< Ugubukulo 21 >

1 Kangi nawene kunani kwa Chapanga kwa mupya na mulima wa mupya, ndava kunani kwa Chapanga kwa kutumbula na mulima wula wamali kuwuka, nyanja nayene yavi lepi kavili.
তারপর আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখলাম, কারণ প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হয়েছিল এবং কোনো সমুদ্র আর ছিল না।
2 Nauwene muji wa msopi, Yelusalemu ya mupya wahuluka kuhuma kunani kwa Chapanga ngati mdala wa ndowa mweatendelekiwi kupambwa ndava ya kukonganeka na mgwana waki.
আর আমি দেখলাম, পবিত্র নগরী, সেই নতুন জেরুশালেম, স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে। সে তার বরের জন্য সুন্দর কনের বেশে সজ্জিত হয়েছিল।
3 Kangi nayuwini lwami luvaha kuhuma pachigoda cha unkosi yijova, “Lola! Nyumba ya Chapanga yavi pagati ya vandu, mwene yati itama pagati yavi na yati Chapanga wavi.
আর আমি সেই সিংহাসন থেকে এক উচ্চ রব শুনতে পেলাম, তা বলছিল, “দেখো, এখন মানুষের মাঝে ঈশ্বরের আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন। তারা তাঁর প্রজা হবে এবং ঈশ্বর স্বয়ং তাদের সঙ্গে থাকবেন ও তাদের ঈশ্বর হবেন।
4 Mwene yati akugahungula maholi gavi goha. Muni lifwa yati livya lepi kavili, amala lipyanda amala luvembu amala mvinisu, muni vindu vyoha vya kadeni vimali kupita.”
তিনি তাদের সমস্ত চোখের জল মুছে দেবেন। আর কোনো শোক বা মৃত্যু বা কান্না বা ব্যথাবেদনা হবে না, কারণ পুরোনো সমস্ত বিষয় গত হয়েছে।”
5 Kangi yula mweatamili pachigoda cha unkosi akajova, “Lola, nikugakita goha gamupya.” Kangi akanijovela, “Yandikayi mambu aga muni malovi aga ndi gakusadikika na gachakaka!”
যিনি সিংহাসনে উপবিষ্ট ছিলেন, তিনি বললেন, “আমি সবকিছুই নতুন করছি!” তারপর তিনি বললেন, “লিখে নাও, কারণ এসব বাক্য বিশ্বাসযোগ্য ও সত্যি।”
6 Ndi akanijovela, “Gatimili! Nene ndi Alfa na Omega, mana yaki Mtumbula na Mmalikisa. Mweavi na njota yati nikumpela manji ga kunywa waka kuhuma muchinyepa cha manji ga wumi changali kulipa.
তিনি আমাকে বললেন: “সম্পন্ন হল। আমিই আলফা ও ওমেগা, আদি ও অন্ত। যে তৃষ্ণার্ত, তাকে আমি জীবন-জলের উৎস থেকে বিনামূল্যে পান করতে দেব।
7 Yula mweihotola yati ipokela ago, nene yati nivya Chapanga waki, namwene yati ivya mwana vangu.
যে জয়ী হয়, সে এসবের অধিকারী হবে, আর আমি তার ঈশ্বর হব ও সে আমার পুত্র বা কন্যা হবে।
8 Nambu vandu veviyogopa na vangasadika na vahakau na vakomaji na vakemi na vahavi na veviyupa chimong'omong'o, pamonga na vadese voha pandu pavi ndi panyanja yila yeyiyaka motu na maganga ga baluti gegiyaka motu, lenilo ndi lifwa la pili.” (Limnē Pyr g3041 g4442)
কিন্তু যারা কাপুরুষ, অবিশ্বাসী, ঘৃণ্য স্বভাববিশিষ্ট, খুনি, অবৈধ যৌনাচারী, যারা তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা অভ্যাস করে, যারা প্রতিমাপূজা করে এবং যত মিথ্যাবাদী, তাদের স্থান হবে জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে। এই হল দ্বিতীয় মৃত্যু।” (Limnē Pyr g3041 g4442)
9 Kangi mmonga wa vala vamitumu va kunani kwa Chapanga saba vevavili na nkeve saba gegamelili matovilu saba ga mwishu, akahegelela na kunijovela, “Bwela, nikulangisa kamwali wa ndowa, mdala wa Mwanalimbelele.”
যে সাতজন স্বর্গদূতের কাছে সাতটি শেষ আঘাতে পূর্ণ সাতটি বাটি ছিল, তাদের মধ্যে একজন এসে আমাকে বললেন, “এসো, আমি তোমাকে সেই কনে দেখাই যিনি মেষশাবকের স্ত্রী।”
10 Mpungu Msopi akanilongosa na mtumu wa kunani kwa Chapanga, akanitola mbaka pachitumbi chivaha na chitali. Akanilangisa muji wamsopi ndi Yelusalemu wewihelela kuhuma kunani kwa Chapanga.
আর তিনি আমাকে পবিত্র আত্মায় পূর্ণ করে এক বিশাল ও উঁচু মহাপর্বতে নিয়ে গেলেন ও সেই পবিত্র নগরী জেরুশালেমকে দেখালেন, যা স্বর্গ থেকে, ঈশ্বরের কাছ থেকে নেমে আসছিল।
11 Muji wenuwo wing'asima kwa ukulu wa Chapanga. Lulangasa lwaki lwavi ngati liganga leliguliswa kwa mashonga gamahele lelikemelewa yasipi, leling'asima ngati chilolilo.
তা ছিল ঈশ্বরের মহিমায় ভাস্বর, আর তার ঔজ্জ্বল্য ছিল বহুমূল্য মণির, স্ফটিকের মতো স্বচ্ছ, সূর্যকান্ত মণির মতো।
12 Kangi muji wenuwo wavili na luwumba lutali na luvaha, weuvi na milyangu kumi na yivili, kila umonga wavikiwi ulonda na mtumu wa kunani kwa Chapanga. Panani ya kila mlyangu payandikwi liina limonga la makabila kumi na gavili ga vandu va Isilaeli.
তার চারিদিকে ছিল বিশাল, উঁচু প্রাচীর এবং তার বারোটি দরজা। বারোজন স্বর্গদূত ওই দরজাগুলিতে পাহারা দিচ্ছিলেন। দরজাগুলির উপরে লেখা ছিল ইস্রায়েলের বারো গোষ্ঠীর নাম।
13 Kila upandi kwavili na milyangu yidatu, upandi welihumila lilanga milyangu yidatu na upandi kwelitipama lilanga milyangu yidatu na kusini milyangu yidatu na kwe litipama lilanga milyangu yidatu.
তিনটি দরজা ছিল পূর্বদিকে, তিনটি উত্তর দিকে, তিনটি দক্ষিণ দিকে ও তিনটি পশ্চিমদিকে।
14 Luwumba lwa muji wenuwo wajengiwi mkingisa kumi na yivili ya maganga na panani ya mikingisa yeniyo payandikwi liina limonga la mahina kumi na gavili vamitumi kumi na vavili va Mwanalimbelele.
নগরের প্রাচীরের ছিল বারোটি ভিত, আর সেগুলির উপরে লেখা ছিল মেষশাবকের বারোজন প্রেরিতশিষ্যের নাম।
15 Mtumu wa kunani kwa Chapanga mwealongelayi na nene avili na lidete la kupimila yeyatenganizwi kwa zahabu, ndava ya kupima muji wenuwo mlyangu waki na luwumba lwaki.
যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন, তাঁর হাতে ওই নগর, তার দরজাগুলি ও তার প্রাচীরগুলি পরিমাপ করার জন্য ছিল সোনার এক মাপকাঠি।
16 Muji wene wajengiwi kwa pandi mcheche zeziwanangana upana na utali. Hinu mtumu wa kunani kwa Chapanga apimili muji wula na lidete la kupimila utali na upana na uvaha ndi vyoha vyavili ngati kilomita elufu zivili na miya mchehe.
নগরটির আকৃতি ছিল বর্গাকার, তার দৈর্ঘ্য-প্রস্থ সমান। তিনি ওই মাপকাঠি দিয়ে নগরটি পরিমাপ করলেন এবং তার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একই হল, অর্থাৎ 2,220 কিলোমিটার।
17 Kangi mtumu wa kunani kwa Chapanga apimili ukulupala wa luwumba, wene wavili mita sitini kulandana na chipimu cheahengili.
তিনি মানুষের মাপকাঠি অনুসারে সেই প্রাচীর পরিমাপ করলেন এবং যার উচ্চতা 65 মিটার হল।
18 Luwumba ulo lwajengiwi kwa maganga gadung'u ga mashonga gamahele gegikemelewa yasipi, na muji wene wajengiwi kwa zahabu yabwina neju, yeying'asima ngati chilolilo.
সেই প্রাচীর সূর্যকান্তমণি দ্বারা ও নগর বিশুদ্ধ কাচের মতো নির্মল সোনায় নির্মিত।
19 Mkingisa wa luwumba lwa muji wenuwo wanyambiswi kwa maganga ndalindali gegiguliswa mashonga gamahele. Mkingisa wa kutumbula wavi wa liganga lidung'u, na liganga la pili lavi la yakuti samawati na liganga la datu lavi kalikedoni na liganga la mcheche lavi la zumalidi,
নগর-প্রাচীরের ভিত সব ধরনের মণিমাণিক্যে সুশোভিত। প্রথম ভিত সূর্যকান্ত মণির, দ্বিতীয় নীলকান্তের, তৃতীয় তাম্রমণির, চতুর্থ মরকতের,
20 mkingisa wa mhanu lavi salidoniki na sita akiki na la saba kilisolito na la nane zabalajadi na la tisa topazi na la kumi kilisopalaso na la kumi na yimonga, yasinto na kumi na zivili ametisto.
পঞ্চম বৈদুর্য্যের, ষষ্ঠ সার্দীয় মণির, সপ্তম হেমকান্তমণির, অষ্টম গোমেদের, নবম পদ্মরাগমণির, দশম লশুনিয়ের, একাদশ পেরোজের ও বারো জামিরা মণির।
21 Milyangu yivaha kumi na zivili yatengenizwi kwa lulu kumi na zivili, kila mlyangu umonga watenganizwi kwa lulu yimonga. Njila yikulu ya muji yatenganizwi kwa zahabu yabwina, yeying'asima ngati chilolilo.
আর বারোটি দরজা ছিল বারোটি মুক্তার, প্রত্যেকটি দরজা এক-একটি মুক্তায় নির্মিত। নগরের রাজপথ ছিল স্বচ্ছ কাচের মতো বিশুদ্ধ সোনার।
22 Mumuji wenuwo nayiwene lepi Nyumba ya Chapanga, muni Bambu witu Chapanga mweavi na makakala na yula Mwanalimbelele ndi Nyumba yaki.
আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর ও মেষশাবকই তার মন্দির।
23 Muji wenuwo wigana lepi lumuli lwa lilanga amala mwehi, ndava muni ukulu wa Chapanga ulangasa na Mwanalimbelele ndi hahi yaki.
নগরটি আলোকিত করার জন্য সূর্যের বা চাঁদের কোনও প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের মহিমা সেখানে আলো প্রদান করে এবং মেষশাবকই তার প্রদীপ
24 Vandu va milima yoha yati vitama mu lumuli lwaki na vankosi va mulima yoha yati vakuuletela muji wenuwo vindu vyavi vyamahele.
সব জাতি তার আলোয় চলাফেরা করবে এবং পৃথিবীর রাজারা এর মধ্যে তাদের প্রতাপ নিয়ে আসবে।
25 Milyangu yivaha katu yati yidindwa lepi muhi woha, muni yati kwivya lepi kilu mwenumo.
ওই নগরের দরজাগুলি কোনোদিন বা কখনও বন্ধ হবে না, কারণ সেখানে কোনো রাত্রিই হবে না।
26 Vandu va pamulima yati vakuuletela utopesa na ukulu muji wenuwo.
সব জাতির প্রতাপ ও সম্মান এর মধ্যে নিয়ে আসা হবে।
27 Nambu chindu chochoha chihakau katu yati chiyingila lepi mwenumo, amala mundu yoyoha mweikita mambu ga soni amala udese. Nambu vala ndu mahina gavi gegayandikwi muchitabu cha wumi cha Mwanalimbelele.
কোনও অশুচি কিছু কিংবা লজ্জাজনক মূর্তিপূজক বা প্রতারণাকারী, কেউই এর মধ্যে প্রবেশ করতে পারবে না; কেবলমাত্র যাদের নাম মেষশাবকের জীবনপুস্তকে লেখা আছে, তারাই প্রবেশ করবে।

< Ugubukulo 21 >