaini magari ya vita, na wengine farasi, bali sisi tutalitumainia jina la Bwana, Mungu wetu.
অনেকে রথের উপর এবং অন্যান্যরা ঘোড়ার উপরে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুুকে ডাকি।
8 Wao wameshushwa chini na kuanguka, bali sisi tunainuka na kusimama imara.
তারা নত হয়ে পতিত হয়; আমরা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকব।
9 Ee Bwana, mwokoe mfalme! Tujibu tunapokuita!
সদাপ্রভুু, রাজাকে উদ্ধার কর; যখন আমরা ডাকি তখন আমাদের সাহায্য করো।

< Zaburi 20 >