< Luka 1 >
1 Teofilo Walemekwa, bantu bangi balelekesha kwambeti balembe sha makani abintu ibyo byalenshika pakati petu,
যা কিছু ঘটে গেছে, আমাদের মধ্যে অনেকেই তার একটি বিবরণ দেওয়ার চেষ্টা করেছেন।
2 balalemba mbuli ncobalambilwa kuli bakamboni balabona bintu ibyo mpobyalatatikila kwinshika. abo ebalikukambauka Mulumbe uwo.
যাঁরা প্রথম থেকেই সবকিছু চাক্ষুষ দেখেছেন ও বাক্যের পরিচর্যা করেছেন, তাঁরাই সে সমস্ত আমাদের কাছে সমর্পণ করেছেন।
3 Pabintu byonse ibi ndalepushisha mwabuya, kufuma pacindi ncobyalatatika kwinshika, neco ndayeye kwambeti ndimulembele mbuli mobyakonkanilana.
মহামান্য থিয়ফিল, সেইজন্য আমি প্রথম থেকে সবকিছু সযত্নে অনুসন্ধান করে আপনার জন্য একটি সুবিন্যস্ত বিবরণ রচনা করা সংগত বিবেচনা করলাম,
4 Ndenshici kwambeti mwinshibe cakubinga pali byonse mbyobalamwambila.
যেন আপনি যে শিক্ষা লাভ করেছেন, সে বিষয়ে আপনার জ্ঞান সুনিশ্চিত হয়।
5 Pacindi mwami Helode mpwalikuba muleli wacishi ca Yudeya kwalikuba shimilumbo walikukwiweti Sakaliya, wamukalikoto ka beshimilumbo ka Abija. Mukashendi Sakaliya walikuba Lisabeti wa mumukowa wa Aloni.
যিহূদিয়ার রাজা হেরোদের রাজত্বকালে সখরিয় নামে একজন যাজক ছিলেন। তিনি ছিলেন অবিয়ের পুরোহিত অধীনস্থ যাজক-সম্প্রদায়ভুক্ত। তাঁর স্ত্রী ইলিশাবেতও ছিলেন হারোণ বংশীয়।
6 Bonse babili balikuba bantu beshikunyumfwila Lesa, kayi bali kukonkela Milawo ne byonse Lesa mbyalikuyandeti babinse.
তাঁরা উভয়েই ছিলেন ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক। তাঁরা প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধিনিয়ম নির্দোষরূপে পালন করতেন।
7 Nomba nkabalikukutepo mwana, pakwinga Lisabeti walikuba cumba kayi balikuba balacekulu.
কিন্তু তাঁরা ছিলেন নিঃসন্তান, কারণ ইলিশাবেত বন্ধ্যা ছিলেন এবং তাঁদের দুজনেরই বেশ বয়স হয়েছিল।
8 Busuba nabumbi, Sakaliya walikusebensa ncito yakendi yabushimilumbo mu Ng'anda ya Lesa. Pakwinga bwalikuba busuba bwalikoto lyakendi.
একদিন সখরিয়ের দলের পালা ছিল এবং তিনি ঈশ্বরের সামনে যাজকীয় পরিচর্যা করছিলেন।
9 Lino kwelana ne cinga ca beshimilumbo, balasala Sakaliya kwambeti ayenga mu Ng'anda ya Lesa kuya kutenta lubani.
যাজকীয় কাজের রীতি অনুসারে, প্রভুর মন্দিরে গিয়ে ধূপ জ্বালাবার জন্য তিনিই গুটিকাপাতের দ্বারা মনোনীত হয়েছিলেন।
10 Pacindi Sakaliya mpwalikutenta lubani, likoto lya bantu balikuba pansa kabapaila.
সেই ধূপ জ্বালাবার সময় যখন উপস্থিত হল, সমবেত উপাসকেরা তখন বাইরে প্রার্থনা করছিলেন।
11 Lino mwakutayeyela Sakaliya walabona mungelo wa Mwami, kali wemana kulubasu lwalulyo lwanteme pali kutentelwa lubani.
সেই সময় প্রভুর এক দূত ধূপ জ্বালাবার বেদির ডানদিকে দাঁড়িয়ে তাঁর কাছে আবির্ভূত হলেন।
12 Sakaliya walakankamana nekutina.
তাঁকে দেখে সখরিয় বিস্ময়ে বিহ্বল ও ভীত হলেন।
13 Nsombi mungelo uyo walamwambileti, “Kotatina Sakaliya, Lesa lanyumfu kupaila kwakobe, neco mukashobe lisabeti nakakusemene mwana mutuloba ukamutumbe lineti Yohane.
কিন্তু দূত তাঁকে বললেন, “সখরিয়, ভয় পেয়ো না, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী ইলিশাবেত তোমার জন্য এক পুত্রসন্তানের জন্ম দেবেন। তুমি তার নাম রাখবে, যোহন।
14 Nakakukondweleshe ne kukusangalasha cikamba, kayi bantu bangi naboyo nibakakondwe pacebo cakusemwa kwakendi.
সে তোমার আনন্দ ও উল্লাসের কারণ হবে এবং তার জন্মে অনেক মানুষ উল্লসিত হবে,
15 Pakwinga mwana uyo nakabe mukulene pamenso a Lesa, kayi nteshi akanwenga waini nambi byeshikukola. Nakakutenga ngofu sha Mushimu Uswepa nkacili mulibunda.
কারণ প্রভুর দৃষ্টিতে সে হবে মহান। সে কখনও দ্রাক্ষারস, বা অন্য কোনো উত্তেজক পানীয় গ্রহণ করবে না এবং জন্মমুহূর্ত থেকেই সে পবিত্র আত্মায় পূর্ণ হবে।
16 Uyu muntu nakenshisheti ba Isilayeli bangi bakabwele kuli Mwami Lesa wabo.
ইস্রায়েলের বহু মানুষকে সে তাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরিয়ে আনবে।
17 Yohane nakabe kuntangu kwa Mwami, kayi nakabe ne Mushimu nengofu mbuli shali kuba ne mushinshimi Eliya. Nakalete lunyufwano pakati pabana neba meshabo.” “Nakasandule bantu batanyumfwili Lesa kwambeti bakabe ne miyeyo ya bantu balulama. Nakabambe bantu ba Mwami kwambeti babenga balibambila.”
ভাববাদী এলিয়ের আত্মা ও পরাক্রমে সে প্রভুর অগ্রগামী হবে; সকল পিতৃহৃদয়কে তাদের সন্তানের দিকে ফিরিয়ে আনবে, অবাধ্যদের ধার্মিকদের প্রজ্ঞাপথে নিয়ে আসবে—প্রভুর জন্য এক প্রজাসমাজকে প্রস্তুত করে তুলবে।”
18 Sakaliya walepusha mungelo uyo, “Nomba nganjishibaconi kwambeti ncolambanga nicikenshike? Pakwinga ame ndacekulu neye mukashame lacekulu.”
সখরিয় দূতকে জিজ্ঞাসা করলেন, “আমি কী করে এ বিষয়ে সুনিশ্চিত হব? কারণ আমি বৃদ্ধ, আমার স্ত্রীরও অনেক বয়স হয়েছে।”
19 Mungelo usa walakumbuleti, ame njame Gabiliyeli. Nkute kwimana pamenso a Lesa cindi conse. Nendi elantumu kwambeti nkwambile bintu ibi.
দূত উত্তর দিলেন, “আমি গ্যাব্রিয়েল, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকি। এই শুভবার্তা ব্যক্ত করার জন্য ও তোমার সঙ্গে কথা বলার জন্য আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে।
20 Nomba pakwinga uliya kushoma mulumbe uyu ngondamba weti ukenshike pacindi celela, nube cibulu nteti ucikonshenga kwamba, mpaka ibi bintu bikenshike.
কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করলে না, যদিও সেকথা যথাসময়ে সত্য হয়ে উঠবে। এজন্য তুমি বোবা হয়ে যাবে এবং যতদিন না এই ঘটনা ঘটে, তুমি কথা বলতে পারবে না।”
21 Pacindi ico bantu balikupembelela Sakaliya balakankamana nkabepushanyeti nicani lamanta cindi citali mu Ng'anda ya Lesa?
এদিকে সখরিয়ের জন্য অপেক্ষায় লোকেরা অবাক হয়ে ভাবছিল, তিনি মন্দিরে কেন এত দেরি করছেন।
22 Lino mpwalapula pansa nkalikucikonsha kwamba nabo. Nomba nabo balenshiba kwambeti labono cimboni mboni, popelapo walatatika kwamba ne makasa mbuli cibulu, neco walapitilisha kuba cibulu.
বাইরে বেরিয়ে এসে তিনি তাদের সঙ্গে কোনো কথা বলতে পারলেন না। তারা উপলব্ধি করল, তিনি মন্দিরে কোনো দর্শন লাভ করেছেন, কারণ তিনি ক্রমাগত ইঙ্গিতে তাদের বোঝাচ্ছিলেন, কিন্তু কথা বলতে পারছিলেন না।
23 Mpwalapwa masuba akusebensa mu Ng'anda ya Lesa, Sakaliya walaya kucomwabo.
তাঁর পরিচর্যার কাজ সম্পূর্ণ হলে তিনি ঘরে ফিরে গেলেন।
24 Panyuma pakendi Lisabeti walemita, lino nkalikupulapula mu ng'anda kwamyenshi isanu nkambeti,
এরপরে তাঁর স্ত্রী ইলিশাবেত অন্তঃসত্ত্বা হলেন এবং পাঁচ মাস গোপনে অবস্থান করলেন।
25 “Lesa lino lanyumfwili inkumbo pakunyinshileci lafunyu insoni shakame pamenso abantu.”
তিনি বললেন, “প্রভু আমার জন্য এ কাজ করেছেন। এই সময়ে তিনি আমার প্রতি করুণা প্রদর্শন করেছেন, লোকসমাজ থেকে আমার অপবাদ দূর করেছেন।”
26 Mumwenshi wacisanu ne umo kufuma mpwalemita Lisabeti, Lesa walatuma mungelo Gabiliyeli ku munshi naumbi waku Galileya, walikukwiweti Nasaleti.
ছয় মাস পরে ঈশ্বর তাঁর দূত গ্যাব্রিয়েলকে গালীল প্রদেশের নাসরৎ-নগরে এক কুমারীর কাছে পাঠালেন।
27 Walaya ku mulindu walikukwiweti Maliya. Maliya walikuba wamamikilwa kumutuloba lina lyakendi ni Yosefe wa mumukowa wa Dafeti.
তিনি দাউদ বংশের যোষেফ নামে এক ব্যক্তির সঙ্গে বাগদত্তা হয়েছিলেন। সেই কুমারী কন্যার নাম ছিল মরিয়ম।
28 Mungelo mpwalashika kuli Maliya walambeti, mitende obe walelekwa ne Lesa. Lesa uli ne njobe.
দূত তাঁর কাছে গিয়ে বললেন, “মহান অনুগ্রহের অধিকারিণী, তোমাকে অভিনন্দন! প্রভু তোমার সঙ্গে আছেন।”
29 Maliya mpwalanyumfwa maswi a mungelo walatilimuka walipusha mumoyo wakendi eti, “Nikupa mitende kwamushobo cini uku?”
তাঁর কথা শুনে মরিয়ম অত্যন্ত বিচলিত হলেন এবং অবাক হয়ে ভাবলেন, এ কী ধরনের অভিবাদন হতে পারে!
30 Popelapo mungelo walamwambileti, “Kotatina, Maliya; Pakwinga Lesa lakunyumfwili inkumbo.
কিন্তু দূত তাঁকে বললেন, “মরিয়ম, ভয় পেয়ো না। তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ।
31 Bona nukemite ne kusema mwana mutuloba ukamutumbeti Yesu.
তুমি অন্তঃসত্ত্বা হয়ে এক পুত্রের জন্ম দেবে, আর তুমি তাঁর নাম রাখবে যীশু।
32 “Nakabe mukulene kayi nakakwiweti mwanendi Lesa wakwilu wapitapo. Mwami Lesa nakamupe cipuna ca bwami ca Dafeti.
তিনি মহান হবেন ও পরাৎপরের পুত্র নামে আখ্যাত হবেন। প্রভু ঈশ্বর তাঁর পিতা দাউদের সিংহাসন তাঁকে দেবেন
33 Nakabe Mwami wa ba Islaeli kucindi conse ne bwendeleshi bwakendi nteshi bukapwepo!” (aiōn )
এবং তিনি যাকোব বংশে চিরকাল রাজত্ব করবেন। তাঁর রাজত্বের কখনও অবসান হবে না।” (aiōn )
34 Lino, Maliya walamwipusha Mungelo eti, “Nomba ici ngacinshika econi ame nkana nkumanapo ne mutuloba?”
মরিয়ম দূতকে জিজ্ঞাসা করলেন, “তা কী করে হবে? আমি যে কুমারী!”
35 Mungelo walakumbuleti, Mushimu Uswepa nukese palinjobe nengofu sha Lesa wapita byonse nishikakufwekelele. Neco mwana eshi akasemwe nakakwiweti waswepa, Mwanendi Lesa.
উত্তর দিয়ে দূত তাঁকে বললেন, “পবিত্র আত্মা তোমার উপরে অবতরণ করবেন ও পরাৎপরের শক্তি তোমাকে আবৃত করবে। তাই যে পবিত্র পুরুষ জন্মগ্রহণ করবেন, তিনি ঈশ্বরের পুত্র বলে আখ্যাত হবেন।
36 “Bona mukwenu Lisabeti usa walikwambweti nkaseme, lino lapembelenga kuya kuba ne mwana mutuloba mubucembele bwakendi. Pakwinga ukute myenshi isanu ne umo kakute libunda.
আর তোমার আত্মীয় ইলিশাবেতও বৃদ্ধ বয়সে সন্তানের মা হতে চলেছেন। যাকে সকলে বন্ধ্যা বলে জানত, এখন তাঁর ছয় মাস চলছে।
37 Pakwinga paliya ceshi cikamwalile Lesa.”
কারণ ঈশ্বর যা বলেন তা সবসময় সত্যি হয়।”
38 Maliya walakumbuleti, “Kacinshika mbuli momulambili, pakwinga ame ndemusha wa Mwami.” Lino mungelo usa walamushiya.
মরিয়ম উত্তর দিলেন, “আমি প্রভুর দাসী। আপনি যে রকম বললেন, আমার প্রতি সেরকমই হোক।” এরপর দূত তাঁকে ছেড়ে চলে গেলেন।
39 Mpopalapita masuba ang'ana, Maliya walanyamuka bulwendo bwakufwambana kuya kumusena wa milundu, kumunshi wa Yudeya.
তখন মরিয়ম যিহূদিয়ার পার্বত্য অঞ্চলের এক নগরের দিকে দ্রুত বেরিয়ে পড়লেন।
40 Walengila mung'anda ya Sakaliya nekumupa mutende Lisabeti.
সেখানে এসে তিনি সখরিয়ের বাড়িতে প্রবেশ করে ইলিশাবেতকে অভিনন্দন জানালেন।
41 Pacindi Lisabeti mpwalanyumfwa mutende wa Maliya, mwana walatatika kunyanyala mwakukondwa mulibunda mwakendi. Lisabeti walesushiwa ne ngofu sha Mushimu Uswepa,
ইলিশাবেত যখন মরিয়মের অভিনন্দন শুনলেন, তাঁর গর্ভে শিশুটি লাফ দিয়ে উঠল এবং ইলিশাবেত পবিত্র আত্মায় পূর্ণ হলেন।
42 kayi walolobesha ne kwambeti, “Ukute colwe pakati pa batukashi bonse, kayi mwanobe weshi akasemwe walelekwa.
উচ্ছ্বসিত স্বরে তিনি বলে উঠলেন, “নারীকুলে তুমি ধন্য, আর যে শিশুকে তুমি গর্ভে ধারণ করবে, সেও ধন্য।
43 Anu njame bani kwambeti mfwakashilwe ne banyina Mwami wakame?
আর আমার প্রতিই বা এত অনুগ্রহের কারণ কী যে, আমার প্রভুর মা আমার কাছে এসেছেন?
44 Pakwinga mpondalanyumfowa mutende wenu, mwana walatatika kunyanyala mwakukondwa mulibunda mwakame.
তোমার অভিনন্দন আমার কানে প্রবেশ করা মাত্র, আমার গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠল।
45 Ukute colwe pakwinga walashoma kwambeti makani Lesa ayo ngowalambilwa nakubinga nakenshike.”
ধন্য সেই নারী, যে বিশ্বাস করেছে, প্রভুর প্রতিশ্রুতি তাঁর জীবনে সার্থক হয়ে উঠবে।”
46 Popelapo Maliya walalumbaisha nekwambeti, “Ndalumbu Mwami mumoyo mwakame,
তখন মরিয়ম বললেন, “আমার প্রাণ প্রভুর মহিমাকীর্তন করে,
47 Kayi mushimu wakame wakondwa muli Lesa Mupulushi wakame.
আমার পরিত্রাতা ঈশ্বরে আমার আত্মা উল্লাস করে।
48 Pakwinga labono kulicepesha kwakame ndemusha wakendi kufuma lelo, bantu bonse pacishi ca panshi nibakankuweti walelekwa.
কারণ তিনি তাঁর এই দীনদরিদ্র দাসীর প্রতি দৃষ্টিপাত করেছেন। এখন থেকে পুরুষ-পরম্পরা আমাকে ধন্য বলে অভিহিত করবে।
49 Pakwinga nendi Lesa wangofu shonse lanjinshili bintu binene, lina lyakendi lyaswepa.
কারণ যিনি পরাক্রমী, যিনি আমার জন্য কত মহৎ কাজ সাধন করেছেন— তাঁর নাম পবিত্র।
50 Kayi inkumbo shakendi shili pali bonse bantu abo bakute kumulemeka kufuma kumusemano kushika kumusemano naumbi.
যারা তাঁকে ভয় করে, তাদেরই জন্য পুরুষ-পরম্পরায় তাঁর করুণার হাত প্রসারিত।
51 Likasa lyakendi lilenshi bintu binene byangofu byeshi kukankamanisha, lamwaya bantu bakute miyeyo ya kulisumpula.
তাঁর বাহু সব পরাক্রম কাজ সাধন করেছে; যারা অন্তরের গভীরতম ভাবনায় গর্বিত, তিনি তাদের ছত্রভঙ্গ করেছেন।
52 Lafunyu Bami bangofu shinene pabipuna byabo, nekusumpula abo beshi kulicepesha.
শাসকদের তিনি সিংহাসনচ্যূত করেছেন, কিন্তু বিনম্রদের উন্নত করেছেন।
53 Lapa bantu bakute nsala bintu bingi kwambeti bekute, Lababweshe babile kwakubula kubapapo kantu kalikonse.
তিনি উত্তম দ্রব্যে ক্ষুধার্তদের তৃপ্ত করেছেন, কিন্তু ধনীদের রিক্ত হাতে বিদায় করেছেন।
54 Lanyamfwa Islaeli musebenshi wakendi kayi uliya kuluba kumwinshila inkumbo
আপন করুণার কথা স্মরণ করে, তিনি তাঁর সেবক ইস্রায়েলকে সহায়তা দান করেছেন।
55 mbuli ncalalaya bamashali betu bakulukulu, Abulahamu ne bashikulu bakendi mpaka muyayaya.” (aiōn )
যেমন আমাদের পিতৃপুরুষদের কাছে বলেছিলেন, অব্রাহাম ও তাঁর বংশধরদের প্রতি চিরতরে করুণা প্রদান করেছেন।” (aiōn )
56 Maliya walekala ne Lisabeti myenshi yanda kukwana itatu, panyuma pakendi walabwelela kucomwabo.
মরিয়ম প্রায় তিন মাস ইলিশাবেতের কাছে রইলেন, তারপর তিনি বাড়িতে ফিরে এলেন।
57 Lino cindi cakwambeti Lisabeti atumbuke calakwana, walasema mwana mutuloba.
প্রসবের সময় পূর্ণ হলে, ইলিশাবেত এক পুত্রসন্তানের জন্ম দিলেন।
58 Beshikamukowa ne banendi mpobalanyufwa mbuli Mwami ncalamubela inkumbo Lisabeti balakondwa pamo bonse ne ndiye.
তাঁর প্রতিবেশী এবং আত্মীয়পরিজনেরা শুনল যে, প্রভু তাঁর প্রতি মহৎ করুণা প্রদর্শন করেছেন, আর তারাও তাঁর আনন্দের অংশীদার হল।
59 Mwana usa mpwalakwanisha nsondo ne busuba bumo balesa kwambeti bamwelule, kayi bamutumbe lina lyabaishi ba Sakaliya,
অষ্টম দিনে তারা শিশুটিকে সুন্নত করার জন্য এসে তার পিতার নাম অনুসারে শিশুটির নাম সখরিয় রাখতে চাইল।
60 nsombi banyina balakana kwambeti, “Welela kukwiweti Yohane.”
কিন্তু তার মা বলে উঠলেন, “না, ওর নাম হবে যোহন।”
61 Balo bantu balamukumbuleti, “Nomba kuliyawa ukute lina lyamushoboyo kubeshi kamukowa.”
তারা তাঁকে বলল, “কেন? আপনার আত্মীয়স্বজনদের মধ্যে কারও তো এই নাম নেই!”
62 Lino balambila baishi ne makasa, ne kubepusheti, “Mulandanga tumutumbe lina cini?”
তখন তারা তার পিতার কাছে ইশারায় জানতে চাইল, তিনি শিশুটির কী নাম রাখতে চান।
63 Popelapo Sakaliya walasebensesha makasa pakusenga cakulembelapo, ne kulembeti, “Lina lyakendi ni Yohane.” Bantu bonse balakankamana.
তিনি একটি লিপিফলক চেয়ে নিলেন এবং সবাইকে অবাক করে দিয়ে লিখলেন, “ওর নাম যোহন।”
64 Mpwalapwishowa kulemba Sakaliya walatatika kwamba, nekutatika kulumbaisha Lesa.
সঙ্গে সঙ্গে তাঁর মুখ খুলে গেল, জিভের জড়তা চলে গেল, আর তিনি কথা বলতে লাগলেন ও ঈশ্বরের প্রশংসায় মুখর হলেন।
65 Bantu bonse balatina abo balikuba bekala pepi nendiye. Neco lulumbi ulo lwalamwaika mucishi conse ca tulundu twa mu Yudeya.
প্রতিবেশীরা সবাই ভীত হল এবং যিহূদিয়ার সমস্ত পার্বত্য অঞ্চলের লোকেরা এসব বিষয় নিয়ে আলোচনা করতে লাগল।
66 Bonse abo balanyufwa mulumbe uyo bali kabayeya mumyoyo yabo kayi ne kulipusheti, “Uyu mwana nakabe wamushobo cini?” Pakwinga cilabonekelenga limo kwambeti ngofu sha Lesa shili pali endiye.
যারা শুনল, তারা প্রত্যেকেই বিস্মিত হয়ে বলাবলি করল, “এই শিশুটি তাহলে ভবিষ্যতে কী হবে?” কারণ প্রভুর হাত ছিল তার সহায়।
67 Lino Sakaliya baishi Yohane, walesushiwa ne ngofu sha Mushimu Uswepa nekutatika kwambeti,
তখন তার পিতা সখরিয় পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ভাববাণী করলেন। তিনি বললেন:
68 “Alumbaishiwe Mwami Lesa wa ba Islaeli, Pakwinga Lesa lanyamfwa bantu bakendi ne kubapulusha.
“প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের নাম প্রশংসিত হোক, কারণ তিনি এসে তাঁর প্রজাদের মুক্ত করেছেন।
69 Latupa mupulushi ukute ngofu, walafuma mulibunda lya Dafeti musebenshi wa Lesa.
তিনি তাঁর দাস দাউদের বংশে আমাদের জন্য এক ত্রাণশৃঙ্গ তুলে ধরেছেন,
70 Ibi walabyambila limo kupitila mubashinshimi bakendi baswepa bakeendi, (aiōn )
(বহুকাল আগে তাঁর পবিত্র ভাববাদীদের মাধ্যমে তিনি যেমন বলেছিলেন), (aiōn )
71 Kwambeti nakatupulushe kufuma mumakasa abalwani betu, ne kuli abo bonse batupata.
যেন আমরা আমাদের সব শত্রুর কবল থেকে উদ্ধার পাই, যারা আমাদের ঘৃণা করে, তাদের হাত থেকে রক্ষা পাই,
72 Walambeti, nakanyumfwile inkumbo bamashali betu bakeendi, kayi nteshi akalubeko cipangano cakendi caswepa.
আমাদের পিতৃপুরুষদের প্রতি করুণা প্রদর্শন এবং তাঁর পবিত্র নিয়ম স্মরণ করার জন্য,
73 Ncalalumbila kumushali wetu Abulahamu ne kumushomesheti,
আমাদের পিতা অব্রাহামের কাছে তিনি যা শপথ করেছিলেন:
74 nakatupulushe mumakasa abalwani betu, kwambeti tukamusebensele mwakubula buyowa,
তিনি আমাদের সব শত্রুর হাত থেকে আমাদের নিস্তার করবেন, যেন নির্ভয়ে তাঁর সেবা করতে আমাদের সক্ষম করেন,
75 Kayi tube baswepa nekuba balulama pamenso akendi, masuba onse abuyumi bwetu.
যেন তাঁর সামনে পবিত্রতায় ও ধার্মিকতায় আমরা তাঁর সেবা করে যাই।
76 Lino mwana obe, nukakwiweti mushinshimi wa Lesa wa wangofu shonse, Pakwinga obe nukabe pantangu pa Mwami, akumubambila nshila.
“আর তুমি, আমার শিশুসন্তান, তুমি পরাৎপরের ভাববাদী বলে আখ্যাত হবে, কারণ প্রভুর পথ প্রস্তুতির জন্য তুমি তাঁর অগ্রগামী হবে;
77 Nukenshibishe bantu bakendi kwambeti, nibakapulushiwe kayi nekulekelelwa bwipishi bwabo.
তাঁর প্রজাবৃন্দকে, তাদের পাপসমূহ ক্ষমার মাধ্যমে পরিত্রাণের জ্ঞান দেওয়ার জন্য।
78 Mwami Lesa wetu ukute nkumbo nakatupe mumuni wa kwilu ulyeti kutubuluka kwa kumaca.
আমাদের ঈশ্বরের স্নেহময় করুণার গুণে, স্বর্গ থেকে আমাদের মাঝে স্বর্গীয় জ্যোতির উদয় হবে।
79 nukabe mumuni weti ukamunikile bantu bonse bekala mu mushinshe wa lufu, nekututangunina mulumuno.”
যারা অন্ধকারে, মৃত্যুচ্ছায়ায় বসবাস করছে, তাদের উপর আলো বিকীর্ণ করতে, আমাদের পা শান্তির পথে চালিত করতে।”
80 Usa mwana Yohani walakula nekushimpa mumushimu. Walekala mucinyika kushikila busuba mpwalabonekela patuba kubantu mu Isilaeli.
আর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই শিশু আত্মাতে বলীয়ান হয়ে উঠলেন এবং ইস্রায়েলের জনসমক্ষে আত্মপ্রকাশ না করা পর্যন্ত, তিনি মরুপ্রান্তরে বসবাস করলেন।