< Ayubu 13 >
1 “Macho yangu yameona hili lote, masikio yangu yamesikia na kulielewa.
১দেখ, আমার চোখ এসমস্ত দেখেছে; আমার কান শুনেছে এবং তা বুঝেছে।
2 Hayo mnayoyajua mimi pia ninayajua; mimi si mtu duni kuliko ninyi.
২তোমরা কি জান, সেই একই বিষয় আমিও জানি; আমি তোমাদের থেকে কিছু কম নই।
3 Lakini ninayo shauku ya kuzungumza na Mwenyezi na kuhojiana shauri langu na Mungu.
৩যাইহোক, আমি বরং সর্বশক্তিমানের সঙ্গে কথা বলব; আমি ঈশ্বরের সঙ্গে বিচার করতে চাই।
4 Ninyi, hata hivyo, hunipakaza uongo; ninyi ni matabibu wasiofaa kitu, ninyi nyote!
৪কিন্তু তোমরা সত্যকে চুনকাম করেছ মিথ্যা দিয়ে; তোমরা সকলে মূল্যহীন চিকিত্সক।
5 Laiti wote mngenyamaza kimya! Kwa kuwa kwenu hilo lingekuwa hekima.
৫আহা, তোমরা একেবারে নীরব থাকবে! সেটাই তোমাদের প্রজ্ঞা।
6 Sikieni sasa hoja yangu; sikilizeni kusihi kwangu.
৬এখন শোন আমার নিজের যুক্তি; আমার ঠোঁটের অনুনয় শোন।
7 Je, mtazungumza kwa uovu kwa niaba ya Mungu? Je, mtazungumza kwa udanganyifu kwa niaba yake?
৭তোমরা কি ঈশ্বরের পক্ষে অন্যায় কথা বলবে এবং তোমরা কি তাঁর পক্ষে প্রতারণাপূর্ণ কথা বলবে?
8 Mtamwonyesha upendeleo? Mtamtetea Mungu kwenye mashtaka yake?
৮তোমরা কি সত্যি তাঁকে দয়া দেখাবে? তোমরা কি সত্যি আদালতে ঈশ্বরের পক্ষে উকিলের মত তর্ক করবে?
9 Je, ingekuwa vyema Mungu akiwahoji ninyi? Je, mngeweza kumdanganya kama ambavyo mngeweza kuwadanganya wanadamu?
৯তার পরিবর্তে যদি তিনি তোমাদের বিচারক হিসাবে তোমাদের ওপর ফেরেন এবং পরীক্ষা করেন, এটা কি তোমাদের জন্য ভাল হবে? অথবা যেমন একজন অন্য জনকে ঠকায়, তোমরা কি সত্যি আদালতে তাঁর মিথ্যা পরিচয় দেবে?
10 Hakika angewakemea kama mkiwapendelea watu kwa siri.
১০তিনি অবশ্যই তোমাদের নিন্দা করবেন, যদি তোমরা গোপনে তাঁর পক্ষপাত কর।
11 Je, huo ukuu wake haungewatisha ninyi? Je, hofu yake isingewaangukia ninyi?
১১তাঁর মহিমা কি তোমাদের ভয় পাওয়ায় না? তাঁর ভয় কি তোমাদের ওপর পড়ে না?
12 Maneno yenu ni mithali za majivu; utetezi wenu ni ngome za udongo wa mfinyanzi.
১২তোমাদের স্মরণীয় প্রবাদবাক্য ছাই দিয়ে তৈরী করে; তোমাদের দূর্গ হল মাটির তৈরী দূর্গ।
13 “Nyamazeni kimya nipate kusema; kisha na yanipate yatakayonipata.
১৩তোমরা শান্তি বজায় রাখ, আমাকে একা থাকতে দাও, যাতে আমি কথা বলতে পারি, আমার ওপর যা আসছে আসতে দাও।
14 Kwa nini nijiweke mwenyewe kwenye hatari na kuyaweka maisha yangu mikononi mwangu?
১৪আমি আমার নিজের মাংস আমার দাঁতে নিয়ে যাব; আমি আমার হাতে আমার জীবন নেব।
15 Ingawa ataniua, bado nitamtumaini; hakika nitazitetea njia zangu mbele zake.
১৫দেখ, যদি তিনি আমায় মেরে ফেলেন, আমার আর কোন আশা থাকবে না; তবুও, আমি তাঁর সামনে আমার রাস্তা রক্ষা করব।
16 Naam, hili litanigeukia kuwa wokovu wangu, kwa maana hakuna mtu asiyemcha Mungu atakayethubutu kuja mbele yake!
১৬এটাই হবে আমার মুক্তির কারণ, যে আমি তাঁর সামনে অধার্ম্মিক লোকের মত আসব না।
17 Sikilizeni maneno yangu kwa makini; nayo masikio yenu yaingize kile nisemacho.
১৭হে ঈশ্বর, আমার কথা মনোযোগ দিয়ে শোন; আমার ঘোষণা তোমার কানে আসুক।
18 Sasa kwamba nimekwisha kutayarisha mambo yangu, ninajua mimi nitahesabiwa kuwa na haki.
১৮এখন দেখ, আমি আমার যুক্তি সাজিয়ে রেখেছি; আমি জানি যে আমি নির্দোষ।
19 Je, kuna yeyote anayeweza kuleta mashtaka dhidi yangu? Kama ndivyo, nitanyamaza kimya na nife.
১৯কে সে যে আমার বিরুদ্ধে আদালতে তর্ক করবে? যদি তুমি তা করতে আস এবং যদি আমি ভুল প্রমাণিত হই, তাবে আমি নীরব হব এবং প্রাণ ত্যাগ করব।
20 “Ee Mungu, unijalie tu mimi haya mambo mawili, nami sitajificha uso wako:
২০হে ঈশ্বর, আমার জন্য দুটো জিনিস কর এবং তাহলে আমি নিজেকে তোমার থেকে লুকাব না:
21 Ondoa mkono wako uwe mbali nami, nawe uache kuniogofya kwa hofu zako kuu.
২১তোমার কঠোর হাত আমার থেকে তুলে নাও এবং তোমার আতঙ্ক আমায় ভয় না দেখাক।
22 Niite kwenye shauri nami nitajibu, au niache niseme, nawe upate kujibu.
২২তখন আমায় ডাক আর আমি উত্তর দেব; অথবা আমাকে তোমার সঙ্গে কথা বলতে দাও এবং তুমি আমায় উত্তর দাও।
23 Ni makosa na dhambi ngapi nilizotenda? Nionyeshe kosa langu na dhambi yangu.
২৩আমার অপরাধ ও পাপ কত? আমাকে আমার অপরাধ ও পাপ জানতে দাও।
24 Kwa nini kuuficha uso wako na kunihesabu mimi kuwa adui yako?
২৪কেন তুমি আমার কাছ থেকে তোমার মুখ লুকিয়েছ এবং আমার সঙ্গে শত্রুর মত আচরণ করছ?
25 Je, utaliadhibu jani lipeperushwalo na upepo? Je, utayasaka makapi makavu?
২৫তুমি কি একটা হওয়ায় ওড়া পাতাকে অত্যাচার করবে? তুমি কি শুকনো নাড়ার পিছনে ছুটবে?
26 Kwa kuwa unaandika mambo machungu dhidi yangu na kunifanya nizirithi dhambi za ujana wangu.
২৬কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত বিষয় লিখেছ; তুমি আমায় আমার যৌবনের পাপের উত্তরাধিকারী করেছ।
27 Umeifunga miguu yangu kwenye pingu. Unazichunga kwa makini njia zangu zote kwa kutia alama kwenye nyayo za miguu yangu.
২৭তুমি আমার পায়ে বেড়ি পরিয়েছ, তুমি আমার সমস্ত রাস্তায় লক্ষ রেখেছ; তুমি সেই মাটি পরীক্ষা করেছ যেখানে আমার পা হেঁটেছে,
28 “Hivyo mwanadamu huangamia kama kitu kilichooza, kama vazi lililoliwa na nondo.
২৮যদিও আমি পচা জিনিসের মত যা নষ্ট হয়ে গেছে, একটা কাপড়ের মত যা পোকায় খেয়েছে।