< Mambo ya Walawi 4 >

1 Bwana akamwambia Mose,
আর সদাপ্রভু মোশিকে বললেন,
2 “Waambie Waisraeli: ‘Mtu yeyote afanyapo dhambi bila kukusudia na akatenda lile lililokatazwa katika amri yoyote ya Bwana:
তুমি ইস্রায়েল সন্তানদের বল, কেউ যদি ভুলবশতঃ পাপ করে, অর্থাৎ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কাজের কোনো এক কাজ যদি করে;
3 “‘Ikiwa kuhani aliyetiwa mafuta amefanya dhambi na kuwaletea watu hatia, lazima alete kwa Bwana fahali mchanga asiye na dosari, kuwa sadaka ya dhambi kwa ajili ya dhambi aliyotenda.
বিশেষত অভিষিক্ত যাজক যদি এমন পাপ করে, যাতে লোকদের ওপরে দোষ হয়, তবে সে নিজের পাপের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে নির্দোষ এক ছোট বলদ আনবে পাপের জন্য বলিরূপে উৎসর্গ করবে।
4 Atamkabidhi huyo fahali kwenye ingilio la Hema la Kukutania mbele za Bwana. Ataweka mkono wake juu ya kichwa cha huyo fahali na kumchinja mbele za Bwana.
পরে সমাগম তাঁবুর দরজার মুখে সদাপ্রভুর সামনে সেই বলদ আনবে; তার মাথার ওপর হাত রেখে সদাপ্রভুর সামনে তাকে হত্যা করবে।
5 Kisha kuhani huyo aliyetiwa mafuta atachukua sehemu ya damu ya huyo fahali na kuileta katika Hema la Kukutania.
আর অভিষিক্ত যাজক সেই গোবৎসের কিছু রক্ত নিয়ে সমাগম তাঁবুর মধ্যে আনবে।
6 Atachovya kidole chake katika hiyo damu na kuinyunyiza sehemu yake mara saba mbele za Bwana mbele ya pazia la mahali patakatifu.
আর যাজক সেই রক্তে নিজের আঙুল ডুবিয়ে পবিত্র জায়গায় পর্দার সামনের অংশে সদাপ্রভুর সামনে সাত বার তার কিছু রক্ত ছিটিয়ে দেবে।
7 Kisha kuhani atatia sehemu ya hiyo damu juu ya pembe za madhabahu ya kufukizia uvumba wenye harufu nzuri iliyoko mbele za Bwana katika Hema la Kukutania. Damu iliyobaki ya huyo fahali ataimwaga chini ya hayo madhabahu ya kuteketezea sadaka kwenye ingilio la Hema la Kukutania.
পরে যাজক সেই রক্তের কিছুটা নিয়ে সমাগম তাঁবুর ভেতর সদাপ্রভুর সামনে রাখা সুগন্ধি ধূপের বেদির শিঙে দেবে, পরে গোবৎসের সব রক্ত নিয়ে সমাগম তাঁবুর দরজায় রাখা হোমবেদির মূলে ঢালবে।
8 Atayaondoa mafuta yote ya fahali huyo wa sadaka ya dhambi, mafuta yale yanayofunika sehemu za ndani au zile zinazounganika nazo,
আর পাপের জন্য বলির বলদের সব মেদ, অর্থাৎ ভেতরের অংশে ঢাকা মেদ, অন্ত্রের ওপরের সব মেদ
9 figo zote mbili na mafuta yaliyo juu yake karibu na kiuno na yale yanayofunika ini ambayo atayaondoa pamoja na figo zote,
এবং দুটো কিডনি ও তার ওপরে থাকা মেদ ও যকৃতের ওপরে থাকা ফুসফুস কিডনির সঙ্গে ছাড়িয়ে নেবে।
10 kama vile mafuta yanayoondolewa kutoka kwenye maksai aliyetolewa sadaka ya amani. Kisha kuhani ataviteketeza juu ya madhabahu ya sadaka ya kuteketezwa.
১০মঙ্গলের জন্য বলির বলদের থেকে যেমন নিতে হয়, সেই রকম নেবে এবং যাজক হোমবেদির ওপরে তা পোড়াবে।
11 Lakini ngozi ya huyo fahali na nyama zake zote, pamoja na kichwa na miguu yake, sehemu za ndani na matumbo,
১১পরে ঐ গোবৎসের চামড়া সব মাংস, মাথা ও পা, অন্ত্র ও গোবর
12 yaani sehemu nyingine zote zilizobaki za huyo fahali, lazima azitoe nje ya kambi mpaka mahali palipo safi kiibada, ambapo majivu hutupwa, naye atamchoma kwa moto juu ya kuni zilizoko juu ya lundo la majivu.
১২সবশুদ্ধ বলদটি নিয়ে শিবিরের বাইরে কোন শুচি জায়গায়, ছাই ফেলে দেবার জায়গায়, এনে কাঠের ওপরে আগুনে পুড়িয়ে দেবে; ছাই ফেলে দেবার জায়গায় তা পোড়াতে হবে।
13 “‘Ikiwa jumuiya yote ya Israeli watatenda dhambi pasipo kukusudia na kufanya lile lililokatazwa katika amri yoyote ya Bwana, hata kama jumuiya haifahamu juu ya jambo hilo, wana hatia.
১৩আর ইস্রায়েলের সব মণ্ডলী যদি প্রমাদবশতঃ পাপ করে এবং তা সমাজের চোখের আড়ালে থাকে এবং সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোনো কাজ করে যদি দোষী হয়,
14 Wanapotambua kuhusu dhambi waliyoitenda, lazima kusanyiko lilete fahali mchanga kuwa sadaka ya dhambi na kuikabidhi mbele ya Hema la Kukutania.
১৪তবে তাদের করা সেই পাপ যখন জানা যাবে সেই দিনের সমাজ পাপের জন্য বলিরূপে এক ছোট গোবৎস উৎসর্গ করবে; লোকেরা সমাগম তাঁবুর সামনে তাকে আনবে।
15 Wazee wa jumuiya wataweka mikono yao juu ya kichwa cha huyo fahali aliye mbele za Bwana, naye fahali atachinjwa mbele za Bwana.
১৫পরে মণ্ডলীর প্রাচীনরা সদাপ্রভুর সামনে সেই গোবৎসের মাথায় হাত রাখবে এবং সদাপ্রভুর সামনে তাকে হত্যা করা হবে।
16 Kisha kuhani aliyetiwa mafuta ataiingiza sehemu ya damu ya huyo fahali ndani ya Hema la Kukutania.
১৬পরে অভিষিক্ত যাজক সেই বলদের কিছু রক্ত সমাগম তাঁবুর মধ্যে আনবে।
17 Atachovya kidole chake kwenye damu na kuinyunyiza mara saba mbele za Bwana mbele ya hilo pazia.
১৭আর যাজক সেই রক্তে নিজের আঙুল ডুবিয়ে তার কিছুটা পর্দার আগে, সদাপ্রভুর সামনে সাত বার ছিটাবে
18 Atatia sehemu ya hiyo damu juu ya pembe za madhabahu yaliyo mbele za Bwana katika Hema la Kukutania. Damu iliyobaki ataimwaga chini ya madhabahu ya kuteketezea sadaka, penye ingilio la Hema la Kukutania.
১৮এবং সেই রক্তের কিছুটা নিয়ে সদাপ্রভুর সামনে সমাগম তাঁবুর মধ্যে রাখা বেদির শিঙের ওপরে দেবে; পরে সমাগম তাঁবুর দরজার সামনে হোমবেদির মূলে অন্য সব রক্ত ঢেলে দেবে।
19 Atayaondoa mafuta yote ya yule fahali na kuyateketeza juu ya madhabahu,
১৯আর বলি থেকে তার সব মেদ নিয়ে বেদির ওপরে পোড়াবে।
20 naye atamfanyia fahali huyu kama alivyomfanyia yule fahali mwingine wa sadaka ya dhambi. Kwa njia hii kuhani atawafanyia watu upatanisho, nao watasamehewa.
২০সে ঐ পাপের জন্য বলির বলদকে যেরকম করে, একেও সেরকম করবে; এভাবে যাজক তাদের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তাদের পাপের ক্ষমা হবে।
21 Kisha atamchukua yule fahali nje ya kambi na kumteketeza kama alivyomteketeza yule wa kwanza. Hii ni sadaka ya dhambi kwa ajili ya jumuiya.
২১পরে সে বলদকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে প্রথম বলদটি যেমন পুড়িয়েছিলে, তেমনি তাকেও পুড়িয়ে দেবে; এটা সমাজের পাপের জন্য বলিদান।
22 “‘Wakati kiongozi ametenda dhambi bila kukusudia na kufanya yaliyokatazwa katika amri yoyote ya Bwana Mungu wake, ana hatia.
২২আর যদি কোনো অধ্যক্ষ পাপ করে, অর্থাৎ প্রমাদবশতঃ নিজের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোনো কাজ করে দোষী হয়,
23 Atakapofahamishwa dhambi aliyotenda, ni lazima alete mbuzi dume asiye na dosari kama sadaka yake.
২৩তবে তার করা সেই পাপ যখন জানা যাবে, সেদিনের নিজের উপহার বলে এক নির্দোষ পুরুষ ছাগল আনবে।
24 Ataweka mkono wake juu ya kichwa cha yule mbuzi na kumchinja mahali pale ambapo sadaka za kuteketezwa huchinjiwa mbele za Bwana. Hii ni sadaka ya dhambi.
২৪পরে ঐ ছাগলের মাথায় হাত দিয়ে হোমবলি হত্যার জায়গায় সদাপ্রভুর সামনে তাকে হত্যা করবে; এটা পাপের জন্য বলিদান।
25 Kisha kuhani atachukua sehemu ya damu ya sadaka ya dhambi kwa kidole chake na kuitia kwenye pembe za madhabahu ya sadaka ya kuteketeza, na kuimwaga damu iliyobaki chini ya madhabahu.
২৫পরে যাজক নিজের আঙুল দিয়ে সেই পাপের জন্য বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিঙের ওপরে দেবে এবং তার রক্ত হোমবেদির মূলে ঢেলে দেবে।
26 Atayateketeza mafuta yote juu ya madhabahu, kama alivyoteketeza mafuta ya sadaka ya amani. Kwa njia hii kuhani atafanya upatanisho wa dhambi kwa ajili ya yule mtu, naye atasamehewa.
২৬আর মঙ্গলের জন্য বলিদানের মেদের মত তার সব মেদ নিয়ে বেদিতে পোড়াবে এভাবে যাজক পাপমোচনের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।
27 “‘Kama mtu katika jumuiya ametenda dhambi pasipo kukusudia na kufanya lile lililokatazwa katika amri yoyote ya Bwana, yeye ana hatia.
২৭আর সাধারণ লোকদের মধ্যে যদি কেউ প্রমাদবশতঃ সদাপ্রভুর কোনো আজ্ঞানিষিদ্ধ কাজের জন্য পাপ করে দোষী হয়,
28 Atakapofahamishwa dhambi yake aliyoitenda, ni lazima alete mbuzi jike asiye na dosari kama sadaka yake kwa ajili ya dhambi aliyotenda.
২৮তবে সে যখন নিজের করা পাপ জানবে তখন নিজের করা সেই পাপের জন্য নিজের উপহার বলে পালের ভেতর থেকে এক নির্দোষ ছাগী আনবে।
29 Ataweka mkono wake juu ya kichwa cha sadaka ya dhambi na kumchinjia mahali pa kuteketezea sadaka.
২৯পরে ঐ পাপের জন্যে বলির মাথায় হাত রেখে হোমবলির জায়গায় সেই পাপের জন্য বলি হত্যা করবে
30 Kisha kuhani atachukua sehemu ya ile damu kwa kidole chake na kuitia kwenye pembe za madhabahu ya sadaka ya kuteketezwa na kuimwaga damu iliyobaki chini ya madhabahu.
৩০পরে যাজক আঙুল দিয়ে তার কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিঙের ওপরে দেবে এবং তার সব রক্ত বেদির মূলে ঢেলে দেবে।
31 Atayaondoa mafuta yote, kama vile mafuta yaondolewavyo kwenye sadaka ya amani, naye kuhani atayateketeza juu ya madhabahu kama harufu nzuri ya kumpendeza Bwana. Kwa njia hii kuhani atafanya upatanisho kwa ajili yake, naye atasamehewa.
৩১আর মঙ্গলের জন্য বলি থেকে নেওয়া মেদের মত তার সব মেদ ছাড়িয়ে নেবে; পরে যাজক সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য বেদির ওপরে তা পুড়িয়ে দেবে; এভাবে যাজক তার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।
32 “‘Ikiwa ataleta mwana-kondoo kama sadaka yake ya dhambi, atamleta jike asiye na dosari.
৩২যদি সে পাপের জন্য বলির উপহারের জন্য ভেড়ার বাচ্চা আনে, তবে একটা নির্দোষ মেয়ে ভেড়ার বাচ্চা আনবে।
33 Ataweka mkono wake juu ya kichwa cha huyo mwana-kondoo na kumchinja kwa ajili ya sadaka ya dhambi mahali sadaka ya kuteketezwa huchinjiwa.
৩৩আর সেই পাপের জন্য বলির মাথায় হাত দিয়ে হোমবলি হত্যার জায়গায় সেই পাপের জন্য বলি হত্যা করবে।
34 Kisha kuhani atachukua sehemu ya damu ya sadaka ya dhambi kwa kidole chake na kuitia juu ya pembe za madhabahu ya sadaka ya kuteketezwa, na ile damu iliyobaki ataimwaga chini ya madhabahu.
৩৪পরে যাজক আঙুল দিয়ে সেই পাপের জন্য বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিংগুলোর ওপরে দেবে ও সব রক্ত বেদির মূলে ঢালবে।
35 Ataondoa mafuta yote, kama vile mafuta yaondolewavyo kutoka kwenye mwana-kondoo wa sadaka ya amani, naye kuhani atayateketeza juu ya madhabahu juu ya zile sadaka zilizotolewa kwa Bwana kwa moto. Kwa njia hii kuhani atafanya upatanisho kwa ajili yake kwa dhambi aliyoitenda, naye atasamehewa.
৩৫পরে মঙ্গলের বলির ভেড়ার বাচ্চার মেদ যেমন ছাড়ান যায়, তেমনি যাজক এর সব মেদ ছাড়িয়ে নেবে এবং সদাপ্রভুর জন্য আগুনে তৈরী উপহারের রীতি অনুসারে তা বেদিতে পোড়াবে; এভাবে যাজক তার করা পাপের প্রায়শ্চিত্ত করবে; তাতে তার পাপের ক্ষমা হবে।

< Mambo ya Walawi 4 >