< Zaburi 119 >
1 Heri wale walio waadilifu katika njia zao, wanaoenenda katika sheria ya Bwana.
১আলেফ। ধন্য তারা, যাদের পথ নির্দোষ, যারা সদাপ্রভুুর ব্যবস্থা পথে চলে।
2 Heri wale wanaozishika shuhuda zake, wamtafutao kwa moyo wao wote.
২ধন্য তারা, যারা তাঁর বিধিসম্মত আদেশ পালন করে; যারা সমস্ত মন দিয়ে তাঁকে খোঁজে।
3 Wasiofanya lolote lililo baya, wanaoenenda katika njia zake.
৩তারা অন্যায় করে না, তারা তাঁর পথে চলে।
4 Umetoa maagizo yako ili tuyatii kwa ukamilifu.
৪তুমি তোমর নির্দেশ পালন করতে আদেশ করেছ, যেন আমরা যত্ন সহকারে তা পালন করি।
5 Laiti mwenendo wangu ungekuwa imara katika kuyatii maagizo yako!
৫আহা! যা আমি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করব তোমার সংবিধি পালনে।
6 Hivyo mimi sitaaibishwa ninapozingatia amri zako zote.
৬তখন আমি লজ্জিত হব না, যখন আমি তোমার আদেশগুলোর বিষয় চিন্তা করি।
7 Nitakusifu kwa moyo mnyofu ninapojifunza sheria zako za haki.
৭যখন আমি তোমার ধর্মময় শাসন শিক্ষা করি, তখন আমি আন্তরিক ভাবে তোমার ধন্যবাদ করব।
8 Nitayatii maagizo yako; usiniache kabisa.
৮আমি তোমার বিধি পালন করব; আমাকে একা ছেড়ে দিও না। বৈৎ।
9 Kijana aifanye njia yake kuwa safi jinsi gani? Ni kwa kutii, akilifuata neno lako.
৯যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ রাখবে? তোমার বাক্য পালনের মাধ্যমেই করবে।
10 Ninakutafuta kwa moyo wangu wote, usiniache niende mbali na amri zako.
১০আমি সমস্ত মন দিয়ে তোমায় খুঁজেছি, আমাকে তোমার আদেশ পথ ছেড়ে ঘুরে বেড়াতে দিও না।
11 Nimelificha neno lako moyoni mwangu ili nisikutende dhambi.
১১আমি তোমার বাক্য হৃদয়ে সঞ্চয় করে রেখেছি, যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি।
12 Sifa ni zako, Ee Bwana, nifundishe maagizo yako.
১২হে সদাপ্রভুু; তুমি ধন্য, আমাকে তোমার বিধি শেখাও।
13 Kwa midomo yangu nitasimulia sheria zote zinazotoka katika kinywa chako.
১৩আমি আমার মুখ দিয়ে তোমার সমস্ত ধর্মময় আদেশ ঘোষণা করেছি যা তুমি প্রকাশ করেছ।
14 Ninafurahia kufuata sheria zako kama mtu afurahiaye mali nyingi.
১৪সমস্ত ধন সম্পত্তির থেকেও আমি তোমার নিয়মের আদেশ আনন্দ করি।
15 Ninatafakari maagizo yako na kuziangalia njia zako.
১৫আমি তোমার নির্দেশগুলোয় ধ্যান করব এবং তোমার পথের প্রতি মনোযোগ দেব।
16 Ninafurahia maagizo yako, wala sitalipuuza neno lako.
১৬আমি তোমার বিধিগুলোয় আনন্দ করি, তোমার বাক্য ভুলে যাব না। গিমেল।
17 Mtendee mema mtumishi wako, nami nitaishi; nitalitii neno lako.
১৭তোমার দাসের প্রতি দয়াবান হও, যেন আমি বাঁচি এবং তোমার বাক্য পালন করি।
18 Yafungue macho yangu nipate kuona mambo ya ajabu katika sheria yako.
১৮আমার চোখ খুলে দাও, যেন আমি তোমার ব্যবস্থায় আশ্চর্য্য আশ্চর্য্য বিষয় দেখতে পাই।
19 Mimi ni mgeni duniani, usinifiche amri zako.
১৯আমি পৃথিবীতে বিদেশী, আমার থেকে তোমার আদেশগুলো লুকিও না।
20 Nafsi yangu inataabika kwa shauku kubwa juu ya sheria zako wakati wote.
২০আমার প্রাণ সব দিন আকাঙ্ক্ষায় চূর্ণ তোমার ধর্মময় আদেশের জন্য।
21 Unawakemea wenye majivuno, waliolaaniwa waendao mbali na amri zako.
২১তুমি অহঙ্কারীদেরকে ধমক দিয়েছ, যারা অভিশপ্ত, যারা তোমার আদেশ ছেড়ে ঘুরে বেড়ায়।
22 Niondolee dharau na dhihaka, kwa kuwa ninazishika sheria zako.
২২আমার থেকে দূর্নাম ও অপমান দূর কর, কারণ আমি তোমার নিয়মের আদেশ পালন করেছি।
23 Ingawa watawala huketi pamoja na kunisingizia, mtumishi wako atatafakari juu ya maagizo yako.
২৩যদিও শাসকেরা আমার বিরুদ্ধে চক্রান্ত এবং নিন্দা করেছে; তবুও তোমার দাস তোমার বিধি ধ্যান করে।
24 Sheria zako ni furaha yangu, nazo ni washauri wangu.
২৪তোমার নিয়মের আদেশ আমার আনন্দজনক এবং সেগুলি আমার পরামর্শদাতা। দালৎ।
25 Nimelazwa chini mavumbini, yahifadhi maisha yangu sawasawa na neno lako.
২৫আমার প্রাণ ধূলোতে জড়িয়ে আছে, তোমার বাক্য অনুযায়ী আমাকে জীবন দাও।
26 Nilikueleza njia zangu ukanijibu, nifundishe sheria zako.
২৬আমি আমার পথের কথা তোমায় বলেছি এবং তুমি আমাকে উত্তর দিয়েছ, তোমার বিধি আমাকে শেখাও।
27 Nijulishe mafundisho ya mausia yako, nami nitatafakari maajabu yako.
২৭তোমার নির্দেশ আমাকে বুঝিয়ে দাও, যাতে আমি তোমার আশ্চর্য্য শিক্ষা সব ধ্যান করতে পারি।
28 Nafsi yangu imechakazwa kwa huzuni, uniimarishe sawasawa na neno lako.
২৮দুঃখে আমার হৃদয় গলে পড়ছে, তোমার বাক্যে আমাকে ওঠাও।
29 Niepushe na njia za udanganyifu, kwa neema unifundishe sheria zako.
২৯আমার থেকে মিথ্যার পথ দূর কর, অনুগ্রহ করে আমাকে তোমার ব্যবস্থা শেখাও।
30 Nimechagua njia ya kweli, nimekaza moyo wangu katika sheria zako.
৩০আমি বিশ্বস্ততার পথ মনোনীত করেছি, আমি সব দিন তোমার ধর্মময় আদেশ আমার সামনে রাখেছি।
31 Nimengʼangʼania sheria zako, Ee Bwana, usiniache niaibishwe.
৩১আমি তোমার নিয়মের আদেশ সমূহে জড়িয়ে আছি; সদাপ্রভুু আমাকে লজ্জিত হতে দিও না।
32 Nakimbilia katika njia ya maagizo yako, kwa kuwa umeuweka moyo wangu huru.
৩২আমি তোমার আদেশ পথে দৌড়াব, কারণ তুমি তা করতে আমার হৃদয় বড় করেছ। হে।
33 Ee Bwana, nifundishe kuyafuata maagizo yako, nami nitayashika mpaka mwisho.
৩৩হে সদাপ্রভুু, তোমার বিধির পথ আমাকে শেখাও, আর আমি শেষ পর্যন্ত তা পালন করব।
34 Nipe ufahamu, nami nitaishika sheria yako na kuitii kwa moyo wangu wote.
৩৪আমাকে বুদ্ধি দাও এবং আমি তোমার ব্যবস্থা পালন করব; আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তা পালন করব।
35 Niongoze kwenye njia ya amri zako, kwa kuwa huko napata furaha.
৩৫তোমার আদেশ পথে আমাকে পরিচালনা করাও, কারণ আমি সেই পথে চলতে আনন্দ পাই।
36 Ugeuze moyo wangu kuelekea sheria zako, na siyo kwenye mambo ya ubinafsi.
৩৬তোমার নিয়মের আদেশের দিকে আমার হৃদয়কে পরিচালনা দাও এবং অসৎ লাভের থেকে দূরে রাখ।
37 Geuza macho yangu kutoka kwenye mambo yasiyofaa, uyahifadhi maisha yangu sawasawa na neno lako.
৩৭মন্দ বিষয় থেকে আমার চোখ ফেরাও, আমাকে তোমার পথে পুনরুজ্জীবিত কর।
38 Mtimizie mtumishi wako ahadi yako, ili upate kuogopwa.
৩৮তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা পূর্ণ কর, যা তুমি তাদের জন্য তৈরী করেছিলে যারা তোমায় সম্মান করে।
39 Niondolee aibu ninayoiogopa, kwa kuwa sheria zako ni njema.
৩৯আমার অপমান দূর কর, যার আমি ভয় করি, কারণ তোমার ধর্মময় আদেশ ভাল।
40 Tazama jinsi ninavyoonea shauku mausia yako! Hifadhi maisha yangu katika haki yako.
৪০দেখ, আমি তোমার নির্দেশগুলোর জন্য আকাঙ্খা করে আসছি; তোমার ধার্ম্মিকতায় আমাকে জীবিত রেখো। বৌ।
41 Ee Bwana, upendo wako usiokoma unijie, wokovu wako sawasawa na ahadi yako,
৪১হে সদাপ্রভুু, আমাকে তোমার অক্ষয় ভালবাসা দাও তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার পরিত্রান দাও।
42 ndipo nitakapomjibu anayenidhihaki, kwa kuwa ninalitumainia neno lako.
৪২তবে আমি তাদের উত্তর দিতে পারব যারা আমায় উপহাস করে, কারণ আমি তোমার বাক্যে নির্ভর করেছি।
43 Usilinyakue neno la kweli kutoka kinywani mwangu, kwa kuwa nimeweka tumaini langu katika amri zako.
৪৩আমার মুখ থেকে সত্যের বাক্য নিয়ে নিও না, কারণ আমি তোমার ধর্মময় আদেশের জন্য অপেক্ষা করছি।
44 Nitaitii amri yako daima, naam, milele na milele.
৪৪আমি সব দিন তোমার ব্যবস্থা পালন করব, যুগে যুগে চিরকাল করব।
45 Nitatembea nikiwa huru, kwa kuwa nimejifunza mausia yako.
৪৫আমি নিরাপদে চলব, কারণ আমি তোমার নির্দেশগুলোর খোঁজ করেছি।
46 Nitasema sheria zako mbele za wafalme wala sitaaibishwa,
৪৬আমি রাজাদের সামনে তোমার গুরত্বপূর্ণ আদেশের কথা বলব এবং লজ্জিত হব না।
47 kwa kuwa ninazifurahia amri zako kwa sababu ninazipenda.
৪৭আমি তোমার আদেশগুলোয় আনন্দ করব, যা আমি ভীষণ ভালবাসি।
48 Ninaziinulia amri zako ambazo ninazipenda mikono yangu, nami ninatafakari juu ya maagizo yako.
৪৮আমি তোমার আদেশগুলোর কাছে অঞ্জলি ওঠাব, যা আমি ভালবাসি; আমি তোমার বিধি ধ্যান করব। সয়িন।
49 Kumbuka neno lako kwa mtumishi wako, kwa sababu umenipa tumaini.
৪৯তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা স্মরণ কর, কারণ তুমি আমাকে আশা দিয়েছ।
50 Faraja yangu katika mateso yangu ni hii: Ahadi yako inahifadhi maisha yangu.
৫০আমার দুঃখে এটাই আমার সান্ত্বনা: যে তোমার প্রতিজ্ঞা আমাকে বাঁচিয়ে রেখেছে।
51 Wenye majivuno wamenisimanga bila kuchoka, hata hivyo sitaiacha sheria yako.
৫১অহঙ্কারীরা আমাকে বিদ্রূপ করেছে, তবুও আমি তোমার ব্যবস্থা থেকে ফিরিনি।
52 Ee Bwana, ninazikumbuka sheria zako za zamani, nazo zinanifariji.
৫২হে সদাপ্রভুু, আমি প্রাচীনকাল থেকে তোমার ধর্মময় আদেশ শিখছি, আর সান্ত্বনা পেয়েছি।
53 Nimeshikwa sana na ghadhabu kwa ajili ya waovu, ambao wameacha sheria yako.
৫৩আমার ক্রোধ জ্বলে উঠেছে, পাপীদের জন্য যারা তোমার ব্যবস্থা অগ্রাহ্য করে।
54 Maagizo yako ni kiini cha nyimbo zangu popote ninapoishi.
৫৪তোমার বিধি আমার গান হয়েছে যেখানে আমি অস্থায়ীভাবে বাস করি।
55 Ee Bwana, wakati wa usiku ninalikumbuka jina lako, nami nitatii sheria yako.
৫৫হে সদাপ্রভুু, আমি রাতে তোমার নামের বিষয়ে চিন্তা করি এবং আমি তোমার ব্যবস্থা পালন করি।
56 Hili limekuwa zoezi langu: nami ninayatii mausia yako.
৫৬এটাই আমার অভ্যাস কারণ আমি তোমার নির্দেশগুলো পালন করেছি। হেৎ।
57 Ee Bwana, wewe ni fungu langu, nimeahidi kuyatii maneno yako.
৫৭সদাপ্রভুু আমার অধিকার; আমি দৃঢ়প্রতিজ্ঞ তোমার বাক্য সকল পালনে।
58 Nimetafuta uso wako kwa moyo wangu wote, nihurumie sawasawa na ahadi yako.
৫৮আমি সমস্ত হৃদয় দিয়ে আন্তরিকভাবে অনুরোধ করি তোমার দয়া পাবার; তোমার প্রতিজ্ঞা অনুযায়ী, আমার প্রতি কৃপা কর।
59 Nimezifikiri njia zangu na nimeelekeza hatua zangu katika mausia yako.
৫৯আমি আমার পথ পরীক্ষা করেছি এবং তোমার নিয়মের আদেশের দিকে আমার চরণ ফিরিয়েছি।
60 Nitafanya haraka bila kuchelewa kuzitii amri zako.
৬০আমি তাড়াতাড়ি করলাম এবং তোমার আদেশগুলো পালনে দেরী করলাম না।
61 Hata waovu wanifunge kwa kamba, sitasahau sheria yako.
৬১পাপীদের দড়ি আমাকে ফাঁদে ফেলেছে, আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি।
62 Usiku wa manane ninaamka kukushukuru kwa sababu ya sheria zako za haki.
৬২আমি মাঝ রাত্রে তোমার ধন্যবাদ করতে উঠি, তোমার ন্যায় বিধানের জন্য।
63 Mimi ni rafiki kwa wale wote wakuchao, kwa wote wanaofuata mausia yako.
৬৩আমি সেই সকলের সঙ্গী যারা তোমাকে সম্মান করে এবং যারা তোমার নির্দেশগুলো পালন করে।
64 Ee Bwana, dunia imejaa upendo wako, nifundishe maagizo yako.
৬৪হে সদাপ্রভুু, পৃথিবী তোমার চুক্তির বিশ্বস্ততায় পরিপূর্ণ; আমাকে তোমার বিধির শিক্ষা দাও। টেট।
65 Mtendee wema mtumishi wako Ee Bwana, sawasawa na neno lako.
৬৫হে সদাপ্রভুু, তুমি তোমার দাসের মঙ্গল করেছ, তোমার বাক্যানুসারে করেছ।
66 Nifundishe maarifa na uamuzi mzuri, kwa kuwa ninaamini amri zako.
৬৬আমাকে সঠিক বিচারশক্তি এবং বুদ্ধি শেখাও, কারণ আমি তোমার আদেশগুলোয় বিশ্বাস করেছি।
67 Kabla sijapata shida nilipotea njia, lakini sasa ninalitii neno lako.
৬৭দুঃখ পাওয়ার আগে আমি ভ্রান্ত ছিলাম, কিন্তু এখন আমি তোমার বাক্য পালন করছি।
68 Wewe ni mwema, unalotenda ni jema, nifundishe maagizo yako.
৬৮তুমি মঙ্গলময় এবং তুমি সেই যিনি মঙ্গল কাজ করেন, তোমার বিধি আমাকে শেখাও।
69 Ingawa wenye majivuno wamenisingizia uongo, nitafuata mausia yako kwa moyo wangu wote.
৬৯অহঙ্কারীরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, কিন্তু আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার নির্দেশ পালন করেছি।
70 Mioyo yao ni katili na migumu, bali mimi napendezwa na sheria yako.
৭০তাদের হৃদয়ে সত্যতা নেই; কিন্তু আমি তোমার ব্যবস্থায় আনন্দ করি।
71 Ilikuwa vyema mimi kupata shida ili nipate kujifunza maagizo yako.
৭১এটা আমার জন্য ভাল যে আমি দুঃখ ভোগ করেছি, যেন আমি তোমার বিধি শিখতে পারি।
72 Sheria inayotoka kinywani mwako ina thamani kubwa kwangu kuliko maelfu ya vipande vya fedha na dhahabu.
৭২হাজার হাজার সোনা ও রূপার চেয়ে তোমার মুখের নির্দেশ আমার জন্য মহা মূল্যবান। ইয়োদ।
73 Mikono yako ilinifanya na kuniumba, nipe ufahamu niweze kujifunza amri zako.
৭৩তোমার হাত আমার গঠন ও স্থাপন করছে; আমাকে বুদ্ধি দাও, যেন আমি তোমার আদেশ সকল শিখতে পারি।
74 Wakuchao wafurahie wanaponiona, kwa kuwa nimeweka tumaini langu katika neno lako.
৭৪যারা তোমাকে সম্মান করে, তারা আমাকে দেখে গর্বিত হবে, কারণ আমি তোমরা বাক্যে আশা পাই।
75 Ee Bwana, ninajua kwamba sheria zako ni za haki, katika uaminifu wako umeniadhibu.
৭৫হে সদাপ্রভুু, আমি জানি তোমার আদেশ ন্যায্য এবং তুমি বিশ্বস্ততায় আমাকে দুঃখ দিয়েছ।
76 Upendo wako usiokoma uwe faraja yangu, sawasawa na ahadi yako kwa mtumishi wako.
৭৬তোমার চুক্তির বিশ্বস্ততা আমায় সান্ত্বনা দিক, যেমন তুমি তোমার দাসকে প্রতিজ্ঞা করেছ।
77 Huruma yako na inijie ili nipate kuishi, kwa kuwa naifurahia sheria yako.
৭৭আমার প্রতি করুণা কর, যেন আমি বাঁচি; কারণ তোমার ব্যবস্থা আমার আনন্দদায়ক।
78 Wenye majivuno na waaibishwe kwa kunikosea mimi bila sababu, lakini mimi nitatafakari juu ya mausia yako.
৭৮অহঙ্কারীদের লজ্জায় ফেলা হোক, কারণ তারা আমার নিন্দা করেছে; কিন্তু আমি তোমার নির্দেশগুলোয় ধ্যান করব।
79 Wale wakuchao na wanigeukie mimi, hao ambao wanazielewa sheria zako.
৭৯যারা তোমাকে সম্মান করে, তারা আমার দিকে ফিরুক, তারা যারা তোমার নিয়মের আদেশ জানে তারা ফিরুক।
80 Moyo wangu usiwe na lawama katika kutii maagizo yako, ili nisiaibishwe.
৮০আমার হৃদয় তোমার বিধিতে নির্দোষ হোক, যেন আমি লজ্জায় না পড়ি। কফ।
81 Nafsi yangu inazimia kwa kutamani wokovu wako, lakini nimeweka tumaini langu katika neno lako.
৮১আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করি, আমি তোমার বাক্যে আমার আশা রেখেছি।
82 Macho yangu yamefifia, nikingoja ahadi yako; ninasema, “Utanifajiri lini?”
৮২আমার চোখ তোমার প্রতিজ্ঞা দেখার আকাঙ্খা করে; কখন তুমি আমাকে সান্ত্বনা করবে?
83 Ingawa nimekuwa kama kiriba kwenye moshi, bado sijasahau maagizo yako.
৮৩কারণ আমি ধোঁয়ায় ভরা দ্রাক্ষার থলির মত হয়েছি; আমি তোমার বিধি ভুলে যাই নি।
84 Mtumishi wako itampasa angoje mpaka lini? Ni lini utawaadhibu washtaki wangu?
৮৪কত দিন তোমার দাস এসব সহ্য করবে? কবে তুমি আমার তাড়নাকারীদের বিচার করবে?
85 Wenye majivuno wananichimbia mashimo, kinyume na sheria yako.
৮৫অহঙ্কারীরা আমার জন্য গর্ত খুঁড়েছে, তারা তোমার ব্যবস্থার নিন্দা করে।
86 Amri zako zote ni za kuaminika; unisaidie, kwa sababu watu wananishtaki bila sababu.
৮৬তোমার সমস্ত আদেশ বিশ্বসনীয়; যে সমস্ত লোক আমাকে অন্যায়ভাবে অত্যাচার করে; আমায় সাহায্য কর।
87 Walikaribia kabisa kunifuta kutoka uso wa dunia, lakini sijaacha mausia yako.
৮৭তারা পৃথিবীতে আমাকে প্রায় শেষ করে ফেলেছিল, কিন্তু আমি তোমার নির্দেশগুলো ত্যাগ করিনি।
88 Yahifadhi maisha yangu sawasawa na upendo wako, nami nitatii sheria za kinywa chako.
৮৮যেমন তোমার চুক্তির বিশ্বস্ততার প্রতিজ্ঞা অনুসারে আমাকে জীবিত রাখো, যাতে আমি তোমার নিয়মের আদেশ পালন করতে পারি যা তুমি বলেছ। লামদ।
89 Ee Bwana, neno lako ni la milele, linasimama imara mbinguni.
৮৯হে সদাপ্রভুু, তোমার বাক্য অনন্তকাল স্থায়ী, তোমার বাক্য স্বর্গে দৃঢ় ভাবে স্থাপিত।
90 Uaminifu wako unaendelea kwa vizazi vyote, umeiumba dunia, nayo inadumu.
৯০তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী; তুমি পৃথিবীকে স্থাপন করেছ এবং তা স্থির থাকে।
91 Sheria zako zinadumu hadi leo, kwa kuwa vitu vyote vinakutumikia.
৯১সমস্ত কিছুই আজ পর্যন্ত স্থির রয়েছে, যেমন তুমি বলেছ তোমার ন্যায় বিধানে, কারণ সমস্ত কিছুই তোমার দাস।
92 Kama nisingefurahia sheria yako, ningeangamia katika taabu zangu.
৯২যদি তোমার ব্যবস্থা আমার আনন্দদায়ক না হত, তবে আমি আপন দুঃখে ধ্বংস হতাম।
93 Sitasahau mausia yako kamwe, kwa maana kwayo umehifadhi maisha yangu.
৯৩আমি তোমার নির্দেশগুলো কখনও ভুলে যাব না, কারণ তার দ্বারাই তুমি আমাকে জীবিত রেখেছ।
94 Uniokoe, kwa maana mimi ni wako, kwa kuwa nimetafuta mausia yako.
৯৪আমি তোমারই, আমাকে রক্ষা কর; কারণ আমি তোমার নির্দেশগুলো অন্বেষণ করি।
95 Waovu wanangojea kuniangamiza, bali mimi ninatafakari sheria zako.
৯৫পাপীরা আমাকে ধ্বংস করার জন্য প্রস্তুত; কিন্তু আমি তোমার নিয়মের আদেশ বোঝার চেষ্টা করব।
96 Katika ukamilifu wote ninaona mna kikomo, lakini amri zako hazina mpaka.
৯৬আমি দেখেছি যে সমস্ত কিছুরই সীমা আছে; কিন্তু তোমার আদেশ এটি মহান, অপরিসীম। মেম।
97 Aha! Tazama, sheria yako naipenda mno ajabu. Ninaitafakari mchana kutwa.
৯৭আহা, আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি। এটা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়।
98 Amri zako zimenipa hekima zaidi kuliko adui zangu, kwa kuwa nimezishika daima.
৯৮তোমার আদেশ আমাকে শত্রুর থেকেও জ্ঞানবান করে; কারণ তোমার আদেশ চিরকাল আমার সঙ্গে আছে।
99 Nina akili zaidi kuliko walimu wangu wote, kwa kuwa ninatafakari juu ya sheria zako.
৯৯আমার বেশি বুদ্ধি আমার সমস্ত গুরুর থেকে, কারণ আমি তোমার নিয়মের আদেশের ধ্যান করি।
100 Nina ufahamu zaidi kuliko wazee, kwa kuwa ninayatii mausia yako.
১০০প্রাচীন লোকদের থেকেও আমি বেশি বুদ্ধিমান, তার কারণ আমি তোমার নির্দেশগুলো পালন করেছি।
101 Nimezuia miguu yangu isiende kwenye kila njia mbaya, ili niweze kutii neno lako.
১০১আমি সমস্ত কুপথ থেকে আমার পা দূরে রেখেছি, যেন আমি তোমার বাক্য পালন করি।
102 Sijaziacha sheria zako, kwa kuwa umenifundisha wewe mwenyewe.
১০২আমি তোমার ন্যায় বিধান থেকে ফিরি নি, কারণ তুমিই আমাকে নির্দেশ দিয়েছ।
103 Tazama jinsi maneno yako yalivyo matamu kwangu, matamu kuliko asali katika kinywa changu!
১০৩তোমার বাক্য সকল আমার মুখে কেমন মিষ্ট লাগে! তা আমার মুখে মধুর থেকে মিষ্টি।
104 Ninapata ufahamu kutoka mausia yako, kwa hiyo ninachukia kila njia ya upotovu.
১০৪তোমার নির্দেশগুলোর দ্বারাই আমার বুদ্ধি লাভ হয়। সেইজন্য আমি সমস্ত মিথ্যা পথ ঘৃণা করি। নুন।
105 Neno lako ni taa ya miguu yangu na mwanga katika njia yangu.
১০৫তোমার বাক্য আমার চরনের প্রদীপ, আমার পথের আলো।
106 Nimeapa na nimethibitisha, kwamba nitafuata sheria zako za haki.
১০৬আমি শপথ করেছি এবং স্থির করেছি, যে আমি তোমার বিধি পালন করব।
107 Nimeteseka sana, uhifadhi maisha yangu, Ee Bwana, sawasawa na neno lako.
১০৭হে সদাপ্রভুু, আমি খুব দুঃখার্ত্ত; তোমার বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী আমাকে জীবিত রেখ।
108 Ee Bwana, pokea sifa za hiari za kinywa changu, nifundishe sheria zako.
১০৮সদাপ্রভুু, দয়া করে আমার মুখের স্বেচ্ছা দত্ত উপহার সকল গ্রহণ কর এবং তোমার ন্যায় বিধান আমাকে শেখাও।
109 Ingawa maisha yangu yako hatarini siku zote, sitasahau sheria yako.
১০৯আমার প্রাণ সবদিন বিপদে থাকে, তবুও আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি।
110 Waovu wamenitegea mtego, lakini sijayakiuka maagizo yako.
১১০পাপীরা আমার জন্য ফাঁদ পেতেছে, কিন্তু আমি তোমার নির্দেশ থেকে দূরে সরে যাই নি।
111 Sheria zako ni urithi wangu milele, naam ni furaha ya moyo wangu.
১১১আমি তোমার নিয়মের আদেশ আমার দাবি বলে অধিকার করেছি, কারণ সেগুলো আমার হৃদয়ের আনন্দ।
112 Nimekusudia moyoni mwangu kuyafuata maagizo yako mpaka mwisho.
১১২আমার হৃদয় তোমার বিধি মেনে চলতে স্থির হয়েছে, চিরকালের জন্য, শেষ পর্যন্ত। সামক।
113 Ninachukia watu wa nia mbili, lakini ninapenda sheria yako.
১১৩আমি দ্বিমনা লোকেদের ঘৃণা করি, কিন্তু তোমার ব্যবস্থা ভালবাসি।
114 Wewe ni kimbilio langu na ngao yangu, nimeweka tumaini langu katika neno lako.
১১৪তুমি আমার লুকানোর জায়গা ও আমার ঢাল; আমি তোমার বাক্যের জন্য অপেক্ষা করি।
115 Ondokeni kwangu, ninyi mtendao mabaya, ili niweze kushika amri za Mungu wangu!
১১৫মন্দ কাজকরীরা, আমার কাছ থেকে দূর হও; যাতে আমি আমার ঈশ্বরের আদেশ সকল পালন করতে পারি।
116 Nihifadhi sawasawa na ahadi yako, nami nitaishi; usiache matumaini yangu yakavunjwa.
১১৬তোমার বাক্যে আমাকে ধরে রাখ যাতে আমি বাঁচি এবং আমাকে আমার আশায় লজ্জিত হতে দিও না।
117 Nitegemeze, nami nitaokolewa, nami daima nitayaheshimu maagizo yako.
১১৭আমাকে তুলে ধর এবং আমি উদ্ধার পাব; আমি সব দিন তোমার বিধি ধ্যান করব।
118 Unawakataa wote wanaoyaasi maagizo yako, kwa maana udanganyifu wao ni bure.
১১৮তুমি তাদের সকলকে অগ্রাহ্য করেছ, যারা তোমার বিধি ছেড়ে চলে গেছে; কারণ সেই সমস্ত লোকেরা প্রতারক এবং অবিশ্বস্ত।
119 Waovu wa nchi unawatupa kama takataka, kwa hivyo nazipenda sheria zako.
১১৯তুমি পৃথিবীর সমস্ত পাপীদেরকে মলের মত দূর করে থাক, এই জন্য আমি তোমরা ন্যায় বিধান ভালবাসি।
120 Mwili wangu unatetemeka kwa kukuogopa wewe, ninaziogopa sheria zako.
১২০তোমার ভয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়, তোমার শাসনকলাপে আমি ভীত। অয়িন।
121 Nimetenda yaliyo haki na sawa, usiniache mikononi mwa watesi wangu.
১২১যা কিছু ন্যায্য এবং সঠিক আমি করি; আমাকে আমার উপদ্রবকারীদের হাতে ছেড়ে দিও না।
122 Mhakikishie mtumishi wako usalama, usiache wenye kiburi wanionee.
১২২তুমি তোমার দাসের মঙ্গল নিশ্চিত কর, অহঙ্কারীরা আমার ওপর উপদ্রব না করুক।
123 Macho yangu yamefifia, yakitazamia wokovu wako, na kuitazamia ahadi yako ya kweli.
১২৩তোমার পরিত্রানের অপেক্ষায় এবং তোমার ধর্মময় বাক্যের জন্য আমার চোখ ক্লান্ত হয়েছে।
124 Mfanyie mtumishi wako kulingana na upendo wako na unifundishe maagizo yako.
১২৪তোমার দাসকে তোমার চুক্তির বিশ্বস্ততা দেখাও এবং আমাকে তোমার বিধি শেখাও।
125 Mimi ni mtumishi wako; nipe ufahamu ili niweze kuelewa sheria zako.
১২৫আমি তোমার দাস, আমাকে বুদ্ধি দাও, যেন আমি তোমার নিয়মের আদেশগুলো জানতে পারি।
126 Ee Bwana, wakati wako wa kutenda umewadia, kwa kuwa sheria yako inavunjwa.
১২৬সদাপ্রভুুর কাজ করবার দিন হল, কারণ লোকেরা তোমার ব্যবস্থা খণ্ডন করেছে।
127 Kwa sababu nazipenda amri zako zaidi ya dhahabu, naam, zaidi ya dhahabu safi,
১২৭সত্যি আমি তোমার আদেশ সকল ভালবাসি, সোনার থেকেও, বিশুদ্ধ সোনার থেকেও ভালবাসি।
128 na kwa sababu naona maagizo yako yote ni adili, nachukia kila njia potovu.
১২৮এই জন্য আমি সাবধানে তোমার সমস্ত নির্দেশ অনুসরণ করি এবং আমি সমস্ত মিথ্যার পথ ঘৃণা করি। পে।
129 Sheria zako ni za ajabu, hivyo ninazitii.
১২৯তোমার নিয়মের আদেশ আশ্চর্য্য, এই জন্য আমি সেগুলো পালন করি।
130 Kuingia kwa maneno yako kunaleta nuru, kunampa mjinga ufahamu.
১৩০তোমার প্রকাশিত বাক্য আলো দান করে; তা সরলদের বুদ্ধি দান করে।
131 Nimefungua kinywa changu na kuhema, nikitamani amri zako.
১৩১আমি মুখ খুলে শ্বাস ফেলছিলাম, কারণ আমি তোমার আদেশগুলোর আকাঙ্খা করছিলাম।
132 Nigeukie na unihurumie, kama uwafanyiavyo siku zote wale wanaolipenda jina lako.
১৩২আমার দিকে ফের এবং আমায় দয়া কর, যেমন তুমি সব দিন করে থাক তাদের জন্য যারা তোমার নাম ভালবাসে।
133 Ongoza hatua zangu kulingana na neno lako, usiache dhambi yoyote initawale.
১৩৩তোমার বাক্য দ্বারা আমার চরণকে পরিচালনা দাও; কোন পাপকে আমার উপরে কর্তৃত্ব করতে দিও না।
134 Niokoe na uonevu wa wanadamu, ili niweze kutii mausia yako.
১৩৪মানুষের উপদ্রব থেকে আমাকে উদ্ধার কর, যাতে আমি তোমার নির্দেশগুলো পালন করতে পারি।
135 Mwangazie mtumishi wako uso wako na unifundishe amri zako.
১৩৫তোমার দাসের ওপর তোমার মুখ উজ্জ্বল হোক এবং তোমার বিধি সকল আমাকে শেখাও।
136 Chemchemi za machozi zinatiririka kutoka machoni yangu, kwa kuwa sheria yako haifuatwi.
১৩৬আমার চোখ থেকে জলধারা বইছে, কারণ লোকেরা তোমার ব্যবস্থা পালন করে না। সাদে।
137 Ee Bwana, wewe ni mwenye haki, sheria zako ni sahihi.
১৩৭হে সদাপ্রভুু, তুমি ধার্মিক এবং তোমার আদেশ সকল ন্যায্য।
138 Sheria ulizoziweka ni za haki, ni za kuaminika kikamilifu.
১৩৮তুমি তোমার নিয়মের আদেশ ধার্ম্মিকতায় এবং বিশ্বস্ততায় দিয়েছ।
139 Jitihada yangu imenidhoofisha, kwa kuwa adui zangu wanayapuuza maneno yako.
১৩৯রাগ আমাকে ধ্বংস করেছে, কারণ আমার বিপক্ষেরা তোমার বাক্য সকল ভুলে গেছে।
140 Ahadi zako zimejaribiwa kikamilifu, mtumishi wako anazipenda.
১৪০তোমার বাক্য খুবই পরীক্ষাসিদ্ধ এবং তোমার দাস তা ভালবাসে।
141 Ingawa ni mdogo na ninadharauliwa, sisahau mausia yako.
১৪১আমি তুচ্ছ ও অবজ্ঞাত, তবুও আমি তোমার নির্দেশ সকল ভুলে যাই নি।
142 Haki yako ni ya milele, na sheria yako ni kweli.
১৪২তোমার ন্যায়বিচার চিরকাল সঠিক এবং তোমার ব্যবস্থা বিশ্বসনীয়।
143 Shida na dhiki zimenipata, lakini amri zako ni furaha yangu.
১৪৩যদিও চরম দূর্দশা ও যন্ত্রণা আমাকে পেয়ে বসেছে, [তবুও] তোমার আদেশ সকল আমার আনন্দদায়ক।
144 Sheria zako ni sahihi milele, hunipa ufahamu ili nipate kuishi.
১৪৪তোমার নিয়মের আদেশ চিরকাল ধর্মময়; আমাকে বুদ্ধি দাও, যাতে আমি বাঁচি।
145 Ee Bwana, ninakuita kwa moyo wangu wote, nami nitayatii maagizo yako.
১৪৫হে সদাপ্রভুু, আমি সমস্ত হৃদয় দিয়ে ডেকেছি; আমাকে উত্তর দাও, আমি তোমার বিধি পালন করব।
146 Ninakuita; niokoe nami nitazishika sheria zako.
১৪৬আমি তোমাকে ডেকেছি; আমাকে রক্ষা কর এবং আমি তোমার নিয়মের আদেশ পালন করব।
147 Ninaamka asubuhi na mapema na kukuomba msaada; nimeweka tumaini langu katika neno lako.
১৪৭আমি ভোরের আগে উঠি এবং সাহায্যের জন্য চিত্কার করি, আমি তোমার বাক্যে সকলে আশা রাখি।
148 Sikufumba macho yangu usiku kucha, ili niweze kutafakari juu ya ahadi zako.
১৪৮আমার চোখ সারা রাত খোলা ছিল, যেন আমি তোমার বাক্য ধ্যান করতে পারি।
149 Usikie sauti yangu sawasawa na upendo wako, Ee Bwana, uyahifadhi maisha yangu, sawasawa na sheria zako.
১৪৯তোমার চুক্তির বিশ্বস্ততা অনুসারে আমার রব শোন; হে সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ, যেমন তুমি প্রতিজ্ঞা করেছ তোমার ন্যায় বিধানে।
150 Wale wanaopanga mipango miovu wako karibu nami, lakini wako mbali na sheria yako.
১৫০যারা আমায় অত্যাচার করেছে তারা আমার কাছে আসছে; কিন্তু তারা তোমার ব্যবস্থা থেকে অনেক দূরে।
151 Ee Bwana, hata hivyo wewe u karibu, na amri zako zote ni za kweli.
১৫১হে সদাপ্রভুু, তুমিই নিকটবর্ত্তী এবং তোমার সমস্ত আদেশ বিশ্বস্ত।
152 Tangu zamani nimejifunza kutoka shuhuda zako kwamba umezithibitisha ili zidumu milele.
১৫২অনেক আগে আমি তোমার নিয়মের আদেশ জেনেছি, যা তুমি চিরকালের জন্য স্থাপন করেছ। রেশ।
153 Yaangalie mateso yangu, uniokoe, kwa kuwa sijasahau sheria yako.
১৫৩আমার দুঃখ দেখ এবং আমাকে সাহায্য কর, কারণ আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি।
154 Nitetee katika hali hii yangu na unikomboe, uyahifadhi maisha yangu sawasawa na ahadi yako.
১৫৪আমার বিবাদ মেটাও এবং আমাকে মুক্ত কর, আমাকে জীবিত রাখ, যেমন তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ।
155 Wokovu uko mbali na waovu, kwa kuwa hawatafuti maagizo yako.
১৫৫পরিত্রান পাপীদের থেকে দূরে, কারণ তারা তোমার বিধি সকল ভালবাসে না।
156 Ee Bwana, huruma zako ni kuu, uyahifadhi maisha yangu sawasawa na sheria zako.
১৫৬হে সদাপ্রভুু, তোমার করুণার কার্য্য মহান; আমাকে জীবিত রাখ, যেমন তুমি সবদিন করে থাক।
157 Adui wanaonitesa ni wengi, lakini mimi sitaziacha sheria zako.
১৫৭আমার তাড়নাকারী ও শত্রু অনেক, তবুও আমি তোমার নিয়মের আদেশ থেকে ফিরি নি।
158 Ninawatazama wasioamini kwa chuki, kwa kuwa hawalitii neno lako.
১৫৮আমি বিশ্বাসঘাতকদেরকে ঘৃণা ভাবে দেখলাম, কারণ তারা তোমার বাক্য পালন করে না।
159 Tazama jinsi ninavyopenda mausia yako; Ee Bwana, uyahifadhi maisha yangu, sawasawa na upendo wako.
১৫৯দেখ, আমি তোমার নির্দেশগুলো কেমন ভালবাসি। সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ, যেমন তুমি তোমার চুক্তির বিশ্বস্ততায় প্রতিজ্ঞা করেছ।
160 Maneno yako yote ni kweli, sheria zako zote za haki ni za milele.
১৬০তোমার সমস্ত বাক্য সত্য, তোমার প্রত্যেকটি আদেশ চিরস্থায়ী। শিন।
161 Watawala wamenitesa bila sababu, lakini moyo wangu unatetemeka kwa neno lako.
১৬১শাসকেরা অকারণে আমাকে অত্যাচার করেছে, আমার হৃদয় কাঁপে, তোমার বাক্যের অবাধ্য হতে ভয় লাগে।
162 Nafurahia ahadi zako kama mtu aliyepata mateka mengi.
১৬২আমি তোমার বাক্যে আনন্দ করি, যেমন কেউ মহা লুট পেলে করে।
163 Ninachukia na kuchukizwa sana na uongo, lakini napenda sheria yako.
১৬৩আমি মিথ্যাকে ঘৃণা ও অবজ্ঞা করি, কিন্তু আমি তোমার ব্যবস্থা ভালবাসি।
164 Ninakusifu mara saba kwa siku, kwa ajili ya sheria zako za haki.
১৬৪আমি দিনের সাতবার তোমার প্রশংসা করি, তোমার ন্যায় বিধানের জন্য।
165 Wanaopenda sheria yako wana amani tele, wala hakuna kitu kinachoweza kuwakwaza.
১৬৫যারা তোমার ব্যবস্থা ভালবাসে, তাদের মহা শান্তি; তাদের হোঁচট লাগে না।
166 Ee Bwana, ninangojea wokovu wako, nami ninafuata amri zako,
১৬৬সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের অপেক্ষা করছি এবং আমি তোমার আদেশের বাধ্য হয়েছি।
167 Ninazitii sheria zako, kwa sababu ninazipenda mno.
১৬৭আমি তোমার আদেশ পালন করেছি এবং আমি সেগুলো খুব ভালবাসি।
168 Nimetii mausia yako na sheria zako, kwa kuwa njia zangu zote zinajulikana kwako.
১৬৮আমি তোমার নির্দেশ ও আদেশ পালন করেছি; কারণ আমি যা কিছু করি তুমি তা জানো। তোঁ।
169 Ee Bwana, kilio changu na kifike mbele zako, nipe ufahamu sawasawa na neno lako.
১৬৯সদাপ্রভুু, আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক, তোমার বাক্য অনুসারে আমাকে বুদ্ধি দাও।
170 Maombi yangu na yafike mbele zako, niokoe sawasawa na ahadi yako.
১৭০আমার বিনতি তোমার সামনে উপস্থিত হোক, যেমন তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ, আমাকে সাহায্য কর।
171 Midomo yangu na ibubujike sifa, kwa kuwa unanifundisha maagizo yako.
১৭১আমার ঠোঁট তোমার প্রশংসা করুক, কারণ তুমি আমাকে তোমার বিধি সকল শিক্ষা দিচ্ছ।
172 Ulimi wangu na uimbe kuhusu neno lako, kwa kuwa amri zako zote ni za haki.
১৭২আমার জিভ তোমার বাক্যের বিষয় গান করুক, কারণ তোমার সমস্ত আদেশ ন্যায্য।
173 Mkono wako uwe tayari kunisaidia, kwa kuwa nimechagua mausia yako.
১৭৩তোমার হাত আমায় সাহায্য করুক; কারণ আমি তোমার নির্দেশ মনোনীত করেছি।
174 Ee Bwana, ninatamani wokovu wako, na sheria yako ni furaha yangu.
১৭৪সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করেছি এবং তোমার ব্যবস্থা আমার আনন্দ দায়ক।
175 Nijalie kuishi ili nipate kukusifu, na sheria zako zinitegemeze.
১৭৫আমার জীবিত থাকি এবং তোমার গৌরব করি; তোমার ন্যায় বিধান আমায় সাহায্য করুক;
176 Nimetangatanga kama kondoo aliyepotea. Mtafute mtumishi wako, kwa kuwa sijasahau amri zako.
১৭৬আমি হারানো মেষের মত হয়েছি; তোমার দাসের অন্বেষণ কর; কারণ আমি তোমার আদেশ সকল ভুলে যাই নি।