< Mwanzo 10 >

1 Hawa ndio wazao wa Noa: Shemu, Hamu na Yafethi, ambao walizaa wana baada ya gharika.
এই হল নোহের ছেলে শেম, হাম ও যেফতের বিবরণ, যারা স্বয়ং বন্যার পর সন্তান লাভ করলেন।
2 Wana wa Yafethi walikuwa: Gomeri, Magogu, Madai, Yavani, Tubali, Mesheki na Tirasi.
যেফতের ছেলেরা: গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।
3 Wana wa Gomeri walikuwa: Ashkenazi, Rifathi na Togarma.
গোমরের ছেলেরা: অস্কিনস, রীফৎ, এবং তোগর্ম।
4 Wana wa Yavani walikuwa: Elisha, Tarshishi, Kitimu na Rodanimu.
যবনের ছেলেরা: ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং রোদানীম।
5 (Kutokana na hawa mataifa ya Pwani yalienea katika nchi zao, kwa koo zao katika mataifa yao, kila moja kwa lugha yake.)
(এদের থেকেই সমুদ্র-উপকূল নিবাসী লোকেরা, প্রত্যেকে তাদের নিজস্ব ভাষা সমেত নিজেদের বংশানুসারে, তাদের এলাকায় ছড়িয়ে পড়েছিল।)
6 Wana wa Hamu walikuwa: Kushi, Misraimu, Putu na Kanaani.
হামের ছেলেরা: কূশ, মিশর, পূট ও কনান।
7 Wana wa Kushi walikuwa: Seba, Havila, Sabta, Raama na Sabteka. Wana wa Raama walikuwa: Sheba na Dedani.
কূশের ছেলেরা: সবা, হবীলা, সব্‌তা, রয়মা ও সব্‌তেকা। রয়মার ছেলেরা: শিবা ও দদান।
8 Kushi akamzaa Nimrodi, ambaye alikua akawa mtu shujaa duniani.
কূশ সেই নিম্রোদের বাবা, যিনি পৃথিবীতে এক বলশালী যোদ্ধা হয়ে উঠলেন।
9 Alikuwa mwindaji hodari mbele za Bwana. Ndiyo sababu watu husema, “Kama Nimrodi, hodari wa kuwinda mbele za Bwana.”
সদাপ্রভুর সামনে তিনি বলশালী এক শিকারি হলেন; তাই বলা হয়ে থাকে, “সদাপ্রভুর সামনে নিম্রোদের মতো বলশালী এক শিকারি।”
10 Vituo vyake vya kwanza katika ufalme wake vilikuwa Babeli, Ereki, Akadi na Kalne katika Shinari.
শিনারে অবস্থিত ব্যাবিলন, এরক, অক্কদ, ও কল্‌নী তাঁর রাজ্যের মূলকেন্দ্র হল।
11 Kutoka nchi ile alikwenda Ashuru, ambako alijenga Ninawi, Rehoboth-iri, Kala,
সেই দেশ থেকে তিনি সেই আসিরিয়া দেশে গেলেন, যেখানে তিনি নীনবী, রহোবোৎ ঈর, কেলহ
12 na Reseni, iliyo kati ya Ninawi na Kala; huo ndio mji mkubwa.
ও সেই রেষণ নগরটি গড়ে তুললেন যা নীনবী ও কেলহের মাঝখানে অবস্থিত; সেটিই সেই মহানগর।
13 Misraimu alikuwa baba wa: Waludi, Waanami, Walehabi, Wanaftuhi,
মিশর ছিলেন সেই লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়,
14 Wapathrusi, Wakasluhi (hao ndio asili ya Wafilisti), na Wakaftori.
পথ্রোষীয়, কস্‌লূহীয় (যাদের থেকে ফিলিস্তিনীরা উৎপন্ন হয়েছে) ও কপ্তোরীয়দের বাবা।
15 Kanaani alikuwa baba wa: Sidoni mzaliwa wake wa kwanza, Hethi,
কনান ছিলেন তাঁর বড়ো ছেলে সীদোনের, ও হিত্তীয়,
16 Wayebusi, Waamori, Wagirgashi,
যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,
17 Wahivi, Waariki, Wasini,
হিব্বীয়, অর্কীয়, সীনীয়,
18 Waarvadi, Wasemari na Wahamathi. Baadaye koo za Wakanaani zilitawanyika,
অর্বদীয়, সমারীয় ও হমাতীয়দের বাবা। (পরবর্তীকালে কনানীয় বংশ ইতস্তত ছড়িয়ে পড়ল
19 na mipaka ya Kanaani ilienea kutoka Sidoni kuelekea Gerari hadi Gaza, kisha kuelekea Sodoma, Gomora, Adma na Seboimu, hadi kufikia Lasha.
এবং কনানের সীমানা সীদোন থেকে গরারের দিকে গাজা পর্যন্ত, ও পরে লাশার দিকে সদোম, ঘমোরা, অদ্‌মা, ও সবোয়ীম পর্যন্ত বিস্তৃত হল)
20 Hawa ni wana wa Hamu kwa koo zao na lugha zao, katika nchi zao na mataifa yao.
তাদের এলাকা ও জাতি ধরে এরাই হল বংশ ও ভাষা অনুসারে হামের সন্তান।
21 Shemu ambaye ni ndugu mkubwa wa Yafethi, kwake kulizaliwa wana pia. Shemu alikuwa baba wa wana wote wa Eberi.
সেই শেমেরও কয়েকটি ছেলে জন্মাল, যাঁর দাদা ছিলেন যেফৎ; শেম হলেন এবরের সব সন্তানের পূর্বপুরুষ।
22 Wana wa Shemu walikuwa: Elamu, Ashuru, Arfaksadi, Ludi na Aramu.
শেমের ছেলেরা: এলম, অশূর, অর্ফক্‌ষদ, লূদ ও অরাম।
23 Wana wa Aramu walikuwa: Usi, Huli, Getheri na Mesheki.
অরামের ছেলেরা: ঊষ, হূল, গেথর, ও মেশক।
24 Arfaksadi alikuwa baba wa Shela, naye Shela akamzaa Eberi.
অর্ফক্‌ষদ হলেন শেলহের বাবা, এবং শেলহ এবরের বাবা।
25 Eberi akapata wana wawili: Mmoja wao aliitwa Pelegi, kwa kuwa wakati wake ndipo dunia iligawanyika; nduguye aliitwa Yoktani.
এবরের দুটি ছেলের জন্ম হল: একজনের নাম দেওয়া হল পেলগ, কারণ তাঁর সময়কালেই পৃথিবী বিভিন্ন ভাষাবাদী জাতির আধারে বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম দেওয়া হল যক্তন।
26 Yoktani alikuwa baba wa: Almodadi, Shelefu, Hasarmawethi, Yera,
যক্তন হলেন অলমোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ,
27 Hadoramu, Uzali, Dikla,
হদোরাম, ঊষল, দিক্ল,
28 Obali, Abimaeli, Sheba,
ওবল, অবীমায়েল, শিবা,
29 Ofiri, Havila na Yobabu. Hawa wote walikuwa wana wa Yoktani.
ওফীর, হবীলা ও যোববের বাবা। তারা সবাই যক্তনের বংশধর ছিলেন।
30 Nchi waliyoishi ilienea toka Mesha kuelekea Sefari kwenye nchi ya vilima iliyoko mashariki.
(পূর্বদিকের পার্বত্য দেশের যে এলাকায় তারা বসবাস করতেন, সেটি মেষা থেকে সফার পর্যন্ত বিস্তৃত ছিল)
31 Hao ndio wana wa Shemu kwa koo zao na lugha zao, katika nchi zao na mataifa yao.
তাদের এলাকা ও জাতি ধরে বংশ ও ভাষা অনুসারে এরাই শেমের সন্তান।
32 Hizi ndizo koo za wana wa Noa, kufuatana na vizazi vyao, katika mataifa yao. Kutokana na hawa mataifa yalienea duniani kote baada ya gharika.
তাদের জাতিগুলির মধ্যে, বংশানুক্রমিকভাবে এরাই নোহের ছেলেদের বংশধর। বন্যার পর এদের থেকেই বিভিন্ন জাতি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল।

< Mwanzo 10 >