< Isaya 43 >

1 Lakini sasa hili ndilo asemalo Bwana, yeye aliyekuumba, ee Yakobo, yeye aliyekuhuluku, ee Israeli: “Usiogope kwa maana nimekukomboa, nimekuita wewe kwa jina lako, wewe u wangu.
কিন্তু এখন, সদাপ্রভু এই কথা বলেন, ওহে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওহে ইস্রায়েল, যিনি তোমাকে গঠন করেছেন, “তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি; আমি নাম ধরে তোমাকে ডেকেছি; তুমি আমার।
2 Unapopita kwenye maji makuu, nitakuwa pamoja nawe, unapopita katika mito ya maji, hayatakugharikisha. Utakapopita katika moto, hutaungua, miali ya moto haitakuunguza.
তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে, আমি তোমার সঙ্গে থাকব; তুমি যখন নদনদীর মধ্য দিয়ে যাবে, সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না। যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে, তুমি দগ্ধ হবে না; সেই আগুনের শিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না।
3 Kwa kuwa Mimi ndimi Bwana, Mungu wako, yeye Aliye Mtakatifu wa Israeli, Mwokozi wako. Ninaitoa Misri kuwa fidia yako, Kushi na Seba badala yako.
কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, তোমার পরিত্রাতা; তোমার মুক্তিমূল্যরূপে আমি মিশরকে, তোমার পরিবর্তে আমি কূশ ও সবাকে দিয়েছি।
4 Kwa kuwa wewe ni wa thamani na wa kuheshimiwa machoni pangu, nami kwa kuwa ninakupenda, nitatoa watu badala yako na mataifa badala ya maisha yako.
তুমি যেহেতু আমার দৃষ্টিতে বহুমূল্য ও মর্যাদার পাত্র, আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি, আমি তোমার পরিবর্তে অপর মানুষজনকে দেব, তোমার জীবনের পরিবর্তে বিভিন্ন জাতিকে দেব।
5 Usiogope, kwa kuwa mimi nipo pamoja nawe, nitawaleta watoto wako kutoka mashariki, na kukukusanya kutoka magharibi.
তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমার সঙ্গে আছি; আমি পূর্বদিক থেকে তোমার সন্তানদের নিয়ে আসব এবং পশ্চিমদিক থেকে তোমাকে সংগ্রহ করব।
6 Nitaiambia kaskazini, ‘Watoe!’ nayo kusini, ‘Usiwazuie.’ Walete wana wangu kutoka mbali, na binti zangu kutoka miisho ya dunia:
আমি উত্তর দিককে বলব, ‘ওদের ছেড়ে দাও!’ দক্ষিণ দিককে বলব, ওদের আটকে রেখো না। দূর থেকে আমার পুত্রদের এবং পৃথিবীর প্রান্তসীমা থেকে আমার কন্যাদের নিয়ে এসো,
7 kila mmoja ambaye ameitwa kwa Jina langu, niliyemuumba kwa utukufu wangu, niliyemhuluku na kumfanya.”
যারা আমার নামে আখ্যাত, যাদের আমি আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি, যাদের আমি গঠন করে তৈরি করেছি, তাদের নিয়ে এসো।”
8 Uwaongoze wale wenye macho lakini hawaoni, wenye masikio lakini hawasikii.
তাদের বের করে আনো, যারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির।
9 Mataifa yote yanakutanika pamoja, na makabila yanakusanyika. Ni nani miongoni mwao aliyetangulia kutuambia haya, na kututangazia mambo yaliyopita? Walete mashahidi wao ili kuwathibitisha kuwa walikuwa sahihi, ili wengine waweze kusikia, waseme, “Ni kweli.”
সব দেশ এক জায়গায় সমবেত হও এবং জাতিসমূহ জড়ো হও এক স্থানে। তাদের মধ্যে কে পূর্ব থেকে একথা বলেছিল এবং পূর্বেকার বিষয়গুলি আমাদের কাছে ঘোষণা করেছিল? নিজেদের সঠিক প্রমাণ করার জন্য তারা সাক্ষীদের নিয়ে আসুক, যেন অন্যেরা তা শুনে বলতে পারে, “একথা সত্যি।”
10 “Ninyi ni mashahidi wangu,” asema Bwana, “na mtumishi wangu niliyemchagua, ili mpate kunijua na kuniamini, na kutambua kwamba Mimi ndiye. Kabla yangu hakuna mungu aliyefanyizwa, wala hatakuwepo mwingine baada yangu.
সদাপ্রভু বলেন, “তোমরা আমার সাক্ষী এবং আমার দাস, যাদের আমি মনোনীত করেছি, যেন তোমরা আমাকে জানতে ও বিশ্বাস করতে পারো ও বুঝতে পারো যে, আমিই তিনি। আমার পূর্বে কোনো দেবতা গঠিত হয়নি, আমার পরেও কেউ আর হবে না।
11 Mimi, naam mimi, ndimi Bwana, zaidi yangu hakuna mwokozi.
আমি, হ্যাঁ আমিই সদাপ্রভু, আমি ছাড়া আর কোনো পরিত্রাতা নেই।
12 Nimedhihirisha, kuokoa na kutangaza: Mimi, wala si mungu mgeni katikati yenu. Ninyi ni mashahidi wangu,” asema Bwana, “kwamba Mimi ndimi Mungu.
আমিই প্রকাশ করেছি, উদ্ধার করেছি ও ঘোষণা করেছি— হ্যাঁ, আমিই করেছি, তোমাদের মধ্যে স্থিত কোনো বিজাতীয় দেবতা নয়।” সদাপ্রভু বলেন, “তোমরাই আমার সাক্ষী, যে আমি ঈশ্বর।
13 Naam, tangu siku za kale, Mimi ndiye. Hakuna hata mmoja awezaye kuokoa kutoka mkononi wangu. Mimi ninapotenda, ni nani awezaye kutangua?”
হ্যাঁ তাই, পুরাকাল থেকে আমিই তিনি। আমার হাত থেকে কেউ নিস্তার করতে পারে না। যখন আমি সক্রিয় হই, তখন কে তা অন্যথা করবে?”
14 Hili ndilo Bwana asemalo, Mkombozi wako, yeye Aliye Mtakatifu wa Israeli: “Kwa ajili yenu nitatumana Babeli na kuwaleta Wakaldayo wote kama wakimbizi, katika meli walizozionea fahari.
সদাপ্রভু, যিনি তোমার মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রতম জন এই কথা বলেন: “তোমাদের জন্য আমি ব্যাবিলনে সৈন্যদল প্রেরণ করব এবং যে জাহাজগুলির জন্য ব্যাবিলনিয়েরা গর্ব করত, আমি সেগুলিতে সমস্ত ব্যাবিলনীয়কে পলাতক করব।
15 Mimi ndimi Bwana, yeye Aliye Mtakatifu wako, Muumba wa Israeli, Mfalme wako.”
আমিই সদাপ্রভু, তোমাদের সেই পবিত্রজন, আমি ইস্রায়েলের সৃষ্টিকর্তা, তোমাদের রাজাধিরাজ।”
16 Hili ndilo asemalo Bwana, yeye aliyefanya njia baharini, mahali pa kupita kwenye maji mengi,
সদাপ্রভু এই কথা বলেন, যিনি সমুদ্রের মধ্যে দিয়ে চলাচলের পথ ও মহাজলরাশির মধ্য দিয়ে অতিক্রমের পথ তৈরি করেছিলেন,
17 aliyeyakokota magari ya vita na farasi, jeshi pamoja na askari wa msaada, nao wakalala huko, wala hawatainuka tena kamwe, wakakomeshwa, na wakazimika kama utambi:
যিনি রথ ও অশ্ব, সৈন্যদল ও বীর যোদ্ধাদের একত্র বের করে এনেছিলেন, তারা সেখানেই পড়ে থাকল, আর কখনও না ওঠার জন্য, তারা সলতের মতো নিভে গেল, বিনষ্ট হল:
18 “Msiyakumbuke mambo yaliyopita, wala msiyatafakari mambo ya zamani.
“তোমরা পুরোনো বিষয় সব ভুলে যাও; অতীতের মধ্যে আর বিচরণ কোরো না।
19 Tazama, nitafanya jambo jipya! Sasa litachipuka, je, hamtalitambua? Nitafanya njia jangwani na vijito vya maji katika nchi kame.
দেখো, আমি নতুন এক কাজ করতে চলেছি! তা এখনই শুরু হবে; তোমরা কি তা বুঝতে পারবে না? আমি মরুভূমির মধ্য দিয়ে পথ ও প্রান্তরের মধ্য দিয়ে নদনদী তৈরি করব।
20 Wanyama wa mwituni wataniheshimu, mbweha na bundi, kwa sababu ninawapatia maji jangwani, na vijito katika nchi kame, ili kuwapa watu wangu maji, wale niliowachagua,
বন্যপশুরা আমার গৌরব করবে, শিয়াল ও প্যাঁচারাও করবে, কারণ আমি মরুভূমিতে জল জোগাই ও প্রান্তরের মধ্যে নদনদী বইয়ে দিই, যেন আমার প্রজারা, আমার মনোনীত জনেরা জলপান করতে পারে,
21 watu wale niliowaumba kwa ajili yangu, ili wapate kutangaza sifa zangu.
যে প্রজাদের আমি নিজের জন্য গঠন করেছি, যেন তারা আমার প্রশংসা করে।
22 “Hata hivyo hukuniita mimi, ee Yakobo, hujajitaabisha kwa ajili yangu, ee Israeli.
“তবুও, ওহে যাকোব, তুমি এখনও আমাকে ডাকোনি, ওহে ইস্রায়েল, আমাকে নিয়ে তুমি যেন ক্লান্ত হয়েছ।
23 Hujaniletea kondoo kwa ajili ya sadaka za kuteketezwa, wala kuniheshimu kwa dhabihu zako. Sikukulemea kwa sadaka za nafaka wala kukuchosha kwa kuhitaji uvumba.
হোমবলির জন্য তুমি আমার কাছে মেষ আনোনি, তোমার বলিদান সকলের দ্বারা আমার সম্মানও করোনি। আমি শস্য-নৈবেদ্যর জন্য তোমাকে ভারগ্রস্ত করিনি, আবার ধূপ উৎসর্গ দাবি করে তোমাকে বিব্রত করিনি।
24 Hukuninunulia uvumba wowote wenye manukato, wala hukunipa kwa ukarimu mafuta ya wanyama wa dhabihu zako. Lakini umenilemea kwa dhambi zako, na kunitaabisha kwa makosa yako.
তুমি আমার জন্য কোনো সুগন্ধি বচ কেনোনি, কিংবা তোমার বলি সকলের মেদে আমাকে পরিতৃপ্ত করোনি। বরং তোমাদের পাপসকলের কারণে আমাকে ভারগ্রস্ত করেছ এবং তোমাদের সব অপরাধের কারণে আমাকে ক্লান্ত করেছ।
25 “Mimi, naam mimi, ndimi nizifutaye dhambi zako, kwa ajili yangu mwenyewe, wala sizikumbuki dhambi zako tena.
“আমি, হ্যাঁ আমিই আমার নিজের স্বার্থে, তোমাদের অধর্ম সকল মুছে ফেলি, তোমাদের পাপসকল আর স্মরণে আনব না।
26 Tafakari mambo yaliyopita, njoo na tuhojiane, leta shauri lako uweze kupewa haki yako.
পূর্বের বিষয় সকল আমার জন্য পর্যালোচনা করো, এসো, আমরা সেই বিষয়ে পরস্পর তর্কবিতর্ক করি; তোমাদের নির্দোষিতার পক্ষে কারণ ব্যক্ত করো।
27 Baba yako wa kwanza alitenda dhambi, wasemaji wako wameasi dhidi yangu.
তোমাদের আদিপিতা পাপ করেছিল; তোমাদের মুখপাত্রেরা আমার বিরুদ্ধে পাপ করেছিল।
28 Kwa hiyo nitawaaibisha wakuu wa Hekalu lako, nami nitamtoa Yakobo aangamizwe, na Israeli adhihakiwe.
তাই, তোমাদের মন্দিরের বিশিষ্টজনেদের আমি অপমান করব, আমি যাকোবকে ধ্বংসের জন্য ও ইস্রায়েলকে বিদ্রুপ করার জন্য সমর্পণ করব।

< Isaya 43 >