< Ayubu 41 >

1 “Je, waweza kumvua Lewiathani kwa ndoano ya samaki, au kufunga ulimi wake kwa kamba?
“তুমি কি বড়শি দিয়ে লিবিয়াথনকে টেনে তুলতে পারো বা দড়ি দিয়ে তার জিভ বাঁধতে পারো?
2 Waweza kupitisha kamba puani mwake, au kutoboa taya lake kwa kulabu?
তুমি তার নাকে কি দড়ি পরাতে পারো বা বড়শি দিয়ে তার চোয়াল বিঁধতে পারো?
3 Je, ataendelea kukuomba umhurumie? Atasema nawe maneno ya upole?
সে কি তোমার কাছে অনবরত দয়া ভিক্ষা করবে? সে কি কোমল স্বরে তোমার সঙ্গে কথা বলবে?
4 Je, atafanya agano nawe ili umtwae awe mtumishi wako maisha yake yote?
জীবনভোর তোমার দাসত্ব করার জন্য সে কি তোমার সঙ্গে চুক্তিবদ্ধ হবে?
5 Je, utamfuga na kumfanya rafiki kama ndege, au kumfunga kamba kwa ajili ya wasichana wako?
তুমি কি পাখির মতো তাকে পোষ মানাবে বা তোমার বাড়ির যুবতীদের জন্য তাকে শিকলে বেঁধে রাখবে?
6 Je, wafanyabiashara watabadilishana bidhaa kwa ajili yake? Watamgawanya miongoni mwa wafanyao biashara?
ব্যবসায়ীরা কি তাকে নিয়ে ব্যবসা করবে? তারা কি সওদাগরদের মধ্যে তাকে ভাগ করে দেবে?
7 Je, waweza kuijaza ngozi yake kwa vyuma vyenye ncha kali, au kichwa chake kwa mkuki wa kuvulia samaki?
তুমি কি হারপুন দিয়ে তার চামড়া বা মাছ ধরার বর্শা দিয়ে তার মাথা বিঁধতে পারো?
8 Kama ukiweka mkono wako juu yake, utavikumbuka hivyo vita na kamwe hutarudia tena!
তুমি যদি তার গায়ে হাত দাও, তবে সেই সংগ্রাম তোমার মনে থাকবে ও তুমি আর কখনও তা করবে না!
9 Tumaini lolote la kumtiisha ni kujidanganya; kule kumwona tu kunamwangusha mtu chini.
তাকে বশে আনার যে কোনো আশা মিথ্যা; তাকে দেখামাত্রই মানুষ কাহিল হয়ে যায়।
10 Hakuna yeyote aliye mkali athubutuye kumchokoza. Ni nani basi awezaye kusimama dhidi yangu?
কেউ সাহস করে তাকে জাগাতে যায় না। তবে আমার সামনে কে দাঁড়াতে পারবে?
11 Ni nani mwenye madai dhidi yangu ili nipate kumlipa? Kila kitu kilicho chini ya mbingu ni mali yangu.
কে দাবি করে বলতে পারে যে আমাকেই দিতে হবে? আকাশের নিচে যা যা আছে, সবই তো আমার।
12 “Sitashindwa kunena juu ya maungo yake, nguvu zake na umbo lake zuri.
“লিবিয়াথনের অঙ্গপ্রত্যঙ্গের বিষয়ে, তার শক্তি ও তার শ্রীমণ্ডিত গঠনের বিষয়ে আমি কথা না বলে থাকতে পারব না।
13 Ni nani awezaye kumvua gamba lake la nje? Ni nani awezaye kumsogelea na lijamu?
কে তার বাইরের আচ্ছাদন খুলে নিতে পারে? কে তার বর্মের জোড়া আচ্ছাদন ভেদ করতে পারে?
14 Nani athubutuye kuufungua mlango wa kinywa chake, kilichozungukwa na meno yake ya kutisha pande zote?
কে তার সেই মুখের দরজা খোলার সাহস করতে পারে, যা ভয়ংকর দাঁতের সারি দিয়ে সাজানো?
15 Mgongo wake una safu za ngao zilizoshikamanishwa imara pamoja;
তার পিঠে সারি সারি ঢাল আছে যা একসাথে আঁটোসাঁটোভাবে বাঁধা থাকে;
16 kila moja iko karibu sana na mwenzake, wala hakuna hewa iwezayo kupita kati yake.
প্রত্যেকটি ঢাল পরবর্তীটির সাথে এমন ঘনিষ্ঠভাবে যুক্ত যে মাঝখান দিয়ে একটুও বাতাস বইতে পারে না।
17 Zimeunganishwa imara kila moja na nyingine; zimengʼangʼaniana pamoja wala haziwezi kutenganishwa.
সেগুলি পরস্পরের সঙ্গে অটলভাবে জুড়ে আছে; সেগুলি একসাথে আটকে আছে ও সেগুলি আলাদা করা যায় না।
18 Akipiga chafya mwanga humetameta; macho yake ni kama mionzi ya mapambazuko.
সে হ্রেষাধ্বনি করলে আলোর ঝলক বের হয়; তার চোখদুটি ভোরের আলোকরশ্মির মতো।
19 Mienge iwakayo humiminika kutoka kinywani mwake; cheche za moto huruka nje.
তার মুখ থেকে আগুনের শিখা প্রবাহিত হয়; সবেগে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষিপ্ত হয়।
20 Moshi hufuka kutoka puani mwake, kama kutoka kwenye chungu kinachotokota kwa moto wa matete.
তার নাক থেকে ধোঁয়া বের হয় যেভাবে ফুটন্ত পাত্র থেকে তা জ্বলন্ত নলখাগড়ায় ছড়িয়ে পড়ে।
21 Pumzi yake huwasha makaa ya mawe, nayo miali ya moto huruka kutoka kinywani mwake.
তার নিঃশ্বাসে কয়লা জ্বলে ওঠে, ও তার মুখ থেকে আগুনের শিখা উড়ে আসে।
22 Nguvu hukaa katika shingo yake; utisho hutangulia mbele yake.
তার ঘাড়ে শক্তির বাস; আতঙ্ক তার সামনে সামনে যায়।
23 Mikunjo ya nyama yake imeshikamana imara pamoja; iko imara na haiwezi kuondolewa.
তার শরীরের ভাঁজ আঁটোসাঁটোভাবে যুক্ত; সেগুলি মজবুত ও অনড়।
24 Kifua chake ni kigumu kama mwamba, kigumu kama jiwe la chini la kusagia.
তার বুক পাষাণ-পাথরের মতো কঠিন, জাঁতার নিচের পাটের মতো নিরেট।
25 Ainukapo, mashujaa wanaogopa; hurudi nyuma mbele yake anapokwenda kwa kishindo.
যখন সে জেগে ওঠে, তখন শক্তিমানেরাও ভয় পায়; তারা আতঙ্কিত হয়ে তার সামনে থেকে পশ্চাদপসরণ করে।
26 Upanga unaomfikia haumdhuru, wala mkuki au mshale wala fumo.
তার দিকে এগিয়ে আসা তরোয়াল কোনও প্রভাব বিস্তার করতে পারে না, বর্শা বা বাণ বা বল্লমও করতে পারে না।
27 Chuma hukiona kama unyasi, na shaba kama mti uliooza.
সে লোহাকে খড়ের মতো ও ব্রোঞ্জকে পচা কাঠের মতো মনে করে।
28 Mishale haimfanyi yeye akimbie; mawe ya kombeo kwake ni kama makapi.
তির ছুঁড়ে তাকে তাড়ানো যায় না; গুল্‌তির নুড়ি-পাথর তার কাছে তুষের সমান।
29 Rungu kwake huwa kama kipande cha jani kavu; hucheka sauti za kugongana kwa mkuki.
গদা তার কাছে নিছক এক টুকরো খড়মাত্র; বর্শার ঝন্‌ঝনানিকে সে উপহাস করে।
30 Sehemu zake za chini kwenye tumbo zina menomeno na mapengo kama vigae vya chungu, zikiacha mburuzo kwenye matope kama chombo chenye meno cha kupuria.
তার বগলগুলি খাঁজকাটা খাপরাবিশেষ, শস্য ঝাড়ার হাতুড়ির মতো সে কাদায় লম্বা সারি টেনে দেয়।
31 Huvisukasuka vilindi kama sufuria kubwa ichemkayo, na kukoroga bahari kama chungu cha marhamu.
অগাধ জলকে সে ফুটন্ত কড়ায় রাখা জলের মতো মন্থন করে ও এক পাত্রে রাখা মলমের মতো করে সমুদ্রকে নাড়ায়।
32 Anapopita nyuma yake huacha mkondo unaometameta; mtu angedhani vilindi vilikuwa na mvi.
সে তার পিছনে এক ঝকঝকে ছাপ ছেড়ে যায়; যে কেউ দেখে ভাববে যে অগাধ সমুদ্রের বুঝি পাকা চুল আছে।
33 Hakuna chochote duniani kinacholingana naye: yeye ni kiumbe kisicho na woga.
পৃথিবীর কোনো কিছুই তার সমতুল্য নয়— সে এক নির্ভীক প্রাণী।
34 Yeye huwatazama chini wale wote wenye kujivuna; yeye ni mfalme juu ya wote wenye kiburi.”
সব উদ্ধত প্রাণীকে সে অবজ্ঞার চোখে দেখে; সব অহংকারী প্রাণীর উপরে সে রাজত্ব করে।”

< Ayubu 41 >