< Mariku 9 >
1 Yesu kongera kuwagambira, nukugambirani nakaka, wamonga wapalaapa hapeni wahowi pota kuuwona Ufalumi wa Mlungu pawiza na makakala.
আবার তিনি তাঁদের বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি, যারা এখানে দাঁড়িয়ে আছে, তাদের কেউ কেউ সপরাক্রমে ঈশ্বরের রাজ্যের আগমন না দেখা পর্যন্ত মৃত্যুর আস্বাদ লাভ করবে না।”
2 Pagapititi mashaka sita, Yesu kawatola Peteru na Yakobu na Yohani kagenda nawa kumpindi kulugongu lutalipa gweka yawu. Pawaweriti wankulola, Yesu kagalambusiwa nshimba kulongolu kwawu,
ছয় দিন পরে যীশু কেবলমাত্র পিতর, যাকোব ও যোহনকে তাঁর সঙ্গে নিয়ে এক অতি উচ্চ পর্বতে গেলেন। সেখানে কেবলমাত্র তাঁরাই একান্তে ছিলেন। সেখানে তিনি তাঁদের সামনে রূপান্তরিত হলেন।
3 nguwu zakuwi zimelemeta, ziwera za neru mbuu kwahera muntu yakaweza kuputa ntambu ilii.
তাঁর পরনের পোশাক উজ্জ্বল ও ধবধবে সাদা হয়ে উঠল। পৃথিবীর কোনও রজক পোশাককে সেরকম সাদা করতে পারে না।
4 Wantumintumi watatu walii wawawona Eliya na Musa wankuyowera na Yesu.
আর সেখানে এলিয় ও মোশি তাঁদের সামনে আবির্ভূত হয়ে যীশুর সঙ্গে কথা বলতে লাগলেন।
5 Peteru kamgambira Yesu, “Mfunda iherepa nentu twa panu. Su mbaka tunyawi visasa vitatu, shimu shaku na shimu sha Musa na shimu sha Eliya.”
পিতর যীশুকে বললেন, “রব্বি, এখানে থাকা আমাদের পক্ষে ভালোই হবে। এখানে আমরা তিনটি তাঁবু স্থাপন করি, একটি আপনার জন্য, একটি মোশির জন্য ও একটি এলিয়ের জন্য।”
6 Ashina Peteru watira nentu, Peteru kavimana ndiri shakutakula.
(তাঁরা এত ভয় পেয়েছিলেন যে, কী বলতে হবে, তিনি তা বুঝতে পারেননি।)
7 Shakapanu shilawira shivinyiru sha liwundi shiwagubikira na liziwu lipikanirika kulawa muliwundi, “Ayu ndo mwana gwangu shintama, mumpikiniri.”
তখন এক টুকরো মেঘ এসে তাঁদের ঢেকে ফেলল। সেই মেঘের ভিতর থেকে একটি স্বর ভেসে এল, “ইনিই আমার প্রিয় পুত্র, তোমরা এঁর কথা শোনো।”
8 Palapaliya wantumintumi awa walolalola, kumbiti wamwona ndiri muntu yumonga, ira Yesu gweka yakuwi.
হঠাৎই তাঁরা চারদিকে তাকিয়ে আর কোনো মানুষকে দেখতে পেলেন না। কেবলমাত্র যীশু তাঁদের সঙ্গে ছিলেন।
9 Pawaweriti wankusuluka mlugongu, Yesu kawagambiriti, namumgambira muntu yoseri vitwatira vyamuwoniti, mpaka neni Mwana gwa muntu panzyukaku kulawa kwa wahowa.
পর্বত থেকে নেমে আসার সময় যীশু তাঁদের আদেশ দিলেন, মনুষ্যপুত্র মৃতদের মধ্য থেকে উত্থাপিত না হওয়া পর্যন্ত, তাঁদের এই দর্শন লাভের কথা তাঁরা যেন কাউকে না বলেন।
10 Su, wakola malagaliru aga, kumbiti waweriti wankulitakuziyana mana ya kuzyuka kulawa kwa wahowiti.
তাঁরা বিষয়টি নিজেদেরই মধ্যে গোপন রাখলেন, আলোচনা করতে লাগলেন, “মৃতদের মধ্য থেকে উত্থান” এর তাৎপর্য কী!
11 Wamkosiya Yesu, “Iwera hashi wafunda wa Malagaliru watakula Eliya mpaka kizi huti?”
তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, “শাস্ত্রবিদরা কেন বলেন যে, এলিয়কে অবশ্যই প্রথমে আসতে হবে?”
12 Nayomberi kawankula, “Yina, Eliya kankwiza huti kuwanyawira vyoseri. Kumbiti kwa shishi su walemba mumalembu mananagala handa Mwana gwa muntu hakatabiki nentu na kulemwa?
যীশু উত্তর দিলেন, “একথা ঠিক, এলিয় প্রথমে এসে সব বিষয় পুনঃস্থাপিত করবেন। তাহলে, একথাও কেন লেখা আছে যে, মনুষ্যপুত্রকেও অনেক কষ্টভোগ করতে ও অগ্রাহ্য হতে হবে?
13 Kumbuti nukugambirani, Eliya kizakala, nawomberi wamtendera ntambu yawafiriti gambira malembu ntambu yagatakuliti hawamtenderi.”
কিন্তু আমি তোমাদের বলছি, এলিয় এসে গেছেন। আর তাঁর বিষয়ে যেমন লেখা আছে, তেমনই লোকেরা তাঁর প্রতি তাদের ইচ্ছামতো দুর্ব্যবহার করেছে।”
14 Yesu pamuhera na wafundwa watatu pawawuyiti kwa wantumintumi wamonga, wawoniti lipinga likulu lya wantu na wafunda wamu wa Malagaliru waweriti wankulitakuziyana nayomberi.
তাঁরা যখন অন্য শিষ্যদের কাছে ফিরে এলেন তখন দেখলেন, অনেক লোক তাঁদের ঘিরে আছে ও শাস্ত্রবিদরা তাঁদের সঙ্গে তর্কবিতর্ক করছেন।
15 Palapalii wantu pawamwoniti Yesu, woseri walikangasha nentu, wamtugira wamlamusiyi.
সমস্ত লোক যেই যীশুকে দেখতে পেল, তারা বিস্ময়ে অভিভূত হল ও দৌড়ে গিয়ে তাঁকে অভিবাদন জানাল।
16 Yesu kawakosiya wantumintumi wakuwi, “Mwangulitakuziyana shishi nawa?”
তিনি জিজ্ঞাসা করলেন, “তোমরা কী নিয়ে ওদের সঙ্গে তর্কবিতর্ক করছ?”
17 Su muntu yumu mulipinga lya wantu kankula, “Mfunda numjega mwana gwangu kwaku, toziya kana shamshera yakamtenda kalanduli ndiri.
লোকেদের মধ্য থেকে একজন উত্তর দিল, “গুরুমহাশয়, আমি আমার ছেলেটিকে আপনার কাছে এনেছিলাম, ওকে এক অশুচি আত্মা ভর করেছে, তাই ও কথা বলতে পারে না।
18 Kila mala pakamwizila, kamgusiya pasi na kumtenda kalawi ufulufulu mumlomu, pakagayagaya menu na nshimba yoseri iyuma. Nuwaluwiti wafundwa waku wamlaviyi shamshera uliya kumbiti wasinda.”
সে যখনই তাকে ধরে, তাকে মাটিতে ফেলে দেয়। তার মুখে ফেনা ওঠে, সে দাঁত কিড়মিড় করে, আর আড়ষ্ট হয়ে যায়। আত্মাটিকে দূর করার জন্য আমি আপনার শিষ্যদের অনুরোধ করেছিলাম, কিন্তু তাঁরা তা করতে পারেননি।”
19 Yesu kawagambira, “Mwenga, shiyiwuku shankali moyu! Hashi hankali na mwenga mpaka ndii? Hashi hanuwahepeleri mpaka ndii? Mumjegi panu.”
যীশু উত্তর দিলেন, “ওহে অবিশ্বাসী প্রজন্ম, আমি আর কত কাল তোমাদের সঙ্গে থাকব? কত কাল তোমাদের জন্য ধৈর্য রাখতে হবে? ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো।”
20 Wamjega mwana uliya yakaweriti na washamshera, shamshera ulii pakamwoniti Yesu, pala palii kamgusiya pasi na kumlekela shisirika, nayomberi, kagalagata na kulawa lufulufulu mumulomu.
তারা তাকে নিয়ে এল। অশুচি আত্মাটি যীশুকে দেখে সঙ্গে সঙ্গে ছেলেটিকে খুব জোরে মুচড়ে ধরল। সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগল, ও তার মুখ দিয়ে ফেনা বের হতে লাগল।
21 Yesu kamkosiya tati gwa mwana ulii, “Vitwatira avi vimpata kwanjira ndii?” Yomberi kankula, “Kwanjira uwana wakuwi.”
যীশু ছেলেটির বাবাকে জিজ্ঞাসা করলেন, “কত দিন থেকে ওর এরকম হচ্ছে?” সে উত্তর দিল, “ছোটোবেলা থেকেই।
22 Mala zitangala shamshera ulii kamgusiyiti mumotu na mmashi su kamlagi. Payiwera guweza Gutuwoneri lusungu na gututangi!
এ তাকে মেরে ফেলার জন্য বহুবার জলে ও আগুনে ফেলে দিয়েছে। কিন্তু আপনি যদি কিছু করতে পারেন, আমাদের প্রতি সদয় হোন ও আমাদের সাহায্য করুন।”
23 Yesu kamgambira, “Iwera hashi gutakula handa guweza?” Nukugambira vitwatira vyoseri viwezekana kwa muntu yakawera na njimiru.
যীশু বললেন, “যদি আপনি পারেন? যে বিশ্বাস করে, তার পক্ষে সবকিছুই সম্ভব।”
24 Su Palaa palii tati gwa mwana ulii kabotanga pakalonga, “Njimira! Guntangi neni weri na njimiru itosha.”
সঙ্গে সঙ্গে ছেলেটির বাবা আর্তনাদ করে উঠল, “আমি বিশ্বাস করি, অবিশ্বাস কাটিয়ে উঠতে আমাকে সাহায্য করুন।”
25 Yesu pakaliwoniti lipinga lya wantu lyankuwongereka kamukamu, kamkalipiriti shamshera ulii pakamgambira, “Shamshera yagumtenda mwana ayu kaweri bubu na majogu, nukugambira gumlawi mwana ayu nagumwingira kayi!”
যীশু যখন দেখলেন, অনেক লোক ঘটনাস্থলের দিকে একসঙ্গে দৌড়ে আসছে, তিনি সেই অশুচি আত্মাকে ধমক দিলেন। তিনি বললেন, “ওহে কালা ও বোবা আত্মা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, ওর ভিতর থেকে বেরিয়ে এসো এবং আর কখনও ওর মধ্যে প্রবেশ কোরো না।”
26 Shamshera ulii kagutanga na kamgusiya pasi mwana ulii, kamlawa. Mwana ulii kawonekaniti handa kahowa, su wantu wavuwa walongiti, “Kahowa!”
আত্মাটি তীক্ষ্ণ চিৎকার করে তাকে প্রচণ্ডভাবে মুচড়ে দিয়ে তার মধ্যে থেকে বের হয়ে গেল। ছেলেটিকে মড়ার মতো পড়ে থাকতে দেখে অনেকে বলল, “ও মরে গেছে।”
27 Kumbiti Yesu kamkola liwoku kamnyasula na yomberi kagoloka.
কিন্তু যীশু তাকে হাত দিয়ে ধরলেন ও তার পায়ে ভর দিয়ে তাকে দাঁড় করালেন। এতে সে উঠে দাঁড়াল।
28 Yesu pakingiriti mnumba, wafundwa wakuwi wamkosiyiti pawawera gweka yawu, “Iwera hashi twenga tusinda kumlaviya shamshera ulii?”
যীশু বাড়ির ভিতরে প্রবেশ করলে, তাঁর শিষ্যেরা একান্তে তাঁকে জিজ্ঞাসা করলেন, “আমরা কেন ওটিকে তাড়াতে পারলাম না?”
29 Yesu kawagambira, “Shamshera gwa ntambu ayi hapeni kalawi kumbiti kalawa kwa kumluwa Mlungu hera.”
তিনি উত্তর দিলেন, “প্রার্থনা ছাড়া এই ধরনের আত্মা বের হতে চায় না।”
30 Yesu pamuhera na wafundwa wakuwi wawukiti palii, wendereyiti na mwanja kupitira mukowa gwa Galilaya. Yesu kafiriti ndiri muntu yoseri kavimani pawawera,
তাঁরা সেই স্থান ত্যাগ করে গালীলের মধ্য দিয়ে যাত্রা করলেন। যীশু চাইলেন না, যে তাঁরা কোথায় আছেন, কেউ সেকথা জানুক।
31 toziya kaweriti kankuwafunda wafundwa wakuwi. Kawagambiriti, “Mwana gwa muntu hawamlaviyi kwa wantu wamlagi. Kumbiti pagapita mashaka matatu hakazyuki.”
কারণ যীশু সেই সময় তাঁর শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন। তিনি তাঁদের বললেন, “মনুষ্যপুত্র মানুষের হাতে সমর্পিত হতে চলেছেন। তারা তাঁকে হত্যা করবে, আর তিন দিন পর তিনি উত্থাপিত হবেন।”
32 Wafundwa wavimaniti ndiri vitwatira avi kumbiti watira kumkosiya.
কিন্তু শিষ্যেরা তাঁর একথার অর্থ বুঝতে পারলেন না, আবার এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করতেও তাঁরা ভয় পেলেন।
33 Su wasokiti Kafarinaumu, na pakaweriti mnumba, Yesu kawakosiyiti wafundwa wakuwi, “Mweriti mwankulitakuziya shishi munjira?”
পরে তাঁরা কফরনাহূমে এলেন। বাড়ির মধ্যে গিয়ে তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “পথে তোমরা কী নিয়ে তর্কবিতর্ক করছিলে?”
34 Kumbiti womberi wanyamalira, mana mnjira waweriti wankulitakuziana, “Gani mkulu pakati petu?”
তাঁরা চুপ করে রইলেন, কারণ তাঁদের মধ্যে কে শ্রেষ্ঠ, তাঁরা এই নিয়ে পথে তর্কবিতর্ক করছিলেন।
35 Yesu kalivaga pasi, kawashema walii wantumintumi lilongu na awili kawagambira, “muntu pakafira kaweri gwa kwanja hakaweri gwa kupelera na ntumintumi gwa woseri.”
সেখানে বসে, যীশু সেই বারোজনকে ডেকে বললেন, “কেউ যদি প্রথম হতে চায়, তাকে থাকতে হবে সকলের পিছনে, আর তাকে সকলের দাস হতে হবে।”
36 Shakapanu kamtola mwana mdidini, kamgolosiya pakati pawomberi. Kamkisikira, shakapanu kawagambira,
পরে তিনি একটি শিশুকে তাঁদের মাঝে দাঁড় করালেন। তাকে নিজের কোলে নিয়ে তিনি তাঁদের বললেন,
37 “Yakamwanka yumu gwa mwana gambira ayu kwa litawu lyangu, kananka neni na yakananka neni kananka hera ndiri neni, su kamwanka yakantumiti neni.”
“আমার নামে যে এই শিশুদের একজনকেও গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। আর যে আমাকে গ্রহণ করে, সে আমাকে নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন, তাঁকেই গ্রহণ করে।”
38 Yohani kamgambira, “mfunda tumwona muntu yumu kankuwusiya washamshera kwa litawu lyaku, twenga tujera kumberiziya toziya yomberi ka yumu gwetu ndiri.”
যোহন বললেন, “গুরুমহাশয়, আমরা একজনকে আপনার নামে ভূত তাড়াতে দেখে, তাকে সে কাজ করতে বারণ করেছিলাম, কারণ সে আমাদের দলের কেউ ছিল না।”
39 Kumbiti Yesu kawagambira, “Mleki kumberiziya, toziya kwahera muntu yakatenda mauzauza kwa litawu lyangu na palaa panu shakapanu katakuli vidoda kwaneni.
যীশু বললেন, “তাকে নিষেধ কোরো না। কেউ যদি আমার নামে কোনো অলৌকিক কাজ করে, পর মুহূর্তেই সে আমার নামে কোনও নিন্দা করতে পারবে না।”
40 Toziya muntu yakatulema ndiri twenga, muyetu.
কারণ যে আমাদের বিপক্ষে নয়, সে আমাদের সপক্ষে।
41 Nuwagambira nakaka, muntu yoseri yakakupananeni mashi gakulanda toziya mwenga mwa wantu wa Kristu, nakamu hapeni kakosi kulipata lifupu lyakuwi.
আমি তোমাদের সত্যিই বলছি, কেউ যদি খ্রীষ্টের লোক বলে তোমাদের এক পেয়ালা জল খেতে দেয়, সে কোনোভাবেই তার পুরস্কার থেকে বঞ্চিত হবে না।
42 “Muntu yoseri yakamtenda yumu gwa wadidini wawanjimira katendi vidoda, iweri mbaka kwa muntu uliya kumtawalira musingu mwakuwi lwala na kumwasira mulitanda.
“কিন্তু এই ছোটো শিশুরা যারা আমাকে বিশ্বাস করে, তাদের কোনো একজনকে কেউ যদি পাপ করতে বাধ্য করে, তাহলে তার গলায় বড়ো একটি জাঁতা বেঁধে সমুদ্রের জলে ডুবিয়ে দেওয়া তার পক্ষে ভালো হবে।
43 Liwoku lyaku palikutenda gutendi vidoda, gulidumuli! Iherepa nentu kwingira muukomu wa mashaka goseri pota liwoku limu kuliku kuwera na mawoku mawili na kugenda mumotu gwa Jehanamu, motu gwakuwi gutenda tiya ndiri. (Geenna )
যদি তোমার হাত পাপের কারণ হয়, তা কেটে ফেলে দাও। দু-হাত নিয়ে নরকের অনির্বাণ আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে অঙ্গহীন হয়ে জীবনে প্রবেশ করা ভালো। (Geenna )
44 Kweni watekenya wakuwi wafuwa ndiri, wala motu gutenda tiya ndiri.
সেখানে, ‘তাদের কীট মরে না, আর আগুন নির্বাপিত হয় না।’
45 Na Ligulu lyaku palikutenda gutendi vidoda, gulidumuli! Iherepa nentu kwingira muukomu wa mashaka goseri pota ligulu limu, kuliku kuwera na magulu goseri mawili na kukwasira mumotu gwa Jehanamu motu gutenda tiya ndiri. (Geenna )
যদি আর তোমার পা পাপের কারণ হয়, তা কেটে ফেলে দাও। দুই পা নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে পঙ্গু হয়ে জীবনে প্রবেশ করা ভালো। (Geenna )
46 Kweni watekenya wawaluma wafuwa ndiri na motu gutenda tiya ndiri.
সেখানে, ‘তাদের কীট মরে না, আর আগুন নির্বাপিত হয় না।’
47 Na lisu lyaku palikutenda gutendi vidoda, gulitupuli! Iherepa nentu kwingira Muufalumi wa Mlungu paguwera na lisu limu hera. Kuliku kuwera na masu gaku goseri mawili na kukwasira mumotu gwa Jehanamu gutenda tiya ndiri. (Geenna )
আর তোমার চোখ যদি পাপের কারণ হয়, তা উপড়ে ফেলে দাও। কারণ দুই চোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে, বরং এক চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা ভালো। (Geenna )
48 Amu watekenya wakuwi wawaluma wafuwa ndiri, na motu gutenda tiya ndiri.
সেখানে, “‘তাদের কীট মরে না, আর আগুন নির্বাপিত হয় না।’
49 “Toziya kila yumu hawamlekeri munyu kwa motu gambira.
প্রত্যেক ব্যক্তিকে আগুনে লবণাক্ত করা হবে।
50 “Munu guherepa, kumbiti pagulawa kunoga kwakuwi, hagukoleri na shishi? “Muweri na munyu mngati mwenu na mulikali weri na wayenu.”
“লবণ ভালো, কিন্তু লবণ যদি তার লবণত্ব হারায়, তাহলে তোমরা কীভাবে তা আবার লবণাক্ত করবে? তোমরা নিজেদের মধ্যে লবণের গুণ বজায় রাখো ও পরস্পরের সঙ্গে শান্তিতে সহাবস্থান করো।”