< Zaburi 132 >

1 Wimbo wa kwenda juu. Ee Bwana, mkumbuke Daudi na taabu zote alizozistahimili.
একটি আরোহণ সংগীত। হে সদাপ্রভু, দাউদকে আর তার সব আত্মত্যাগ মনে রেখো।
2 Aliapa kiapo kwa Bwana na akaweka nadhiri kwa Yule Mwenye Nguvu wa Yakobo:
তিনি সদাপ্রভুর কাছে এক শপথ করেছিলেন, তিনি যাকোবের পরাক্রমী ব্যক্তির কাছে মানত করেছিলেন:
3 “Sitaingia nyumbani mwangu au kwenda kitandani mwangu:
“আমি নিজের গৃহে প্রবেশ করব না অথবা নিজের বিছানায় শয়ন করব না,
4 sitaruhusu usingizi katika macho yangu, wala kope zangu kusinzia,
আমি নিজের চোখে ঘুম আসতে দেব না অথবা চোখের পাতায় তন্দ্রা আসতে দেব না,
5 mpaka nitakapompatia Bwana mahali, makao kwa ajili ya Yule Mwenye Nguvu wa Yakobo.”
যতদিন না পর্যন্ত আমি সদাপ্রভুর জন্য এক স্থান, যাকোবের পরাক্রমী ব্যক্তির জন্য এক আবাস খুঁজে পাই।”
6 Tulisikia habari hii huko Efrathi, tulikutana nayo katika mashamba ya Yaara:
দেখো, আমরা ইফ্রাথায় তাঁর সংবাদ শুনেছিলাম জায়ারের ক্ষেতে তাঁর সন্ধান পেয়েছিলাম:
7 “Twendeni kwenye makao yake, na tuabudu kwenye kiti cha kuwekea miguu yake;
“চলো, আমরা তাঁর আবাসে যাই, তাঁর পাদপীঠে এই বলে আমরা তাঁর আরাধনা করি,
8 inuka, Ee Bwana, uje mahali pako pa kupumzikia, wewe na Sanduku la nguvu zako.
‘হে সদাপ্রভু, ওঠো, আর তোমার বিশ্রামস্থানে এসো, তুমি ও তোমার পরাক্রমের সিন্দুক।
9 Makuhani wako na wavikwe haki, watakatifu wako na waimbe kwa furaha.”
তোমার পুরোহিতবৃন্দ যেন তোমার ধার্মিকতায় বিভূষিত হয়, তোমার বিশ্বস্ত লোকেরা তোমার আনন্দগান করুক।’”
10 Kwa ajili ya Daudi mtumishi wako, usimkatae mpakwa mafuta wako.
তোমার দাস দাউদের কারণে তোমার অভিষিক্ত ব্যক্তিকে পরিত্যাগ কোরো না।
11 Bwana alimwapia Daudi kiapo, kiapo cha uhakika ambacho hatakitangua: “Nitamweka mmoja wa wazao wako mwenyewe katika kiti chako cha enzi,
সদাপ্রভু দাউদের কাছে এক শপথ, এক সুনিশ্চিত শপথ করেছিলেন, যা তিনি ভাঙবেন না: “তোমার বংশে জাত এক সন্তানকে আমি তোমার সিংহাসনে বসাব।
12 kama wanao watashika Agano langu na sheria ninazowafundisha, ndipo wana wao watarithi kiti chako cha enzi milele na milele.”
যদি তোমার সন্তানেরা আমার নিয়ম এবং বিধিবিধান মান্য করে যা আমি তাদের শিক্ষা দিয়েছি, তবে তাদের সন্তানেরা চিরকাল ধরে তোমার সিংহাসনে বসবে।”
13 Kwa maana Bwana ameichagua Sayuni, amepaonea shauku pawe maskani yake:
সদাপ্রভু জেরুশালেমকে মনোনীত করেছেন, তিনি তাঁর নিবাসের জন্য তা এই বলে বাসনা করেছেন যে,
14 “Hapa ni mahali pangu pa kupumzika milele na milele; hapa ndipo nitakapoketi nikitawala, kwa sababu nimepaonea shauku:
“এই আমার চিরকালের বিশ্রামস্থান; আমি এই স্থানেই অধিষ্ঠিত রইব, কারণ আমি এই বাসনা করেছি।
15 Nitambariki kwa kumpa mahitaji tele: nitashibisha maskini wake kwa chakula.
আমি এই স্থানকে আশীর্বাদ করব আর সমৃদ্ধশালী করব; তার দরিদ্রদের আমি খাবার দিয়ে পরিতৃপ্ত করব।
16 Nitawavika makuhani wake wokovu, nao watakatifu wake watadumu wakiimba kwa furaha.
আমি তার যাজকদের পরিত্রাণ দিয়ে আবৃত করব, আর তার বিশ্বস্ত দাসেরা আনন্দগান গাইবে।
17 “Hapa nitamchipushia Daudi pembe, na kuweka taa kwa ajili ya masiya wangu.
“আমি এখানে দাউদের জন্য এক শিং উত্থাপন করব এবং আমার অভিষিক্ত ব্যক্তির জন্য একটি প্রদীপ জ্বেলে দেবো।
18 Adui zake nitawavika aibu, bali taji kichwani pake itangʼaa sana.”
আমি তাঁর শত্রুদের লজ্জায় আবৃত করব, কিন্তু তাঁর মাথা উজ্জ্বল মুকুটে সুশোভিত হবে।”

< Zaburi 132 >