< Isaya 32 >

1 Tazama, mfalme atatawala kwa uadilifu na watawala watatawala kwa haki.
দেখো, একজন রাজা ধার্মিকতায় রাজত্ব করবেন এবং শাসকেরা ন্যায়পরায়ণতার সঙ্গে শাসন করবেন।
2 Kila mtu atakuwa kama kivuli cha kujificha kutokana na upepo na kimbilio kutokana na dhoruba, kama vijito vya maji jangwani na kivuli cha mwamba mkubwa katika ardhi yenye kiu.
প্রত্যেকজন মানুষ বাতাসের বিরুদ্ধে রক্ষা পাওয়ার স্থান হবে এবং হবে ঝড়ের বিরুদ্ধে রক্ষা পাওয়ার আশ্রয়স্থান। তারা হবে মরুভূমিতে জলস্রোতের মতো এবং তৃষ্ণার্তদের দেশে এক মহাশৈলের ছায়ার মতো।
3 Ndipo macho ya wale wanaoona hayatafumbwa tena, nayo masikio ya wale wanaosikia yatasikiliza.
তখন যাদের চোখ দেখতে পায়, তারা সত্য দেখবে এবং যারা শুনতে পায় তাদের কান আর বন্ধ করা হবে না।
4 Moyo wa mtu mwenye hamaki utafahamu na kuelewa, nao ulimi wenye kigugumizi utanena kwa ufasaha.
হঠকারী মানুষের মন আমাকে জানতে ও বুঝতে পারবে, তোতলানো জিভ অনর্গল স্পষ্ট কথা বলবে।
5 Mpumbavu hataitwa tena muungwana, wala mtu mbaya kabisa kupewa heshima ya juu.
মূর্খ লোককে আর অভিজাত বলা হবে না, আবার খল লোকদেরও উচ্চ সম্মান আর দেওয়া হবে না।
6 Kwa kuwa mpumbavu hunena upumbavu, moyo wake hushughulika na uovu: Hutenda mambo yasiyo ya kumcha Mungu, na hueneza habari za makosa kuhusu Bwana; yeye huwaacha wenye njaa bila kitu, na wenye kiu huwanyima maji.
কারণ মূর্খ মূর্খামির কথাই বলে, তার মন মন্দ নিয়েই ব্যস্ত থাকে: সে ভক্তিহীনতা অভ্যাস করে এবং সদাপ্রভু সম্পর্কে ভ্রান্তির গুজব রটায়; ক্ষুধার্তকে সে খাদ্যহীন রেখে দেয়, পিপাসিতকে পান করার জল দেয় না।
7 Taratibu za mtu mbaya kabisa ni ovu, hufanya mipango miovu ili kumwangamiza maskini kwa uongo, hata wakati ambapo hoja za mhitaji ni za haki.
খল লোকদের কাজের ধারা মন্দ, সে মন্দতার পরিকল্পনা করে, যেন মিথ্যার দ্বারা দরিদ্রকে ধ্বংস করে, এমনকি তখনও, যখন নিঃস্বের আবেদন ন্যায্য হয়।
8 Lakini mtu muungwana hufanya mipango ya kiungwana, na kwa matendo ya kiungwana yeye hufanikiwa.
কিন্তু মহান মানুষ মহান পরিকল্পনা করে, এবং মহান কাজের দ্বারাই সে প্রতিষ্ঠিত হয়।
9 Enyi wanawake wenye kuridhika sana, amkeni na mnisikilize. Enyi binti mnaojisikia kuwa salama, sikieni lile ninalotaka kuwaambia!
আত্মতৃপ্ত নারী তোমরা, তোমরা ওঠো ও আমার কথা শোনো; নিশ্চিন্তমনা কন্যা তোমরা, তোমরা শোনো আমি কী কথা বলি!
10 Muda zaidi kidogo ya mwaka mmoja, ninyi mnaojisikia salama mtatetemeka, mavuno ya zabibu yatakoma na mavuno ya matunda hayatakuwepo.
এক বছরের একটু বেশি সময় অতিক্রান্ত হলে, নিশ্চিন্তমনা তোমরা ভয়ে কাঁপবে; দ্রাক্ষাচয়ন ব্যর্থ হবে, ফল সংগ্রহের সময় আর আসবে না।
11 Tetemekeni, enyi wanawake wenye kuridhika, tetemekeni kwa hofu, enyi binti mnaojisikia salama! Vueni nguo zenu, vaeni nguo ya gunia viunoni mwenu.
আত্মতৃপ্ত নারী তোমরা ভয়ে কাঁপো, নিশ্চিন্তমনা কন্যা, তোমরা শিউরে ওঠো! তোমাদের কাপড়জামা খুলে ফেলো, কোমরে শোকবস্ত্র জড়িয়ে নাও।
12 Pigeni matiti yenu kwa ajili ya mashamba mazuri, kwa ajili ya mizabibu iliyozaa vizuri
মনোরম মাঠগুলির জন্য তোমরা বুক চাপড়াও, ফলবতী দ্রাক্ষালতাগুলির জন্য
13 na kwa ajili ya nchi ya watu wangu, nchi ambayo miiba na michongoma imemea: naam, ombolezeni kwa ajili ya nyumba zote za furaha na kwa ajili ya mji huu wenye kufanya sherehe.
এবং আমার প্রজাদের দেশের জন্য, যে দেশ কাঁটাঝোপ ও শিয়ালকাঁটায় ভরে গেছে— হ্যাঁ, তোমরা আমোদ-স্ফূর্তিপূর্ণ গৃহগুলির জন্য এবং হৈ-হল্লাপূর্ণ এই নগরীর জন্য শোক করো।
14 Ngome itaachwa, mji wenye kelele nyingi utahamwa, ngome ndani ya mji na mnara wa ulinzi vitakuwa ukiwa milele, mahali pazuri pa punda na malisho ya makundi ya kondoo,
এই দুর্গ পরিত্যাক্ত হবে, কোলাহলপূর্ণ নগরীকে ছেড়ে যাওয়া হবে; নগরদুর্গ ও নজরমিনার চিরকালের জন্য মানববর্জিত হবে, যা ছিল একদিন গর্দভদের আনন্দ ও পশুপালের চারণভূমি,
15 mpaka Roho amwagwe juu yetu kutoka juu, nalo jangwa kuwa shamba lenye rutuba, na shamba lenye rutuba kuwa kama msitu.
যতক্ষণ না আমাদের উপরে পবিত্র আত্মাকে ঢেলে দেওয়া হয় এবং মরুভূমি উর্বর ক্ষেত্র হয় ও উর্বর ক্ষেত্র যেন অরণ্যের মতো মনে হয়।
16 Haki itakaa katika jangwa, na uadilifu utakaa katika shamba lenye rutuba.
মরুভূমিতে সদাপ্রভুর ন্যায়বিচার অধিষ্ঠিত হবে এবং তাঁর ধার্মিকতা উর্বর ক্ষেত্রে বিরাজমান হবে।
17 Matunda ya haki yatakuwa amani, matokeo ya haki yatakuwa utulivu na matumaini milele.
শান্তি হবে ধার্মিকতার ফল, আর ধার্মিকতার প্রতিক্রিয়া হবে চিরকালের জন্য প্রশান্তি ও নির্ভরতা।
18 Watu wangu wataishi katika makao ya mahali pa amani, katika nyumba zilizo salama, katika mahali pa kupumzika pasipo na usumbufu.
আমার প্রজারা শান্তিপূর্ণ বসতবাড়িতে বসবাস করবে, তাদের গৃহ হবে নিরাপদ, তা হবে বাধাহীন বিশ্রামের স্থান।
19 Hata kama mvua ya mawe iangushe msitu na mji ubomolewe kabisa,
যদিও শিলাবৃষ্টি অরণ্যকে ধরাশায়ী করে এবং নগর সম্পূর্ণরূপে মাটির সঙ্গে মিশে যায়,
20 tazama jinsi utakavyobarikiwa, ukipanda mbegu yako katika kila kijito, na kuwaacha ngʼombe wako na punda wajilishe kwa uhuru.
তবুও, তোমরা প্রতিটি জলস্রোতের তীরে বীজবপন করে, তোমাদের গৃহপালিত পশুপাল ও গাধাদের মুক্ত ভাবে চরতে দিয়ে তোমরা কতই না ধন্য হবে!

< Isaya 32 >