< Yeremia 4 >

1 “Ikiwa utataka kurudi, ee Israeli, nirudie mimi,” asema Bwana. “Ikiwa utaondoa sanamu zako za kuchukiza mbele ya macho yangu na usiendelee kutangatanga,
সদাপ্রভু বলেন, “হে ইস্রায়েল, তোমরা যদি ফিরতে চাও, তবে ফিরে এসো আমার কাছে।” “তোমরা যদি আমার চোখের সামনে থেকে তোমাদের ওইসব ঘৃণ্য প্রতিমাকে ছুঁড়ে ফেলো, এবং আর কখনোই বিপথগামী না হও,
2 ikiwa kwa kweli, kwa haki na kwa unyofu utaapa, ‘Kwa hakika kama vile Bwana aishivyo,’ ndipo mataifa yatakapobarikiwa naye na katika yeye watajitukuza.”
এবং সত্যে, ন্যায়পরায়ণতায় ও ধার্মিকতায় তোমরা শপথ করে বলো, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’ তাহলে জগতের জাতিগুলি তাঁর আশীর্বাদ যাচ্ঞা করবে, এবং তাঁর নামের প্রশংসা করবে।”
3 Hili ndilo asemalo Bwana kwa watu wa Yuda na kwa Yerusalemu: “Vunjeni mabonge kwenye mashamba yenu, wala msipande katikati ya miiba.
যিহূদা ও জেরুশালেমের লোকদের কাছে সদাপ্রভু এই কথা বলেন: “তোমরা পতিত ভূমি কর্ষণ করো এবং কাঁটাঝোপে বীজবপন কোরো না।
4 Jitahirini katika Bwana, tahirini mioyo yenu, enyi wanaume wa Yuda na watu wa Yerusalemu, la sivyo ghadhabu yangu itatoka kwa nguvu na kuwaka kama moto kwa sababu ya uovu mliotenda, ikiwaka pasipo wa kuizima.
তোমরা সদাপ্রভুর উদ্দেশে ছিন্নত্বক হও, তোমাদের হৃদয়ের ত্বক দূর করে ফেলো, হে যিহূদার লোকসকল ও জেরুশালেম নিবাসীরা, তা না হলে তোমাদের কৃত যাবতীয় পাপের জন্য, আমার ক্রোধ জ্বলে উঠবে আগুনের মতো হবে, যে আগুন কেউ নেভাতে পারবে না।
5 “Tangaza katika Yuda na upige mbiu katika Yerusalemu na kusema: ‘Piga tarumbeta katika nchi yote!’ Piga kelele na kusema: ‘Kusanyikeni pamoja! Tukimbilie katika miji yenye maboma!’
“যিহূদায় প্রচার করো এবং জেরুশালেমে ঘোষণা করে বলো: ‘তোমরা সমগ্র দেশে তূরীধ্বনি করো!’ চিৎকার করে বলো: ‘তোমরা একত্রিত হও! চলো, আমরা সুরক্ষিত নগরগুলিতে পলায়ন করি!’
6 Onyesheni ishara ili kwenda Sayuni! Kimbilieni usalama pasipo kuchelewa! Kwa kuwa ninaleta maafa kutoka kaskazini, maangamizi ya kutisha.”
সিয়োনের দিকে যাওয়ার জন্য পতাকা তুলে ধরো! রক্ষা পাওয়ার জন্য এক্ষুনি পালাও, দেরি কোরো না! কেননা আমি উত্তর দিক থেকে ধ্বংস নিয়ে আসছি, তা এক ভয়ংকর বিনাশ।”
7 Simba ametoka nje ya pango lake, mharabu wa mataifa amejipanga. Ametoka mahali pake ili aangamize nchi yenu. Miji yenu itakuwa magofu pasipo mtu wa kuishi humo.
এক সিংহ তার গুহা থেকে বেরিয়ে এসেছে; জাতিদের ধ্বংসকারী একজন যাত্রা শুরু করেছে। সে তার স্বস্থান থেকে বের হয়েছে তোমার দেশকে ধ্বংস করার জন্য। তোমার নগরগুলি পরিণত হবে ধ্বংসস্তূপে, সেগুলি হবে জনবসতিহীন।
8 Hivyo vaeni nguo za magunia, ombolezeni na kulia kwa huzuni, kwa kuwa hasira kali ya Bwana haijaondolewa kwetu.
তাই শোকপ্রকাশের চটবস্ত্র পরে নাও এবং বিলাপ ও হাহাকার করো, কেননা সদাপ্রভুর ভয়ংকর ক্রোধ আমাদের দিক থেকে ফেরেনি।
9 “Katika siku ile,” asema Bwana “mfalme na maafisa watakata tamaa, makuhani watafadhaika, na manabii watashangazwa mno.”
সদাপ্রভু বলেন, “সেদিন, রাজার ও তাঁর কর্মচারীদের হৃদয় ভয়ে কাঁপবে, যাজকেরা আতঙ্কিত হবে এবং ভাববাদীরা স্তম্ভিত হবে।”
10 Ndipo niliposema, “Aa, Bwana Mwenyezi, umewadanganyaje kabisa watu hawa na Yerusalemu kwa kusema, ‘Mtakuwa na amani,’ wakati upanga uko kwenye koo zetu!”
তখন আমি বললাম, “হায়, সার্বভৌম সদাপ্রভু! তুমি এই লোকেদের এবং জেরুশালেমকে এই কথা বলে পুরোপুরি প্রতারণা করলে যে, ‘তোমরা শান্তি পাবে,’ অথচ তরোয়াল এখন একেবারে আমাদের গলার কাছে!”
11 Wakati huo watu hawa na Yerusalemu wataambiwa, “Upepo wa moto kutoka miinuko iliyo kame katika jangwa unavuma kuelekea watu wangu, lakini sio kupepeta au kutakasa,
সেই সময়ে এই লোকেদের এবং জেরুশালেমকে বলা হবে, “এক উষ্ণ বায়ু মরুপ্রান্তরের বৃক্ষশূন্য পর্বতের দিক থেকে বয়ে আসছে আমার জাতির দিকে, কিন্তু তা শস্য ঝাড়াই বা পরিষ্কার করার জন্য নয়;
12 upepo wenye nguvu sana kuliko wa kupepeta na kutakasa utakuja kwa amri yangu. Sasa natangaza hukumu zangu dhidi yao.”
এ আমার পাঠানো তার চেয়েও প্রচণ্ড শক্তিশালী এক বায়ু। এবার আমি তাদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করব!”
13 Tazama! Anakuja kama mawingu, magari yake yanakuja kama upepo wa kisulisuli, farasi wake wana mbio kuliko tai. Ole wetu! Tunaangamia!
দেখো! সে এগিয়ে আসছে মেঘের মতো, তার রথগুলি আসছে ঘূর্ণিবায়ুর মতো। তাদের অশ্বেরা ঈগলের চেয়েও বেগবান, হায়, হায়! আমরা আজ ধ্বংস হয়ে গেলাম!
14 Ee Yerusalemu, usafishe uovu kutoka moyoni mwako na uokolewe. Utaendelea kuficha mawazo mapotovu mpaka lini?
হে জেরুশালেম, রক্ষা পাওয়ার জন্য তোমার হৃদয় থেকে দুষ্টতা ধুয়ে তা পরিষ্কার করো। কত কাল তুমি তোমার মন্দ চিন্তাগুলি মনে পুষে রাখবে?
15 Sauti inatangaza kutoka Dani, ikipiga mbiu ya maafa kutoka vilima vya Efraimu.
দান নগর থেকে কোনও প্রচারকের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, যা ইফ্রয়িমের পর্বতমালা থেকে ধ্বংসের বার্তা ঘোষণা করছে।
16 “Waambie mataifa jambo hili, piga mbiu hii dhidi ya Yerusalemu: ‘Jeshi la kuzingira linakuja kutoka nchi ya mbali, likipiga kelele ya vita dhidi ya miji ya Yuda.
“এই কথা চারপাশের জাতিগুলিকে বলো, জেরুশালেমের বিষয়ে ঘোষণা করো: ‘বহু দূরবর্তী দেশ থেকে অবরোধকারী এক সেনাবাহিনী আসছে, যিহূদার নগরগুলির বিরুদ্ধে তারা রণহুঙ্কার দিচ্ছে।
17 Wamemzunguka kama watu walindao shamba, kwa sababu amefanya uasi dhidi yangu,’” asema Bwana.
কোনো মাঠের চারপাশে পাহারাদার যেমন, ঠিক তেমনই তারা জেরুশালেমকে ঘিরে ধরেছে, কেননা সে আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে,’” সদাপ্রভু এই কথা বলেন।
18 “Mwenendo wako na matendo yako mwenyewe yameleta haya juu yako. Hii ndiyo adhabu yako. Tazama jinsi ilivyo chungu! Tazama jinsi inavyochoma moyo!”
“তোমার পথ ও তোমার কৃতকর্ম তোমার উপরে এসব নিয়ে এসেছে। এই তোমার শাস্তি। কী তিক্ত এই শাস্তি! যা বিদ্ধ করে হৃদয়কে!”
19 Ee mtima wangu, mtima wangu! Ninagaagaa kwa maumivu. Ee maumivu makuu ya moyo wangu! Moyo wangu umefadhaika ndani yangu, siwezi kunyamaza. Kwa sababu nimesikia sauti ya tarumbeta, nimesikia kelele ya vita.
আহ্, এ আমার কি নিদারুণ মনোবেদনা, কী নিদারুণ মনোবেদনা! আমি যন্ত্রণায় ছটফট করছি। আহা, আমার হৃদয়ে এ এক নিদারুণ যন্ত্রণা! আমার হৃদয় উদ্বেগে ধকধক করছে, আমি নীরব থাকতে পারছি না। কেননা আমি তূরীর শব্দ শুনেছি; আমি রণহুঙ্কারের শব্দ শুনেছি।
20 Maafa baada ya maafa, nchi yote imekuwa magofu. Kwa ghafula mahema yangu yameangamizwa, makazi yangu kwa muda mfupi.
একের পর এক বিপর্যয় আছড়ে পড়ছে; সমগ্র দেশ আজ ধ্বংসস্তূপে পরিণত। এক নিমেষে আমার তাঁবুগুলি এবং এক মুহূর্তে আমার আশ্রয়স্থানগুলি ধ্বংস হয়ে গেল।
21 Hata lini nitaendelea kuona bendera ya vita na kusikia sauti za tarumbeta?
আর কত দিন যুদ্ধের পতাকা আমাকে দেখতে হবে এবং তূরীর ধ্বনি শুনতে হবে?
22 “Watu wangu ni wapumbavu, hawanijui mimi. Ni watoto wasio na akili, hawana ufahamu. Ni hodari kutenda mabaya, hawajui kutenda yaliyo mema.”
“আমার প্রজারা মূর্খ; তারা আমাকে জানে না। তারা নির্বোধ সন্তান; তাদের কোনো বুদ্ধিশুদ্ধি নেই। অন্যায় করতে তারা পটু, কিন্তু উত্তম কাজ কীভাবে করতে হয়, তা তারা জানে না।”
23 Niliitazama dunia, nayo haikuwa na umbo tena ni tupu; niliziangalia mbingu, mianga ilikuwa imetoweka.
আমি পৃথিবীর দিকে তাকালাম এবং তা ছিল নিরাকার ও শূন্য; আমি তাকালাম আকাশের দিকে এবং সেখানকার আলো ছিল নির্বাপিত।
24 Niliitazama milima, nayo ilikuwa ikitetemeka, vilima vyote vilikuwa vikiyumbayumba.
আমি পর্বতমালার দিকে তাকালাম, এবং সেগুলি কাঁপছিল; সকল উপপর্বতগুলি টলছিল।
25 Nilitazama, wala watu hawakuwepo; kila ndege wa angani alikuwa ameruka zake.
আমি তাকালাম এবং দেখলাম কোথাও জনমানব নেই; উড়ে গেছে আকাশের সব কটা পাখি।
26 Nilitazama, hata nchi iliyokuwa imestawi vizuri imekuwa jangwa, miji yake yote ilikuwa magofu mbele za Bwana, mbele ya hasira yake kali.
আমি তাকালাম এবং দেখলাম উর্বর দেশটি এখন একটি মরুভূমি; তার প্রতিটি নগর সদাপ্রভুর সামনে, তাঁর ভয়ংকর রোষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
27 Hivi ndivyo Bwana asemavyo: “Nchi yote itaharibiwa, ingawa sitaiangamiza kabisa.
সদাপ্রভু এই কথা বলেন: “সমস্ত দেশ বিধ্বস্ত হবে, কিন্তু তবুও তা আমি সম্পূর্ণরূপে ধ্বংস করব না।
28 Kwa hiyo dunia itaomboleza na mbingu zilizo juu zitakuwa giza, kwa sababu nimesema nami sitarudi nyuma, nimeamua na wala sitageuka.”
এজন্য পৃথিবী শোক করবে এবং আকাশমণ্ডল অন্ধকার হবে, কেননা একথা আমি বলেছি এবং আমি নরম হব না, আমি মনস্থির করেছি এবং তার কোনও পরিবর্তন করব না।”
29 Kwa sauti ya wapanda farasi na wapiga upinde kila mji unakimbia. Baadhi wanakimbilia vichakani, baadhi wanapanda juu ya miamba. Miji yote imeachwa, hakuna aishiye ndani yake.
অশ্বারোহী ও ধনুর্ধারীদের চিৎকারে প্রতিটি নগর পলায়ন করে। তাদের কেউ ঘন ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে; কেউ বা পাহাড়-পর্বতে উঠে পড়ে। প্রতিটি নগর পরিত্যক্ত; কোনও মানুষ সেখানে আর বাস করে না।
30 Unafanya nini, ewe uliyeharibiwa? Kwa nini unajivika vazi jekundu na kuvaa vito vya dhahabu? Kwa nini unapaka macho yako rangi? Unajipamba bure. Wapenzi wako wanakudharau, wanautafuta uhai wako.
ওহে ছারখার হয়ে যাওয়া পুরী, তুমি কী করছ? কেন তুমি লাল রংয়ের পোশাক পরিধান করছ এবং স্বর্ণালংকারে নিজেকে সাজাচ্ছো? কেন তুমি তোমার দুই চোখে রূপটান দিচ্ছ? এইভাবে তোমার নিজেকে পরিপাটি করে তোলা অসার। তোমার প্রেমিকেরা তোমাকে অবজ্ঞা করে; তারা তোমাকে হত্যা করতে চায়।
31 Nasikia kilio kama cha mwanamke katika utungu wa kuzaa, kilio cha uchungu kama cha anayemzaa mtoto wake wa kwanza: kilio cha Binti Sayuni akitweta ili aweze kupumua, akiinua mikono yake, akisema, “Ole wangu! Ninazimia; maisha yangu yamekabidhiwa kwa wauaji.”
প্রসববেদনাগ্রস্ত স্ত্রীর কান্নার মতো আমি একটি কান্না শুনতে পাচ্ছি, সেই গোঙানি এমন, যেন কেউ তার প্রথম সন্তানের জন্ম দিচ্ছে, এই কান্না আসলে সিয়োন-কন্যার, যে শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছে, দু-হাত বিস্তার করছে এবং বলছে, “হায়! আমি মূর্চ্ছিতপ্রায়, কারণ আমার প্রাণকে হত্যাকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে।”

< Yeremia 4 >