< Mambo ya Walawi 4 >

1 Bwana akamwambia Mose,
সদাপ্রভু মোশিকে বললেন,
2 “Waambie Waisraeli: ‘Mtu yeyote afanyapo dhambi bila kukusudia na akatenda lile lililokatazwa katika amri yoyote ya Bwana:
“তুমি ইস্রায়েলীদের বলো: ‘কেউ যখন অনিচ্ছাকৃতভাবে পাপ করে এবং সদাপ্রভুর আদেশসমূহের যে কোনো নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে।
3 “‘Ikiwa kuhani aliyetiwa mafuta amefanya dhambi na kuwaletea watu hatia, lazima alete kwa Bwana fahali mchanga asiye na dosari, kuwa sadaka ya dhambi kwa ajili ya dhambi aliyotenda.
“‘যদি অভিষিক্ত যাজক পাপ করে, লোকদের উপরে দোষ বর্তায়, তাহলে তার করা পাপের জন্য সে সদাপ্রভুর উদ্দেশে পাপার্থক বলিরূপে ত্রুটিহীন এঁড়ে বাছুর উৎসর্গ করবে।
4 Atamkabidhi huyo fahali kwenye ingilio la Hema la Kukutania mbele za Bwana. Ataweka mkono wake juu ya kichwa cha huyo fahali na kumchinja mbele za Bwana.
সে সদাপ্রভুর সামনে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে গোবৎস রাখবে। বাছুরটির মাথায় সে হাত রাখবে ও সদাপ্রভুর সামনে তাকে বধ করবে।
5 Kisha kuhani huyo aliyetiwa mafuta atachukua sehemu ya damu ya huyo fahali na kuileta katika Hema la Kukutania.
পরে অভিষিক্ত যাজক বাছুরটির কিছু রক্ত নেবে ও সমাগম তাঁবুতে নিয়ে যাবে।
6 Atachovya kidole chake katika hiyo damu na kuinyunyiza sehemu yake mara saba mbele za Bwana mbele ya pazia la mahali patakatifu.
সে রক্তের মধ্যে আঙুল ডুবিয়ে পবিত্রস্থানের সামনের দিকে গিয়ে সদাপ্রভুর সামনে সেই রক্তের কিছুটা ছিটিয়ে দেবে।
7 Kisha kuhani atatia sehemu ya hiyo damu juu ya pembe za madhabahu ya kufukizia uvumba wenye harufu nzuri iliyoko mbele za Bwana katika Hema la Kukutania. Damu iliyobaki ya huyo fahali ataimwaga chini ya hayo madhabahu ya kuteketezea sadaka kwenye ingilio la Hema la Kukutania.
পরে যাজক সমাগম তাঁবুর মধ্যে সদাপ্রভুর সামনে সুগন্ধি ধূপযুক্ত বেদির শৃঙ্গে অল্প রক্ত দেবে। সমাগম তাঁবুর প্রবেশদ্বারে হোমবলির বেদির মূলে সে বাছুরটির অবশিষ্ট রক্ত ঢালবে।
8 Atayaondoa mafuta yote ya fahali huyo wa sadaka ya dhambi, mafuta yale yanayofunika sehemu za ndani au zile zinazounganika nazo,
পাপার্থক বলির বাছুরটির সমস্ত মেদ সে ছাড়াবে যা অন্ত্রের সঙ্গে সংযুক্ত অংশ,
9 figo zote mbili na mafuta yaliyo juu yake karibu na kiuno na yale yanayofunika ini ambayo atayaondoa pamoja na figo zote,
কোমরের কাছাকাছি মেদযুক্ত দুটি কিডনি ও যকৃতের পর্দা সে সরিয়ে দেবে।
10 kama vile mafuta yanayoondolewa kutoka kwenye maksai aliyetolewa sadaka ya amani. Kisha kuhani ataviteketeza juu ya madhabahu ya sadaka ya kuteketezwa.
একইভাবে বলিকৃত বাছুরটির মেদ সরাবে, যা মঙ্গলার্থক বলিদান। পরে যাজক হোমবলির বেদিতে সেগুলি পোড়াবে।
11 Lakini ngozi ya huyo fahali na nyama zake zote, pamoja na kichwa na miguu yake, sehemu za ndani na matumbo,
কিন্তু ওই বাছুরটির চামড়া, সমস্ত মাংস, মাথা ও পা, অন্ত্র ও গোবর,
12 yaani sehemu nyingine zote zilizobaki za huyo fahali, lazima azitoe nje ya kambi mpaka mahali palipo safi kiibada, ambapo majivu hutupwa, naye atamchoma kwa moto juu ya kuni zilizoko juu ya lundo la majivu.
সম্পূর্ণ বাছুরটিকে নিয়ে শিবিরের বাইরে কোনো আনুষ্ঠানিক শুচিশুদ্ধ স্থানে কাঠের উপরে আগুনে পোড়াবে, ভস্ম ফেলার স্থানেই ভস্মের স্তূপে সেগুলি পুড়বে।
13 “‘Ikiwa jumuiya yote ya Israeli watatenda dhambi pasipo kukusudia na kufanya lile lililokatazwa katika amri yoyote ya Bwana, hata kama jumuiya haifahamu juu ya jambo hilo, wana hatia.
“‘যদি সমগ্র ইস্রায়েলী সমাজ অনিচ্ছাকৃতভাবে পাপ করে ও সদাপ্রভুর আদেশসমূহের মধ্যে যে কোনো একটি নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে, এমনকি বিষয়টি সমাজের অজানা থাকলেও তারা দোষী সাব্যস্ত হবে
14 Wanapotambua kuhusu dhambi waliyoitenda, lazima kusanyiko lilete fahali mchanga kuwa sadaka ya dhambi na kuikabidhi mbele ya Hema la Kukutania.
যখন সমাজ তাদের করা পাপের কথা জানতে পারবে, সকলে পাপার্থক বলিরূপে অবশ্যই একটি এঁড়ে বাছুর আনবে ও সমাগম তাঁবুর সামনে রাখবে।
15 Wazee wa jumuiya wataweka mikono yao juu ya kichwa cha huyo fahali aliye mbele za Bwana, naye fahali atachinjwa mbele za Bwana.
সমাজের প্রাচীনেরা সদাপ্রভুর সামনে বাছুরটির মাথায় হাত রাখবে এবং বাছুরটিকে সদাপ্রভুর সামনে বধ করবে।
16 Kisha kuhani aliyetiwa mafuta ataiingiza sehemu ya damu ya huyo fahali ndani ya Hema la Kukutania.
তারপর অভিষিক্ত যাজক বাছুরটির কিছুটা রক্ত নিয়ে সমাগম তাঁবুর মধ্যে যাবে।
17 Atachovya kidole chake kwenye damu na kuinyunyiza mara saba mbele za Bwana mbele ya hilo pazia.
সে রক্তের মধ্যে আঙুল ডুবিয়ে পবিত্রস্থানের সামনের দিকে গিয়ে সদাপ্রভুর সামনে সেই রক্তের কিছুটা ছিটিয়ে দেবে।
18 Atatia sehemu ya hiyo damu juu ya pembe za madhabahu yaliyo mbele za Bwana katika Hema la Kukutania. Damu iliyobaki ataimwaga chini ya madhabahu ya kuteketezea sadaka, penye ingilio la Hema la Kukutania.
বেদির শৃঙ্গে সে খানিকটা রক্ত ঢালবে, যা সমাগম তাঁবুর সদাপ্রভুর সামনে রয়েছে। সমাগম তাঁবুর প্রবেশদ্বারে হোমবলির বেদিমূলে সে অবশিষ্ট রক্ত ঢালবে।
19 Atayaondoa mafuta yote ya yule fahali na kuyateketeza juu ya madhabahu,
সে বাছুরটির সমস্ত মেদ ছাড়াবে ও বেদিতে পোড়াবে,
20 naye atamfanyia fahali huyu kama alivyomfanyia yule fahali mwingine wa sadaka ya dhambi. Kwa njia hii kuhani atawafanyia watu upatanisho, nao watasamehewa.
এবং পাপার্থক বলিদানে বাছুরটির প্রতি কৃতকর্মের মতো এই বাছুরটির প্রতি আচরণ করবে। এভাবে তাদের জন্য যাজক প্রায়শ্চিত্ত করবে ও তারা ক্ষমা পাবে।
21 Kisha atamchukua yule fahali nje ya kambi na kumteketeza kama alivyomteketeza yule wa kwanza. Hii ni sadaka ya dhambi kwa ajili ya jumuiya.
পরে সে বাছুরটিকে শিবিরের বাইরে নিয়ে যাবে ও তাকে পোড়াবে, যেমন প্রথমে বাছুরকে পুড়িয়েছিল। এই হল সমাজের পাপার্থক বলিদান।
22 “‘Wakati kiongozi ametenda dhambi bila kukusudia na kufanya yaliyokatazwa katika amri yoyote ya Bwana Mungu wake, ana hatia.
“‘যখন কোনো নেতা অনিচ্ছাকৃতভাবে পাপ করে এবং তার ঈশ্বর সদাপ্রভুর আদেশসমূহের মধ্যে যে কোনো একটি নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে, সে যখন তার অপরাধ বুঝতে পারবে
23 Atakapofahamishwa dhambi aliyotenda, ni lazima alete mbuzi dume asiye na dosari kama sadaka yake.
এবং তার করা পাপ অন্যেরা জানতে পারবে, সে অবশ্যই ত্রুটিমুক্ত মদ্দা ছাগল উৎসর্গ করবে।
24 Ataweka mkono wake juu ya kichwa cha yule mbuzi na kumchinja mahali pale ambapo sadaka za kuteketezwa huchinjiwa mbele za Bwana. Hii ni sadaka ya dhambi.
ছাগলটির মাথায় সে হাত রাখবে ও সেখানে তাকে বধ করবে, সেখানে সদাপ্রভুর সামনে হোমবলি করা হয়। এটি পাপার্থক বলিদান।
25 Kisha kuhani atachukua sehemu ya damu ya sadaka ya dhambi kwa kidole chake na kuitia kwenye pembe za madhabahu ya sadaka ya kuteketeza, na kuimwaga damu iliyobaki chini ya madhabahu.
এরপর পাপার্থক বলিদানের খানিকটা রক্ত যাজক আঙুল দিয়ে তুলবে এবং হোমবলির বেদিশৃঙ্গে ঢালবে ও অবশিষ্ট রক্ত বেদিমূলে ঢালবে।
26 Atayateketeza mafuta yote juu ya madhabahu, kama alivyoteketeza mafuta ya sadaka ya amani. Kwa njia hii kuhani atafanya upatanisho wa dhambi kwa ajili ya yule mtu, naye atasamehewa.
সে সমস্ত মেদ বেদিতে জ্বালাবে, যেমন মঙ্গলার্থক বলিদানে জ্বালিয়েছিল। এভাবে মানুষের পাপের জন্য যাজক প্রায়শ্চিত্ত করবে ও সে পাপের ক্ষমা পাবে।
27 “‘Kama mtu katika jumuiya ametenda dhambi pasipo kukusudia na kufanya lile lililokatazwa katika amri yoyote ya Bwana, yeye ana hatia.
“‘যদি সমাজের কোনো সদস্য অনিচ্ছাকৃতভাবে পাপ করে ও সদাপ্রভুর আদেশসমূহের মধ্যে যে কোনো একটি নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে, যখন তারা তার দোষ বুঝতে পারবে
28 Atakapofahamishwa dhambi yake aliyoitenda, ni lazima alete mbuzi jike asiye na dosari kama sadaka yake kwa ajili ya dhambi aliyotenda.
এবং তার করা পাপ অন্যেরা জানতে পারবে, তাদের করা পাপের জন্য বলিদানরূপে অবশ্যই একটি ত্রুটিমুক্ত মাদি ছাগল আনবে।
29 Ataweka mkono wake juu ya kichwa cha sadaka ya dhambi na kumchinjia mahali pa kuteketezea sadaka.
পাপার্থক বলির মাথায় সে হাত রাখবে ও হোমবলির জায়গায় সেটিকে বধ করবে।
30 Kisha kuhani atachukua sehemu ya ile damu kwa kidole chake na kuitia kwenye pembe za madhabahu ya sadaka ya kuteketezwa na kuimwaga damu iliyobaki chini ya madhabahu.
এবারে যাজক তার আঙুল দিয়ে খানিকটা রক্ত তুলবে এবং হোমবলির বেদিশৃঙ্গে ঢালবে ও অবশিষ্ট রক্ত বেদিমূলে ঢালবে।
31 Atayaondoa mafuta yote, kama vile mafuta yaondolewavyo kwenye sadaka ya amani, naye kuhani atayateketeza juu ya madhabahu kama harufu nzuri ya kumpendeza Bwana. Kwa njia hii kuhani atafanya upatanisho kwa ajili yake, naye atasamehewa.
সে সমস্ত মেদ ছাড়াবে, যেমন মঙ্গলার্থক বলি থেকে ছাড়িয়েছিল; পরে যাজক সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে বেদিতে রাখা সবকিছুই জ্বালিয়ে দেবে। এভাবে যাজক তার পক্ষে প্রায়শ্চিত্ত করবে এবং সে ক্ষমা পাবে।
32 “‘Ikiwa ataleta mwana-kondoo kama sadaka yake ya dhambi, atamleta jike asiye na dosari.
“‘যদি সে তার পাপার্থক বলিরূপে একটি মেষশাবক আনে, তাকে ত্রুটিমুক্ত মাদি মেষশাবক আনতে হবে।
33 Ataweka mkono wake juu ya kichwa cha huyo mwana-kondoo na kumchinja kwa ajili ya sadaka ya dhambi mahali sadaka ya kuteketezwa huchinjiwa.
শাবকটির মাথায় সে হাত রাখবে, এবং হোমবলি বধ করার জায়গায় পাপার্থক বলিরূপে সেটিকে বধ করবে।
34 Kisha kuhani atachukua sehemu ya damu ya sadaka ya dhambi kwa kidole chake na kuitia juu ya pembe za madhabahu ya sadaka ya kuteketezwa, na ile damu iliyobaki ataimwaga chini ya madhabahu.
তারপর পাপার্থক বলিদানের খানিকটা রক্ত যাজক তার আঙুল দিয়ে তুলবে এবং হোমবলির বেদিশৃঙ্গে ঢালবে ও অবশিষ্ট রক্ত বেদিমূলে ঢালবে।
35 Ataondoa mafuta yote, kama vile mafuta yaondolewavyo kutoka kwenye mwana-kondoo wa sadaka ya amani, naye kuhani atayateketeza juu ya madhabahu juu ya zile sadaka zilizotolewa kwa Bwana kwa moto. Kwa njia hii kuhani atafanya upatanisho kwa ajili yake kwa dhambi aliyoitenda, naye atasamehewa.
সে সমস্ত মেদ ছাড়াবে, যেমন মঙ্গলার্থক বলিদানের মেষশাবকের মেদ ছাড়িয়েছিল এবং সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত নৈবেদ্যের বেদির উপরে পোড়াবে। এইভাবে যাজক তার কৃত পাপের কারণে প্রায়শ্চিত্ত করবে এবং সে ক্ষমা পাবে।

< Mambo ya Walawi 4 >