< Ezra 10 >
1 Wakati Ezra alipokuwa anaomba na kuungama, huku akilia na kujitupa chini mbele ya nyumba ya Mungu, umati mkubwa wa Waisraeli, wanaume, wanawake na watoto walikusanyika kumzunguka. Nao pia wakalia sana.
ইষ্রা যখন ঈশ্বরের গৃহের সামনে প্রণত হয়ে প্রার্থনা, পাপস্বীকার ও ক্রন্দন করছিলেন, তখন ইস্রায়েলীদের পুরুষ, মহিলা ও শিশুসহ এক বিরাট জনতা তার চারিদিকে সমবেত হল। তারাও তীব্র ক্রন্দন করতে লাগল।
2 Kisha Shekania mwana wa Yehieli, mmoja wa wazao wa Elamu, akamwambia Ezra, “Tumekosa uaminifu kwa Mungu wetu kwa kuoa wanawake wa kigeni kutoka mataifa yanayotuzunguka. Lakini pamoja na hili, bado liko tumaini kwa ajili ya Israeli.
তখন এলম বংশজাত যিহীয়েলের পুত্র শখনিয় ইষ্রাকে বলল, “আমরা আমাদের চতুর্দিকে বিজাতীয়দের মধ্য থেকে মহিলাদের মনোনীত করে মিশ্র-বিবাহের দ্বারা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়েছি। তবুও ইস্রায়েলীদের পক্ষে এখনও এক প্রত্যাশা আছে।
3 Sasa na tufanye agano mbele za Mungu wetu kuwafukuza hawa wanawake wote pamoja na watoto wao, kulingana na maonyo ya bwana wangu pamoja na wale ambao wanaogopa amri za Mungu wetu. Hili na lifanyike sawasawa na hii Sheria.
এখন আসুন, আমরা আমাদের প্রভুর ও যারা আমাদের ঈশ্বরের আজ্ঞাগুলিকে ভয় করে, তাদের পরামর্শ অনুসারে ঈশ্বরের সামনে এক নিয়ম সম্পাদন করে ওই সমস্ত স্ত্রীলোকদের ও তাদের সন্তানদের ত্যাগ করি।
4 Inuka, suala hili lipo mikononi mwako. Sisi tutaungana nawe, uwe na ujasiri ukatende hili.”
আপনি উঠুন; বিষয়টি আপনার হাতেই রয়েছে, আমরা আপনাকে সমর্থন জানাব, নির্ভয়ে এই কাজটি করুন।”
5 Basi Ezra akainuka na kuwaapisha makuhani viongozi, Walawi na Israeli yote kufanya lile lililokuwa limependekezwa. Nao wakaapa.
তখন ইষ্রা উঠলেন এবং সেইমতো সমস্ত বিশিষ্ট যাজক, লেবীয় ও সমস্ত ইস্রায়েলকে শপথ করালেন এবং তারা সকলে শপথও গ্রহণ করলেন।
6 Ndipo Ezra akaondoka hapo mbele ya nyumba ya Mungu akaenda kwenye chumba cha Yehohanani mwana wa Eliashibu. Wakati alipokuwa hapo, hakula chakula wala hakunywa maji, kwa sababu aliendelea kuomboleza kuhusu kukosa uaminifu kwa watu wa uhamishoni.
এরপর ইষ্রা ঈশ্বরের গৃহের সামনে থেকে উঠে ইলীয়াশীবের পুত্র যিহোহাননের বাড়িতে গেলেন। সেখানে যাওয়ার আগে তিনি যতক্ষণ সেখানে ছিলেন ততক্ষণ কোনও খাদ্যগ্রহণ বা জলপান করলেন না; কারণ তিনি তখনও নির্বাসিতদের অবিশ্বস্ততার জন্যে শোক পালন করছিলেন।
7 Ndipo lilipotolewa tangazo Yuda yote na Yerusalemu kwa watu wote waliokuwa uhamishoni kukusanyika Yerusalemu.
এরপর সমগ্র যিহূদা এবং জেরুশালেমের বসবাসকারী নির্বাসিতদের উদ্দেশে এই আজ্ঞা ঘোষিত হল যেন তারা জেরুশালেমে এসে সমবেত হয়।
8 Yeyote ambaye hangejitokeza kwa muda wa siku tatu angepoteza mali yake yote, kulingana na uamuzi wa maafisa na wazee, naye mtu huyo angefukuzwa kutoka kusanyiko la watu waliokuwa uhamishoni.
তিনদিনের মধ্যে যদি কেউ না আসতে পারে তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সরকারি প্রধানদের ও প্রাচীনদের সিদ্ধান্ত মতোই একথা জানানো হল যে সেই লোককে নির্বাসিতদের সমাজ থেকে বহিষ্কারও করা হবে।
9 Katika muda wa siku tatu, watu wote wa Yuda na Benyamini wakawa wamekusanyika huko Yerusalemu. Kwenye siku ya ishirini ya mwezi wa tisa, watu wote walikuwa wameketi ndani ya uwanja mbele ya nyumba ya Mungu, wakiwa na majonzi mno kwa tukio hilo na kwa sababu ya mvua kubwa.
তিনদিনের মধ্যে যিহূদা ও বিন্যামীনের সমস্ত পুরুষ জেরুশালেমে সমবেত হল। নবম মাসে বিংশতিতম দিনে সকলে যখন ঈশ্বরের গৃহের সামনে চত্বরে বসে সেই বিষয়ে আলোচনা করছিল তখন এই বিষয়টি ও প্রবল বৃষ্টিপাতের জন্য তারা হতাশায় বিহ্বল হয়ে পড়ল।
10 Ndipo Kuhani Ezra aliposimama akawaambia, “Mmekosa uaminifu, mmeoa wanawake wa kigeni, mkaongezea hatia ya Israeli.
তখন যাজক ইষ্রা দাড়িয়ে উঠে তাদের বললেন, “তোমরা অবিশ্বস্ত হয়েছ; তোমরা বিদেশি মহিলাদের বিয়ে করে ইস্রায়েলীদের অপরাধের বোঝা বাড়িয়ে তুলেছ।
11 Sasa tubuni kwa Bwana, Mungu wa baba zenu mkafanye mapenzi yake. Jitengeni na mataifa wanaowazunguka na wake zenu wa kigeni.”
এখন তোমরা তোমাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর, সদাপ্রভুর কাছে পাপস্বীকার করো এবং তাঁর অভিপ্রায় পালন করো। তোমরা তোমাদের চতুর্দিকের লোকেদের ও বিজাতীয় স্ত্রীদের সঙ্গে সব সংস্রব ত্যাগ করো।”
12 Kusanyiko lote likajibu kwa sauti kubwa: “Uko sawa kabisa! Ni lazima tufanye kama unavyosema.
সমবেত সকলে উচ্চরবে ঘোষণা করল, “আপনি ঠিকই বলছেন! আপনি যা বলছেন আমাদের তাই-ই করা উচিত।
13 Lakini hapa pana watu wengi na ni wakati wa mvua, hivyo hatuwezi kusimama nje. Hata hivyo, shauri hili haliwezi kumalizika kwa siku moja au mbili, kwa sababu tumefanya dhambi kubwa katika jambo hili.
কিন্তু এখানে অনেকে সমবেত হয়েছে এবং এখন ভারী বর্ষার সময় চলছে; সেইজন্য আমরা বাইরে দাঁড়াতে পারছি না। এছাড়া বিষয়টি দুই-একদিনের মধ্যে নিষ্পন্ন করা যাবে না কারণ আমরা মহাপাপ করেছি।
14 Maafisa wetu na wafanye kwa niaba ya kusanyiko lote. Kisha kila mmoja katika miji yetu ambaye ameoa mwanamke wa kigeni aje kwa wakati uliopangwa, akiwa pamoja na wazee na waamuzi wa kila mji, hadi hasira kali ya Mungu wetu katika shauri hili itakapoondolewa kwetu.”
অতএব আমাদের এই বিষয়টিকে যথাযথভাবে বিচার করার জন্য আমাদের কর্মকর্তাদের নিযুক্ত করা হোক। এরপর আমাদের নগরগুলিতে যারা বিজাতীয় মহিলাদের বিয়ে করেছে তার এবং তাদের সঙ্গে নগরের প্রাচীনেরা ও বিচারপতিরা একটি নিরূপিত সময়ে এখানে আসুক, যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে আমাদের ঈশ্বরের মহারোষ প্রশমিত হয়ে আমাদের থেকে দূরে সরে না যায়।”
15 Yonathani mwana wa Asaheli na Yazeya mwana wa Tikwa peke yao, wakiungwa mkono na Meshulamu na Shabethai Mlawi, ndio waliopinga jambo hili.
এই প্রস্তাবের বিরুদ্ধে মত রাখল কেবল অসহেলের পুত্র যোনাথন ও তিকবের পুত্র যহসিয় এবং তাদের সমর্থন জানাল মশুল্লম ও লেবীয় বংশজাত শব্বথয়।
16 Basi watu wa uhamishoni wakafanya kama ilivyokuwa imependekezwa. Kuhani Ezra akachagua wanaume waliokuwa viongozi wa jamaa, mmoja kutoka kila mgawanyo wa jamaa, nao wote wakachaguliwa kwa majina. Katika siku ya kwanza ya mwezi wa kumi waliketi kuchunguza mashauri hayo.
সেই প্রস্তাব মতো নির্বাসন থেকে আগতরা এ সমস্ত কিছু যথাযথভাবে পালন করল। যাজক ইষ্রা এবং নিজ নিজ পিতৃকুল এবং নাম অনুসারে প্রত্যেক পরিবারে প্রধানকে নিযুক্ত করলেন এবং দশম মাসের প্রথম দিনে তারা সেই বিষয়ে অনুসন্ধান করার কাজে ব্রতী হলেন।
17 Katika siku ya kwanza ya mwezi wa kwanza wakawa wamemaliza kushughulikia wanaume wote waliokuwa wameoa wanawake wa kigeni.
প্রথম মাসের প্রথম দিনের মধ্যে যারা বিজাতীয় মহিলা বিয়ে করেছিল তাদের বিচার নিষ্পন্ন করলেন।
18 Miongoni mwa wazao wa makuhani, wafuatao walikuwa wameoa wanawake wa kigeni: Kutoka wazao wa Yeshua mwana wa Yosadaki na ndugu zake: Maaseya, Eliezeri, Yaribu na Gedalia.
যাজক সম্প্রদায়ের সন্তানদের মধ্যে যারা বিজাতীয় মহিলাদের বিয়ে করেছিল: যিহোষাদকের পুত্র যেশূয় তাঁর ছেলে ও ভাইদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়।
19 (Wote walitoa nadhiri kwa kuandika kwa mikono yao kuwafukuza wake zao, kwa hatia yao, kila mmoja akatoa kondoo dume kutoka kundini mwake kama sadaka ya hatia.)
(তারা সকলে তাদের স্ত্রীদের ত্যাগ করার জন্য হাত রাখল এবং তাদের অপরাধের জন্য প্রত্যেকে তাদের পালের মধ্যে থেকে একটি মেষ দোষার্থক-নৈবেদ্যরূপে উৎসর্গ করল)
20 Kutoka wazao wa Imeri: Hanani na Zebadia.
ইম্মেরের ছেলেদের মধ্যে: হনানি ও সবদিয়,
21 Kutoka wazao wa Harimu: Maaseya, Eliya, Shemaya, Yehieli na Uzia.
হারীমের ছেলেদের মধ্যে: মাসেয়, এলিয়, শময়িয়, যিহীয়েল এবং উষিয়।
22 Kutoka wazao wa Pashuri: Elioenai, Maaseya, Ishmaeli, Nethaneli, Yozabadi na Elasa.
পশ্হূরের ছেলেদের মধ্যে: ইলীয়ৈনয়, মাসেয়, ইশ্মায়েল, নথনেল, যোষাবদ এবং ইলিয়াসা।
23 Miongoni mwa Walawi: Yozabadi, Shimei, Kelaya (ndiye Kelita), Pethahia, Yuda na Eliezeri.
লেবীয়দের সম্প্রদায়ের মধ্যে: যোষাবদ, শিমিয়ি, কলায় (অথবা কলীট), পথাহিয়, যিহূদা এবং ইলীয়েষর।
24 Kutoka waimbaji: Eliashibu. Kutoka mabawabu: Shalumu, Telemu na Uri.
গায়ক সম্প্রদায়ের মধ্যে: ইলীয়াশীব। দ্বাররক্ষীদের মধ্যে: শল্লুম, টেলম এবং উরি।
25 Miongoni mwa Waisraeli wengine: Kutoka wazao wa Paroshi: Ramia, Izia, Malkiya, Miyamini, Eleazari, Malkiya na Benaya.
এবং অন্যান্য ইস্রায়েলীদের মধ্যে: পরোশের সন্তানদের মধ্যে: রমিয়, যিষিয়, মল্কিয়, মিয়ামীন, ইলিয়াসর, মল্কিয় ও বনায়।
26 Kutoka wazao wa Elamu: Matania, Zekaria, Yehieli, Abdi, Yeremothi na Eliya.
এলমের সন্তানদের মধ্যে: মত্তনিয়, সখরিয়, যিহীয়েল, অব্দি, যিরেমোৎ এবং এলিয়।
27 Kutoka wazao wa Zatu: Elioenai, Eliashibu, Matania, Yeremothi, Zabadi na Aziza.
সত্তূরের সন্তানদের মধ্যে: ইলীয়ৈনয়, ইলীয়াশীব, মত্তনিয়, যিরেমোৎ, সাবদ ও অসীসা।
28 Kutoka uzao wa Bebai: Yehohanani, Hanania, Zabai na Athlai.
বেবয়ের সন্তানদের মধ্যে: যিহোহানন, হনানিয়, সব্বয়, অৎলয়।
29 Kutoka wazao wa Bani: Meshulamu, Maluki, Adaya, Yashubu, Sheali na Yeremothi.
বানির সন্তানদের মধ্যে: মশুল্লম, মল্লূক, অদায়া, যাশূব, শাল ও যিরমোৎ।
30 Kutoka wazao wa Pahath-Moabu: Adna, Kelali, Benaya, Maaseya, Matania, Bezaleli, Binui na Manase.
পহৎ-মোয়াবের সন্তানদের মধ্যে: অদন, কলাল, বনায়, মাসেয়, মত্তনিয়, বৎসলেল, বিন্নূয়ী এবং মনঃশি।
31 Kutoka wazao wa Harimu: Eliezeri, Ishiya, Malkiya, Shemaya, Shimeoni,
হারীমের সন্তানদের মধ্যে: ইলীয়েষর, যিশিয়, মল্কিয়, শময়িয়, শিমিয়োন,
32 Benyamini, Maluki, na Shemaria.
বিন্যামীন, মল্লূক, শমরিয়।
33 Kutoka wazao wa Hashumu: Matenai, Matata, Zabadi, Elifeleti, Yeremai, Manase na Shimei.
হশুমের সন্তানদের মধ্যে: মত্তনয়, মত্তত্ত, সাবদ, ইলীফেলট, যিরেময়, মনঃশি, শিমিয়ি
34 Kutoka wazao wa Bani: Maadai, Amramu, Ueli,
বানির সন্তানদের মধ্যে: মাদয়, অম্রাম, উয়েল,
35 Benaya, Bedeya, Keluhi,
বনায়, বেদিয়া, কলূহূ,
36 Vania, Meremothi, Eliashibu,
বনিয়, মরেমোৎ, ইলীয়াশীব,
37 Matania, Matenai na Yaasu.
মত্তনিয়, মত্তনয় এবং যাসয়,
38 Kutoka wazao wa Binui: Shimei,
বানি, বিন্নূয়ী, শিমিয়ি
39 Shelemia, Nathani, Adaya,
শেলিমিয়, নাথন, অদায়া,
40 Maknadebai, Shashai, Sharai,
মক্নদ্বয়, শাশয়, শারয়
41 Azareli, Shelemia, Shemaria,
অসরেল, শেলিমিয়, শমরিয়
42 Shalumu, Amaria na Yosefu.
শল্লুম, অমরিয় এবং যোষেফ।
43 Kutoka wazao wa Nebo: Yeieli, Matithia, Zabadi, Zebina, Yadai, Yoeli na Benaya.
নেবোর সন্তানদের মধ্যে: যিয়ীয়েল, মত্তিথিয়, সাবদ, সবীনা, যাদয়, যোয়েল এবং বনায়।
44 Hawa wote walikuwa wameoa wanawake wa kigeni, na baadhi yao walikuwa wamezaa nao watoto.
এরা সকলে বিজাতীয় মহিলা বিয়ে করেছিল এবং এই স্ত্রীদের গর্ভজাত সন্তানেরাও আছে।