< Yeremia 46 >
1 Hili ni neno la Bwana lililomjia nabii Yeremia kuhusu mataifa:
বিভিন্ন জাতি সম্পর্কে সদাপ্রভুর এই বাক্য, ভাববাদী যিরমিয়ের কাছে উপস্থিত হল:
2 Kuhusu Misri: Huu ni ujumbe dhidi ya jeshi la Farao Neko mfalme wa Misri, lililoshindwa huko Karkemishi kwenye Mto Frati na Nebukadneza mfalme wa Babeli, katika mwaka wa nne wa utawala wa Yehoyakimu mwana wa Yosia mfalme wa Yuda:
মিশর সম্পর্কে: যোশিয়ের পুত্র যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার, মিশরের রাজা ফরৌণ নখোর যে সৈন্যদলকে ইউফ্রেটিস নদীর তীরে কর্কমীশে পরাস্ত করেন, তাদের সম্পর্কে এই বাক্য,
3 “Wekeni tayari ngao zenu, kubwa na ndogo, mtoke kwa ajili ya vita!
“বড়ো বা ছোটো, তোমাদের ঢালগুলি প্রস্তুত করো ও সমরাভিযানে বের হও!
4 Fungieni farasi lijamu, pandeni farasi! Shikeni nafasi zenu mkiwa mmevaa chapeo! Isugueni mikuki yenu, vaeni dirii vifuani!
অশ্বগুলিকে সজ্জিত করো, যুদ্ধাশ্বে আরোহণ করো! শিরস্ত্রাণ পরে তোমরা অবস্থান নাও! তোমাদের বর্শাগুলি ঝকঝকে করো, সব রণসাজ পরে নাও!
5 Je, ninaona nini? Wametiwa hofu, wanarudi nyuma, askari wao wameshindwa. Wanakimbia kwa haraka pasipo kutazama nyuma, tena kuna hofu kuu kila upande,” asema Bwana.
আমি কী দেখতে পাচ্ছি? তারা আতঙ্কগ্রস্ত হয়েছে, তারা পিছনে অপসারণ করছে, তাদের বীর যোদ্ধারা পরাস্ত হয়েছে। পিছন দিকে না ফিরে তারা দ্রুত পলায়ন করে, তাদের চারদিকে কেবলই ভয়ের পরিবেশ,” সদাপ্রভু এই কথা বলেন।
6 Walio wepesi na wenye mbio hawawezi kukimbia, wala wenye nguvu hawawezi kutoroka. Kaskazini, kando ya Mto Frati, wanajikwaa na kuanguka.
“দ্রুতগামী লোক পলায়ন করতে পারছে না, শক্তিশালী লোকেরাও নিষ্কৃতি পাচ্ছে না। উত্তর দিকে, ইউফ্রেটিস নদীর তীরে, তারা হোঁচট খেয়ে পতিত হচ্ছে।
7 “Ni nani huyu ajiinuaye kama Mto Naili, kama mito yenye maji yanayofanya mawimbi?
“নীলনদের মতো, নদীর উপচে পড়া জলরাশির মতো, ওই যে উঠে আসছে, ও কে?
8 Misri hujiinua kama Mto Naili, kama mito yenye maji yanayofanya mawimbi. Husema, ‘Nitainuka na kufunika dunia, nitaiangamiza miji na watu wake.’
মিশর নীলনদের মতো উঠে আসছে, যেমন নদীগুলিতে জলরাশি ফেঁপে ওঠে। সে বলছে, ‘আমি উঠে সমস্ত পৃথিবীকে প্লাবিত করব, আমি লোকসমেত সব নগর ধ্বংস করব।’
9 Songeni mbele, enyi farasi! Endesheni kwa ukali, enyi magari ya farasi, Endeleeni mbele, enyi mashujaa: watu wa Kushi na Putu wachukuao ngao, watu wa Ludi wavutao upinde.
হে অশ্বেরা, তোমরা আক্রমণ করো! ওহে রথারোহীরা, তোমরা উন্মত্তের মতো রথ চালাও! হে যোদ্ধারা, তোমরা সমরাভিযান করো, কূশ ও পূটের লোকেরা, যারা ঢাল বহন করে, লূদের লোকেরা, যারা ধনুকে শরসন্ধান করে।
10 Lakini ile siku ni ya Bwana, Bwana Mwenye Nguvu Zote, siku ya kulipiza kisasi, kisasi juu ya adui zake. Upanga utakula hata utakapotosheka, hadi utakapozima kiu yake kwa damu. Kwa maana Bwana, Bwana Mwenye Nguvu Zote, atatoa dhabihu kwenye nchi ya kaskazini, kando ya Mto Frati.
কিন্তু সেদিনটি হল প্রভু, বাহিনীগণের সদাপ্রভুর, এক প্রতিশোধের দিন, তাঁর শত্রুদের উপরে প্রতিশোধ নেওয়ার দিন। তরোয়াল তৃপ্ত না হওয়া পর্যন্ত গ্রাস করে যাবে, যতক্ষণ না রক্তে তার পিপাসা নিবারিত হয়। কারণ প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, উত্তরের দেশে, ইউফ্রেটিস নদীর তীরে, বলি উৎসর্গ করবেন।
11 “Panda hadi Gileadi ukapate zeri, ee Bikira Binti wa Misri. Lakini umetumia dawa nyingi bila mafanikio; huwezi kupona.
“হে মিশরের কুমারী-কন্যা, তুমি গিলিয়দে গিয়ে মলম নিয়ে এসো। কিন্তু তুমি বৃথাই অনেক ওষুধ ব্যবহার করছ, তোমার রোগের কোনো প্রতিকার নেই।
12 Mataifa yatasikia juu ya aibu yako, kilio chako kitaijaza dunia. Shujaa mmoja atajikwaa juu ya mwingine, nao wataanguka chini pamoja.”
জাতিগণ তোমার লজ্জার কথা শুনবে; তোমার কান্নায় পৃথিবী পূর্ণ হবে। এক যোদ্ধা অন্য যোদ্ধার উপরে পড়বে, তারা উভয়েই একসঙ্গে পতিত হবে।”
13 Huu ndio ujumbe Bwana aliomwambia nabii Yeremia kuhusu kuja kwa Nebukadneza mfalme wa Babeli ili kuishambulia Misri:
মিশরকে আক্রমণ করার জন্য ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের আগমন সম্পর্কে, সদাপ্রভু ভাববাদী যিরমিয়কে এই বার্তা দিলেন:
14 “Tangaza hili katika Misri, nawe ulihubiri katika Migdoli, hubiri pia katika Memfisi na Tahpanhesi: ‘Shikeni nafasi zenu na mwe tayari, kwa kuwa upanga unawala wale wanaokuzunguka.’
“তোমরা মিশরে ঘোষণা করো, মিগ্দোলে একথা প্রচার করো; মেম্ফিস ও তফন্হেষেও একথা গিয়ে বলো: ‘তোমরা নিজেদের অবস্থান নাও ও প্রস্তুত হও, কারণ তরোয়াল তোমাদের চারপাশের সবাইকে গ্রাস করবে।’
15 Kwa nini mashujaa wako wamesombwa na kupelekwa mbali? Hawawezi kusimama, kwa maana Bwana atawasukuma awaangushe chini.
কেন তোমার যোদ্ধারা ভূপাতিত হবে? তারা দাঁড়াতে পারে না, কারণ সদাপ্রভু তাদের মাটিতে ফেলে দেবেন।
16 Watajikwaa mara kwa mara, wataangukiana wao kwa wao. Watasema, ‘Amka, turudi kwa watu wetu na nchi yetu, mbali na upanga wa mtesi.’
তারা বারবার হোঁচট খাবে; তারা পরস্পরের উপরে গিয়ে পড়বে। তারা বলবে, ‘ওঠো, চলো আমরা ফিরে যাই, স্বদেশে, আমাদের আপনজনদের কাছে, অত্যাচারীদের তরোয়াল থেকে অনেক দূরে।’
17 Huko watatangaza, ‘Farao mfalme wa Misri ni makelele tu, amekosa wasaa wake.’
সেখানে তারা চিৎকার করে বলবে, ‘মিশরের রাজা ফরৌণ এক উচ্চশব্দ মাত্র; সে তার সুযোগ হারিয়েছে।’
18 “Kwa hakika kama niishivyo,” asema Mfalme, ambaye jina lake ni Bwana Mwenye Nguvu Zote, “mmoja atakuja ambaye ni kama Tabori miongoni mwa milima, kama Karmeli kando ya bahari.
“আমার জীবনের দিব্যি,” রাজা ঘোষণা করেন, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু, “একজন আসবেন, যিনি পর্বতগুলির মধ্যে তাবোরের তুল্য, সমুদ্রতীরের কর্মিল পাহাড়ের মতো।
19 Funga mizigo yako kwenda uhamishoni, wewe ukaaye Misri, kwa kuwa Memfisi utaangamizwa na kuwa magofu pasipo mkazi.
তোমরা যারা মিশরে বসবাস করো, নির্বাসনের জন্য তোমাদের জিনিসপত্র তুলে নাও, কারণ মেম্ফিস নগরী পরিত্যক্ত হবে, নিবাসীহীন ধ্বংসস্তূপ হয়ে পড়ে থাকবে।
20 “Misri ni mtamba mzuri, lakini kipanga anakuja dhidi yake kutoka kaskazini.
“মিশর এক সুন্দরী বকনা-বাছুর, কিন্তু উত্তর দিক থেকে তার বিরুদ্ধে এক ডাঁশ-মাছি আসছে।
21 Askari wake waliokodiwa katika safu zake wako kama ndama walionenepeshwa. Wao pia watageuka na kukimbia pamoja, hawataweza kuhimili vita, kwa maana siku ya msiba inakuja juu yao, wakati wao wa kuadhibiwa.
তার সৈন্যশ্রেণীরা বেতনভোগী, তারা সব নধর বাছুরের মতো। তারাও পিছন ফিরে একসঙ্গে পালাবে, তারা তাদের স্থানে স্থির হয়ে দাঁড়াতে পারবে না, কারণ বিপর্যয়ের দিন তাদের উপরে নেমে আসছে, সেই সময়টি হল তাদের শাস্তি পাওয়ার।
22 Misri atatoa sauti kama ya nyoka anayekimbia kadiri adui anavyowasogelea na majeshi, watakuja dhidi yake wakiwa na mashoka, kama watu wakatao miti.
মিশর পালিয়ে যাওয়া সাপের মতো হিস্হিস্ করবে, যেভাবে সৈন্যদল সামনের দিকে এগিয়ে যায়; তারা কুড়ুল নিয়ে তার বিরুদ্ধে আসবে, যেমন লোকেরা গাছপালা কেটে নেয়।
23 Wataufyeka msitu wake,” asema Bwana, “hata kama umesongamana kiasi gani. Ni wengi kuliko nzige, hawawezi kuhesabika.
তারা তার অরণ্য কেটে ফেলবে,” সদাপ্রভু এই কথা বলেন, “তা যতই গহন হোক না কেন। তারা পঙ্গপাল অপেক্ষাও বহুসংখ্যক, যাদের সংখ্যা গণনা করা যায় না।
24 Binti wa Misri ataaibishwa, atatiwa mikononi mwa watu wa kaskazini.”
মিশর-কন্যাকে লজ্জা দেওয়া হবে, উত্তরের লোকদের হাতে সে সমর্পিত হবে।”
25 Bwana Mwenye Nguvu Zote, Mungu wa Israeli, asema: “Nakaribia kuleta adhabu juu ya Amoni mungu wa Thebesi, na juu ya Farao, Misri na miungu yake, na wafalme wake, pamoja na wale wanaomtegemea Farao.
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন: “আমি শাস্তি দিতে চলেছি থিব্স-নগরের আমোন-দেবের উপরে, ফরৌণের উপরে, মিশরের উপরে ও তার দেবদেবী ও রাজাদের উপরে, এবং তাদের উপরে, যারা মিশরের উপরে নির্ভর করে।
26 Nitawatia mikononi mwa wale wanaotafuta uhai wao, yaani Nebukadneza mfalme wa Babeli na maafisa wake. Hatimaye, hata hivyo, Misri itakaliwa kama nyakati zilizopita,” asema Bwana.
যারা তাদের প্রাণ হরণ করতে চায়, আমি তাদের হাতে তাদের সমর্পণ করব। তারা হল ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার ও তার সৈন্যেরা। পরবর্তী সময়ে, মিশর অবশ্য লোক অধ্যূষিত হবে, যেমন তারা পূর্বে ছিল,” একথা সদাপ্রভু ঘোষণা করেন।
27 “Usiogope, ee Yakobo mtumishi wangu, usifadhaike, ee Israeli. Hakika nitakuokoa kutoka nchi za mbali, uzao wako kutoka nchi ya uhamisho wao. Yakobo atakuwa tena na amani na salama, wala hakuna hata mmoja atakayewatia hofu.
“আমার দাস যাকোব, তোমরা ভয় কোরো না; ও ইস্রায়েল, তোমরা নিরাশ হোয়ো না। আমি নিশ্চয়ই তোমাকে দূরবর্তী দেশ থেকে রক্ষা করব, তোমার বংশধরদের নির্বাসনের দেশ থেকে উদ্ধার করব। যাকোব পুনরায় শান্তি ও সুরক্ষা লাভ করবে, আর কেউ তাকে ভয় দেখাতে পারবে না।
28 Usiogope, ee Yakobo mtumishi wangu, kwa maana mimi niko pamoja nawe,” asema Bwana. “Ingawa nitayaangamiza kabisa mataifa yote ambayo miongoni mwake nimekutawanya, sitakuangamiza wewe kabisa. Nitakurudi, lakini kwa haki tu, wala sitakuacha kabisa bila kukuadhibu.”
হে যাকোব, আমার দাস, তুমি ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি,” সদাপ্রভু এই কথা বলেন। “যাদের মধ্যে আমি তোমাকে ছড়িয়ে দিয়েছিলাম, সেই অন্য সব জাতিকে যদিও সম্পূর্ণরূপে ধ্বংস করি, আমি তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করব না। আমি কেবলমাত্র বিচার করে তোমাকে শাস্তি দেব, আমি কোনোমতেই তোমাকে অদণ্ডিত রাখব না।”