< Zaburi 146 >

1 Msifuni Bwana! Ee nafsi yangu, umsifu Bwana,
সদাপ্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।
2 Nitamsifu Bwana maisha yangu yote; nitamwimbia Mungu wangu sifa wakati wote niishipo.
আমি সারা জীবন সদাপ্রভুর প্রশংসা করব। আমি যতদিন বাঁচব ততদিন আমার ঈশ্বরের প্রশংসা করব।
3 Usiweke tumaini lako kwa wakuu, kwa wanadamu ambao hufa, ambao hawawezi kuokoa.
তোমরা অধিপতিদের উপর আস্থা রেখো না, মানুষের উপর রেখো না, যারা রক্ষা করতে পারে না।
4 Roho yao itokapo hurudi mavumbini, siku hiyo hiyo mipango yao yote hukoma.
যখন তাদের প্রাণবায়ু বেরিয়ে যায় তখন তারা ধুলোতে ফিরে আসে, সেই দিনই তাদের সব পরিকল্পনার অবসান ঘটে।
5 Heri yeye ambaye Mungu wa Yakobo ni msaada wake, ambaye tumaini lake ni katika Bwana, Mungu wake,
ধন্য সেই ব্যক্তি, যার সহায় যাকোবের ঈশ্বর, ঈশ্বর সদাপ্রভুতেই তার সব প্রত্যাশা।
6 Muumba wa mbingu na nchi, na bahari na vyote vilivyomo ndani yake: Bwana anayedumu kuwa mwaminifu milele na milele.
তিনি আকাশমণ্ডল ও পৃথিবী, সাগর ও তাদের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা— তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
7 Naye huwapatia haki walioonewa na kuwapa wenye njaa chakula. Bwana huwaweka wafungwa huru,
তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেন, আর ক্ষুধার্তদের খাবার জোগান দেন। সদাপ্রভু বন্দিদের মুক্ত করেন।
8 Bwana huwafumbua vipofu macho, Bwana huwainua waliolemewa na mizigo yao, Bwana huwapenda wenye haki.
সদাপ্রভু দৃষ্টিহীনকে দৃষ্টি দান করেন, সদাপ্রভু অবনতদের উত্থাপন করেন, সদাপ্রভু ধার্মিকদের প্রেম করেন।
9 Bwana huwalinda wageni na kuwategemeza yatima na wajane, lakini hupinga njia za waovu.
সদাপ্রভু বিদেশিদের রক্ষা করেন অনাথ ও বিধবাদের তিনি বহন করেন, কিন্তু তিনি দুষ্টদের সংকল্প ব্যর্থ করেন।
10 Bwana atamiliki milele, Mungu wako, ee Sayuni, kwa vizazi vyote. Msifuni Bwana.
সদাপ্রভু চিরকাল রাজত্ব করেন, তোমার ঈশ্বর, হে সিয়োন, বংশানুক্রমে করেন। সদাপ্রভুর প্রশংসা করো।

< Zaburi 146 >