< Isaya 8 >
1 Bwana akaniambia, “Chukua gombo kubwa, uandike juu yake kwa kalamu ya kawaida jina: Maher-Shalal-Hash-Bazi.
সদাপ্রভু আমাকে বললেন, “তুমি একটি বড়ো আকারের ফলক নাও এবং তার উপরে সাধারণ কলম দিয়ে লেখো: মহের-শালল-হাশ-বস।”
2 Nami nitawaita kuhani Uria, na Zekaria mwana wa Yeberekia kama mashahidi wangu waaminifu.”
আর আমার নির্ভরযোগ্য সাক্ষী হওয়ার জন্য আমি যাজক ঊরিয় ও যিবেরিখিয়ের পুত্র সখরিয়কে ডেকে নেব।
3 Kisha nikaenda kwa nabii mke, naye akapata mimba, akazaa mwana. Kisha Bwana akaniambia, “Mwite huyo mtoto Maher-Shalal-Hash-Bazi.
তারপর আমি আমার ভাববাদিনী, অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে মিলিত হলাম। এতে তিনি গর্ভবতী হয়ে এক পুত্রসন্তানের জন্ম দিলেন। সদাপ্রভু আমাকে বললেন, “ওর নাম রাখো মহের-শালল-হাশ-বস।
4 Kabla mtoto hajaweza kusema ‘Baba yangu’ au ‘Mama yangu,’ utajiri wa Dameski na nyara za Samaria zitachukuliwa na mfalme wa Ashuru.”
কারণ ছেলেটি ‘আমার বাবা’ বা ‘আমার মা’ বলতে শেখার আগেই দামাস্কাসের ধনসম্পদ ও শমরিয়ার লুট আসিরীয় রাজা বহন করে নিয়ে যাবে।”
5 Bwana akasema nami tena:
সদাপ্রভু আবার আমাকে বললেন:
6 “Kwa sababu watu hawa wamekataa maji ya Shilo yatiririkayo taratibu wakamfurahia Resini na mwana wa Remalia,
“যেহেতু এই লোকেরা অগ্রাহ্য করেছে শীলোহের ধীরগামী স্রোত রৎসীন ও রমলিয়ের পুত্রে আনন্দ করেছে,
7 kwa hiyo Bwana yu karibu kuleta dhidi yao mafuriko makubwa ya Mto: yaani mfalme wa Ashuru na fahari yake yote. Yatafurika juu ya mifereji yake yote, yatamwagikia juu ya kingo zake zote,
সেই কারণে প্রভু তাদের বিরুদ্ধে নিয়ে আসতে চলেছেন ইউফ্রেটিস নদীর প্রবল প্লাবনকারী জলরাশি—সমস্ত সমারোহের সঙ্গে আসিরীয় রাজাকে। তা তার সমস্ত খালগুলিতে প্রবাহিত হবে, এবং তাদের দুই কুল ছাপিয়ে যাবে।
8 na kufika hadi Yuda, yakizunguka kwa kasi juu yake, yakipita katikati na yakifika hadi shingoni. Mabawa yake yaliyokunjuliwa yatafunika upana wa nchi yako, Ee Imanueli!”
তা যিহূদা প্রদেশে প্রবাহিত হবে, ঘূর্ণিপাক খাবে, তার মধ্য দিয়ে অতিক্রম করে, তার জল লোকদের ঘাড় পর্যন্ত উঠবে। হে ইম্মানুয়েল! তার প্রসারিত দুই ডানা তোমার দেশের বিস্তার পর্যন্ত আবৃত করবে।”
9 Inueni kilio cha vita, enyi mataifa, na mkavunjwevunjwe! Sikilizeni, enyi nyote nchi za mbali. Jiandaeni kwa vita, nanyi mkavunjwevunjwe! Jiandaeni kwa vita, nanyi mkavunjwevunjwe!
জাতিসমূহ তোমরা রণহুঙ্কার করো ও ভগ্ন হও! দূরবর্তী দেশগুলি, তোমরাও শোনো। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত ও ভগ্ন হও! তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত ও ভগ্ন হও!
10 Wekeni mikakati yenu, lakini itashindwa; fanyeni mipango yenu, lakini haitafanikiwa, kwa maana Mungu yu pamoja nasi.
তোমরা কৌশল পরিকল্পনা করবে, কিন্তু তা নিষ্ফল হবে; তোমরা পরিকল্পনার প্রস্তাব দাও, তা কিন্তু দাঁড়াবে না, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।
11 Bwana alisema nami mkono wake wenye nguvu ukiwa juu yangu, akinionya nisifuate njia za taifa hili. Akasema:
সদাপ্রভু তাঁর শক্তিশালী হাত আমার উপরে রেখে এই কথা বললেন। তিনি সতর্ক করে দিলেন, যেন আমি এই জাতির জীবনাচরণ অবলম্বন না করি। তিনি বললেন:
12 “Usiite fitina kila kitu ambacho watu hawa hukiita fitina, usiogope kile wanachokiogopa, wala usikihofu.
“এই সমস্ত লোকে যাকে চক্রান্ত বলে, তার সবগুলিকেই তুমি চক্রান্ত বোলো না; তারা যাকে ভয় করে, তুমি তাতে ভয় পেয়ো না এবং তার জন্য আতঙ্কগ্রস্ত হোয়ো না।
13 Bwana Mwenye Nguvu Zote ndiye peke yake ikupasaye kumheshimu kuwa mtakatifu, ndiye peke yake utakayemwogopa, ndiye peke yake utakayemhofu,
সর্বশক্তিমান সদাপ্রভুকেই তুমি পবিত্র বলে মান্য করবে, কেবলমাত্র তাঁকেই তুমি ভয় করবে, কেবলমাত্র তাঁরই কারণে তুমি আতঙ্কগ্রস্ত হবে।
14 naye atakuwa mahali patakatifu; lakini kwa nyumba zote mbili za Israeli atakuwa jiwe lile linalosababisha watu kujikwaa na mwamba wa kuwaangusha. Kwa watu wa Yerusalemu, atakuwa mtego na tanzi.
আর তিনিই হবেন তোমার ধর্মধাম; কিন্তু ইস্রায়েলের ও যিহূদার উভয় কুলের পক্ষে তিনি হবেন এক পাথর, যাতে মানুষ হোঁচট খাবে এবং এক শিলা, যার কারণে তাদের পতন হবে। আর জেরুশালেমের লোকদের জন্য তিনি এক ফাঁদ ও এক জালস্বরূপ হবেন।
15 Wengi wao watajikwaa; wataanguka na kuvunjika, watategwa na kunaswa.”
তাদের মধ্যে অনেকেই হোঁচট খাবে; তারা পতিত হয়ে ভগ্ন হবে, তারা ফাঁদে ধৃত হয়ে বন্দি হবে।”
16 Funga ushuhuda na kutia muhuri sheria miongoni mwa wanafunzi wangu.
এই সতর্কীকরণের সাক্ষ্য বদ্ধ করো এবং ঈশ্বরের বিধান মোহরাঙ্কিত করো আমার শিষ্যদের কাছে।
17 Nitamngojea Bwana, ambaye ameificha nyumba ya Yakobo uso wake. Nitaliweka tumaini langu kwake.
আমি সদাপ্রভুর জন্য অপেক্ষা করব, যিনি যাকোবের কুলের কাছ থেকে তাঁর মুখ লুকিয়েছেন। আমি তাঁরই উপরে আমার আস্থা রাখব।
18 Niko hapa, pamoja na watoto ambao Bwana amenipa. Sisi ni ishara na mfano wake katika Israeli, kutoka kwa Bwana Mwenye Nguvu Zote, anayeishi juu ya Mlima Sayuni.
এই আমি ও আমার সন্তানেরা, সদাপ্রভু যাদের আমাকে দিয়েছেন। সর্বশক্তিমান সদাপ্রভু, যিনি সিয়োন পর্বতে বাস করেন, তাঁর পক্ষ থেকে আমরা ইস্রায়েলের কাছে চিহ্ন ও প্রতীকস্বরূপ।
19 Wakati watu wanapowaambia ninyi kutafuta ushauri kwa waaguzi na wenye kuongea na mizimu, ambao hunongʼona na kunungʼunika, je, watu wasingeuliza kwa Mungu wao? Kwa nini watake shauri kwa wafu kwa ajili ya walio hai?
যখন লোকেরা তোমাদের প্রেতমাধ্যম ও ভুতুড়েদের সঙ্গে যোগাযোগ করে বিড়বিড় ও ফিসফিস করতে বলে, তখন কোনো জাতি কি তাদের ঈশ্বরের কাছে অনুসন্ধান করবে না? জীবিতদের পক্ষে কেন মৃতদের সঙ্গে পরামর্শ করতে হবে?
20 Kwa sheria na kwa ushuhuda! Kama hawatasema sawasawa na neno hili, hawana mwanga wa mapambazuko.
তোমরা ঈশ্বরের বিধান ও সতর্কীকরণের সাক্ষ্য অন্বেষণ করো! যদি তারা এই বাক্য অনুযায়ী কথা না বলে, তাহলে তারা ভোরের আলো দেখবে না।
21 Watazunguka katika nchi yote, wakiwa na dhiki na njaa. Watakapotaabika kwa njaa, watapatwa na hasira kali, nao, wakiwa wanatazama juu, watamlaani mfalme wao na Mungu wao.
বিপর্যস্ত ও ক্ষুধার্ত হয়ে তারা দেশের মধ্যে ঘুরে বেড়াবে। চরম খিদেতে কষ্ট পেয়ে তারা ভীষণ ক্রুদ্ধ হবে এবং ঊর্ধ্বদৃষ্টি করে তারা তাদের রাজা ও তাদের ঈশ্বরকে অভিশাপ দেবে।
22 Kisha wataangalia duniani na kuona tu dhiki na giza, hofu na huzuni tupu, nao watasukumiwa kwenye giza nene kabisa.
তারপর তারা পৃথিবীর দিকে তাকাবে ও কেবলমাত্র বিপর্যয়, অন্ধকার ও ভয়ংকর যন্ত্রণা দেখতে পাবে; তারা ঘোর অন্ধকারে নিক্ষিপ্ত হবে।