< Mika 1 >

1 Neno la Bwana lilimjia Mika, Mmoreshethi, wakati wa utawala wa Yothamu, Ahazi na Hezekia, wafalme wa Yuda; ufunuo aliouona kuhusu Samaria na Yerusalemu.
যিহূদা-রাজ যোথাম, আহস ও হিস্কিয়ের দিনের সদাপ্রভুর এই বাক্য মোরেষ্টিয় মীখার কাছে উপস্থিত হল, সেই বাক্য যা তিনি শমরিয়া ও যিরুশালেমের বিষয় দর্শন পেয়েছিলেন।
2 Sikieni, enyi mataifa, enyi nyote, sikilizeni, ee dunia na wote mliomo ndani yake, ili Bwana Mwenyezi ashuhudie dhidi yenu, Bwana kutoka Hekalu lake takatifu.
সমস্ত লোকেরা শোন। পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সকলে শোন। প্রভু সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হন, প্রভু তাঁর পবিত্র মন্দির থেকে সাক্ষী হন।
3 Tazama! Bwana anakuja kutoka mahali pake; anashuka na kukanyaga mahali palipoinuka juu pa dunia.
দেখ, সদাপ্রভু তাঁর নিজের জায়গা থেকে বেরিয়ে আসছেন; তিনি নেমে আসবেন এবং পৃথিবীতে পরজাতীদের উঁচু স্থান গুলোর উপর দিয়ে হেঁটে যাবেন।
4 Milima inayeyuka chini yake na mabonde yanagawanyika kama nta mbele ya moto, kama maji yatiririkayo kasi kwenye mteremko.
তাঁর নিচে পাহাড় গলে যাবে; উপত্যকা ভেঙে যাবে ঠিক যেমন আগুনের সামনে মোম গলে যায়, ঠিক যেমন উঁচু জায়গা থেকে জল যা ঝরে পড়ে।
5 Yote haya ni kwa sababu ya kosa la Yakobo, ni kwa sababu ya dhambi za nyumba ya Israeli. Kosa la Yakobo ni lipi? Je, sio Samaria? Je, mahali pa juu pa Yuda pa kuabudia miungu ni nini? Je, sio Yerusalemu?
এই সমস্তর কারণ যাকোবের বিদ্রোহ এবং ইস্রায়েল কুলের পাপ। যাকোবের বিদ্রোহের কারণ কি ছিল? এটা কি শমরিয়া ছিল না? যিহূদার উঁচু স্থান গুলোর কারণ কি ছিল? এটা কি যিরুশালেম ছিল না?
6 “Kwa hiyo nitaufanya Samaria kuwa lundo la kokoto, mahali pa kuotesha mizabibu. Nitayamwaga mawe yake katika bonde na kuacha wazi misingi yake.
“আমি শমরিয়াকে মাঠের ধ্বংস স্থানের মত ঢিবি করব, আঙ্গুর খেতের বাগানের মত করব। আমি তার ভিত্তির পাথর উপত্যাকায় ফেলে দেব; আমি তার ভিত্তি উন্মুক্ত করব।
7 Sanamu zake zote zitavunjwa vipande vipande; zawadi zake zote za Hekalu zitachomwa kwa moto; nitaharibu vinyago vyake vyote. Kwa kuwa alikusanya zawadi zake kutokana na ujira wa kahaba, nazo zitatumika tena kulipa mishahara ya kahaba.”
তার সমস্ত খোদিত প্রতিমা গুলি ভেঙে টুকরো টুকরো করা হবে এবং তার সমস্ত উপহার পোড়ানো হবে। আমি তার সমস্ত মূর্ত্তি ধ্বংস করব। কারণ তার বেশ্যাবৃত্তি দ্বারা সে তার বেতন সঞ্চয় করেছিল এবং বেশ্যাবৃত্তির বেতন হিসাবেই সেইগুলি আবার ব্যবহৃত হবে।”
8 Kwa ajili ya hili nitalia na kuomboleza; nitatembea bila viatu na tena uchi. Nitabweka kama mbweha na kuomboleza kama bundi.
এই কারণে আমি শোক করব এবং কাঁদবো; আমি খালি পায়ে এবং উলঙ্গ অবস্থায় যাবো; আমি শিয়ালের মত কাঁদবো এবং আমি পেঁচার মত দুঃখ করব।
9 Kwa sababu jeraha lake halitibiki; limekuja Yuda. Limefika hasa kwenye lango la watu wangu, hata Yerusalemu kwenyewe.
কারণ তার ক্ষতগুলো দুরারোগ্য, কারণ তারা যিহূদায় এসেছে। তারা যিরুশালেমে আমার প্রজাদের দরজা পর্যন্ত পৌঁছেছে।
10 Usiliseme hili huko Gathi; usilie hata kidogo. Huko Beth-le-Afra gaagaa mavumbini.
১০গাতে এবিষয়ে বল না; একদম কেঁদো না। আমি বৈৎ-লি-অফ্রায় নিজে গড়াগড়ি দিয়েছি।
11 Piteni mkiwa uchi na wenye aibu, ninyi mkaao Shafiri. Wale waishio Saanani hawatatoka nje. Beth-Eseli iko katika maombolezo; kinga yake imeondolewa kwako.
১১শাফীর বাসীরা উলঙ্গ এবং লজ্জিত অবস্থায় চলে যাও। সানন বাসীরা বেরিয়ে এসো না। বৈৎ-এৎসলের বিলাপ, কারণ তাদের সুরক্ষা নিয়ে নেওয়া হয়েছে।
12 Wale waishio Marothi wanagaagaa kwa maumivu wakingoja msaada, kwa sababu maangamizi yamekuja kutoka kwa Bwana, hata katika lango la Yerusalemu.
১২কারণ মারোৎ বাসীরা ভাল খবরের জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল। কারণ সদাপ্রভুর কাছ থেকে যিরুশালেমের গেটে দুর্যোগ নেমে এসেছিল।
13 Enyi mkaao Lakishi, fungeni farasi kwenye magari ya vita. Mlikuwa chanzo cha dhambi kwa Binti Sayuni, kwa kuwa makosa ya Israeli yalikutwa kwako.
১৩হে লাখীশ বাসীরা, ঘোড়ার পাল দিয়ে রথকে সাজাও। তোমরা, লাখীশ বাসীরা, সিয়োন কন্যার জন্য পাপের শুরু ছিলে। কারণ তোমার মধ্যে ইস্রায়েলের পাপ পাওয়া গেছে।
14 Kwa hiyo utaipa Moresheth-Gathi zawadi za kuagana. Mji wa Akzibu utaonyesha wazi udanganyifu kwa wafalme wa Israeli.
১৪এই জন্য তুমি মোরেষৎ-গাৎকে বিদায় উপহার দেবে; অকষীব শহর ইস্রায়েলের রাজাকে নিরাশ করবে।
15 Nitawaleteeni atakayewashinda ninyi mnaoishi Maresha. Yeye aliye utukufu wa Israeli atakuja Adulamu.
১৫হে মারেশা বাসীরা, আমি তোমাদের কাছে নিয়ে আসবো, যে তোমাদের অধিকার নেবে। ইস্রায়েলের নেতারা অদুল্লমের গুহায় যাবে।
16 Nyoeni nywele zenu katika kuomboleza kwa ajili ya watoto wenu mnaowafurahia; jifanyieni upara kama tai, kwa kuwa watawaacha na kwenda uhamishoni.
১৬তোমরা নেড়া হও এবং তোমাদের শিশুদের জন্য চুল কাট যাদের ওপর তোমরা আনন্দিত। তোমার নিজেকে শকুনের মত নেড়া কর, কারণ তোমাদের সন্তানরা তোমাদের থেকে বন্দী হয়ে যাবে।

< Mika 1 >