< Hesabu 26 >
1 Baada ya hiyo tauni, Bwana akamwambia Mose na Eleazari mwana wa kuhani Aroni,
মহামারির পরে সদাপ্রভু, মোশি ও যাজক হারোণের ছেলে ইলীয়াসরকে বললেন,
2 “Hesabu jumuiya yote ya Kiisraeli kwa jamaa zao, wale wote wenye umri wa miaka ishirini na zaidi, ambao wanaweza kutumika katika jeshi la Israeli.”
“বংশ অনুসারে সমস্ত ইস্রায়েলী সম্প্রদায়ের লোকগণনা করো। তাদের সবাইকে গণনা করো যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি এবং যারা ইস্রায়েলী সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম।”
3 Hivyo Mose na kuhani Eleazari wakazungumza na watu kwenye nchi tambarare ya Moabu, ngʼambo ya Yordani kutokea Yeriko, wakasema,
অতএব মোশি ও যাজক ইলীয়াসর, মোয়াবের সমতলে, জর্ডনের কাছে, যিরীহোর অপর পাশে, তাদের সঙ্গে আলাপ করলেন ও বললেন,
4 “Hesabuni wanaume wenye umri wa miaka ishirini na zaidi, kama Bwana alivyomwagiza Mose.” Hawa ndio Waisraeli waliotoka Misri:
“সদাপ্রভু যেমন মোশিকে আদেশ করেছেন, কুড়ি বছর বা তারও বেশি বয়স্ক পুরুষদের সংখ্যা গণনা করো।” এই ইস্রায়েলীরা মিশর থেকে বের হয়ে এসেছিল:
5 Wazao wa Reubeni, mwana mzaliwa wa kwanza wa Israeli, walikuwa: kutoka kwa Hanoki, ukoo wa Wahanoki; kutoka kwa Palu, ukoo wa Wapalu;
ইস্রায়েলের বড়ো ছেলে রূবেণের বংশধরেরা হল: হনোক থেকে হনোকীয় গোষ্ঠী, পল্লু থেকে পল্লুয়ীয় গোষ্ঠী;
6 kutoka kwa Hesroni, ukoo wa Wahesroni; kutoka kwa Karmi, ukoo wa Wakarmi.
হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী, কর্মি থেকে কর্মীয় গোষ্ঠী।
7 Hizi zilikuwa ndizo koo za Reubeni; wale waliohesabiwa walikuwa 43,730.
এরা সবাই রূবেণের গোষ্ঠী; এদের গণিত সংখ্যা ছিল 43,730।
8 Mwana wa Palu alikuwa Eliabu,
পল্লুর ছেলে ইলীয়াব
9 nao wana wa Eliabu walikuwa Nemueli, Dathani na Abiramu. Hawa wawili Dathani na Abiramu ndio walikuwa maafisa wa jumuiya ambao walimwasi Mose na Aroni, na walikuwa miongoni mwa wafuasi wa Kora wakati walimwasi Bwana.
এবং ইলীয়াবের ছেলেেরা হল নমূয়েল, দাথন ও অবীরাম। এই দাথন ও অবীরাম ছিলেন সম্প্রদায়ের আধিকারিক, যারা মোশি ও হারোণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তারা কোরহের অনুগামীদলের অন্তর্ভুক্ত ছিল, যখন তারা সদাপ্রভুর বিপক্ষে বিদ্রোহ করেছিল।
10 Ardhi ilifunua kinywa chake na kuwameza pamoja na Kora, ambaye wafuasi wake walikufa wakati moto ulipowateketeza wanaume 250. Nao walikuwa kama alama ya onyo.
পৃথিবী, তাঁর মুখ খুলে কোরহের সঙ্গে তার অনুগামী দলকে গ্রাস করেছিল। সেসময় আগুন, 250 জন ব্যক্তিকেও পুড়িয়ে দিয়েছিল। তাদের ঘটনা দৃষ্টান্তস্বরূপ হয়ে রইল।
11 Pamoja na hayo, hao ukoo wa Kora hawakufa.
যাইহোক, কোরহের বংশধরেরা কেউই মারা পড়েনি।
12 Wazao wa Simeoni kwa koo zao walikuwa: kutoka kwa Nemueli, ukoo wa Wanemueli; kutoka kwa Yamini, ukoo wa Wayamini; kutoka wa Yakini, ukoo wa Wayakini;
গোষ্ঠী অনুযায়ী, শিমিয়োনের বংশধরেরা হল: নমূয়েল থেকে নমূয়েলীয় গোষ্ঠী, যামীন থেকে যামীনীয় গোষ্ঠী, যাখীন থেকে যাখীনীয় গোষ্ঠী,
13 kutoka kwa Zera, ukoo wa Wazera; kutoka kwa Shauli, ukoo wa Washauli.
সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী, শৌল থেকে শৌলীয় গোষ্ঠী।
14 Hizi ndizo koo za Simeoni; walikuwa 22,200.
এরা সবাই শিমিয়োনের গোষ্ঠী। এদের গণিত পুরুষের সংখ্যা 22,200।
15 Wazao wa Gadi kwa koo zao walikuwa: kutoka kwa Sifoni, ukoo wa Wasifoni; kutoka kwa Hagi, ukoo wa Wahagi; kutoka kwa Shuni, ukoo wa Washuni;
গোষ্ঠী অনুযায়ী, গাদের বংশধরেরা হল: সিফোন থেকে সিফোনীয় গোষ্ঠী, হগি থেকে হগীয় গোষ্ঠী, শূনি থেকে শূনীয় গোষ্ঠী,
16 kutoka kwa Ozni, ukoo wa Waozni; kutoka kwa Eri, ukoo wa Waeri;
ওষ্ণি থেকে ওষ্ণীয় গোষ্ঠী, এরি থেকে এরীয় গোষ্ঠী;
17 kutoka kwa Arodi, ukoo wa Waarodi; kutoka kwa Areli, ukoo wa Waareli.
আরোদ থেকে আরোদীয় গোষ্ঠী, অরেলি থেকে অরেলীয় গোষ্ঠী।
18 Hizi ndizo zilizokuwa koo za Gadi; wale waliohesabiwa walikuwa 40,500.
এরা সবাই গাদের গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 40,500।
19 Eri na Onani walikuwa wana wa Yuda, lakini walifia huko Kanaani.
এর ও ওনন, যিহূদার সন্তান। তারা সবাই কনানে মারা গিয়েছিল।
20 Wazao wa Yuda kwa koo zao walikuwa: kutoka kwa Shela, ukoo wa Washela; kutoka kwa Peresi, ukoo wa Waperesi; kutoka kwa Zera, ukoo wa Wazera.
গোষ্ঠী অনুযায়ী, যিহূদার বংশধরেরা হল: শেলা থেকে শেলানীয় গোষ্ঠী, পেরস থেকে পেরসীয় গোষ্ঠী, সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী।
21 Wazao wa Peresi walikuwa: kutoka kwa Hesroni, ukoo wa Wahesroni; kutoka kwa Hamuli, ukoo wa Wahamuli.
পেরসের বংশধরেরা হল: হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী, হামূল থেকে হামূলীয় গোষ্ঠী।
22 Hizi ndizo zilizokuwa koo za Yuda; wale waliohesabiwa walikuwa 76,500.
এরা সবাই যিহূদার গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 76,500।
23 Wazao wa Isakari kwa koo zao walikuwa: kutoka kwa Tola, ukoo wa Watola; kutoka kwa Puva, ukoo wa Wapuva;
গোষ্ঠী অনুযায়ী ইষাখরের বংশধরেরা হল: তোলয় থেকে তোলয়ীয় গোষ্ঠী; পূয় থেকে পূয়ীয় গোষ্ঠী,
24 kutoka kwa Yashubu, ukoo wa Wayashubu; kutoka kwa Shimroni, ukoo wa Washimroni.
যাশূব থেকে যাশূবীয় গোষ্ঠী, শিম্রোণ থেকে শিম্রোণীয় গোষ্ঠী।
25 Hizi ndizo zilizokuwa koo za Isakari; wale waliohesabiwa walikuwa 64,300.
এরা সবাই ইষাখরের গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 64,300।
26 Wazao wa Zabuloni kwa koo zao walikuwa: kutoka kwa Seredi, ukoo wa Waseredi; kutoka kwa Eloni, ukoo wa Waeloni; kutoka kwa Yaleeli, ukoo wa Wayaleeli.
গোষ্ঠী অনুযায়ী, সবূলূনের বংশধরেরা হল: সেরদ থেকে সেরদীয় গোষ্ঠী, এলোন থেকে এলোনীয় গোষ্ঠী, যহলেল থেকে যহলেলীয় গোষ্ঠী।
27 Hizi ndizo zilizokuwa koo za Zabuloni, wale waliohesabiwa walikuwa 60,500.
এরা সবাই সবূলূনের গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল, 60,500।
28 Wazao wa Yosefu kwa koo zao kutoka kwa Manase na kwa Efraimu walikuwa:
গোষ্ঠী অনুযায়ী, মনঃশি ও ইফ্রয়িমের মাধ্যমে, যোষেফের বংশধরেরা হল:
29 Wazao wa Manase: kutoka kwa Makiri, ukoo wa Wamakiri (Makiri alikuwa baba wa Gileadi); kutoka kwa Gileadi, ukoo wa Wagileadi.
মনঃশির বংশধরেরা হল: মাখীর থেকে মাখীরীয় গোষ্ঠী। (গিলিয়দের বাবা ছিলেন মাখীর) গিলিয়দ থেকে গিলিয়দীয় গোষ্ঠী।
30 Hawa ndio waliokuwa wazao wa Gileadi: kutoka kwa Iezeri, ukoo wa Waiezeri; kutoka kwa Heleki, ukoo wa Waheleki;
গিলিয়দের বংশধরেরা হল: ঈয়েষর থেকে ঈয়েষরীয় গোষ্ঠী, হেলক থেকে হেলকীয় গোষ্ঠী,
31 kutoka kwa Asirieli, ukoo wa Waasirieli; kutoka kwa Shekemu, ukoo wa Washekemu;
অস্রীয়েল থেকে অস্রীয়েলীয় গোষ্ঠী, শেখম থেকে শেখমীয় গোষ্ঠী,
32 kutoka kwa Shemida, ukoo wa Washemida; kutoka kwa Heferi, ukoo wa Waheferi.
শিমীদা থেকে শিমীদায়ীয় গোষ্ঠী, হেফর থেকে হেফরীয় গোষ্ঠী।
33 (Selofehadi mwana wa Heferi hakuzaa wana, bali alikuwa na watoto wa kike tu, ambao majina yao yalikuwa Mahla, Noa, Hogla, Milka na Tirsa.)
(হেফরের ছেলে সলফাদের কোনো ছেলে ছিল না। তাঁর শুধুমাত্র কয়েকটি মেয়ে ছিল। তাদের নাম ছিল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা)
34 Hizi ndizo zilizokuwa koo za Manase; wale waliohesabiwa walikuwa 52,700.
এরা সবাই মনঃশির গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 52,700।
35 Hawa walikuwa wazao wa Efraimu kwa koo zao: kutoka kwa Shuthela, ukoo wa Washuthela; kutoka kwa Bekeri, ukoo wa Wabekeri; kutoka kwa Tahani, ukoo wa Watahani;
গোষ্ঠী অনুযায়ী ইফ্রয়িমের বংশধরেরা হল: শূথেলহ থেকে শূথেলহীয় গোষ্ঠী, বেখর থেকে বেখরীয় গোষ্ঠী, তহন থেকে তহনীয় গোষ্ঠী।
36 Hawa ndio walikuwa wazao wa Shuthela: kutoka kwa Erani, ukoo wa Waerani.
এরা সবাই শূথেলহের বংশধর, এরণ থেকে এরণীয় গোষ্ঠী।
37 Hizi ndizo zilizokuwa koo za Efraimu; wale waliohesabiwa walikuwa 32,500. Hawa ndio waliokuwa wazao wa Yosefu kwa koo zao.
এরা সবাই ইফ্রয়িম গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 32,500। গোষ্ঠী অনুযায়ী, এরা সকলে যোষেফের বংশধর।
38 Wazao wa Benyamini kwa koo zao walikuwa: kutoka kwa Bela, ukoo wa Wabela; kutoka kwa Ashbeli, ukoo wa Waashbeli; kutoka kwa Ahiramu, ukoo wa Waahiramu;
গোষ্ঠী অনুযায়ী, বিন্যামীনের বংশধরেরা হল: বেলা থেকে বেলায়ীয় গোষ্ঠী, অস্বেল থেকে অস্বেলীয় গোষ্ঠী। অহীরাম থেকে অহীরামীয় গোষ্ঠী।
39 kutoka kwa Shufamu, ukoo wa Washufamu; kutoka kwa Hufamu, ukoo wa Wahufamu.
শূফম থেকে শূফমীয় গোষ্ঠী, হুফম থেকে হুফমীয় গোষ্ঠী।
40 Wazao wa Bela kutoka kwa Ardi na Naamani walikuwa: kutoka kwa Ardi, ukoo wa Waardi; kutoka kwa Naamani, ukoo wa Wanaamani.
অর্দ এবং নামানের মাধ্যমে, বেলার বংশধরেরা হল: অর্দ থেকে অর্দীয় গোষ্ঠী, নামান থেকে নামানীয় গোষ্ঠী।
41 Hizi ndizo zilizokuwa koo za Benyamini; wale waliohesabiwa walikuwa 45,600.
এরা সবাই বিন্যামীনের গোষ্ঠী। এদের গণিত সংখ্যা হল 45,600।
42 Hawa ndio waliokuwa wazao wa Dani kwa koo zao: kutoka kwa Shuhamu, ukoo wa Washuhamu. Hizi ndizo zilizokuwa koo za Dani:
গোষ্ঠী অনুযায়ী, দানের বংশধরেরা হল: শূহম থেকে শূহমীয় গোষ্ঠী। এরা সবাই দানের গোষ্ঠী।
43 Wote walikuwa koo za Washuhamu; wale waliohesabiwa walikuwa 64,400.
তারা সবাই শূহমীয় গোষ্ঠীভুক্ত ছিল। তাদের গণিত সংখ্যা ছিল 64,400।
44 Wazao wa Asheri kwa koo zao walikuwa: kutoka kwa Imna, ukoo wa Waimna; kutoka kwa Ishvi, ukoo wa Waishvi; kutoka kwa Beria, ukoo wa Waberia;
গোষ্ঠী অনুযায়ী, আশেরের বংশধরেরা হল: যিম্ন থেকে যিম্নীয় গোষ্ঠী, যিস্বি থেকে যিস্বীয় গোষ্ঠী, বরিয় থেকে বরিয়ীয় গোষ্ঠী।
45 kutoka kwa wazao wa Beria: kutoka kwa Heberi, ukoo wa Waheberi; kutoka kwa Malkieli, ukoo wa Wamalkieli.
আবার বরিয়ের বংশধরেরা হল: হেবর থেকে হেবরীয় গোষ্ঠী, মল্কীয়েল থেকে মল্কীয়েলীয় গোষ্ঠী।
46 (Asheri alikuwa na binti aliyeitwa Sera.)
আশেরের সারহ নামে একটি মেয়ে ছিল।
47 Hizi ndizo zilizokuwa koo za Asheri; wale waliohesabiwa walikuwa 53,400.
এরা সবাই আশেরের গোষ্ঠী, তাদের গণিত সংখ্যা ছিল, 53,400।
48 Wazao wa Naftali kwa koo zao walikuwa: kutoka kwa Yaseeli, ukoo wa Wayaseeli; kutoka kwa Guni, ukoo wa Waguni;
গোষ্ঠী অনুযায়ী, নপ্তালির বংশধরেরা হল: যহসীয়েল থেকে যহসীয়েলীয় গোষ্ঠী, গূনি থেকে গূনীয় গোষ্ঠী।
49 kutoka kwa Yeseri, ukoo wa Wayeseri; kutoka kwa Shilemu, ukoo wa Washilemu.
যেৎসর থেকে যেৎসরীয় গোষ্ঠী, শিল্লেম থেকে শিল্লেমীয় গোষ্ঠী।
50 Hizi ndizo zilizokuwa koo za Naftali; wale waliohesabiwa walikuwa 45,400.
এরা সবাই নপ্তালির গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 45,400।
51 Jumla ya hesabu ya wanaume wa Israeli ilikuwa 601,730.
ইস্রায়েলী পুরুষদের সর্বমোট গণিত সংখ্যা ছিল 6,01,730 জন।
52 Bwana akamwambia Mose,
সদাপ্রভু মোশিকে বললেন,
53 “Watagawiwa nchi kama urithi kwa kulingana na hesabu ya majina.
“নামের গণিত সংখ্যা অনুযায়ী তাদের মধ্যে ভূমির স্বত্বাধিকার বণ্টন করতে হবে।
54 Kundi kubwa zaidi lipe urithi mkubwa zaidi, na kundi dogo zaidi lipewe urithi mdogo zaidi; kila kundi litapokea urithi wake kulingana na hesabu ya wale walioorodheshwa.
বড়ো দলকে বেশি এবং ছোটো দলকে অল্প স্বত্বাধিকার দিতে হবে। নামের তালিকা অনুযায়ী, প্রত্যেক ব্যক্তি তার স্বত্বাধিকার লাভ করবে।
55 Hakikisha kuwa nchi inagawanywa kwa kura. Kile kitakachorithiwa na kila kikundi kitakuwa kwa kulingana na majina ya kabila la babu yao.
ভূমি নিশ্চিতরূপে গুটিকাপাতের মাধ্যমে বন্টিত হবে। পিতৃ-গোষ্ঠীর নাম অনুযায়ী প্রতিটি দল স্বত্বাধিকার লাভ করবে।
56 Kila urithi utagawanywa kwa kura miongoni mwa makundi makubwa na madogo.”
বড়ো বা ছোটো সমস্ত দলের মধ্যেই গুটিকাপাতের মাধ্যমে বন্টিত হবে।”
57 Hawa walikuwa Walawi ambao walihesabiwa kwa koo zao: kutoka kwa Gershoni, ukoo wa Wagershoni; kutoka kwa Kohathi, ukoo wa Wakohathi; kutoka kwa Merari, ukoo wa Wamerari.
এই লেবীয়েরাও তাদের গোষ্ঠী অনুযায়ী গণিত হল: গের্শোন থেকে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ থেকে কহাতীয় গোষ্ঠী, মরারি থেকে মরারীয় গোষ্ঠী।
58 Hizi pia zilikuwa koo za Walawi: ukoo wa Walibni; ukoo wa Wahebroni; ukoo wa Wamahli; ukoo wa Wamushi; ukoo wa wana wa Kora. (Kohathi alikuwa baba aliyemzaa Amramu;
এরাও সবাই লেবীয় গোষ্ঠী ছিল: লিব্নীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী, মহলীয় গোষ্ঠী, মূশীয় গোষ্ঠী, কোরহীয় গোষ্ঠী। (কহাৎ অম্রামের পূর্বপুরুষ ছিলেন।
59 jina la mke wa Amramu ni Yokebedi, naye pia alikuwa mzao wa Lawi, ambaye alizaliwa kwa Walawi nchini Misri. Alimzalia Amramu: Aroni, Mose na dada yao Miriamu.
অম্রামের স্ত্রীর নাম যোকেবদ। ইনি লেবির বংশ। মিশরে ও লেবি গোষ্ঠীতে তাঁর জন্ম হয়েছিল। অম্রামের জন্য তিনি হারোণ, মোশি ও তাঁদের দিদি মরিয়মকে জন্ম দিয়েছিলেন।
60 Aroni alikuwa baba yake Nadabu na Abihu, Eleazari na Ithamari.
হারোণ ছিলেন নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামরের বাবা।
61 Lakini Nadabu na Abihu walikufa wakati walitoa sadaka mbele za Bwana kwa moto usioruhusiwa.)
কিন্তু নাদব ও অবীহূ অশুচি আগুনের মাধ্যমে সদাপ্রভুর উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করায় মারা পড়েছিল।)
62 Wanaume wote wa Walawi wa umri wa mwezi mmoja na zaidi walikuwa 23,000. Wao hawakuhesabiwa pamoja na Waisraeli wengine kwa sababu hawakupokea urithi miongoni mwao.
এক মাস বা তারও বেশি বয়স্ক লেবীয়দের সব পুরুষের গণিত সংখ্যা ছিল 23,000। অন্য ইস্রায়েলীদের সঙ্গে তাদের গণনা করা হয়নি, কারণ তাদের মধ্যে তারা কোনো স্বত্বাধিকার প্রাপ্ত হয়নি।
63 Hawa ndio walioorodheshwa na Mose na kuhani Eleazari wakati waliwahesabu Waisraeli kwenye nchi tambarare ya Moabu, kando ya Yordani ngʼambo ya Yeriko.
মোশি ও যাজক ইলীয়াসর মোয়াবের সমতলে জর্ডনের তীরে যিরীহোর অপর পাশে এই ইস্রায়েলীদের গণনা করেছিলেন।
64 Hakuna hata mmoja wao aliyekuwa miongoni mwa wale waliohesabiwa na Mose na kuhani Aroni wakati waliwahesabu Waisraeli katika Jangwa la Sinai.
মোশি ও যাজক হারোণ, সীনয় মরুভূমিতে, যে ইস্রায়েলীদের গণনা করেছিলেন, এই গণিত লোকদের মধ্যে তাদের একজনও অন্তর্ভুক্ত ছিল না।
65 Kwa maana Bwana alikuwa amewaambia hao Waisraeli hakika wangekufa huko jangwani, wala hakuna mmoja wao aliyeachwa, isipokuwa Kalebu mwana wa Yefune na Yoshua mwana wa Nuni.
কারণ সদাপ্রভু সেই ইস্রায়েলীদের বলেছিলেন যে তারা নিশ্চিতরূপেই প্রান্তরে মারা যাবে। তাই যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া, তাদের একজনও অবশিষ্ট ছিল না।