< Zaburi 108 >
1 Wimbo. Zaburi ya Daudi. Ee Mungu, moyo wangu ni thabiti; nitaimba na kusifu kwa moyo wangu wote.
দাউদের সংগীত। হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল; আমি আমার সমস্ত প্রাণ দিয়ে গান গাইব ও সংগীত রচনা করব।
2 Amka, kinubi na zeze! Nitayaamsha mapambazuko.
জেগে ওঠো, বীণা ও সুরবাহার! আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব।
3 Nitakusifu wewe, Ee Bwana, katikati ya mataifa; nitaimba habari zako, katikati ya jamaa za watu.
হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব; লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।
4 Kwa maana upendo wako ni mkuu, ni juu kuliko mbingu; uaminifu wako unazifikia anga.
কারণ তোমার অবিচল প্রেম আকাশমণ্ডলের ঊর্ধ্বে; তোমার বিশ্বস্ততা গগনচুম্বী।
5 Ee Mungu, utukuzwe juu ya mbingu, utukufu wako na uenee duniani kote.
হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও; তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক।
6 Tuokoe na utusaidie kwa mkono wako wa kuume, ili wale uwapendao wapate kuokolewa.
তোমার ডান হাত দিয়ে তুমি আমাদের রক্ষা করো ও সাহায্য করো, যেন তারা উদ্ধার পায় যাদের তুমি ভালোবাসো।
7 Mungu amenena kutoka patakatifu pake: “Nitaigawa Shekemu kwa ushindi na kulipima Bonde la Sukothi.
ঈশ্বর তাঁর পবিত্রস্থান থেকে কথা বলেছেন: “জয়ধ্বনিতে আমি শিখিম বিভক্ত করব, সুক্কোতের উপত্যকা আমি পরিমাপ করে দেব।
8 Gileadi ni yangu, Manase ni yangu, Efraimu ni kofia yangu ya chuma, nayo Yuda ni fimbo yangu ya utawala.
গিলিয়দ আমার, মনঃশিও আমার; ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ, যিহূদা আমার রাজদণ্ড।
9 Moabu ni sinia langu la kunawia, juu ya Edomu natupa kiatu changu; nashangilia kwa kushindwa kwa Ufilisti.”
মোয়াব আমার হাত ধোয়ার পাত্র, ইদোমের উপরে আমি আমার চটি নিক্ষেপ করব; ফিলিস্তিয়ার উপরে আমি জয়ধ্বনি করব।”
10 Ni nani atakayenipeleka hadi mji wenye ngome? Ni nani atakayeniongoza hadi nifike Edomu?
কে আমাকে সুরক্ষিত নগরের মধ্যে নিয়ে যাবে? কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখাবে?
11 Ee Mungu, si ni wewe uliyetukataa sisi, na hutoki tena na majeshi yetu?
হে ঈশ্বর, তুমি কি আমাদের ত্যাগ করেছ? তুমি কি আমাদের সৈন্যদলের সাথে আর যাবে না?
12 Tuletee msaada dhidi ya adui, kwa maana msaada wa mwanadamu haufai kitu.
আমাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করো, কারণ মানুষের সাহায্য নিষ্ফল।
13 Kwa msaada wa Mungu tutapata ushindi, naye atawaponda adui zetu.
ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব, এবং তিনি আমাদের শত্রুদের পদদলিত করবেন।