< Luka 11 >
1 Lishaka limu Yesu kaweriti pahala tunga pakaluwa Mlungu. Pakamaliriti kuluwa Mlungu, yumu gwa wafundwa wakuwi kamgambira, “Mtuwa, gutufundi kuluwa Mlungu gambira Yohani Mbatiza ntambu yakawafunditi wafundwa wakuwi.”
একদিন যীশু কোনো এক স্থানে প্রার্থনা করছিলেন। যখন শেষ করলেন, তাঁর একজন শিষ্য তাঁকে বললেন, “প্রভু, যোহন যেমন তাঁর শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন, তেমন আপনিও আমাদের প্রার্থনা করতে শিখিয়ে দিন।”
2 Yesu kawagambira, “Pamluwa Mlungu mlongi hangu, ‘Tati, Litawu lyaku likwiswi, Ufalumi waku wizi.
তিনি তাঁদের বললেন, “প্রার্থনা করার সময়, তোমরা বোলো: “‘হে পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক।
3 Gutupanani shiboga shetu sha kila lishaka
প্রতিদিন আমাদের দৈনিক আহার আমাদের দাও।
4 Gutulekiziyi vidoda vyetu, Mana twenga tuwalekeziya woseri yawatutenditi upyota. Pota nagututula mukujerwa.’”
আর আমাদের সব পাপ ক্ষমা করো, যেমন আমরাও নিজেদের সব অপরাধীকে ক্ষমা করি। আর আমাদের প্রলোভনে পড়তে দিয়ো না।’”
5 Na Yesu kawagambira wantumintumi wakuwi, “Payiwera yumu gwenu pakagenda ukaya kwa ganja gwakuwi pashiru na kumgambira, ‘Ganja, shondi shondi nyagu gunkopeshi mabumunda mitatu.
তারপর তিনি তাঁদের বললেন, “মনে করো, তোমাদের কোনও একজনের বন্ধু যদি মাঝরাতে তার কাছে গিয়ে বলে,
6 Ganja gwangu yakaweriti mumwanja, kapitira pakaya pangu na neni nahera shiboga shakumupa.’
‘বন্ধু, আমাকে তিনটি রুটি ধার দাও। আমার এক বন্ধু এক জায়গায় যাওয়ার পথে আমার কাছে এসেছে। কিন্তু তাকে খেতে দেওয়ার মতো আমার কিছুই নেই।’
7 Na payiwera ganja gwaku kankuwankula kulawa mnumba, ‘Nagung'aziya! Mlyangu gutatwa kala, neni pamuhera na wana wangu tugonja kala. Na hapeni numuki kukupanani shintu shoseri.’
তখন ভিতর থেকে সে উত্তর দিল, ‘আমাকে বিরক্ত কোরো না। দরজা বন্ধ করা হয়েছে, ছেলেমেয়েরা আমার সঙ্গে শুয়ে আছে। আমি উঠে তোমাকে কিছু দিতে পারছি না।’
8 Nakaka nankuwagambirani, ata pakalema kwimuka na kukupanani mabumunda toziya gwenga gwa ganja gwakuwi, kumbiti pagwendereya kumgaziya kwa kumluwa hakimuki na kukupanana shoseri shagufira.
আমি তোমাদের বলছি, যদিও তার বন্ধু বলে সে উঠে তাকে রুটি দিতে পারবে না, কিন্তু লোকটির আকুলতার জন্য সে উঠে তার চাহিদামতো রুটি তাকে দেবে।
9 “Su nankuwagambira, guluwi na hampananwi, gusakuli na haguwoni, gutendi hodi na hamvugulirwi.
“তাই আমি তোমাদের বলছি, চাও, তোমাদের দেওয়া হবে; খোঁজ করো, তোমরা পাবে; কড়া নাড়ো, তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে।
10 Mana woseri yawaluwa hawapananwi na woseri yawasakula, hawawoni na mlyangu haguvugulwi kwa kila muntu yakatenda hodi.
কারণ যে চায়, সে গ্রহণ করে; যে খোঁজ করে, সে সন্ধান পায়; আর যে কড়া নাড়ে, তার জন্য দ্বার খুলে দেওয়া হয়।
11 Mwana pakamluwa tati gwakuwi somba, hashi hakampanani njoka badala ya somba?
“তোমাদের মধ্যে এমন বাবা কে আছে, ছেলে রুটি চাইলে যে তাকে পাথর দেবে, অথবা মাছ চাইলে তার পরিবর্তে সাপ দেবে?
12 Na pakamluwa ligi, hakampanani shipinini?
অথবা সে ডিম চাইলে তাকে কাঁকড়াবিছে দেবে?
13 Su payiwera mwenga yamuwera na vidoda, muvimana kuwapanana viherepa vyawaluwa wana wenu. Nakaka Tati gwenu gwakumpindi hakatendi kupita mwenga, hakawapanani Rohu Mnanagala walii yawamluwa!”
তোমরা মন্দ প্রকৃতির হয়েও যদি নিজেদের সন্তানদের ভালো ভালো উপহার দিতে জানো, তাহলে যারা তোমাদের স্বর্গস্থ পিতার কাছে চায়, তাদের তিনি আরও কত না নিশ্চিতরূপে পবিত্র আত্মা দান করবেন!”
14 Yesu kaweriti kankumwinga shamshera yakamtenditi muntu yumu kaweri bubu. Su shamshera ulii pakamlawiti, muntu ulii kaweziti kutakula. Lipinga lya wantu lilikangashiti,
যীশু ভূতগ্রস্ত এক বোবা ব্যক্তির মধ্য থেকে ভূত তাড়ালেন। ভূতটি চলে গেলে বোবা মানুষটি কথা বলতে লাগল। এ দেখে লোকেরা ভীষণ চমৎকৃত হয়ে গেল।
15 kumbiti wantu wamu mulipinga lilii walonga, “Belizebuli, mkulu gwa washamshera ndo yakampananiti makakala ga kuwalaviya washamshera.”
কিন্তু তাদের মধ্যে কয়েকজন বলল, “ও ভূতদের অধিপতি বেলসবুলের সহায়তায় ভূতদের দূর করে।”
16 Wamonga wafiriti kumjera Yesu, su wamgambira kawalanguziyi mauzauza kulonga nakaka Mlungu ndo yakamtumiti.
অন্যেরা তাঁকে পরীক্ষা করার জন্য কোনও স্বর্গীয় চিহ্ন দেখতে চাইল।
17 Kumbiti Yesu kavimaniti kala shawalihola, su kawagambira, “Ufalumi woseri waubagulika weni vipinga vipinga vyavisingana vyeni hapeni vilikali, kaya payibagulika yeni mpaka iyagamili.
যীশু তাদের মনের কথা জানতে পেরে তাদের বললেন, “কোনো রাজ্য যদি নিজেরই বিরুদ্ধে বিভাজিত হয়, তাহলে তার পতন হবে। কোনো পরিবার যদি নিজের বিরুদ্ধে বিভাজিত হয়, তাহলে তার পতন হবে।
18 Su handa ufalumi wa Shetani pawuwera muvipinga na pawalikoma weni, hawuendereyi hashi? Mlonga kuwera ndaviya washamshera toziya Belizebuli kanupiti makakala ga kutenda aga,
শয়তান যদি নিজের বিরুদ্ধে বিভাজিত হয়ে পড়ে, কেমনভাবে তার সাম্রাজ্য টিকে থাকতে পারে? আমার একথা বলার কারণ, তোমরা বলে থাকো যে, আমি বেলসবুলের সহায়তায় ভূতদের তাড়িয়ে থাকি।
19 handa neni nankuwawusiya washamshera kwa likakala lya belizebuli, hashi wafata wenu wawawusiya kwa uwezu gaa? Wafata wenu hawaweri watoza wenu!
আমি যদি বেলসবুলের দ্বারা ভূত তাড়িয়ে থাকি, তাহলে তোমাদের অনুগামীরা কার সাহায্যে তাদের তাড়ায়? সেই কারণে, তারাই তোমাদের বিচারক হবে।
20 Kumbiti payiwera nankuwinga washamshera kwa makakala ga Mlungu, su muvimani kuwera Ufalumi wa Mlungu usoka kala kwa mwenga.
কিন্তু যদি আমি ঈশ্বরের শক্তির দ্বারা ভূত তাড়াই, তাহলে ঈশ্বরের রাজ্য তোমাদের উপরে এসে পড়েছে।
21 “Muntu kana makakala pakawera na silaha zoseri, pakalolera numba yakuwi mweni, vyoseri vyakaweriti navi haviweri salama.
“কোনো শক্তিশালী ব্যক্তি যখন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নিজের প্রাসাদ পাহারা দেয়, তখন তার সম্পত্তি সুরক্ষিত থাকে।
22 Kumbiti pakiza muntu kana makakala kuliku yomberi pakamkoma na kumsinda, hakatoli silaha zoseri zakalitumbiriti muntu ulii na kugawana ulunda wakuwi.
কিন্তু তার চেয়েও বলিষ্ঠ কেউ যখন আক্রমণ করে তাকে পরাস্ত করেন, পরাজিত লোকটি যে অস্ত্রশস্ত্রের উপর নির্ভর করেছিল, সেসব তিনি কেড়ে নেন এবং সমস্ত লুন্ঠিত দ্রব্য নিয়ে চলে যান।
23 “Yoseri yakawera ndiri uwega wa neni ndo nakaka kanema neni na yoseri yakajojinira ndiri pamuhera na neni, ayu ndo kapalasiya.
“যে আমার পক্ষে নয়, সে আমার বিপক্ষে, আর যে আমার সঙ্গে সংগ্রহ করে না, সে ছড়িয়ে ফেলে।
24 “Shamshera pakawingwa kulawa kwa muntu, kayerayera mlaa mushiwala pakasakula pakwoyera. Pakapata ndiri pakwoyera, kalitakuziya mweni, ‘Hambuyi kunumba kwangu kwandawiti.’
“কোনো মানুষের ভিতর থেকে যখন কোনও দুষ্ট-আত্মা বের হয়ে যায় সে তখন বিশ্রামের খোঁজে শুষ্ক-ভূমিতে ঘুরে বেড়ায় কিন্তু তার সন্ধান পায় না। তখন সে বলে, ‘আমি যে বাড়ি ছেড়ে এসেছি সেখানেই ফিরে যাব।’
25 Pakawuya na kwona numba ilii wayifyagira na kuyiherepiziya.
যখন সে ফিরে আসে, তখন সেই বাড়ি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল দেখতে পায়।
26 Su kagenda kuwatola washamshera wayaguwi wamonga saba wadoda kuliku yomberi, woseri wagenda kumwingira muntu ayu. Su ntambu ya muntu ayu hayiweri idoda kuliku ntambu yayiweriti kwanja.”
তখন সে গিয়ে তার থেকেও দুষ্ট আরও সাতটি আত্মাকে নিয়ে আসে, আর তারা ভিতরে প্রবেশ করে সেখানে বাস করতে থাকে। তখন সেই মানুষটির অন্তিমদশা আগের থেকে আরও বেশি শোচনীয় হয়ে পড়ে।”
27 Yesu pakaweriti kankutakula hangu, mdala yumu kulawa mulipinga lya wantu kamgambira, “Mbaka mdala yakakuleriti na kukunoniziya!”
যীশু যখন এসব কথা বলছিলেন, লোকদের মধ্য থেকে একজন স্ত্রীলোক চিৎকার করে বলে উঠল, “ধন্য সেই গর্ভ, যা আপনাকে ধারণ করেছিল এবং সেই স্তন, যার দুধ আপনি পান করেছিলেন।”
28 Kumbiti Yesu kamwankula, “Mbaka nentu kwa walii yawapikanira shisoweru sha Mlungu na kushijimira”
তিনি উত্তর দিলেন, “বরং তারাই ধন্য, যারা ঈশ্বরের বাক্য শোনে ও তা পালন করে।”
29 Lipinga lya wantu palimzingiti Yesu, kendereyiti kutakula, “Shiyiwuku shikondola na shashihera uwaminika kulongolu kwa Mlungu! Mfira mauzauza, kumbiti hapeni mpananwi liuzauza lyoseri lilii ira hampananwi liwuzawuza lya Yona.”
লোকের সংখ্যা ক্রমশ বাড়তে লাগল। যীশু বললেন, “বর্তমান প্রজন্মের লোকেরা দুষ্ট প্রকৃতির। তারা অলৌকিক নিদর্শন দেখতে চায়, কিন্তু যোনার নিদর্শন ছাড়া আর কিছুই তাদের দেওয়া হবে না।
30 Ntambu ira ilii Yona mbuyi gwa Mlungu pakaweriti lilangaliru kwa wantu wa Ninawi, su Mwana gwa Muntu hakaweri lilangaliru kwa wantu wa mashaka aga.
যোনা নীনবীবাসীদের কাছে যেমন নিদর্শনস্বরূপ ছিলেন, মনুষ্যপুত্রও তেমনই এই প্রজন্মের কাছে নিদর্শনস্বরূপ হবেন।
31 Malikiya gwa kusika hakalawili shipindi shiyiwuku ashi pashitozwa na yomberi hakawatozi. Toziya mweni kagenditi mwanja kulawa kutali, kiziti kuvipikinira visoweru vya luhala lwa mfalumi Selemani, kumbiti panu kwana mkulu kuliku Selemani!
বিচারের দিনে দক্ষিণ দেশের রানি এই প্রজন্মের লোকেদের সঙ্গে উঠে দাঁড়িয়ে তাদের অভিযুক্ত করবেন, কারণ শলোমনের প্রজ্ঞার বাণী শোনার জন্য তিনি পৃথিবীর সুদূর প্রান্ত থেকে এসেছিলেন। কিন্তু শলোমনের চেয়েও মহান একজন এখানে উপস্থিত আছেন।
32 Mulishaka lya kutoza, wantu wa Ninawi hawagoloki pamuhera na shiyiwuku ashi na womberi hawashitozi. Toziya wantu wa Ninawi walekiti vidoda vyawatenditi pawamupikaniriti Yona pakabwera, kumbiti panu kwana shitwatila shikulu kuliku Yona.
বিচারের দিনে নীনবী নগরের লোকেরা এই প্রজন্মের লোকদের সঙ্গে উঠে দাঁড়াবে ও এদের অভিযুক্ত করবে, কারণ তারা যোনার প্রচারে মন পরিবর্তন করেছিল; আর এখন যোনার চেয়েও মহান একজন এখানে উপস্থিত আছেন।
33 “Kwahera muntu yakawasha shikoroboyi na kushigubikira na mufiniku, ira hakashituli pashintambi, su wantu pawingira mnumba wapati kuwona kulangala.
“প্রদীপ জ্বেলে কেউ গোপন স্থানে, বা পাত্রের নিচে রাখে না, বরং সে দীপাধারের উপরে রাখে, যেন যারা ঘরের ভিতরে প্রবেশ করে, তারা আলো দেখতে পায়।
34 Masu gaku ga gambira shikoloboyi sha nshimba. Masu gaku pagawera makomu, nshimba yaku yoseri hayiweri ilangala, kumbiti masu gaku pagawera gaherepa ndiri, nshimba yaku yoseri hayiweri muluwindu.
তোমার চোখই তোমার শরীরের প্রদীপ। তোমার চোখ যদি সরল হয়, তাহলে তোমার সমস্ত শরীর আলোকময় হয়ে উঠবে। কিন্তু চোখদুটি যদি মন্দ হয়, তোমার শরীরও হয়ে উঠবে অন্ধকারময়।
35 Su gwikali weri, gulangala gwaguweriti mngati mwaku naguwera luwindu.
সেই কারণে দেখো, তোমার মধ্যে যে আলো রয়েছে বলে তুমি মনে করছ, তা আসলে অন্ধকার যেন না হয়।
36 Handa nshimba yaku yoseri paiwera ilangala, pota kuwera pahala poseri pa luwindu, nshimba ayi hayilangali nakaka gambira shikoloboyi ntambu yashikulangalira kwa gulangala wakuwi.”
তাই তোমার সারা শরীর যদি আলোকময় হয়ে ওঠে ও তার কোনো অংশ যদি অন্ধকারময় না হয়, প্রদীপের আলো যেমন তোমার উপরে আলো দেয় তেমনই তোমার শরীরও সম্পূর্ণ আলোময় হয়ে উঠবে।”
37 Yesu pakamaliriti kulonga, Mfalisayu yumu kamshemeriti ukaya kwakuwi waliyi shiboga pamuhera, su Yesu kagenditi na kulivaga kuliya shiboga.
যীশুর কথা বলা শেষ হওয়ার পর একজন ফরিশী তাঁকে তার সঙ্গে খাবারের জন্য নিমন্ত্রণ করল। তাই তিনি ভিতরে গিয়ে খেতে বসলেন।
38 Mafalisayu walikangasha pawamwoniti kankuliya shiboga pota kugulula huti mawoku.
কিন্তু খাওয়ার আগে যীশুকে প্রথামতো হাত পা ধুতে না দেখে, সেই ফরিশী অবাক হয়ে গেল।
39 Su Mtuwa kamgambira, “Mwenga Mafalisayu mgulula vikombi na sahani kwa kunja kumbiti mngati mmema lwamata na vidoda.
তখন প্রভু তাকে বললেন, “তোমরা ফরিশীরা, থালাবাটির বাইরের অংশ পরিষ্কার করে থাকো, কিন্তু তোমাদের অন্তর লালসা ও দুষ্টতায় ভর্তি থাকে।
40 Mwawazyigizyigi mwenga! Mlungu ndo yakanyawiti kunja, kayi kanyawiti mngati.
মূর্খের দল! বাইরের দিক যিনি তৈরি করেছেন, তিনি কি ভিতরের দিকও তৈরি করেননি?
41 Kumbiti muwayupi wahushu shilii shashiweriti muvikombi na musahani na kila shintu hashiweri shiherepa kwa mwenga.
কিন্তু পাত্রের ভিতরে যা আছে, তা দরিদ্রদের বিলিয়ে দাও, দেখবে, তোমাদের কাছে সবকিছুই শুচিশুদ্ধ হয়ে উঠবে।
42 “Shondi mwenga Mafalisayu! Mwankumupa Mlungu zaka zya binzari na mshisha na mihamba yamonga na uganu pamlema yagamfiriziya Mlungu na ufiru wa Mlungu. Vitwatila avi mfiruwa muviloli weri pota na kulyaluwa vyamonga.
“ফরিশীরা, ধিক্ তোমাদের! কারণ তোমরা খেতের পুদিনা, তেজপাতা ও অন্যান্য শাকের এক-দশমাংশ ঈশ্বরকে দিয়ে থাকো, কিন্তু ন্যায়বিচার ও ঈশ্বরের প্রেম অবহেলা করে থাকো। এক-দশমাংশ দান করেও, আরও গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি তোমাদের পালন করা উচিত ছিল।
43 “Shondi mwenga Mafalisayu! Mfira kulivaga palongolu pawapapanana ligoya munumba za Mlungu na kukulamsiyani kwa ligoya pahala pa soku.
“ফরিশীরা, ধিক্ তোমাদের! কারণ তোমরা সমাজভবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে এবং হাটেবাজারে লোকদের অভিবাদন পেতে ভালোবাসো।
44 Shondi mwenga! Toziya mulifana na mapumba yagalififa, wantu pawagendagenda kunani kwakuwi pota na kuvimana.”
“ধিক্ তোমাদের! কারণ তোমরা চিহ্নহীন কবরের মতো, যার উপর দিয়ে মানুষ অজান্তে হেঁটে যায়।”
45 Yumu gwa Wafunda wa Malagaliru kamgambira, “Mfunda, pagutakuliti hangu, gutuhigilanga na twenga vilavi.”
একজন শাস্ত্রবিদ তাঁকে উত্তর দিল, “গুরুমহাশয়, এ সমস্ত কথায় আপনি আমাদেরও অপমান করছেন।”
46 Yesu kamwankula, “Shondi mwenga wafunda wa Malagaliru! Muwatwika wantu visanka vipapika ndiri, kumbiti mwaweni mwenga muweza ndiri ata kwa shala kuwatanga.
যীশু প্রত্যুত্তরে বললেন, “শাস্ত্রবিদরা, ধিক্ তোমাদের! তোমরা সব মানুষের উপর এমন বোঝা চাপিয়ে দাও, যা তারা বইতে অক্ষম, কিন্তু তোমরা নিজেরা একটি আঙুল তুলেও তাদের সাহায্য করো না।
47 Shondi mwenga! Mganyawa mapumba gaherepa ga wambuyi wa Mlungu, weni wazewi wenu wawalagiti.
“ধিক্ তোমাদের! কারণ তোমরা ভাববাদীদের সমাধি নির্মাণ করে থাকো, কিন্তু তোমাদের পূর্বপুরুষেরাই তাদের হত্যা করেছিল।
48 Su mgapitawulira na kugajimira galii gawatenditi wazewi wenu, wawalagiti wambuyi wa Mlungu, na mwenga mugajengera mapumba gawu.
তোমাদের পূর্বপুরুষদের কাজ যে তোমরা সমর্থন করছ, তোমাদের কাজই তার প্রমাণ। তারা হত্যা করেছিল সেই ভাববাদীদের, আর তোমরা তাদের সমাধি নির্মাণ করছ!
49 Toziya ayi Luhala lya Mlungu lutakuliti hangu, ‘Hanuwajegeri wambuyi wa Mlungu na wantumintumi, kumbiti hawawalagi wambuyi wa Mlungu wamu na kuwatabisiya wamonga.’
এজন্য ঈশ্বর তাঁর প্রজ্ঞায় বলেন, ‘আমি তাদের কাছে ভাববাদীদের ও প্রেরিতশিষ্যদের পাঠাব; তাদের কয়েকজনকে তারা হত্যা করবে এবং অন্যদের নিপীড়ন করবে।’
50 Su wantu wa shipindi ashi hawatozwi kwa kuwalaga wambuyi wa Mlungu kwanjira pawanyawiti pasipanu,
তাই জগতের উৎপত্তিকাল থেকে সব ভাববাদীর রক্তপাতের জন্য এই প্রজন্মের মানুষেরাই দায়ী হবে।
51 kwanjira pawamlagiti Abeli mpaka Zakariya ulii yawamlagiti pakati pashitalawanda sha kutambikira, pahala Pananagala. Yina, nakuwagambira, wantu wa shipindi ashi hawatozwi kwa matendu gawu.
হ্যাঁ, আমি তোমাদের বলছি, হেবল থেকে শুরু করে বেদি ও মন্দিরের মাঝখানে নিহত সখরিয় পর্যন্ত, সকলেরই রক্তপাতের জন্য বর্তমান প্রজন্ম দায়ী হবে।
52 “Shondi mwenga wafunda wa Malagaliru! Muufifa ufunguu ulii wa mlyangu gwa mahala na mwaweni mwenga hapeni mwingiri na muwalewelera woseri yawafira kwingira nawingira.”
“শাস্ত্রবিদরা, ধিক্ তোমাদের! কারণ তোমরা জ্ঞান-ভাণ্ডারের চাবি কেড়ে নিয়েছ। তোমরা নিজেরা তো প্রবেশ করোইনি, যারা প্রবেশ করতে চেয়েছে, তাদেরও বাধা দিয়েছ।”
53 Pakaweriti kankuwuka palii, wafunda wa Malagaliru pamuhera na Mafalisayu wanjiti kumgambira pawambeziya nentu na kumkosiya kwajili ya vintu vivuwa,
যীশু সেই স্থান ছেড়ে যাওয়ার সময় ফরিশী ও শাস্ত্রবিদরা তাঁর তীব্র বিরোধিতা করতে লাগল এবং তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করে তুলল।
54 pawajera kumgomiziya pakatakula shintu shipayira su wapati pakumbatira.
যীশুর কথা দিয়েই তাঁকে ফাঁদে ফেলার জন্য তারা সুযোগের অপেক্ষায় রইল।