< Nehemia 11 >

1 Zvino vatungamiri vavanhu vakagara muJerusarema, uye vamwe vanhu vose vakakanda mijenya kuti vasarudze mumwe chete kubva mugumi roga roga kuti andogara muJerusarema, guta dzvene, kwozoti vapfumbamwe vanenge vasara vachizogara mumaguta avo pachavo.
লোকেদের কর্মকর্তারা জেরুশালেমে বাস করতেন। বাকি লোকেরা গুটিকাপাত করল যেন তাদের মধ্যে প্রতি দশজনের একজন পবিত্র নগর জেরুশালেমে বাস করতে পারে আর বাকি নয়জন তাদের নিজেদের নগরে থাকবে।
2 Vanhu vakarumbidza varume vose vakanga vazvipira kugara muJerusarema.
যে সকল লোক ইচ্ছা করে জেরুশালেমে বাস করতে চাইল লোকেরা তাদের প্রশংসা করল।
3 Ava ndivo vakuru vamatunhu vakandogara muJerusarema (zvino vamwe vavaIsraeri, vaprista, vaRevhi, vashandi vomutemberi nezvizvarwa zvavaranda vaSoromoni vakagara mumaguta aJudha, mumwe nomumwe panzvimbo yake mumaguta akasiyana-siyana,
প্রদেশের এসব প্রধান লোক জেরুশালেমে বসতি করল (কিন্তু যিহূদা দেশের বিভিন্ন নগরে কিছু ইস্রায়েলী, যাজকেরা, লেবীয়েরা, উপাসনা গৃহের সেবাকারীরা ও শলোমনের দাসদের বংশধরেরা নিজের নিজের জমিতে বাস করত,
4 kwozoti vamwe vanhu vaiva vokwaJudha nokwaBhenjamini vakagara muJerusarema): Vaibva kuzvizvarwa zvaJudha vaiti: Ataya mwanakomana waUzia, mwanakomana waZekaria, mwanakomana waAmaria, mwanakomana waShefatia, mwanakomana waMaharareri, chizvarwa chaPerezi;
এছাড়া যিহূদা ও বিন্যামীন গোষ্ঠীর কিছু লোক জেরুশালেমে বাস করত): যিহূদা বংশধরদের মধ্য থেকে: উষিয়ের ছেলে অথায়, সেই উষিয় সখরিয়ের ছেলে, সখরিয় অমরিয়ের ছেলে অমরিয় শফটিয়ের ছেলে, শফটিয় মহললেলের ছেলে, সে পেরসের বংশধরদের মধ্যে একজন।
5 naMaaseya mwanakomana waBharuki, mwanakomana waKori-Hoze, mwanakomana waHazaya, mwanakomana waAdhaya, mwanakomana waJoyaribhi, mwanakomana waZekaria, chizvarwa chaShera.
আর বারূকের ছেলে মাসেয়, সেই বারূক কল্‌হোষির ছেলে, কল্‌হোষি হসায়ের ছেলে, হসায় অদায়ার ছেলে, অদায়া যোয়ারীবের ছেলে, যোয়াবীর সখরিয়ের ছেলে, সখরিয় শীলোনীয়ের বংশধরদের মধ্যে একজন।
6 Zvizvarwa zvaPerezi avo vaigara muJerusarema vaiva mazana mana namakumi matanhatu navasere vaiva varume voumhare.
পেরসের বংশের মোট 468 শক্তিশালী লোক জেরুশালেমে বাস করত।
7 Vaibva kuzvizvarwa zvaBhenjamini vaiti: Saru mwanakomana waMeshurami, mwanakomana waJoedhi, mwanakomana waPedhaya, mwanakomana waKoraya, mwanakomana waMaaseya, mwanakomana waItieri, mwanakomana waJeshaya,
বিন্যামীনের বংশধরদের মধ্য থেকে: মশুল্লমের ছেলে সল্লু, সেই মশুল্লম যোয়েদের ছেলে, যোয়েদ পদায়ের ছেলে, পদায় কোলায়ার ছেলে, কোলায়া মাসেয়ের ছেলে, মাসেয় ঈথীয়েলের ছেলে, ঈথীয়েল যিশায়াহের ছেলে,
8 nevaimutevera vaiti Gabhai naSarai, vaiva varume vanosvika mazana mapfumbamwe namakumi maviri navasere.
এবং তার অনুগামীরা, গব্বয় ও সল্লয় ছিল 928 জন।
9 Joere mwanakomana waZikiri akanga ari mukuru wavo, uye Judha mwanakomana waHasenua, aiva pamusoro peDunhu reChipiri reguta.
সিখ্রির ছেলে যোয়েল তাদের প্রধান কর্মচারী ছিল, এবং হস্‌সনূয়ার ছেলে যিহূদা নগরের দ্বিতীয় কর্তা ছিল।
10 Vaibva kuvaprista ndeava: Jedhaya mwanakomana waJoyaribhi naJakini;
যাজকদের মধ্যে: যোয়ারীবের ছেলে যিদয়িয়, যাখীন;
11 Seraya mwanakomana waHirikia, mwanakomana waMeshurami, mwanakomana waZadhoki, mwanakomana waMerayoti, mwanakomana waAhitubhi, mutariri weimba yaMwari,
হিল্কিয়ের ছেলে সরায়, সেই হিল্কিয় মশুল্লমের ছেলে, মশুল্লম সাদোকের ছেলে, সাদোক মরায়োতের ছেলে, মরায়োৎ অহীটূবের ছেলে, অহীটূব ঈশ্বরের গৃহের দায়িত্বে থাকা কর্মকর্তা
12 nehama dzavo, avo vakaenderera mberi nebasa retemberi, vaiva varume vana mazana masere namakumi maviri navaviri; naAdhaya mwanakomana waJerohamu, mwanakomana waPeraria, mwanakomana waAmuzi, mwanakomana waZekaria, mwanakomana waPashuri, mwanakomana waMarikiya,
এবং তাদের আরও সহকর্মী যারা উপাসনা গৃহের কাজ করত, তারা ছিল 822 জন। যিরোহমের ছেলে অদায়া, সেই যিরোহম পললিয়ের ছেলে, পললিয় অম্‌সির ছেলে, অম্‌সি সখরিয়ের ছেলে, সখরিয় পশ্‌হূরের ছেলে, পশ্‌হূর মল্কিয়ের ছেলে,
13 nehama dzake vaiva vakuru vedzimba, varume mazana maviri namakumi mana navaviri; naAmashisai mwanakomana waImeri,
এবং তার সহকর্মীরা, যারা পরিবারের কর্তা তারা ছিল 242 জন; অসরেলের ছেলে অমশয়, সেই অসরেল অহসয়ের ছেলে, অহসয় মশিল্লেমোতের ছেলে, মশিল্লেমোৎ ইম্মেরের ছেলে,
14 nehama dzake, vaiva varume voumhare, zana namakumi maviri navasere. Mutariri wavo mukuru aiva Zadhidhieri mwanakomana waHagedhorimi.
এবং তার সহকর্মীরা, যারা শক্তিশালী লোক ছিল 128 জন। হগ্‌গদোলীমের ছেলে সব্দীয়েল ছিল তাদের প্রধান কর্মচারী।
15 Vaibva kuvaRevhi ndeava: Shemaya mwanakomana waHashubhi, mwanakomana waAzirikami, mwanakomana waHashabhia, mwanakomana waBhuni;
লেবীয়দের মধ্যে: হশূবের ছেলে শময়িয়, সেই হশূব অস্রীকামের ছেলে, অস্রীকাম হশবিয়ের ছেলে, হশবিয় বুন্নির ছেলে;
16 Shabhetai naJozabhadhi, vari vaviri vaiva vakuru vavaRevhi, vari vatariri vamabasa okunze kweimba yaMwari;
লেবীয়দের মধ্যে দুজন প্রধান, শব্বথয় ও যোষাবাদ, ঈশ্বরের গৃহের বাইরের কাজকর্মের দায়িত্বে ছিল;
17 Matania mwanakomana waMika, mwanakomana waZabhidhi, mwanakomana waAsafi, mukuru aitungamirira pakuvonga nokunyengetera; Bhakubhukia, aiva wechipiri paukuru pakati pehama dzake; naAbhudha mwanakomana waShamua, mwanakomana waGarari, mwanakomana waJedhutuni.
মত্তনিয়ের ছেলে মীখা, মীখা সব্দির ছেলে, আসফের ছেলে সব্দি, যে ধন্যবাদ ও প্রার্থনা পরিচালনার কাজে প্রধান ছিল; তার সহকর্মীদের মধ্যে বক্‌বুকিয় ছিল দ্বিতীয়; এবং শম্মুয়ের ছেলে অব্দ, শম্মূয় গাললের ছেলে, গাললে যিদূথূনের ছেলে।
18 VaRevhi vaiva muguta dzvene vaisvika mazana maviri namakumi masere navana.
পবিত্র নগরে লেবীয়দের মোট সংখ্যা ছিল 284।
19 Vachengeti vamasuo: Akubhi, naTarimoni nehama dzavo, ndivo vaichengeta masuo, varume vaisvika zana namakumi manomwe navaviri.
দ্বার রক্ষকদের মধ্যে: অক্কূব, টল্‌মোন ও তাদের সঙ্গীরা, যারা দ্বারগুলি পাহারা দিত তারা ছিল 172 জন।
20 Vamwe vaIsraeri vose, navaprista navaRevhi, vaiva mumaguta ose eJudha, mumwe nomumwe panhaka yake.
ইস্রায়েলীদের বাকি লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা যিহূদার সমস্ত নগরের মধ্যে প্রত্যেকে যে যার পূর্বপুরুষের জায়গাজমিতে বাস করত।
21 Vashandi vomutemberi vaigara pamusoro pegomo reOferi, uye Ziha naGishipa ndivo vaiva vatungamiri vavo.
উপাসনা গৃহের সেবাকারীরা ওফল পাহাড়ে বাস করত, এবং সীহ ও গীষ্প তাদের উপর দায়িত্বে ছিল।
22 Mutariri mukuru wavaRevhi muJerusarema aiva Uzi mwanakomana waBhani, mwanakomana waHashabhia, mwanakomana waMatania, mwanakomana waMika. Uzi aiva mumwe wezvizvarwa zvaAsafi, vaiva vaimbi vari vabati veshumiro yeimba yaMwari.
বানির ছেলে উষি ছিল জেরুশালেমে লেবীয়দের প্রধান কর্মচারী, সেই বানি হশবিয়ের ছেলে, হশবিয় মত্তনিয়ের ছেলে, মত্তনিয় মীখার ছেলে। উষি ছিল আসফবংশজাত একজন, যারা ঈশ্বরের গৃহে উপাসনায় গায়ক হিসেবে দায়িত্ব পালন করত।
23 Vaimbi vaiva pasi pomutemo wamambo, waivataurira zvokuita zuva nezuva.
গায়কেরা রাজার আদেশের অধীনে ছিল, সেই আদেশের দ্বারাই তাদের প্রতিদিনের কাজ ঠিক করা হত।
24 Petahia mwanakomana waMeshezabheri, mumwe wezvizvarwa zvaZera mwanakomana waJudha, aiva mubati waMambo panyaya dzose dzavanhu.
মশেষবেলের ছেলে পথাহিয়, যিহূদার ছেলে সেরহের একজন বংশজাত, সে লোকদের সমস্ত বিষয়ে রাজার অধীনে নিযুক্ত ছিল।
25 Kana iri misha neminda yavo, vanhu vokwaJudha vakagara muKiriati Abha namaruwa akaripoteredza, muDhibhoni namaruwa aro, muJekabhizeri nemisha yaro,
আর সব গ্রাম ও সেগুলির খেতখামারগুলির বিষয়; যিহূদা গোষ্ঠীর লোকেরা কেউ কেউ কিরিয়ৎ-অর্ব্বে ও তার উপনগরগুলিতে, দীবোনে ও তার উপনগরগুলিতে, যিকব্‌সেলে ও তার গ্রামগুলিতে,
26 muJeshua, muMoradha, nomuBheti Pereti,
যেশূয়েতে, মোলাদাতে, বেথ-পেলট,
27 nomuHazari Shuari, nomuBheerishebha namaruwa aro,
হৎসর-শূয়ালে, বের-শেবাতে ও তার উপনগরগুলিতে,
28 nomuZikiragi, nomuMekona namaruwa aro,
সিক্লগে, মকোনাতে ও তার উপনগরগুলিতে,
29 muEni Rimoni, nomuZora, nomuJarimuti,
ঐন-রিম্মোণে, সরায়, যর্মূতে
30 Zanoa, neAdhurami nemisha yawo, muRakishi neminda yaro, nomuAzeka namaruwa aro. Naizvozvo vakanga vagere munzvimbo yose kuBheerishebha kusvikira kuMupata weHinomi.
সানোহে, অদুল্লমে ও তার গ্রামগুলিতে, লাখীশে ও তার ক্ষেত্রে, এবং অসেকাতে ও তার উপনগরগুলিতে বাস করত। বস্তুত তারা বের-শেবা থেকে হিন্নোম উপত্যকা পর্যন্ত বাস করত।
31 Zvizvarwa zvaBhenjamini zvaibva kuGebha zvakagara muMikimashi, neAija neBheteri namaruwa acho,
বিন্যামীনের বংশধরেরা গেবা থেকে মিক্‌মসে, অয়াতে, বেথেলে ও তার উপনগরগুলিতে,
32 muAnatoti, neNobhi neAnania,
অনাথোতে, নোবে, অননিয়াতে,
33 muHazori, neRama neGitaimi,
হাৎসারে, রামাতে, গিত্তয়িমে,
34 muHadhidhi, Zebhoimi neNebharati,
হাদীদে, সবোয়িমে ও নবল্লাটে,
35 muRodhi neOno, nomuMupata weMhizha.
লোদে ও ওনোতে, এবং শিল্পকরদের উপত্যকাতে বাস করত।
36 Mamwe mapoka avaRevhi vokwaJudha akandogara muBhenjamini.
যিহূদার লেবীয়দের কিছু দল বিন্যামীনের এলাকায় গিয়ে বাস করতে লাগল।

< Nehemia 11 >