< Ayubu 18 >
1 Bildadi Mshuhi akajibu:
১তারপর শুহীয় বিলদদ উত্তর দিলেন এবং বললেন,
2 “Je, ni lini utafika mwisho wa maneno haya? Uwe mwenye busara, nasi ndipo tutakapoweza kuongea.
২“তোমার কথা শেষ কর! বিবেচনা কর এবং পরে আমরা কথা বলব।
3 Kwa nini sisi tunafikiriwa kama wanyama, na kuonekana wajinga machoni pako?
৩কেন আমরা পশুর মত গণ্য হচ্ছি; কেন আমরা তোমার চোখে বোকার মত হয়েছি?
4 Wewe unayejirarua mwenyewe vipande vipande katika hasira yako, je, dunia iachwe kwa ajili yako wewe? Au ni lazima miamba iondolewe mahali pake?
৪তুমি তোমার রাগে নিজেকে বিদীর্ণ করেছ, তোমার জন্য কি পৃথিবীকে ত্যাগ করা হবে অথবা পাথরকে কি তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে?
5 “Taa ya mwovu imezimwa, nao mwali wa moto wake umezimika.
৫সত্যি, পাপীদের আলো নেভান হবে; তার আগুনের শিখা উজ্জ্বল হবে না।
6 Mwanga hemani mwake umekuwa giza; taa iliyo karibu naye imezimika.
৬তার তাঁবুতে আলো অন্ধকার হবে; তার উপরের প্রদীপ নিভে যাবে।
7 Nguvu za hatua zake zimedhoofishwa; shauri lake baya litamwangusha.
৭তার পায়ের শক্তি কমান হবে; তার নিজের পরিকল্পনা তাকে ফেলে দেবে।
8 Miguu yake imemsukumia kwenye wavu, naye anatangatanga kwenye matundu ya wavu.
৮কারণ তার নিজের পায়ের দ্বারাই সে জালে পড়বে; সে ফাঁদের মধ্যে দিয়ে হাঁটবে।
9 Tanzi litamkamata kwenye kisigino; mtego utamshikilia kwa nguvu.
৯ফাঁদ গোড়ালি ধরে তাকে নিয়ে যাবে; ফাঁদ তাকে চেপে ধরবে।
10 Kitanzi kimefichwa ardhini kwa ajili yake; mtego uko kwenye njia yake.
১০একটি ফাঁদ তার জন্য মাটিতে লুকান আছে এবং তার জন্য রাস্তায় একটা ফাঁদ আছে।
11 Vitisho vimemtia hofu kila upande, na adui zake humwandama kila hatua.
১১আতঙ্ক চারিদিক দিয়ে তাকে ভয় দেখাবে; তারা প্রতি পদে তাকে তাড়া করবে।
12 Janga linamwonea shauku; maafa yako tayari kwa ajili yake aangukapo.
১২তার শক্তি ক্ষুদায় দুর্বল হয় এবং বিপদ তার পাশে তৈরী থাকবে।
13 Nayo yatakula sehemu ya ngozi yake; mzaliwa wa kwanza wa mauti atakula maungo yake.
১৩তার শরীরের অংশ খেয়ে ফেলবে; সত্যি, মৃত্যুর প্রথম সন্তান তার শরীরের অংশ খেয়ে ফেলবে।
14 Atangʼolewa kutoka usalama wa hema lake, na kupelekwa kwa mfalme wa vitisho.
১৪সে তার তাঁবু থেকে উচ্ছিন্ন হবে, তার বাড়ি যাতে সে এখন আস্থা রাখে; তাকে মৃত্যুর কাছে নিয়ে আসা হবে, আতঙ্কের রাজার কাছে নিয়ে আসা হবে।
15 Moto utakaa katika hema lake; moto wa kiberiti utamwagwa juu ya makao yake.
১৫লোকেরা তার নিজের ইচ্ছায় তার তাঁবুতে বাস করবে না, তারপর তারা দেখবে যে তাদের ঘরে গন্ধক ছড়ানো হয়েছে।
16 Mizizi yake chini itakauka na matawi yake juu yatanyauka.
১৬নিচে তার মূল শুকিয়ে যাবে; উপরে তার শাখা কেটে ফেলা হবে।
17 Kumbukumbu lake litatoweka katika dunia, wala hatakuwa na jina katika nchi.
১৭পৃথিবী থেকে তার স্মৃতি ধ্বংস হয়ে যাবে; রাস্তায় তার কোন নাম থাকবে না।
18 Ameondolewa nuruni na kusukumiwa gizani, naye amefukuzwa mbali atoke duniani.
১৮সে আলো থাকে অন্ধকারে চালিত হবে এবং সংসার থেকে তাড়িয়ে দেওয়া হবে।
19 Hana mtoto wala mzao miongoni mwa watu wake, wala aliyenusurika mahali alipoishi.
১৯তার লোকেদের মধ্যে তার কোন ছেলে বা নাতি থাকবে না, না এমন কোন আত্মীয় থাকবে যেখানে সে ছিল।
20 Watu wa magharibi watashangaa yaliyompata; watu wa mashariki watapatwa na hofu.
২০সেই দিনের তাদের যা হবে তা দেখে যারা পশ্চিমে বাস করে তারা তাদের ধ্বংসকার্য দেখে আতঙ্কিত হবে; যারা পূর্বে বাস করে তার এতে ভয় পাবে।
21 Hakika ndivyo yalivyo makao ya mtu mwovu; ndivyo palivyo mahali pake mtu asiyemjua Mungu.”
২১অবশ্যই অধার্মিকদের ঘর এরকম, যারা ঈশ্বরকে জানে না তাদের ঘর এরকম।”