< Matendu 10 >

1 Kuweriti na muntu yumu aku Kaisariya wamshema Korineliwu, jemidali gwa shikosi shimu shawashishema, “Shikosi sha Italiya.”
কৈসরিয়াতে কর্ণীলিয় নামে এক ব্যক্তি ছিলেন, তিনি ইতালীয় সৈন্যবাহিনী নামে পরিচিত এক সৈন্যদলের শত-সেনাপতি ছিলেন।
2 Kaweriti muntu muheri, yomberi pamuhera na kaya yakuwi yoseri yawamfatiti Mlungu, kaweriti kankutenda gavuwa kuwatanga wahushu wa Shiyawudi na kaweriti kankumluwa Mlungu nentu.
তিনি ও তাঁর পরিবারের সকলে ভক্তিপরায়ণ ও ঈশ্বরভয়শীল ছিলেন। তিনি অভাবী লোকদের উদার হাতে দান করতেন এবং নিয়মিতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন।
3 Paweriti saa tisa paliwala, kawoniti nakaka ntumintumi gwa kumpindi gwa Mlungu kingira mngati na kumgambira, “Korineliwu!”
একদিন বিকালে, প্রায় তিনটের সময়, তিনি এক দর্শন লাভ করলেন। তিনি ঈশ্বরের এক দূতকে স্পষ্ট দেখতে পেলেন। তিনি তাঁর কাছে এসে বললেন, “কর্ণীলিয়!”
4 “Kamkwenjulira masu lahoka ayu kwa lyoga, kamgambira, Kwana shishi, mtuwa?” Lihoka ayu kamgambira, “Mlungu kaziyanga sala na vijungu vyaku kwa wahushu wala hapeni kaliwaluwi.
কর্ণীলিয় সভয়ে তাঁর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি জিজ্ঞাসা করলেন, “প্রভু, কী হয়েছে?” দূত উত্তর দিলেন, “তোমার সব প্রার্থনা ও দরিদ্রদের প্রতি সব দান, স্মরণীয় নৈবেদ্যরূপে ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছে।
5 Vinu guwatumi wantu Yopa wakamshemi muntu yumu wamshema Simoni, kwa litawu lyamonga Peteru.
এখন জোপ্পায় লোক পাঠিয়ে শিমোন নামে এক ব্যক্তিকে নিয়ে এসো, যাকে পিতর বলে ডাকা হয়।
6 Yomberi muhenga munumba mwa mnyawa gwa lukuli wamshema Simoni, yakalikala pakwegera na litanda.”
সে শিমোন নামে এক চর্মকারের বাড়িতে আছে, যার বাড়ি সমুদ্রের তীরে অবস্থিত।”
7 Pakatakuliti aga, ntumintumi gwa kumpindi ulii kawuka, Korineliwu kawashemiti wandundami wawili wa numba na yumu gwa wanjagila wakuwi kaweriti kamguwira Mlungu,
তাঁর সঙ্গে যিনি কথা বলছিলেন, সেই দূত চলে যাওয়ার পর, কর্ণীলিয় তাঁর দুজন দাস ও একজন অনুগত সৈন্যকে ডেকে পাঠালেন, যে ছিল তাঁর ব্যক্তিগত পরিচারক।
8 kamgambiziya goseri yagalawiriti, na kawatuma Yopa.
তিনি তাদের কাছে সব ঘটনার কথা বলে তাদের জোপ্পায় পাঠিয়ে দিলেন।
9 Shirawu yakuwi, wantu watatu pawaweriti wankali mumwanja na pakwegera kwingira Yopa, Peteru kakweniti pampindi pa shitwiku sha numba iweriti saa sita paliwala su kamluwa Mlungu.
পরের দিন, প্রায় দুপুর বারোটায়, তারা যখন পথ চলতে চলতে সেই নগরের কাছাকাছি উপস্থিত হল, সেই সময়, পিতর প্রার্থনা করার জন্য ছাদের উপরে উঠলেন।
10 Kiwiti na njala nentu na kafiriti kuliya shiboga, shiboga pashiweriti shankutandilwa, kalota.
তাঁর খিদে পেল এবং তিনি কিছু খাবার খেতে চাইলেন। যখন খাবার প্রস্তুত হচ্ছে, তিনি ভাবাবিষ্ট হলেন।
11 Kawoniti mpindi zivungulwa na shintu handa lishuka likulu lisulusiwa pasi liweriti likolelwa wega zyakuwi msheshi.
তিনি দেখলেন, আকাশ খুলে গেছে এবং বিশাল চাদরের মতো একটা কিছু, তার চার প্রান্ত ধরে পৃথিবীতে নামিয়ে দেওয়া হচ্ছে।
12 Kuweriti na kila ntambu zya vigongolu, njoka na wambongu.
তার মধ্যে ছিল সব ধরনের চতুষ্পদ প্রাণী, সেই সঙ্গে পৃথিবীর যত সরীসৃপ ও আকাশের বিভিন্ন পাখি।
13 Kapikanira liziwu limgambira, “Peteru, gwimuki gulikituli, guliyi!”
তখন একটি কণ্ঠস্বর তাঁকে বলল, “পিতর ওঠো, মারো ও খাও।”
14 Kumbiti Peteru kankula, “ndala, Mtuwa, neni ndawalira ndiri shoseri shana uhumba na shifa ndiri kuliya”
পিতর উত্তর দিলেন, “কিছুতেই তা হয় না প্রভু! অশুদ্ধ বা অশুচি কোনো কিছু আমি কখনও ভোজন করিনি।”
15 Liziwu lilii lipikanika kayi limgambira, “Naguvishema vihumba viboga, Mlungu kavipunga!”
সেই কণ্ঠস্বর দ্বিতীয়বার তাঁকে বলল, “ঈশ্বর যা শুচিশুদ্ধ করেছেন, তুমি তাকে অশুদ্ধ বোলো না।”
16 Shitwatira ashi shitendikiti mala ntatu shakapanu lishuka lilii liwuziwa kunani kumpindi.
এরকম তিনবার হল, আর সঙ্গে সঙ্গে সেই চাদরখানা আকাশে তুলে নেওয়া হল।
17 Peteru pakaweriti kankulikangasha kuusu mana ya maonu aga yagaweriti kagawona, wantu walii wawatumitwi na Korineliwu, pawayambuliti kala njira ya kugenda kunumba ya Simoni, wasokiti pamlyangu gwa libambaza,
সেই দর্শনের কী অর্থ হতে পারে, ভেবে পিতর যখন বিস্মিত হচ্ছিলেন, কর্ণীলিয়ের প্রেরিত সেই লোকেরা শিমোনের বাড়ির সন্ধান পেল এবং দুয়ারের সামনে এসে দাঁড়াল।
18 Na wakosiya, “handa kwana mhenga amu yawamshema Simoni Peteru.”
তারা ডাকাডাকি করে জিজ্ঞাসা করল, পিতর নামে পরিচিত শিমোন সেখানে থাকেন কি না।
19 Peteru kaweriti kankali kankulihola kuvimana kuusu maonu, na panu Rohu kamgambira, “kwana wantu wankukusakula
পিতর তখনও সেই দর্শনের বিষয়ে চিন্তা করছিলেন পবিত্র আত্মা তাঁকে বললেন, “শিমোন, তিনজন লোক তোমার খোঁজ করছে।
20 Gusuluki kanongola na pota naguwera na lyoga kugenda pamuhera nawomberi kwa mana ndo neni yanuwatumiti.”
তাই ওঠো ও নিচে নেমে যাও। তাদের সঙ্গে যেতে ইতস্তত বোধ কোরো না, কারণ আমিই তাদের পাঠিয়েছি।”
21 Su, Peteru kasuluka pasi, kawagambira wantu walii, “Neni ndo yamnsakula. Mwizira shishi?”
পিতর নিচে নেমে সেই লোকদের বললেন, “তোমরা যাঁর খোঁজ করছ, আমিই সেই। তোমরা কেন এসেছ?”
22 Womberi wamwankula, “Mnjagira Korineliwu mweni ndo muntu mheri, mguwira Mlungu na kagohereka pawulongolu pa Wayawudi woseri, katutuma. Kagambirwa na ntumintumi gwa kumpindi mnanagala kakushemera ukaya kwakuwi su kapikaniri shisoweru shaguweri nashu sha kutakula.”
সেই লোকেরা উত্তর দিল, “আমরা শত-সেনাপতি কর্ণীলিয়ের কাছ থেকে এসেছি। তিনি একজন ধার্মিক ও ঈশ্বরভয়শীল মানুষ। সব ইহুদিই তাঁকে শ্রদ্ধা করে। এক পবিত্র দূত তাঁকে বলেছেন, তিনি যেন আপনাকে তাঁর বাড়িতে ডাকেন ও আপনি এসে যা বলতে চান, তিনি সেকথা শোনেন।”
23 Peteru kawashemera mnumba, kawapanana pakugonja pashiru palii. Shirawu yakuwi, Peteru kanja mwanja pamuhera nawomberi, na wamonga wa walongu wa Yopa aku walikoliti nayomberi.
তখন পিতর তাদের বাড়ির ভিতরে নিয়ে গেলেন ও তাদের আতিথ্য করলেন। পরের দিন পিতর তাদের সঙ্গে যাত্রা শুরু করলেন। জোপ্পার কয়েকজন ভাইও তাদের সঙ্গে গেলেন।
24 Lishaka lyalifatiti wayingiriti Kaisariya na aku Korineliwu kaweriti kankuwahepera pamuhera na walongu na waganja yakaweriti kawashemera.
তার পরদিন তিনি কৈসরিয়ায় পৌঁছালেন। কর্ণীলিয় তাদের অপেক্ষায় ছিলেন। তিনি তাঁর আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদেরও ডেকে একত্র করেছিলেন।
25 Peteru pakaweriti kankuyingira, Korineliwu kalawiti kunja kumwanka, kasuntamala makukama pawulongolu pakuwi.
পিতর বাড়িতে প্রবেশ করা মাত্র কর্ণীলিয় তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন ও সম্ভ্রমবশত তাঁর চরণে লুটিয়ে পড়লেন।
26 Kumbiti Peteru kamgolosiya, kamgabira, “Gugoloki, kwa mana neni ndo muntu hera.”
কিন্তু পিতর তাঁকে তুলে ধরলেন ও বললেন, “উঠে দাঁড়ান, আমিও একজন মানুষমাত্র!”
27 Peteru kingira mnumba, pawaweriti kala wankuyowera na Korineliwu, wantu wavuwa waliwoniti amu.
তাঁর সঙ্গে কথা বলতে বলতে পিতর ভিতরে প্রবেশ করলেন এবং দেখলেন অনেক লোক একত্র হয়েছে।
28 Peteru kawagambira, “Mwenga muvimana handa Myawudi yoseri kabelwa na malagaliru gakuwi ga dini kuwera pamuhera na wantu wa maisi gamonga. Kumbiti Mlungu kang'ambira hapeni numholeri muntu yoseri kiwa mhumba awu kadoda.
তিনি তাদের বললেন, “আপনারা ভালোভাবেই জানেন যে, অইহুদি কোনো মানুষের সঙ্গে মেলামেশা করা বা তাকে পরিদর্শন করা, কোনো ইহুদির পক্ষে বিধানবিরুদ্ধ কাজ। কিন্তু ঈশ্বর আমাকে দেখিয়েছেন, আমি যেন কোনো মানুষকে অশুদ্ধ বা অশুচি না বলি।
29 Na shipindi pagumtumiti kwa neni, niziti pota kulema, nuwakosiyani, su kwa shishi gumtuma kwa neni.”
তাই যখন আমাকে ডেকে পাঠানো হল, কোনোরকম আপত্তি না করে আমি চলে এলাম। আমি কি জিজ্ঞাসা করতে পারি, কেন আপনারা আমাকে ডেকে পাঠিয়েছেন?”
30 Korineliwu kalonga, “Mashaka matatu gapititi saa gambira ayi, saa tisa paliwala, neni panweriti nankumluwa Mlungu mnumba mwangu. Vumu, muntu yakaweriti kavala nguwu zing'ereng'eta kagolokiti kulongolu kwa neni,
কর্ণীলিয় উত্তর দিলেন, “চারদিন আগে, এরকম সময়ে, বেলা তিনটের সময়, আমি আমার বাড়িতে প্রার্থনা করছিলাম। হঠাৎই উজ্জ্বল পোশাক পরে এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালেন।
31 Katakula, ‘Korineliwu! Mlungu kapikanira kuluwa kwaku na tambuku yaku kwa wahushu.
তিনি বললেন, ‘কর্ণীলিয়, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন এবং দরিদ্রদের প্রতি তোমার সব দান স্মরণ করেছেন।
32 Gumtumi muntu Yopa kakamshemi muntu yawamshema Simoni Peteru, kwa litawu lyamonga Peteru, kawukaya kwa Simoni mnyawa gwa lukuli, yakalikala pakwegera na litanda.’
তুমি পিতর নামে পরিচিত শিমোনকে ডেকে আনার জন্য জোপ্পাতে লোক পাঠাও। সে শিমোন নামে এক চর্মকারের বাড়িতে অতিথি হয়ে আছে। তার বাড়ি সমুদ্রের তীরে।’
33 Hangu nukutumiriti ujumbi pota kushelewa, nagwenga gutenda viheri kwiza. Vinu, twenga twapawulongolu pa Mlungu, kupikinira kila shintu Mtuwa kankutugambira.”
তাই আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে লোক পাঠালাম, আর আপনি এসে ভালোই করেছেন। এখন আমরা সকলে এই স্থানে ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হয়েছি। প্রভু আমাদের কাছে বলার জন্য আপনাকে যে আদেশ দিয়েছেন, সেই সমস্ত শোনার জন্য আমরা একত্র হয়েছি।”
34 Panu Peteru kanja kutakula, “Vinu nuvimana handa nakaka Mlungu kahera upendelewu.
তখন পিতর কথা বলা শুরু করলেন: “এখন আমি বুঝতে পারছি যে, একথা কেমন সত্যি যে ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না,
35 Muntu yoseri yakamguwira Mlungu na kutenda yagamfiriziya Mlungu hakaweri gwa Mlungu.
কিন্তু যারাই তাঁকে ভয় করে ও ন্যায়সংগত আচরণ করে, সেইসব জাতির মানুষকে তিনি গ্রহণ করেন।
36 Awu ndo ujumbi ulii Mlungu yakawujegiti kwa wantu wa Israeli, pakabwera Shisoweru Shiwagira shashijega ponga kwa njira ya Yesu Kristu, yomberi ndo Mtuwa gwa woseri.
ইস্রায়েল জাতির কাছে এই হল সুসমাচারের বার্তা যে যীশু খ্রীষ্ট, যিনি সকলের প্রভু, তাঁর মাধ্যমে, ঈশ্বরের সঙ্গে শান্তি স্থাপিত হয়েছে।
37 Mwenga muvimana shitwatira shashilawiriti muisi yoseri ya Yudeya kwanjira Galilaya pa ubatizu ulii yakawubweriti Yohani.
যোহন বাপ্তিষ্মের বিষয়ে প্রচার করার পর গালীল থেকে শুরু করে সমস্ত যিহূদিয়ায় যা যা ঘটেছে, তা আপনাদের অজানা নেই—
38 Muvimana Yesu gwa Nazareti na ntambu yakamsyaguliti kwa kummiminira Rohu Mnanagala na likakala. Mlungu kaweriti pamuhera nayomberi, yomberi kagenditi aku na aku pakatenda maheri na kuwaponiziya woseri yawaweriti wayingilwa na Mkondola, toziya Mlungu kaweriti na yomberi.
ঈশ্বর কীভাবে নাসরতের যীশুকে পবিত্র আত্মায় ও পরাক্রমে অভিষিক্ত করেছিলেন এবং কীভাবেই বা তিনি বিভিন্ন স্থানে সকলের কল্যাণ করে বেড়াতেন ও দিয়াবলের ক্ষমতাধীন ব্যক্তিদের সুস্থ করতেন, কারণ ঈশ্বর তাঁর সহবর্তী ছিলেন।
39 “Twenga ndo wapitawu wa vitwatira vyoseri vyakatenditi muisi ya Wayawudi na Muyerusalemu. Wamlagiti mlupingika.
“ইহুদিদের দেশে ও জেরুশালেমে তিনি যা যা করেছিলেন, আমরা সেই সমস্ত বিষয়ের সাক্ষী। তারা তাঁকে ক্রুশে টাঙিয়ে হত্যা করেছিল।
40 Kumbiti Mlungu kamzyukisiyiti lishaka lya tatu, kamtenda kawoniki,
কিন্তু ঈশ্বর তৃতীয় দিনে তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করেছিলেন এবং তাঁকে প্রত্যক্ষ হতে দিয়েছিলেন।
41 wamwoniti wantu woseri ndiri, ira kwa walii Mlungu yakawasyaguliti kala waweri makapitawu wakuwi, yani twenga yatuliyiti na kulanda pamuhera nayomberi pakazyuka kala kulawa kwawahowiti.
সব মানুষ তাঁকে দেখতে পায়নি, কিন্তু ঈশ্বর যাদের আগে থেকেই সাক্ষীরূপে মনোনীত করে রেখেছিলেন, সেই আমরাই মৃতলোক থেকে তাঁর উত্থাপিত হওয়ার পর তাঁকে দেখেছি ও তাঁর সঙ্গে খাওয়াদাওয়া করেছি।
42 Katugambiriti tubweri Visoweru viwagira kwa wantu woseri na kuwona handa yomberi ndo yakasyaguritwi na Mlungu kaweri Mtoza gwa yawawera wakomu na wahowiti.
তিনি সব জাতির কাছে প্রচার করতে ও সাক্ষ্য দিতে আমাদের এই আদেশ দিয়েছেন যে, তিনিই সেই ব্যক্তি, যাঁকে ঈশ্বর জীবিত ও মৃতদের বিচারক হওয়ার জন্য নিযুক্ত করেছেন।
43 Wambuyi woseri wayoweriti kuusu yomberi handa kila muntu yakamjimira hakamlekiziyi vidoda vyakuwi vyoseri kwa litawu lyakuwi.”
ভাববাদীরা সকলে তাঁর সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন, যে তাঁকে বিশ্বাস করে, সে তাঁর নামের মাধ্যমে নিজের সব পাপের ক্ষমা লাভ করে।”
44 Shipindi Peteru pakaweriti kangali kankutakula visoweru avi, Rohu Mnanagala kawasulukiriti woseri wawaweriti wankupikanira ujumbi awu.
পিতর যখন এসব কথা বলছিলেন, সেই সময়, যত লোক সেই বাণী শুনছিল, তাদের উপরে পবিত্র আত্মা নেমে এলেন।
45 Wayawudi walii yawasokiti pamuhera na Peteru, walikangashiti kuwona Mlungu ntambu yakawamiminiriti shirupa sha Rohu Mnanagala wantu yawaweriti ndiri wayawudi,
সুন্নতপ্রাপ্ত যে বিশ্বাসীরা পিতরের সঙ্গে এসেছিলেন, তাঁরা অইহুদিদের উপরে পবিত্র আত্মার বরদান নেমে আসতে দেখে বিস্মিত হলেন।
46 mana yawapikaniriti pawayowera kwa likabira lihenga na pawamkwisa Mlungu. Peteru kalonga,
কারণ তাঁরা তাঁদের বিভিন্ন ভাষায় কথা বলতে ও ঈশ্বরের মহিমাকীর্তন করতে শুনলেন। তখন পিতর বললেন,
47 “Wantu awa wawamyanga Rohu Mnanagala gambira twenga ntambu yatumyangiti. Hashi, kwana yoseri yakaweza kuwalewelera kubatizwa kwa mashi?”
“আমাদেরই মতো এরাও পবিত্র আত্মা লাভ করেছে বলে কেউ কি এদের জলে বাপ্তিষ্ম গ্রহণ করতে বাধা দিতে পারে?”
48 Su, kawagambira wabatizwi kwa litawu lya Yesu Kristu. Shakapanu wamluwa kalikali nawomberi kwa mashaka madidini.
তাই তিনি যীশু খ্রীষ্টের নামে তাদের বাপ্তাইজিত হওয়ার আদেশ দিলেন। পরে তাঁরা পিতরকে অনুনয় করলেন, যেন তিনি আরও কিছুদিন তাঁদের সঙ্গে থেকে যান।

< Matendu 10 >