< Matendu 17 >
1 Kwa kupitira Amfipoli na Apoloniya wagenditi mpaka Tesaloniki kweni kuweriti na numba ya Mlungu ya Wayawudi.
তাঁরা পরে অ্যাম্ফিপলি ও অ্যাপল্লোনিয়ার মধ্য দিয়ে যাত্রা করে থিষলনিকায় পৌঁছালেন। সেখানে একটি ইহুদি সমাজভবন ছিল।
2 Paulu kingiriti nawomberi mnumba ya Mlungu ntambu yaiweriti shitiba shakuwi, kwa mashaka matatu ga kwoyera kalitakuziyana nawomberi kwa Malembu Mananagala.
পৌল তাঁর প্রথা অনুসারে সমাজভবনে গেলেন এবং তিনটি বিশ্রামদিনে যুক্তিসহ তাদের কাছে শাস্ত্রব্যাখ্যা করলেন।
3 Pakayoweriti na kulagiziya handa imubidi Kristu kutabika na kuzyuka kulawa kwawahowiti kawagambira, “Yesu mweni neni numubwera kwamwenga ndo Kristu.”
তিনি তাদের কাছে প্রমাণ করে দেখালেন যে, খ্রীষ্টের কষ্টভোগ করা ও মৃতলোক থেকে উত্থাপিত হওয়ার প্রয়োজন ছিল। তিনি বললেন, “এই যে যীশুর কথা আমি তোমাদের কাছে প্রচার করছি, তিনিই সেই মশীহ।”
4 Wamu wawu wajimiliti wayingira na Paulu na Sila. Viravi, walanga ngulu ya Wagiriki wawamguwiriti Mlungu pamwera na wadala wavuwa wa ntambu ya kunani, wayingiriti naomberi.
এতে কয়েকজন ইহুদি বিশ্বাস করে পৌল ও সীলের সঙ্গে যোগ দিল। সেই সঙ্গে বহুসংখ্যক ঈশ্বরভয়শীল গ্রিক ও বেশ কিছু বিশিষ্ট মহিলাও তাঁদের সঙ্গে যোগ দিলেন।
5 Kumbiti Wayawudi wawona weya, wawatola wafizuli kusoku, watenda shipinga na kujega fuju kumjini koseri. Wayingira numba ya Yasoni watumbiriti kumpata amu Paulu na Sila su wawajegi paweru.
কিন্তু ইহুদিরা ঈর্ষান্বিত হয়ে উঠল। তাই তাঁরা বাজার-চত্বর থেকে কিছু খারাপ চরিত্রের লোককে একত্র করে একটি দল গঠন করল এবং তারা নগরে দাঙ্গাহাঙ্গামা শুরু করে দিল। তারা পৌল ও সীলের সন্ধানে যাসোনের বাড়ির দিকে ছুটে গেল, যেন তাদের সেই জনসাধারণের সামনে নিয়ে আসা যায়।
6 Kumbiti wawapata ndili na hangu wamkwegiti Yasoni pamwera na walongu wamonga mpaka kwa wakulu wa lushi, washowangana, “Wantu awa wawera wankupavuluga pasipanu poseri na vinu wa panu kumjini.
কিন্তু তারা যখন তাঁদের খুঁজে পেল না, তারা যাসোন ও অন্য কয়েকজন বিশ্বাসীকে নগরের প্রশাসকদের কাছে টেনে নিয়ে গেল। তারা চিৎকার করে বলল, “এই লোকেরা সমস্ত জগৎ ওলট-পালট করে দিয়ে এখন এখানে এসে উপস্থিত হয়েছে,
7 Yasoni kawashemera ukaya kwakuwi. Woseri wankutenda shigalambuku sha lagaliru lya Kaisari pawatakula eti, kwana mfalumi yumonga yawamshema Yesu.”
আর যাসোন তার বাড়িতে এদের আতিথ্য করেছে। এরা সবাই কৈসরের শাসন অস্বীকার করে, বলে যে যীশু নামে আর একজন রাজা আছেন।”
8 Kwa visoweru avi wawatuliti lyoga wakulu wa kumjini na shipinga sha wantu.
তারা যখন একথা শুনল, সেই জনসাধারণ ও নগর-প্রশাসকেরা উত্তেজিত হয়ে উঠল।
9 Yawatenda Yasoni na wayaguwi walaviyi zamana, shakapanu wawaleka wagendi zawu.
তখন যাসোন ও অন্যান্যদের কাছে জামিন আদায় করে, তাঁদের ছেড়ে দেওয়া হল।
10 Pashiru, walongu walii wawahimiziya Paulu na Sila wagendi Bereya. Katepu hera pawayingiriti aku, wagenditi mnumba ya Mlungu ya Wayawudi.
রাত্রি নেমে আসার সঙ্গে সঙ্গে বিশ্বাসী ভাইয়েরা পৌল ও সীলকে বিরয়াতে পাঠিয়ে দিলেন। সেখানে পৌঁছে তাঁরা ইহুদিদের সমাজভবনে গেলেন।
11 Wantu wa aku waweriti wapikinira nentu kuliku wantu walii wa Tesaloniki. Wauwankiti ujumbi ulii kwa lwamata lukulu, wawera wankugalolalola Malembu Mananagala kila lishaka, su kulola handa galii gawatakuliti Paulu na Sila gaweriti nakaka.
বিরয়াবাসীরা থিষলনিকার ইহুদিদের চেয়ে উদার চরিত্রের মানুষ ছিল, কারণ তারা ভীষণ আগ্রহের সঙ্গে সুসমাচার গ্রহণ করেছিল। পৌল যা বলছিলেন, তা প্রকৃতই সত্য কি না, তা জানবার জন্য তারা প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করে দেখত।
12 Wavuwa wawu wajimiriti na viraa wadala wa Shigiriki wa ntambu ya kunani na wapalu viraa.
অতএব, অনেক ইহুদি বিশ্বাস করল, বেশ কিছু বিশিষ্ট গ্রিক মহিলা ও অনেক গ্রিক পুরুষও বিশ্বাস করলেন।
13 Kumbiti, Wayawudi wa Tesaloniki pawavimaniti handa Paulu kaweriti kankubwera shisoweru sha Mlungu aku Bereya, wagenditi aku. Wanja kutenda fuju na kusonguziya shipinga sha wantu.
থিষলনিকার ইহুদিরা যখন জানতে পারল যে, পৌল বিরয়াতে ঈশ্বরের বাক্য প্রচার করছেন, তারা সেখানেও গেল। তারা গিয়ে সবাইকে বিক্ষুব্ধ ও উত্তেজিত করে তুলল।
14 Walongu walii wawapelekiti Paulu kanongola kagendi kumbwani kumbiti Sila na Timotewu wasigaliti Beroya.
বিশ্বাসী ভাইয়েরা তৎক্ষণাৎ পৌলকে সমুদ্র উপকূলের দিকে পাঠিয়ে দিলেন, কিন্তু সীল ও তিমথি বিরয়াতে থেকে গেলেন।
15 Walongu walii wawapelekiti Paulu wagenditi pamwera nayomberi mpaka Aseni. Shakapanu, wawuya pamuhera na malagaliru kulawa kwa Paulu handa Sila na Timotewu wamfati kanongola ntambu yaiwezekana.
পৌলের সঙ্গী যারা ছিল, তারা তাঁকে এথেন্সে নিয়ে এল এবং সীল ও তিমথিকে যত শীঘ্র সম্ভব পৌলের সঙ্গে মিলিত হওয়ার নির্দেশ নিয়ে ফিরে গেল।
16 Paulu pakaweriti kankuwahepa Sila na Timotewu aku Aseni, moyu gwakuwi gukalala nentu pakawoniti ntambu lushi alu paluweriti lumema shinyagu sha wamlungu.
পৌল যখন এথেন্সে তাদের জন্য অপেক্ষা করছিলেন, তখন নগরটি প্রতিমায় পরিপূর্ণ দেখে অত্যন্ত মর্মাহত হলেন।
17 Kalitakuziana na Wayawudi na wantu wamonga yawamluwa Mlungu munumba ya Mlungu, na kila lishaka kaweriti na matakuzianu mahali paweru pamwera na woseri walii wawalawiriti.
তাই তিনি সমাজভবনে ইহুদিদের ও ঈশ্বরভয়শীল গ্রিকদের সঙ্গে এবং বাজারে যাদের সঙ্গে তাঁর দিনের পর দিন সাক্ষাৎ হত, তাদের কাছে এ নিয়ে আলোচনা করতেন।
18 Wamonga wawafatiti falisafa ya Epikuru na Staiku walikakatala na yomberi. Wamonga watakuliti, “Kafira kutakula shishi ayu mtuwa visoweru?” Toziya Paulu kaweriti kankubwera kuusu Yesu na kuusu uzyuka, wamonga watakuliti, “lwonikana handa kankubwera kuusu milungu wa shihenja.”
একদল এপিকুরীয় ও স্তোয়িকীয় দার্শনিক তাঁর সঙ্গে তর্কবিতর্কে করতে লাগল। তাদের মধ্যে কয়েকজন জিজ্ঞাসা করল, “এই বাচাল লোকটি কী বলতে চাইছে?” অন্যেরা মন্তব্য করল, “একে বিদেশি দেবতাদের প্রচারক বলে মনে হচ্ছে।” তাদের একথা বলার কারণ হল, পৌল যীশুর সুসমাচার ও পুনরুত্থানের কথা প্রচার করছিলেন।
19 Hangu wamtoliti Paulu, wamjegiti Aleopagu, Watakula, “Tufira kuvimana shitwatira ashi shasyayi shaguweriti gwanguyowelera.
তখন তারা তাঁকে ধরে আরেয়পাগের সভায় নিয়ে গেল। সেখানে তারা তাঁকে বলল, “আমরা কি জানতে পারি, আপনি যে নতুন শিক্ষা প্রচার করছেন, সেটি কী?
20 Vintu vimonga tuvipikaniriti kwa makutu getu viwonikana weri viloja kwatwenga. Tufira kuvimana vitwatira avi nvina mana gaa.”
আপনি কতগুলি অদ্ভুত ধারণার কথা আমাদের কানে দিচ্ছেন, আমরা সেগুলির অর্থ জানতে চাই।”
21 Wantu wa Aseni na wenikaya wamonga wa aku waweriti wankutumiya shipindi shawu shoseri kuligambiziyana na kupikinira visoweru vyasyayi.
(এথেন্সের অধিবাসীরা ও সেখানকার প্রবাসী বিদেশিরা কেবলমাত্র নতুন সব চিন্তাধারা সম্পর্কে আলোচনা করা বা সেসব শোনা ছাড়া আর কোনো কিছুতে কালক্ষেপ করত না)।
22 Su, Paulu kagolokiti kuulongolu kumdamu kwa Aleopagu, katakula, “Wenikaya wa Aseni! Mona kuwera mwenga, kwa vyoseri, ndo wantu wa dini nentu.
পৌল তখন আরেয়পাগের সভায় উঠে দাঁড়িয়ে বললেন, “এথেন্সের জনগণ! আমি দেখতে পাচ্ছি, তোমরা সর্বতোভাবে অত্যন্ত ধর্মপরায়ণ।
23 Mana panweriti nangupita aku na aku panola vinyagu vyenu vya kuguwira moniti pahala pa kutambikira pamu palembitwi ‘Kwa Mlungu yakamanika ndiri!’ Su, ayu yamjimira pota kuvimana, ndomweni yanumubwera kwamwenga.
কারণ আমি যখন চারপাশে ঘুরে বেড়াচ্ছিলাম, তোমাদের আরাধনা করার বস্তু সতর্কভাবে দেখছিলাম। তখন আমি এমন একটি বেদি দেখতে পেলাম, যার উপরে লেখা আছে: এক অজ্ঞাত দেবতার উদ্দেশে। এখন, তোমরা যাকে অজ্ঞাতরূপে আরাধনা করো, তাঁরই কথা আমি তোমাদের কাছে বলতে চাই।
24 Mlungu yakanyawiti pasipanu na vyoseri yaviweraamu, ndo Mtuwa gwa kumpindi na isi, yomberi kalivaga ndiri mnumba nkulu za kuluwa Mlungu yazinyawitwi na wantu.
“ঈশ্বর, যিনি এই জগৎ ও তার অন্তর্গত সমস্ত বস্তু রচনা করেছেন, তিনিই স্বর্গ ও মর্ত্যের প্রভু। তিনি হাত দিয়ে তৈরি দেবালয়ে বাস করেন না।
25 Ama katendiritwi ndiri kwa mawoku ga wantu kuwera kafira shoseri, toziya mweni ndo yakawapanana woseri ukomu, yakawatenda wantu wapumuli na kuwapanana kila shintu.
তাঁর কোনো কিছুর প্রয়োজন আছে বলে মানুষের হাতে তাঁর সেবা গ্রহণের প্রয়োজন হয় না। কারণ তিনি স্বয়ং সমস্ত মানুষকে জীবন ও শ্বাস এবং সবকিছুই দান করেন।
26 Kulawirana na muntu yumu kanyawiti maisi goseri na kugatenda galikali pasipanu poseri. Kaamuiti na kupanga pamberi nakamu ndii na koshi maisi aga megalikali.
তিনি একজন ব্যক্তি থেকে সব জাতিকে সৃষ্টি করেছেন, যেন তারা সমস্ত পৃথিবীতে বসবাস করে। তিনি আগেই তাদের নির্দিষ্ট কাল ও বসবাসের জন্য স্থান স্থির করে রেখেছিলেন।
27 Katenditi hangu, su maisi aga gapati kumfata, na handa vila kwa kupapasiya papaya, gapati kumfikira. Ata hangu kumbiti, Mlungu kapatali ndiri na kila yumu gwenu.
ঈশ্বর এ কাজ করেছেন, যেন মানুষ তাঁর অন্বেষণ করে এবং সম্ভব হলে অনুসন্ধান করে তাঁর সন্ধান পায়, যদিও তিনি আমাদের কারও কাছ থেকে দূরে নেই।
28 Handa yakatakuliti muntu yumu, ‘Mngati mwakuwi yomberi twenga tulikala, twankugenda na twankupumula!’ Ndo gambira washaili wenu wamonga ntambu yawatakuliti, ‘Twenga twawana wakuwi.’
কারণ তাঁর মধ্যেই আছে আমাদের প্রাণ, আমাদের জীবনাচরণ ও আমাদের অস্তিত্ব। যেমন তোমাদেরই কয়েকজন কবি বলেছেন, ‘আমরা তাঁর বংশ।’
29 Paiwera twenga twawana wa Mlungu, tufiruwa ndiri kumuhola Mlungu gambira zahabu ama mpiya ama ata libuwi lyalisongolitwi na wantu kwa kutulwa mng'ereng'etu.
“অতএব, আমরা যখন ঈশ্বরের বংশ, তখন আমাদের এরকম চিন্তা করা উচিত নয় যে ঈশ্বর মানুষের কলাকুশলতা ও কল্পনাপ্রসূত সোনা, রুপো বা পাথরের তৈরি করা কোনো প্রতিমূর্তি।
30 Mlungu katenda gambira kawona ndiri vipindi vilii wantu pawaweriti wangalimahala. Kumbiti vinu, kahimiziya wantu woseri kila pahali waleki vidoda vyawatenda.
অতীতকালে ঈশ্বর এই প্রকার অজ্ঞতাকে উপেক্ষা করেছেন, কিন্তু এখন তিনি সর্বস্থানের সব মানুষকে মন পরিবর্তনের আদেশ দিচ্ছেন।
31 Toziya katula lishaka lyeni hakapatozi pasipanu kwa kutenda galii yagafiriziya Mlungu kwajili ya muntu yumu yakamsyaguliti. Mlungu kawalanguziya woseri shitwatira ashi kwa kumzyukisiya muntu ayu kulawa kwawahowiti!”
কারণ তিনি একটি দিন নির্ধারিত করেছেন, যখন তিনি তাঁর নিযুক্ত এক ব্যক্তির দ্বারা ন্যায়ে জগতের বিচার করবেন। মৃত্যু থেকে তাঁকে উত্থাপিত করে সব মানুষের কাছে তিনি তার প্রমাণ দিয়েছেন।”
32 Pawampikiniriti Paulu kankutakula kuusu vitwatira vya kuzyuka kwa wahowiti, wamonga wawu waguwiti kwa kusekelera, kumbiti wamonga walongiti, “Tufira kupikinira kayi kuusu shitwatira ashi”
যখন তারা মৃতদের পুনরুত্থানের কথা শুনল, তাদের মধ্যে কয়েকজন উপহাসসূচক মন্তব্য করল। কিন্তু অন্যেরা বলল, “আমরা আপনার কাছ থেকে এ বিষয়ে আবার শুনতে চাই।”
33 Hangu, Paulu kawalekiti, kalawiti pamdamu.
একথা শুনে পৌল সভা ত্যাগ করে চলে গেলেন।
34 Kumbiti wantu wavuwa ndiri wagenditi pamuhera na yomberi, wawera wajimira. Muwamu mwawu waweriti Dionisiwu gwa Aleopagu na mdala yumu yawamshema Damari na wamonga wawu.
অল্প কয়েকজন ব্যক্তি পৌলের অনুসারী হলেন ও বিশ্বাস করলেন। তাদের মধ্যে ছিলেন আরেয়পাগের সদস্য দিয়নুষিয়, দামারি নামে এক মহিলা এবং আরও অনেক ব্যক্তি।