< Isaya 10 >

1 Ole wao wawekao sheria zisizo za haki, kwa wale watoao amri za kuonea,
ধিক্ তাদের, যারা অন্যায় সব বিধান তৈরি করে, যারা অত্যাচার করার জন্য রায় ঘোষণা করে,
2 kuwanyima maskini haki zao na kuzuilia haki za watu wangu walioonewa, kuwafanya wajane mawindo yao na kuwanyangʼanya yatima.
যেন নিজস্ব অধিকার থেকে দরিদ্রদের বঞ্চিত করে এবং আমার জাতির অত্যাচারিত লোকদের থেকে ন্যায়বিচার হরণ করে, যারা বিধবাদের তাদের শিকার বানায় এবং পিতৃহীনদের সর্বস্ব লুট করে।
3 Mtafanya nini siku ya kutoa hesabu, wakati maafa yatakapokuja kutoka mbali? Mtamkimbilia nani awape msaada? Mtaacha wapi mali zenu?
হিসেব নেওয়ার দিনে তোমরা কী করবে, যখন দূর থেকে তোমাদের উপরে বিপর্যয় নেমে আসবে? সাহায্যের জন্য কার কাছে তোমরা দৌড়ে যাবে? তোমাদের ধনসম্পদ সব কোথায় রাখবে?
4 Hakutasalia kitu chochote, isipokuwa kujikunyata miongoni mwa mateka, au kuanguka miongoni mwa waliouawa. Hata kwa haya yote, hasira yake haijageukia mbali, mkono wake bado umeinuliwa juu.
বন্দিদের মধ্যে ভয়ে কুঁকড়ে থাকা অথবা নিহতদের পতিত হওয়া ছাড়া আর কিছু থাকবে না। তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি, তাঁর হাত এখনও উপরে উঠে আছে।
5 “Ole kwa Ashuru, fimbo ya hasira yangu, ambaye mkononi mwake ana rungu ya ghadhabu yangu!
“আসিরিয়াকে ধিক্, সে আমার ক্রোধের লাঠি, যার হাতে আছে আমার রোষের মুগুর!
6 Ninamtuma dhidi ya taifa lisilomjua Mungu, ninamtuma dhidi ya taifa linalonikasirisha, kukamata mateka na kunyakua nyara, pia kuwakanyaga chini kama matope ya barabarani.
আমি তাকে এক ভক্তিহীন জাতির বিরুদ্ধে পাঠাব, আমি তাকে এক জাতির বিরুদ্ধে প্রেরণ করব, যারা আমাকে ক্রুদ্ধ করেছে, যেন সে লুট করে ও লুণ্ঠনের দ্রব্য কেড়ে নেয়, আর পথের কর্দমের মতো তাদের পদদলিত করে।
7 Lakini hili silo analokusudia, hili silo alilo nalo akilini; kusudi lake ni kuangamiza, kuyakomesha mataifa mengi.
কিন্তু এরকম তিনি করতে চান না, এরকম কিছু তাঁর মনে আসেনি; তাঁর অভিপ্রায় হল ধ্বংস করা, অনেক জাতির পরিসমাপ্তি ঘটানো।
8 Maana asema, ‘Je, wafalme wote si majemadari wangu?
তিনি বলেন, ‘আমার সেনাপতিরা কি সবাই রাজা নয়?
9 Je, Kalno hakutendwa kama Karkemishi? Hamathi si kama Arpadi, nayo Samaria si kama Dameski?
আমার হাতে কল্‌নো কি কর্কমীশের মতো, হমাৎ কি অর্পদের মতো এবং শমরিয়া কি দামাস্কাসের মতো মন্দ বরাত হয়নি?
10 Kama vile mkono wangu ulivyotwaa falme za sanamu, falme ambazo vinyago vyao vilizidi vile vya Yerusalemu na Samaria:
আমার হাত যেমন প্রতিমায় পূর্ণ রাজ্যগুলিকে অবরুদ্ধ করেছে, সেইসব রাজ্য, যাদের মূর্তিগুলি জেরুশালেম ও শমরিয়াকেও ছাড়িয়ে গেছে,
11 je, nisiishughulikie Yerusalemu na sanamu zake kama nilivyoshughulikia Samaria na vinyago vyake?’”
আমি কি জেরুশালেম ও তার মূর্তিগুলির তেমনই অবস্থা করব না, যেমন আমি করেছি শমরিয়া ও তার প্রতিমাদের?’”
12 Bwana atakapokuwa amemaliza kazi yake yote dhidi ya Mlima Sayuni na Yerusalemu, atasema, “Nitamwadhibu mfalme wa Ashuru kwa ajili ya majivuno ya ukaidi wa moyo wake na kutazama kwa macho yenye dharau.”
প্রভু যখন সিয়োন পর্বত ও জেরুশালেমের বিরুদ্ধে তাঁর সব কর্ম সমাপ্ত করবেন, তিনি বলবেন, “অহংকারে পূর্ণ হৃদয় ও উদ্ধত দৃষ্টির জন্য আমি আসিরীয় রাজাকে শাস্তি দেব।
13 Kwa kuwa anasema: “‘Kwa nguvu za mkono wangu nimefanya hili, kwa hekima yangu, kwa sababu nina ufahamu. Niliondoa mipaka ya mataifa, niliteka nyara hazina zao, kama yeye aliye shujaa niliwatiisha wafalme wao.
কারণ সে বলে: “‘আমার হাতের শক্তিতে ও আমার প্রজ্ঞার দ্বারা আমি এই কাজ করেছি, কারণ আমার বুদ্ধি আছে। আমি জাতিসমূহের সীমানাগুলি অপসারিত করেছি, আমি তাদের ধনসম্পদ লুট করেছি; এক পরাক্রমী ব্যক্তির মতো তাদের রাজাদের আমি পদানত করেছি।
14 Kama mtu atiavyo mkono kwenye kiota, ndivyo mkono wangu ulivyochukua utajiri wa mataifa; kama watu wakusanyavyo mayai yaliyoachwa, ndivyo nilivyokusanya nchi zote; wala hakuna hata mmoja aliyepiga bawa au kufungua kinywa chake kutoa mlio.’”
যেমন কেউ পাখির বাসায় হাত দেয়, তেমনই জাতিসমূহের ঐশ্বর্যে আমার হাত পৌঁছেছে; লোকে যেমন পরিত্যক্ত ডিম সংগ্রহ করে, তেমনই আমি সব দেশকে একত্র করেছি; কেউ তার একটিও ডানা ঝাপটায়নি, বা মুখে চিঁ চিঁ শব্দ করেনি।’”
15 Je, shoka laweza kujigamba kuwa na nguvu zaidi kuliko yule anayelitumia, au msumeno kujisifu dhidi ya yule anayeutumia? Ni kana kwamba fimbo ingeweza kumwinua yeye aichukuaye, au mkongojo ungemwinua mwenye kuutumia!
কুড়াল কি কাষ্ঠচ্ছেদকের উপরে আস্ফালন করতে পারে? অথবা করাত কি কাঠমিস্ত্রীর বিরুদ্ধে নিজেকে বড়ো মনে করতে পারে? কেউ না চালালে লাঠি কি কাউকে যন্ত্রণা দিতে পারে? কোনো কাঠের মুগুর কি নিজে নিজেই চালিত হয়?
16 Kwa hiyo Bwana, Bwana Mwenye Nguvu Zote, atatuma ugonjwa wa kudhoofisha kwa askari wake walio hodari, katika fahari yake moto utawaka kama mwali wa moto.
সেই কারণে, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, তাঁর বলবান যোদ্ধাদের মধ্যে একটি ক্ষয়ে যাওয়া রোগ পাঠিয়ে দেবেন; তার সমারোহের মধ্যে একটি আগুন, একটি প্রজ্বলিত আগুনের শিখা জ্বালিয়ে দেওয়া হবে।
17 Nuru ya Israeli itakuwa moto, Aliye Mtakatifu wao mwali wa moto; katika siku moja utaunguza na kuteketeza miiba na michongoma yake.
ইস্রায়েলের জ্যোতি আগুনের মতো হবেন, তাদের সেই পবিত্রতম জন এক আগুনের শিখা হবেন; একদিনের মধ্যে তার শিয়ালকাঁটা ও কাঁটাঝোপ দগ্ধ হয়ে গ্রাসিত হবে।
18 Fahari ya misitu yake na mashamba yenye rutuba utateketeza kabisa, kama vile mtu mgonjwa adhoofikavyo.
তার অরণ্যগুলির শোভা ও উর্বরা মাঠগুলি তা সম্পূর্ণরূপে ধ্বংস করবে, যেভাবে কোনো অসুস্থ মানুষ ক্ষয় পায়।
19 Nayo miti inayobaki katika misitu yake itakuwa michache sana hata mtoto mdogo angeweza kuihesabu.
আর অরণ্যের অবশিষ্ট গাছগুলি সংখ্যায় এত অল্প হবে যে একজন শিশু তাদের গণনা করে লিখে ফেলবে।
20 Katika siku ile, mabaki ya Israeli, walionusurika wa nyumba ya Yakobo, hawatamtegemea tena yeye aliyewapiga, lakini watamtegemea kwa kweli Bwana Aliye Mtakatifu wa Israeli.
সেদিন, ইস্রায়েলের অবশিষ্ট লোকেরা, যাকোবের কুলে যারা বেঁচে থাকবে তারা, তারা আর তার উপরে নির্ভর করবে না যে তাদের আঘাত করে পতিত করেছিল, কিন্তু তারা প্রকৃতই সদাপ্রভুর উপর নির্ভর করবে, যিনি ইস্রায়েলের সেই পবিত্রতম জন।
21 Mabaki watarudi, mabaki wa Yakobo watamrudia Mungu Mwenye Nguvu.
এক অবশিষ্ট অংশ ফিরে আসবে; যাকোব কুলের এক অবশিষ্ট অংশ, পরাক্রমী ঈশ্বরের কাছে ফিরে আসবে।
22 Ingawa watu wako, ee Israeli, ni wengi kama mchanga wa pwani, ni mabaki yao tu watakaorudi. Maangamizi yamekwisha amriwa, ni mengi tena ni haki.
যদিও তোমার লোকেরা ও ইস্রায়েল সমুদ্রতীরের বালির মতো হয়, তবুও, এক অবশিষ্টাংশই ফিরে আসবে। ধ্বংসের রায় ঘোষিত হয়েছে, তা হবে প্রবল এবং ন্যায়বিচার অনুযায়ী।
23 Bwana, Bwana Mwenye Nguvu Zote, atatekeleza maangamizi yaliyoamriwa juu ya nchi yote.
প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, সমস্ত দেশের উপরে ঘোষিত ধ্বংসের রায় কার্যকর করবেন।
24 Kwa hiyo, hili ndilo Bwana, Bwana Mwenye Nguvu Zote asemalo: “Enyi watu wangu mkaao Sayuni, msiwaogope Waashuru, wanaowapiga ninyi kwa fimbo na kuinua rungu dhidi yenu, kama Misri ilivyofanya.
সেই কারণে, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন: “সিয়োনে বসবাসকারী, ও আমার প্রজারা, তোমরা আসিরীয়দের থেকে ভীত হোয়ো না, যারা মিশরের মতোই তোমাদের লাঠি দিয়ে প্রহার করেছিল ও তোমাদের বিরুদ্ধে মুগুর তুলেছিল।
25 Bado kitambo kidogo sana hasira yangu dhidi yenu itakoma, na ghadhabu yangu itaelekezwa kwenye maangamizi yao.”
খুব শীঘ্রই তোমাদের বিরুদ্ধে আমার ক্রোধের পরিসমাপ্তি হবে, আর আমার রোষ তাদের ধ্বংসের প্রতি চালিত হবে।”
26 Bwana Mwenye Nguvu Zote atawachapa kwa mjeledi, kama alivyowapiga Wamidiani katika mwamba wa Orebu, naye atainua fimbo yake juu ya maji, kama alivyofanya huko Misri.
সর্বশক্তিমান সদাপ্রভু তাদের এক চাবুক দিয়ে প্রহার করবেন, যেভাবে তিনি ওরেব-শৈলে মিদিয়নকে যন্ত্রণা দিয়েছিলেন; তিনি তাঁর লাঠি জলরাশির উপরে তুলবেন, যেমন তিনি মিশরে করেছিলেন।
27 Katika siku hiyo mzigo wao utainuliwa kutoka mabegani mwenu, na nira yao kutoka shingoni mwenu; nira itavunjwa kwa sababu ya kutiwa mafuta.
সেদিন, তোমাদের কাঁধে দেওয়া তাদের বোঝা ও তোমাদের ঘাড় থেকে তাদের জোয়াল তুলে নেওয়া হবে; সেই জোয়াল ভেঙে ফেলা হবে, কারণ তোমরা ভীষণ হৃষ্টপুষ্ট হয়েছ।
28 Wanaingia Ayathi, wanapita katikati ya Migroni, wanahifadhi mahitaji huko Mikmashi.
তারা অয়াতে প্রবেশ করেছে; তারা মিগ্রোণের মধ্য দিয়ে অতিক্রম করেছে; তারা মিক্‌মসে তাদের দ্রব্যসামগ্রী সঞ্চয় করেছে।
29 Wanavuka kivukoni, nao wanasema, “Tutapiga kambi huko Geba usiku kucha.” Rama inatetemeka; Gibea ya Sauli inakimbia.
তারা গিরিপথ অতিক্রম করে ও বলে, “আমরা রাত্রির মধ্যে গেবাতে শিবির স্থাপন করব।” রামা ভয়ে কম্পিত হয়; শৌলের গিবিয়া পলায়ন করে।
30 Piga kelele, ee Binti Galimu! Sikiliza, ee Laisha! Maskini Anathothi!
গল্লীমের কন্যারা, তোমরা ক্রন্দন করো! ও লয়িশার লোকেরা, তোমরা শ্রবণ করো! হায়! দুঃখী অনাথোৎ!
31 Madmena inakimbia; watu wa Gebimu wanajificha.
মদ্‌মেনার লোকেরা পালিয়ে যাচ্ছে; গেবীমের লোকেরা নিজেদের লুকাচ্ছে।
32 Siku hii ya leo watasimama Nobu; watatikisa ngumi zao kwa mlima wa Binti Sayuni, kwa kilima cha Yerusalemu.
আজকের দিনে তারা নোবে গিয়ে স্থগিত হবে; সে সিয়োন-কন্যার পর্বতের দিকে, জেরুশালেমের পাহাড়ের দিকে তার মুষ্টি আন্দোলিত করছে।
33 Tazama, Bwana, Bwana Mwenye Nguvu Zote, atayakata matawi kwa nguvu kuu. Miti mirefu sana itaangushwa, ile mirefu itashushwa chini.
দেখো, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, মহাপরাক্রমে বৃক্ষশাখাগুলি কেটে ফেলবেন। উঁচু সব গাছ পতিত হবে, লম্বা গাছগুলিকে মাটিতে ফেলা হবে।
34 Atakata vichaka vya msitu kwa shoka; Lebanoni itaanguka mbele zake yeye Mwenye Nguvu.
বনের ঘন জঙ্গলকে তিনি কুড়াল দিয়ে কেটে ফেলবেন সেই পরাক্রমী জনের সামনে লেবানন পতিত হবে।

< Isaya 10 >