< Mariku 3 >

1 Shapakanu Yesu kingira kayi munumba ya Mlungu. Mlii paweriti na muntu yakawera na liwoku lyalilewelekiti.
অন্য এক সময়ে যীশু সমাজভবনে গেলেন। সেখানে এক লোক ছিল, যার একটি হাত শুকিয়ে গিয়েছিল।
2 Wantu wamu waweriti wankumlola su wawoni handa hakamponiziyi muntu ulii mulishaka lya kwoyera su wapati toziya ya kumsitaki.
কয়েকজন ফরিশী যীশুকে অভিযুক্ত করার সুযোগ খুঁজে বেড়াচ্ছিল। যীশু বিশ্রামদিনে লোকটিকে সুস্থ করেন কি না, দেখার জন্য তারা তাঁর উপর সতর্ক দৃষ্টি রাখল।
3 Yesu kamgambira muntu ulii yakaweriti na liwoku lyalilewelekiti, “Gwizi panu.”
যার হাত শুকিয়ে গিয়েছিল, তাকে যীশু বললেন, “তুমি সবার সামনে এসে দাঁড়াও।”
4 Shapakanu Yesu kawakosiya wantu, “Hashi, lyoshi lyaliherepa mulishaka lya kwoyera, kutenda gaherepa ama gadoda? Kumponiziya muntu ama kulaga?” Kumbiti womberi wanyamalira jii.
এরপর যীশু তাদের জিজ্ঞাসা করলেন, “বিশ্রামদিনে কী করা ন্যায়সংগত, ভালো কাজ করা, না মন্দ কাজ করা; জীবন রক্ষা করা, না হত্যা করা?” কিন্তু তারা নীরব হয়ে রইল।
5 Yesu kawalola wantu woseri walii kwa maya, kahinginikiti nentu toziya ya ukamala wa myoyu mwawu. Shapakanu kamgambira muntu ulii, “Gunyoshi liwoku lyaku.” Yomberi kanyosha, pala palii liwoku lyakuwi lipona nakamu!
যীশু ক্রুদ্ধ দৃষ্টিতে তাদের সকলের দিকে তাকালেন এবং তাদের হৃদয়ের তীব্র কাঠিন্যের জন্য তিনি গভীর বেদনায় লোকটিকে বললেন, “তোমার হাত বাড়িয়ে দাও।” লোকটি হাত বাড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে তার হাত আগের মতো সম্পূর্ণ সুস্থ হয়ে গেল।
6 Pala palii Mafalisayu walawiti kunja, wanja kusakula ntambu ya kumlaga Yesu, womberi pawawera na shipinga sha wantu wa Herodi.
এরপর ফরিশীরা বেরিয়ে গেল এবং হেরোদীয় সম্প্রদায়ের সঙ্গে ষড়যন্ত্র করতে শুরু করল যে, কীভাবে যীশুকে হত্যা করা যায়।
7 Yesu pamuhera na wafundwa wakuwi uganu na wagenditi kulitanda lya Galilaya, na lipinga lya wantu limfatiti kulawa Galilaya mkowa gwa Yudeya.
যীশু তাঁর শিষ্যদের নিয়ে গালীল সাগরের দিকে চলে গেলেন। গালীল থেকে অনেক লোক তাঁকে সেখানে অনুসরণ করল।
8 Viraa virii Yerusalemu na mumikowa ya Idumeya na kumwambu kwa lushemba Yoridani na lushi lwa Tiru na Sidoni. Lipinga lya wantu awa wavuwa wamgenderiti Yesu toziya wavipikiniriti vitwatira vivuwa vyakatenditi.
তারা যখন যীশুর সমস্ত কীর্তির কথা শুনল, তখন যিহূদিয়া, জেরুশালেম, ইদুমিয়া, জর্ডনের অপর পারের অঞ্চল এমনকি টায়ার ও সীদোনের চারদিক থেকে অসংখ্য মানুষ তাঁর কাছে এসে জড়ো হল।
9 Toziya lipinga lya wantu lyaliweriti likulu, Yesu kawagambira wafundwa wakuwi wamtuliri mtumbwi, su wantu nawambabanika.
এই বিপুল সংখ্যক লোক দেখে যীশু তাঁর শিষ্যদের বললেন, তাঁর জন্য একটি ছোটো নৌকা প্রস্তুত রাখতে, যেন এত ভিড়ের চাপ তাঁর উপরে এসে না পড়ে।
10 Kawaponiziyiti walweli wavuwa, walii yawawera na malweli waweriti wankumbabanika su wapati kumshinkula.
যেহেতু যীশু এর আগে বহু লোককে সুস্থ করেছিলেন, তাই অসংখ্য রোগী তাঁকে একবার স্পর্শ করার জন্য ঠেলাঠেলি করে সামনে এগোতে চাইছিল।
11 Kila mala washamshera pawamwoniti Yesu, waguwiti pasi kulongolu kwakuwi na wagutanga pawalonga, “Gwenga gwa Mwana gwa Mlungu!”
তাদের মধ্যে মন্দ-আত্মাগ্রস্ত ব্যক্তিরা তাঁকে দেখে তাঁর সামনে লুটিয়ে পড়ে চিৎকার করে বলছিল, “আপনিই সেই ঈশ্বরের পুত্র।”
12 Kumbiti Yesu kawakaripiriti nentu washamshera walii nawalonga kuwera mweni ndo gaa.
যীশু কিন্তু তাদের কঠোর নির্দেশ দিলেন, তারা যেন কাউকে না বলে যে, আসলে তিনি কে।
13 Shapakanu Yesu kakweniti kulugongu, kawashema walii yakawafiriti mweni, nawomberi wamgendera.
পরে যীশু এক পাহাড়ে উঠলেন ও তিনি যাদের ইচ্ছা করলেন তাঁদের কাছে আহ্বান করলেন, এবং তারা তাঁর কাছে এগিয়ে এলেন।
14 Kawasyagula wantu lilongu na awili viraa kawashema wantumintumi, su wapati kuwera pamuhera na yomberi na su kapati kuwatuma wagendi kuwabwelera wantu
তিনি বারোজন শিষ্যকে নিয়োগ করলেন ও তাঁদের “প্রেরিতশিষ্য” বলে ডাকলেন যেন তাঁরা তাঁর সঙ্গে সঙ্গে থাকেন ও তিনি যেন তাঁদের প্রচারের কাজে চারদিকে পাঠাতে পারেন
15 na waweri na uwezu wa kuwalaviya washamshera.
এবং তাঁরা যেন ভূত তাড়ানোর ক্ষমতাপ্রাপ্ত হন।
16 Awa ndo wantu lilongu na awili yakawasyaguliti, Simoni, Yesu kamupananiti litawu Peteru na
যে বারোজনকে তিনি প্রেরিতশিষ্য পদে নিয়োগ করলেন, তাঁরা হলেন: শিমোন (যাঁকে তিনি নাম দিয়েছিলেন পিতর),
17 Yakobu na Yohani mlongu gwakuwi, woseri wana wa Zebedayu, Yesu kawashema Bowanerigi, mana yakuwi “Wana wa Kuguguma” viraa vilii
সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁর ভাই যোহন (তিনি যাঁদের নাম দিয়েছিলেন বোনেরগশ, এর অর্থ, বজ্রতনয়);
18 Andereya na Filipu na Batolumayu na Matayu na Tomasi na Yakobu mwana gwa Alifayu na Tadeyi na Simoni Mkanani
আন্দ্রিয়, ফিলিপ, বর্থলময়, মথি, থোমা, আলফেয়ের পুত্র যাকোব, থদ্দেয়, জিলট দলভুক্ত শিমোন,
19 na Yuda Isikariyoti, ayu ndo yakamgalambukiti Yesu.
এবং যিহূদা ইষ্কারিয়োৎ, যে যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল।
20 Shapakanu Yesu kawuyiti ukaya. Lipinga likulu lya wantu wajojinikiti kayi mpaka Yesu na wantumintumi wakuwi wasinditi kuliya shiboga.
এরপর যীশু এক বাড়িতে প্রবেশ করলেন, কিন্তু সেখানেও আবার এত লোক ভিড় জমালো যে, তিনি ও তাঁর শিষ্যেরা খাওয়াদাওয়া করার সময়ই পেলেন না।
21 Walongu wakuwi pawapikaniriti gawatakuliti wantu, wagenda kumtola, toziya wantu watakuliti, “Kana lukwali.”
এসব ঘটনার কথা শুনে যীশুর আত্মীয়পরিজনেরা বলল, “ওর বুদ্ধিভ্রম হয়েছে।” এই বলে তারা তাঁকে ধরে আনতে গেল।
22 Wafunda wa Malagaliru ga Musa yawalawiti Yerusalemu walongiti, “Ayu kana Belizebuli! Mkulu gwa washamshera ndo yakamupanana makakala ga kuwalaviya washamshera.”
আর জেরুশালেম থেকে যেসব শাস্ত্রবিদ এসেছিল, তারা বলল, “ওর উপর বেলসবুল ভর করেছে। ভূতদের অধিপতির সাহায্যেই ও ভূতদের দূর করছে।”
23 Yesu kawashema, kawagambira kwa mifanu, “Kwa ntambu ashi Shetani kamlaviyi Shetani myaguwi?
যীশু তখন তাদের ডাকলেন ও রূপকের আশ্রয়ে তাদের বললেন, “শয়তান কীভাবে শয়তানকে দূর করতে পারে?
24 Ufalumi pawupalangika, ufalumi hapeni ugoloki.
কোনো রাজ্য যদি নিজের বিপক্ষে বিভক্ত হয়, তাহলে সেই রাজ্য টিকে থাকতে পারে না।
25 Viraa kaya payipalangika, kaya ayi hayiyagamili.
আবার একটি পরিবার যদি নিজেরই বিরোধিতা করে, তাহলে সেই পরিবারও টিকে থাকতে পারে না।
26 Handa Shetani pakalilema mweni pakawera kapalangika, hapeni kagoloki kumbiti upereru wakuwi usoka.
এভাবে শয়তান যদি নিজেরই বিরুদ্ধে যায় ও বিভক্ত হয়, তাহলে সেও আর টিকে থাকতে পারে না। অর্থাৎ তার সমাপ্তি সন্নিকট।
27 “Kwahera muntu yakaweza kwingira mnumba mwa muntu yakawera na makakala, kumbiti huti kamtawi muntu ulii. Shapakanu hakawezi kuvitola vintu vyoseri.
বস্তুত, শক্তিশালী ব্যক্তির ধনসম্পত্তি লুট করতে হলে, প্রথমেই তাকে বেঁধে ফেলতে হয়, তা না হলে তার ঘরে ঢুকে তার সম্পত্তি লুট করা অসম্ভব।
28 “Nukugambirani nakaka, wantu hawalekiziwi vidoda vyawu vyoseri na mayigilangu gawu goseri.
আমি তোমাদের সত্যিই বলছি, মানুষের সব পাপ ও ঈশ্বরনিন্দা ক্ষমা করা হবে,
29 Kumbiti muntu yoseri yakamwigilanga Rohu Mnanagala hapeni kalekiziwi nakamu, toziya vidoda avi vyankulikala mashaka goseri.” (aiōn g165, aiōnios g166)
কিন্তু পবিত্র আত্মার নিন্দা যে করবে, তাকে কোনো কালেই ক্ষমা করা হবে না, বরং সে হবে অনন্ত পাপের অপরাধী।” (aiōn g165, aiōnios g166)
30 Yesu katakuriti hangu toziya wantu wankulonga, “Kana washamshera.”
তাঁর একথা বলার কারণ হল, শাস্ত্রবিদরা বলেছিল, “ওর মধ্যে মন্দ-আত্মা ভর করেছে।”
31 Shapakanu mawu na walongu wa Yesu wasoka. Wagoloka kunja, wamtuma muntu kingiri mnumba wakamshemi.
তখন যীশুর মা ও ভাইয়েরা সেখানে এসে পৌঁছালেন। তাঁরা ঘরের বাইরে দাঁড়িয়ে যীশুকে ডেকে আনার জন্য একজনকে ভিতরে পাঠালেন।
32 Lipinga likulu lya wantu liweriti limzinga Yesu. Womberi wamgambira, “Mawu gwaku na walongu waku wa kunja wankukusakula.”
সেই সময় যীশুর চারপাশে বহু মানুষ ভিড় করে বসেছিল। তারা তাঁকে বলল, “আপনার মা ও ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন এবং আপনার খোঁজ করছেন।”
33 Yesu kawankula, “Mawu gwangu na walongu waneni washina gaa?”
তিনি প্রশ্ন করলেন, “কে আমার মা? আর আমার ভাইয়েরাই বা কারা?”
34 Shapakanu kawalola wantu yawamzingiti na kutakula, “Mloli! Awa ndo mawu gwangu na walongu wangu!
তারপর, যারা তাঁর চারপাশে গোল করে বসেছিল, তাদের দিকে তাকিয়ে তিনি বললেন, “এরাই হল আমার মা ও ভাইয়েরা!
35 Muntu yoseri yakatenda ntambu ya kafira Mlungu, ayu ndo mlongu gwangu na dada gwangu na mawu gwangu.”
কারণ যে কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করে, সেই আমার ভাই ও বোন এবং মা।”

< Mariku 3 >