< 1 Nyakati 25 >

1 Daudi, pamoja na majemadari wa jeshi, wakawatenga baadhi ya wana wa Asafu, wana wa Hemani na wana wa Yeduthuni, kwa ajili ya huduma ya kutoa unabii, wakitumia vinubi, zeze na matoazi. Hii ndiyo orodha ya watu waliofanya huduma hii:
সৈন্যদলের কয়েকজন সেনাপতিকে সাথে নিয়ে দাউদ আসফ, হেমন ও যিদূথূনের ছেলেদের মধ্যে কয়েকজনকে বীণা, খঞ্জনি ও সুরবাহার নিয়ে ভাববাণীর পরিচর্যা করার জন্য আলাদা করে চিহ্নিত করে দিলেন। এই হল সেইসব লোকের তালিকা, যারা এই পরিচর্যা সম্পন্ন করলেন:
2 Kutoka kwa wana wa Asafu walikuwa: Zakuri, Yosefu, Nethania na Asarela. Wana wa Asafu walikuwa chini ya usimamizi wa Asafu, ambaye alitoa unabii chini ya usimamizi wa mfalme.
আসফের ছেলেদের মধ্যে থেকে: সক্কুর, যোষেফ, নথনিয় ও অসারেল। আসফের ছেলেরা সেই আসফের তত্ত্বাবধানের অধীনে ছিলেন, যিনি মহারাজের তত্ত্বাবধানের অধীনে থেকে ভাববাণী করতেন।
3 Wana wa Yeduthuni walikuwa sita: Gedalia, Seri, Yeshaya, Shimei, Hashabia, na Matithia, nao walikuwa chini ya usimamizi wa baba yao Yeduthuni, wao walikuwa wakitoa unabii wakitumia vinubi, wakimshukuru na kumtukuza Bwana.
যিদূথূনের কথা, তাঁর ছেলেদের মধ্যে থেকে: গদলিয়, সরী, যিশায়াহ, শিমিয়ি, হশবিয় ও মত্তিথিয়, মোট এই ছ-জন, যারা তাদের বাবা সেই যিদূথূনের তত্ত্বাবধানের অধীনে ছিলেন, যিনি সদাপ্রভুকে ধন্যবাদ জানানোর ও তাঁর প্রশংসা করার জন্য বীণা বাজিয়ে ভাববাণী বলতেন।
4 Wana wa Hemani walikuwa: Bukia, Matania, Uzieli, Shebueli na Yeremothi, Hanania, Hanani, Eliatha, Gidalti na Romamti-Ezeri, Yoshbekasha, Malothi, Hothiri na Mahaziothi.
হেমনের কথা, তাঁর ছেলেদের মধ্যে থেকে: বুক্কিয়, মত্তনিয়, উষীয়েল, শবূয়েল, যিরীমোৎ, হনানিয়, হনানি, ইলীয়াথা, গিদ্দলতি, রোমামতী-এষর, যশবকাশা, মল্লোথি, হোথীর ও মহসীয়োৎ।
5 Wote hawa walikuwa wana wa Hemani mwonaji wa mfalme. Aliwapata wana hawa kutokana na ahadi ya Mungu ili kumwinua. Mungu alimpa Hemani wana kumi na wanne na binti watatu.
(এরা সবাই রাজার দর্শক হেমনের ছেলে ছিলেন। তাঁকে উন্নত করার জন্যই ঐশ্বরিক প্রতিজ্ঞার মাধ্যমে তারা তাঁকে দত্ত হল। ঈশ্বর হেমনকে চোদ্দোটি ছেলে ও তিনটি মেয়ে দিলেন।)
6 Hawa wanaume wote walikuwa chini ya usimamizi wa baba yao kwa ajili ya uimbaji katika Hekalu la Bwana wakitumia matoazi, zeze na vinubi, kwa ajili ya huduma katika nyumba ya Mungu. Asafu, Yeduthuni na Hemani walikuwa chini ya usimamizi wa mfalme.
এইসব লোকজন ঈশ্বরের ভবনে পরিচর্যা করার জন্য তাদের বাবার তত্ত্বাবধানের অধীনে থেকে সুরবাহার, খঞ্জনি ও বীণা নিয়ে সদাপ্রভুর মন্দিরে গানবাজনা করতেন। আসফ, যিদূথূন ও হেমন মহারাজের তত্ত্বাবধানের অধীনে ছিলেন।
7 Pamoja na ndugu zao wote walikuwa wamefundishwa na kuwa stadi wa uimbaji kwa Bwana. Idadi yao walikuwa 288.
তাদের সব আত্মীয়স্বজন সমেত—যারা সবাই সদাপ্রভুর উদ্দেশে গানবাজনায় প্রশিক্ষিত ও দক্ষ ছিলেন—তাদের সংখ্যা হল 288 জন।
8 Vijana kwa wazee, walimu kwa wanafunzi, wote walipanga kazi zao kwa kupiga kura.
ছোটো-বড়ো, শিক্ষক-ছাত্র নির্বিশেষে সবাই তাদের দায়িত্ব সুনিশ্চিত করার জন্য গুটিকাপাতের দান চাললেন।
9 Kura ya kwanza, ambayo ilikuwa kwa ajili ya Asafu, ilimwangukia Yosefu, wanawe na jamaa zake, 12 Ya pili ikamwangukia Gedalia, yeye na wanawe pamoja na jamaa zake, 12
আসফের জন্য গুটিকার প্রথম দানটি পড়েছিল যোষেফের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন। দ্বিতীয়টি পড়েছিল গদলিয়ের নামে, তাঁর এবং তাঁর আত্মীয় ও ছেলেদের সংখ্যা 12 জন;
10 Ya tatu ikamwangukia Zakuri, wanawe na jamaa zake, 12
তৃতীয়টি পড়েছিল সক্কুরের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
11 ya nne ikamwangukia Isri, // wanawe na jamaa zake, 12
চতুর্থটি পড়েছিল যিষ্রির নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
12 ya tano ikamwangukia Nethania, wanawe na jamaa zake, 12
পঞ্চমটি পড়েছিল নথনিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
13 ya sita ikamwangukia Bukia, wanawe na jamaa zake, 12
ষষ্ঠটি পড়েছিল বুক্কিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
14 ya saba ikamwangukia Yesarela, // wanawe na jamaa zake, 12
সপ্তমটি পড়েছিল যিমারেলার নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
15 ya nane ikamwangukia Yeshaya, wanawe na jamaa zake, 12
অষ্টমটি পড়েছিল যিশয়াহের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
16 ya tisa ikamwangukia Matania, wanawe na jamaa zake, 12
নবমটি পড়েছিল মত্তনিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
17 ya kumi ikamwangukia Shimei, wanawe na jamaa zake, 12
দশমটি পড়েছিল শিমিয়ির নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
18 ya kumi na moja ikamwangukia Azareli, // wanawe na jamaa zake, 12
একাদশতমটি পড়েছিল অসারেলের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
19 ya kumi na mbili ikamwangukia Hashabia, wanawe na jamaa zake, 12
দ্বাদশতমটি পড়েছিল হশবিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
20 ya kumi na tatu ikamwangukia Shubaeli, wanawe na jamaa zake, 12
ত্রয়োদশতমটি পড়েছিল শবুয়েলের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
21 ya kumi na nne ikamwangukia Matithia, wanawe na jamaa zake, 12
চতুর্দশতমটি পড়েছিল মত্তিথিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
22 ya kumi na tano ikamwangukia Yeremothi, wanawe na jamaa zake, 12
পঞ্চদশতমটি পড়েছিল যিরেমোতের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
23 Ya kumi na sita ikamwangukia Hanania, wanawe na jamaa zake, 12
ষোড়শতমটি পড়েছিল হনানিয়ের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
24 ya kumi na saba ikamwangukia Yoshbekasha, wanawe na jamaa zake, 12
সপ্তদশতমটি পড়েছিল যশবকাশার নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
25 ya kumi na nane ikamwangukia Hanani, wanawe na jamaa zake, 12
অষ্টাদশতমটি পড়েছিল হনানির নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
26 ya kumi na tisa ikamwangukia Malothi, wanawe na jamaa zake, 12
উনবিংশতিতমটি পড়েছিল মল্লোথির নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
27 ya ishirini ikamwangukia Eliatha, wanawe na jamaa zake, 12
বিংশতিতমটি পড়েছিল ইলীয়াথার নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
28 ya ishirini na moja ikamwangukia Hothiri, wanawe na jamaa zake, 12
একবিংশতিতমটি পড়েছিল হোথীরের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
29 ya ishirini na mbili ikamwangukia Gidalti, wanawe na jamaa zake, 12
দ্বাবিংশতিতমটি পড়েছিল গিদ্দলতির নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
30 ya ishirini na tatu ikamwangukia Mahaziothi, wanawe na jamaa zake, 12
ত্রয়োবিংশতিতমটি পড়েছিল মহসীয়োতের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন;
31 ya ishirini na nne ikamwangukia Romamti-Ezeri, wanawe na jamaa zake, 12.
চর্তুবিংশতিতমটি পড়েছিল রোমামতী-এষরের নামে, তাঁর ছেলে ও আত্মীয়দের সংখ্যা 12 জন।

< 1 Nyakati 25 >