< Matayu 23 >
1 Shakapanu Yesu kaligambira lipinga lya wantu pamuhera na wafundwa wakuwi,
তারপর যীশু সকল লোকদের ও তাঁর শিষ্যদের বললেন,
2 “Wafunda wa Malagaliru na Mafalisayu wanauwezu wa kutakulira Malagaliru ga Musa.
“শাস্ত্রবিদ ও ফরিশীরা মোশির আসনে বসে।
3 Su mfiruwa kujimila na kutenda shoseri shawawagambireni, kumbiti namtenda vyawawatenda weni, toziya watenda ndiri vilii vyawafunda.
সেই কারণে, তোমরা অবশ্যই তাদের কথা শুনবে ও তারা যা বলে তা পালন করবে। কিন্তু তারা যে কাজ করে, তোমরা সেই কাজ করবে না, কারণ তারা যা প্রচার করে, তা নিজেরা অনুশীলন করে না।
4 Watawa visanka vitopa na kuwatwika wantu, kumbiti weni wasinda ata kutalipisiya shala wapati kupapa.
তারা দুর্বহ বোঝা বেঁধে সেগুলি মানুষদের কাঁধে চাপায়, কিন্তু তারা একটি আঙুল দিয়েও তা সরাতে ইচ্ছুক হয় না।
5 Womberi wankutenda matendu gawu goseri su wantu wagawoni, wankuvala tepi zilembwa malagaliru kusheni kwawu na mumawoku na wongera mishirashira mumahabiti gawu.
“তারা যা কিছুই করে, তা লোক-দেখানো মাত্র। তারা তাদের কবচ প্রশস্ত ও আলখাল্লার ঝালর লম্বা করে।
6 Wafira kulikala pahala paligoya mumsambu na kulikala viti vya ligoya munumba ya Mlungu.
তারা ভোজসভায় সব থেকে সম্মানজনক আসন ও সমাজভবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলি পেতে ভালোবাসে।
7 Wafira wawalamsiyi kwa ligoya pahala pa soku na wafira wantu wawashemi, ‘Mfunda.’
তারা হাটেবাজারে সম্ভাষিত হতে ভালোবাসে ও চায় যেন লোকেরা তাদের ‘রব্বি’ বলে ডাকে।
8 Kumbiti mwenga namshemwa ‘mfunda,’ toziya mfunda gwenu yumu hera, na woseri mwenga mwawalongu.
“কিন্তু তোমরা ‘রব্বি’ বলে সম্ভাষিত হোয়ো না, কারণ তোমাদের গুরুমহাশয় কেবলমাত্র একজন ও তোমরা পরস্পর ভাই ভাই।
9 Ama namumshema muntu yoseri ‘Tati’ pasipanu, toziya mwana Tati yumu hera kumpindi.
আবার পৃথিবীতে কাউকে ‘পিতা’ বলে সম্বোধন কোরো না, কারণ তোমাদের পিতা একজনই, তিনি স্বর্গে থাকেন।
10 Namshemwa ‘Walonguziya,’ toziya mwana mlonguziya yumu hera ndo Kristu Mlopoziya.
আবার কেউ তোমাদের ‘আচার্য’ বলে যেন না ডাকে, কারণ তোমাদের আচার্য একজনই তিনি খ্রীষ্ট।
11 Yakawera mkulu pakati penu mpaka kaweri ntumintumi gwenu.
তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ, সে তোমাদের পরিচারক হবে।
12 Yakalikwisa hawamsulusiyi na yakalisulusiya mweni, hakakwiswi.”
কারণ যে কেউ নিজেকে উন্নত করে, তাকে নত করা হবে, আর যে কেউ নিজেকে নত করে তাকে উন্নত করা হবে।
13 “Shondi wafunda wa Malagaliru na Mafalisayu, mwawafyangu mwenga! Mwankutata mlyangu gwa Ufalumi wa kumpindi palaa wantu pawafiriti kwingira, kumbiti maweni mwenga mwingira ndiri na muwajimira ndiri wantu yawajera kwingira.
“শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ তোমাদের! তোমরা লোকদের মুখের সামনে স্বর্গরাজ্য রুদ্ধ করে থাকো।
14 Shondi wafunda wa Malagaliru na Mafalisayu, mwawafyangu mwenga! Mwankuwayonga wakenja nakuwapoka numba zawu na mwankulilanguziya kusali sala ntali! Toziya ya hangu hampati azabu nkulu nentu!” Malembu gamonga gahera musitari agu.
তোমরা নিজেরা তার মধ্যে তো প্রবেশ করো না অথচ যারা প্রবেশ করতে চেষ্টা করে তাদেরও প্রবেশ করতে দাও না। শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ তোমাদের! তোমরা বিধবাদের বাড়িশুদ্ধ গ্রাস করো, আর লোক-দেখানো লম্বা লম্বা প্রার্থনা করো। সেই কারণে তোমাদের শাস্তি কঠোরতম হবে।
15 “Shondi wafunda wa Malagaliru na Mafalisayu, mwawafyangu mwenga! Mwankugenda mwanja mulitanda na paisi su mpati muntu yumu yakajimira ntambu yamjimira. Pamumpata, mumtenda mala mbili kaweri muntu gwa kugenda mumotu gwa jehanamu kuliku maweni mwenga.” (Geenna )
“শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ তোমাদের! তোমরা একজনকে ইহুদি ধর্মে ধর্মান্তরিত করার জন্য স্থলে ও সমুদ্রে পরিভ্রমণ করে থাকো। আর সে যখন রাজি হয়, তখন তোমরা যেমন নারকীয়, তাকেও তেমনই তোমাদের দ্বিগুণ নরকের উপযুক্ত করে তোলো। (Geenna )
16 Shondi walongoziya mwana lwisi! Mwenga mfunda muntu pakalilapira kwa Numba nkulu ya Mlungu, kulilapira aku shintu ndiri, kumbiti pakalirapa kwa zahabu Mnumba nkulu ya Mlungu, kulirapira aku kumkola.
“অন্ধ পথপ্রদর্শকেরা, ধিক্ তোমাদের! তোমরা বলো, ‘কেউ যদি মন্দিরের নামে শপথ করে সেটা বড়ো কিছুই নয়, কিন্তু কেউ যদি মন্দিরের সোনার শপথ করে তাহলে সে তার শপথে আবদ্ধ হল।’
17 Mwenga mwanalwisi wazigizigi! Shoshi shana mana nentu, zahabu ama Numba nkulu ya Mlungu yayitenda zahabu iweri nanagala?
মূর্খ অন্ধের দল! কোনটা মহত্তর: সেই সোনা, না সেই মন্দির, যা সোনাকে পবিত্র করে?
18 Kayi mfunda, muntu pakalirapira pashitalawanda sha kutambikira, shintu ndiri, kumbiti pakalirapira kwa lifupu lyawalituliti pashitalawanda sha kutambikira, kulirapa aku hakumkoli.
তোমরা আরও বলো, ‘কেউ যদি যজ্ঞবেদির শপথ করে সেটা কিছুই নয়; কিন্তু কেউ যদি তার উপরে স্থিত নৈবেদ্যের শপথ করে তাহলে সে তার শপথে আবদ্ধ হল।’
19 Mwenga mwawa lwisi! Shoshi sha mana nentu, lifupu lilii, ama pashitalawanda sha kutambikira peni patendaga lifupu liweri linanagala?
অন্ধ মানুষ তোমরা! কোনটা মহত্তর: সেই নৈবেদ্য, না যজ্ঞবেদি, যা নৈবেদ্যকে পবিত্র করে?
20 Muntu yakalilapira kwa pashitalawanda sha kutambikira kalirapa kwa pahala pa kutambikira na mafupu goseri gawatuliti pahala pa kutambikira.
সেই কারণে, যে যজ্ঞবেদির শপথ করে সে বেদির ও তার উপরে স্থিত সবকিছুরই শপথ করে।
21 Na yakalirapira kwa Numba nkulu ya Mlungu, kalilapira kwa Numba nkulu ya Mlungu na Mlungu yakalikala amu,
আর যে মন্দিরের শপথ করে সে মন্দিরের ও যিনি তার মধ্যে অধিষ্ঠান করেন, তাঁরও শপথ করে।
22 na yoseri yakalirapira kumpindi kwa Mlungu, su kalilapira kwa shibanta sha shifalumi sha Mlungu na kwa Mlungu yakalivagira.
আর যে স্বর্গের শপথ করে, সে ঈশ্বরের সিংহাসন ও যিনি তার উপরে উপবেশন করেন তাঁরও শপথ করে।
23 “Shondi wafunda wa Malagaliru na Mafalisayu, mwawafyangu mwenga! Mwankuwatoza wantu shintu shimu muvintu lilongu, ata kuusu viungu vya likolu gambira mahamba ganunkira weri na binzari na jira na kumbiti mleka kujimira mafundu ga mana ga Malagaliru, gambira vitendu viheri na lusungu na njimiru. Vitwatila avi vya mana ndo mfiruwa kuvitenda pota na kulyaluwa vyamonga.
“শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ তোমাদের! তোমরা তোমাদের মশলাপাতি—পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়ে থাকো কিন্তু বিধানের আরও গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ন্যায়বিচার, করুণা, বিশ্বস্ততা—এগুলি উপেক্ষা করে থাকো। ভালো হত, তোমরা আগের বিষয়গুলি উপেক্ষা না করে যদি এগুলিও পালন করতে।
24 Mwenga walongoziya mwana lwisi! Mwankulaviya wavingozi mu vyakulanda, kumbiti mwankumira shingongolu yawamshema ntembu!
অন্ধ পথপ্রদর্শক তোমরা! তোমরা মশা ছাঁকো, কিন্তু উট গিলে ফেলো।
25 “Shondi wafunda wa Malagaliru na Mafalisayu, mwawafyangu mwenga! Mwankugulula shikombi na bakuli kwa kunja, kumbiti mngati kumema vintu vyampatiti kwa wakwepula na malema.
“শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ তোমাদের! তোমরা থালাবাটির বাইরেটা পরিষ্কার করে থাকো কিন্তু ভিতরের দিকটা লোভ-লালসা ও আত্ম-অসংযমে পূর্ণ।
26 Mfalisayu lwisi! Gugulula uhakata huti yawuwera mushikombi na kunja hakuweri kuherepa viraa.
অন্ধ ফরিশী! প্রথমে থালাবাটির ভিতরটা পরিষ্কার করো তারপরে বাইরের দিকটিও পরিষ্কার হবে।
27 “Shondi wafunda wa Malagaliru na Mafalisayu, wafyangu mwenga! Muwera gambira mapumba gawatyelemekiti shokaa ndo yeni kwa kunja gawonikana gaherepa, kumbiti mngati imema mifupa ya mawuti na kila ntambu ya kudoda.
“শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ তোমাদের! তোমরা চুনকাম করা কবরের মতো! সেগুলি বাইরে থেকে দেখতে তো সুন্দর কিন্তু ভিতরে মরা মানুষের হাড় ও সব ধরনের অশুচি বিষয়ে পরিপূর্ণ।
28 Viraa virii kwa kunja mwenga muwoneka mwawaheri, kumbiti mumyoyu mwenu kumema ufyangu na udoda.
একইভাবে, লোকেদের কাছে বাহ্যিকভাবে তোমরা নিজেদের ধার্মিক দেখাও কিন্তু অন্তরে তোমরা ভণ্ডামি ও দুষ্টতায় পূর্ণ।
29 “Shondi wafunda wa Malagaliru na Mafalisayu, mwawafyangu mwenga! Mwankunyawira mapumba ga wambuyi wa Mlungu na kugalembera mapumba ga wantu waheri,
“শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল তোমরা! তোমরা ভাববাদীদের সমাধি নির্মাণ করে থাকো এবং ধার্মিকদের কবর সুশোভিত করো।
30 na mlonga, ‘Handa twenga metulikali shipindi sha wagogolu wetu metulitangiti ndiri nawomberi kuwalaga wambuyi wa Mlungu!’
আর তোমরা বলো, ‘আমরা যদি পূর্বপুরুষদের সময়ে থাকতাম তাহলে ভাববাদীদের রক্তপাত করায় তাদের সঙ্গ দিতাম না।’
31 Su mpitaulira kuwera maweni mwenga ndo wiwuka wawu woseri yawawalagiti wambuyi wa Mlungu!
এভাবে তোমরা নিজেরাই নিজেদের বিষয়ে সাক্ষ্য দাও যে যারা ভাববাদীদের হত্যা করেছিল তোমরা তাদেরই বংশধর।
32 Su, mumalili shilii shawanjiti wagogolu wenu!
তাহলে, তোমাদের পূর্বপুরুষেরা যে পাপ শুরু করেছিল তোমরা তারই মাত্রা পূর্ণ করো!
33 Mwenga wanjoka na wana wa wanjoka! Mwenga namulihola kuwera muweza kukwepa kutozwa kwingira mumotu gwa Jehanamu. (Geenna )
“সাপেরা! কালসাপের বংশেরা! তোমরা ন্যায়বিচারের দিন কীভাবে নরকদণ্ড এড়াতে পারবে? (Geenna )
34 Su neni nuwagambirani kuwera hanuwajegeri mwenga wambuyi wa Mlungu. Na wantu wana luhala na wafunda wa Malagaliru ga Musa, hamuwalagi wamu wawu na kuwapingika wamonga na kuwasyatanga ntomondu wamonga munumba za Mlungu na kuwawinga kulawa lushi na lushi.
সেই কারণে আমি তোমাদের কাছে ভাববাদী, বিজ্ঞ মানুষ ও শিক্ষাগুরুদের পাঠিয়ে চলেছি। তাদের মধ্যে কয়েকজনকে তোমরা হত্যা করবে, কয়েকজনকে ক্রুশার্পিত করবে। অপরদের তোমরা সমাজভবনে নিয়ে গিয়ে চাবুক দিয়ে মারবে ও এক নগর থেকে অন্য নগরে তাদের তাড়া করবে।
35 Vilawilu vya kutoza kwa kuwalaga wantu woseri waheri haiweri kwa mwenga, kwanjira kulagwa kwa Abeli muntu muheri mpaka kulagwa kwa Zakariya mwana gwa Barakiya, Zakariya ndo mweni yamumlagiti pakati pa Numba nkulu ya Mlungu na pashitalawanda sha kutambikira.
এভাবে পৃথিবীতে যত ধার্মিক মানুষের রক্তপাত হয়ে আসছে, সেই ধার্মিক হেবলের রক্তপাত থেকে শুরু করে, বরখিয়ের পুত্র সখরিয়ের রক্তপাত পর্যন্ত, যাকে তোমরা মন্দির ও যজ্ঞবেদির মাঝখানে হত্যা করেছিলে, এদের সকলের রক্তপাতের ফল তোমাদের উপরেই বর্তাবে।
36 Nakaka nuwagambireni, kutozwa kwa wantu woseri yawawalaga wayawu hakuweri kwa shiyiwuku sha mashaka aga!
আমি তোমাদের সত্যিই বলছি, এসবই এই প্রজন্মের লোকেদের উপরে এসে পড়বে।
37 “Yerusalemu! Shondi shondi Yerusalemu bamu! Guwalaga wambuyi wa Mlungu, guwagumanga kwa mabuwi walii yawatumitwi kwakuwi! Vipindi vivuwa nfira kuwatula wana waku mumawoku mwangu gambira nkuku pakavigupika vyana vyakuwi kwa mbapatiru zyakuwi, kumbiti gwenga gunema!
“হায়! জেরুশালেম, জেরুশালেম, তুমি ভাববাদীদের হত্যা করো ও তোমার কাছে যাদের পাঠানো হয়, তাদের পাথরের আঘাত করে থাকো। কতবার আমি তোমার সন্তানদের একত্র করতে চেয়েছি, যেমন মুরগি তার শাবকদের নিজের ডানার তলায় একত্র করে, কিন্তু তোমরা ইচ্ছুক হওনি।
38 Su, Numba nkulu ya Mlungu yaku hailekwi ushiwa.
দেখো, তোমাদের গৃহ তোমাদের জন্য পরিত্যক্ত হয়ে পড়ে রইল।
39 Nukugambirani kwanjira vinu, hapeni gumoni kayi mpaka pagutakula, ‘Mlungu gumtekeleri yomberi yakiza mulitawu lya Mtuwa.’”
কারণ আমি তোমাদের বলছি, যতক্ষণ না তোমরা বলবে, ‘ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন’ ততক্ষণ পর্যন্ত তোমরা আর আমাকে দেখতে পাবে না।”