< Bhaebhulania 9 >

1 Bhai, malagano ga ntai gashinkukola ikubho yakwe ya kwaajuga a Nnungu, na liema lya ukonjelo lya pa shilambolyo.
ভাল, ঐ প্রথম নিয়ম অনুসারেও স্বর্গীয় আরাধনার নানা ধর্ম্মবিধি এবং পৃথিবীর একটি ঈশ্বরের ঘর ছিল।
2 Pabha liema lyashinkualaywa, kati ja kungoposhelo pujashemwaga pa Ukonjelo. Mwenemo pashinkupagwa pabhishilwe kandili, na mesha, na mikate ja ukonjelo.
কারণ একটি তাঁবু নির্মিত হয়েছিল, সেটি প্রথম, তার মধ্যে বাতিস্তম্ভ, টেবিল ও দর্শনরুটি র ছিল; এটার নাম পবিত্র তাঁবু।
3 Kunyuma ukungushi, jashinkupagwa kati jina jashemwaga pa Ukonjelo gwa Puya.
আর দ্বিতীয় পর্দার পিছনে অতি পবিত্র জায়গা নামে তাঁবু ছিল;
4 Mwenemo mwashinkupagwa shitala sha shaabhu sha tutumishiya lubhani na lishanduku lya malagano, lipashilwe shaabhu mmbali yowe. Nkati lyene lishandukulyo, lyashinkupagwa shibhiga shipashilwe shaabhu shatajilwe mana na ntindisho gwa a Aluni gwa ipuka na ibhao ibhili ya maganga yajandikwe malagano.
তা সুবর্ণময় ধূপবেদির ও সবদিকে স্বর্ণমন্ডিত নিয়ম সিন্দুক বিশিষ্ট; ঐ সিন্দুকে ছিল মান্নাধারী সোনার ঘট, ও হারোণের মঞ্জরিত ছড়ি, ও নিয়মের দুই প্রস্তরফলক,
5 Panani lishandukulyo yashinkupagwa igobhi ibhili ya malaika ya ukonjelo gwa a Nnungu, mapapiko gabhonji galibhika nng'wili pa leshelela yambi. Ikabheje nnaino nngabha malanga ga talashiya genego kwa kaje.
এবং সিন্দুকের উপরে ঈশ্বরের মহিমার সেই দুই করূব দূত ছিল, যারা পাপাবরণ ছায়া করত; এই সবের বর্ণনা করে বলা এখন নিষ্প্রয়োজন।
6 Bhai nnei ni shiyashite pangwa indu yowe, bhaabhishila bhatendaga jinjilangana kila lyubha nniema lya palanga kuutenda ikubho yabhonji ya kwaajuga a Nnungu,
পরে এই সব জিনিস এই ভাবে তৈরী করা হলে যাজকরা আরাধনার কাজ সব শেষ করবার জন্য ঐ প্রথম তাঁবুতে নিয়মিত প্রবেশ করে;
7 Ikabheje bhakulungwa bhaabhishila jikape bhajinjilaga nniema lya bhili, kamo kwa shaka. Bhatendaga pinjikwa kupeleka minyai ja bhannyama, jibhashoyaga kwa ligongo lya yambi yabho bhayene, na yambi ya bhandunji ibhatendilenje gwangali kumumanya.
কিন্তু দ্বিতীয় তাঁবুতে বছরের মধ্যে একবার মহাযাজক একা প্রবেশ করেন; তিনি আবার রক্ত বিনা প্রবেশ করেন না, সেই রক্ত তিনি নিজের জন্য ও প্রজালোকদের অনিচ্ছাকৃত পাপের জন্য উৎসর্গ করেন।
8 Kwa nneyo, Mbumu jwa Ukonjelo atendaga langula kuti mpanda gwa jinjila pa Ukonjelo Gwa puya, gwaaliji ukanabhe ugulwa mobha gowe ga lonjeya kwa liema lya ntai.
এতে পবিত্র আত্মা যা জানান, তা এই, সেই প্রথম তাঁবু যতদিন স্থাপিত থাকে, ততদিন পবিত্র জায়গায় প্রবেশের পথ প্রকাশিত হয় না।
9 Genego gashinkubha shilanda sha mobha ga nnaino gano, shilanguya kuti mbepei na yukilo, ikakuntenda mundu atindibhalila akamilishe muntima.
সেই তাঁবু এই উপস্থিত দিনের র জন্য দৃষ্টান্ত; সেই দৃষ্টান্ত অনুসারে এমন উপহার ও বলি উৎসর্গ করা হয়, যা উপাসনাকারীর বিবেক সিদ্ধি দিতে পারে না;
10 Yene yoweyo ni shalia ya nshiilu, ga yalya, na ya papila, na namuna ja nabha. Yeneyo yashinkuamulishwa kukagulwa mpaka mobha a Nnungu pushibhaalaye indu yowe gwa ambi.
১০সেই সবই খাদ্য, পানীয় ও নানা ধরনের শুচি স্নানের মধ্যে বাঁধা, সে সকল কেবল দেহের ধার্মিক বিধিমাত্র, সংশোধনের দিন পর্যন্ত পালনীয়।
11 Ikabheje a Kilishitu gubhaishe, bhali bhakulungwa bhaabhishila bha indu ya mmbone iishe nnaino. Bhenebho gubhapite nniema lya kamilika lyangaalaywa kwa makono ga bhandu, yani nngabha liema lya pa shilambolyo pano.
১১কিন্তু খ্রীষ্ট, আগত ভালো ভালো জিনিসের মহাযাজক হয়ে উপস্থিত হয়ে এসেছেন, যে মহত্তর ও সিদ্ধতর তাঁবু মানুষের বানানো না, তা এই জগতেরও না,
12 Bhashinkujinjila pa Ukonjelo kaje kamope gubhapeleshe minyai, nngabha ja mmbui na ng'ombe, ikabhe minyai jabho bhayene, nkupinga tugombolwe piti piti kwa bhei jikulungwa. (aiōnios g166)
১২এটা ছাগলের ও বাছুরের রক্তে না, কিন্তু খ্রীষ্ট তাঁর নিজের রক্তে গুণে একবারে পবিত্র জায়গায় প্রবেশ করেছেন, ও আমাদের জন্য অনন্তকালীয় মুক্তি উপার্জন করেছেন। (aiōnios g166)
13 Bhandu bhalebhilenje bhashinkutakaywanga kwa mishiywa minyai ja ng'ombe na mmbui, na liu lya litumbwe lya ng'ombe lya likolo lyalitiniywe.
১৩কারণ ছাগলের ও বৃষের রক্ত এবং অশুচিদের উপরে বাছুরের ভস্ম ছড়িয়ে যদি দেহ বিশুদ্ধতার জন্য পবিত্র করে,
14 Bhai kwa minyai ja a Kilishitu indu yaikulungwa ikatendeka? Kwa mashili gaka Mbumu jwa pitipiti, a Kilishitu bhashinkwiishoya bhayene kubha mbepei ja ukonjelo kwa a Nnungu. Minyai jabho shijitutakaye ng'aniyo yetu ya muntima, ipeleshela shiwo, nkupinga twaatumishile a Nnungu bhakwete gumi. (aiōnios g166)
১৪তবে, খ্রীষ্ট অনন্তজীবী আত্মার মাধ্যমে নির্দোষ বলিরূপে নিজেকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, সেই খ্রীষ্টের রক্ত আমাদের বিবেককে মৃত ক্রিয়াকলাপ থেকে কত বেশি পবিত্র না করবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করতে পার। (aiōnios g166)
15 Kwa nneyo a Kilishitu ni bhaalundanya bha malagano ga ambi, na bhene bhashemilwenje na a Nnungu, shibhaposhelanje ulishi gwa pitipiti gubhabhishilwenje na a Nnungu. Shiwo shabho shinakwaagombolanga bhandunji na yambi yabhonji ibhatendilenje mobha ga malagano ga bhukala. (aiōnios g166)
১৫আর এই কারণে খ্রীষ্ট এক নতুন নিয়মের মধ্যস্থ; যেন, প্রথম নিয়ম সম্বন্ধীয় অপরাধ সকলের মুক্তির জন্য মৃত্যু ঘটেছে বলে যারা মনোনীত হয়েছে, তারা অনন্তকালীয় অধিকার বিষয়ক প্রতিজ্ঞার ফল পায়। (aiōnios g166)
16 Malajilo ga ulishi pugaakagulwa mpaka imanyishe kuti ajandishe jula awile.
১৬কারণ যে জায়গায় নিয়মপত্র থাকে, সেই জায়গায় নিয়মকারীর মৃত্যু হওয়া আবশ্যক।
17 Malajilo ga ulishi gakakola mashili mpaka awe alajile, pabha malajilo ga ulishi gakakola malombolelo ibhaga alajile ali jwankoto.
১৭কারণ মৃত্যু হলেই নিয়মপত্র বলবৎ হয়, কারণ নিয়মকারী জীবিত থাকতে তা কখনও বলবৎ হয় না।
18 Pabha nkali malagano ga ntai gakanatendeshe gwangali jitika minyai.
১৮সেইজন্য ঐ প্রথম নিয়মের প্রতিষ্ঠাও রক্ত ছাড়া হয়নি।
19 A Musha pubhatandubhaga kulunguya ku bhandu bhowe, amuli yowe ya shalia, nitolaga minyai ja litumbwe lya ng'ombe na mmbui na mashi, na maamba ga nkongo gwa ishopo na mabhetya ganashe ga ngondolo, gubhamishiye nshitabhu sha malajilo shila, na ku bhandunji bhowe.
১৯কারণ প্রজাদের কাছে মোশির মাধ্যমে নিয়ম অনুসারে সব আদেশের প্রস্তাব দিলে পর, তিনি জল ও লাল মেষলোম ও ত্রসোবের সাথে বাছুরের ও ছাগলের রক্ত নিয়ে বইতে ও সমস্ত প্রজাদের গায়ে ছিটিয়ে দিলেন,
20 A Musha bhalinkuti, “Jejino ni minyai ja malagano gunng'amulishwenje na a Nnungu.”
২০বললেন, “এ সেই নিয়মের রক্ত, যে নিয়ম ঈশ্বর তোমাদের উদ্দেশ্যে আদেশ করলেন।”
21 Nneyo peyo a Musha gubhamishiye minyai jila nniema na indu itumika nkwaajuga a Nnungu
২১আর তিনি তাঁবুতে ও সেবা কাজের সমস্ত জিনিসেও সেইভাবে রক্ত ছিটিয়ে দিলেন।
22 Elo, kwa tolelela shalia tome indu yowe inatakaywa kwa minyai, gwangali jitika minyai yambi ikaaleshelelwa.
২২আর নিয়ম অনুসারে প্রায় সবই রক্তে শুচি হয় এবং রক্ত সেচন ছাড়া পাপের ক্ষমা হয় না।
23 Yene indui puyaaliji malinga shilanda sha indu ya kunnungu, yashinkutakaywa kwa shana nneyo. Ikabheje indu ya kunnungu inaapinjikwa kutakaywa na mbepei ya mmbone kupunda yeneyo.
২৩ভাল, যা যা স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্ত, সেইগুলির ঐ পশুর বলিদানের মাধ্যমে শুচি হওয়া আব্যশক ছিল; কিন্তু যা যা স্বয়ং স্বর্গীয়, সেগুলির এর থেকে শ্রেষ্ঠ যজ্ঞের মাধ্যমে শুচি হওয়া আবশ্যক।
24 Pabha a Kilishitu bhangajinjila pa Ukonjelo pashenjilwe na bhandunji, paliji shilanda sha kweli. Ikabhe bhashinkujinjila kunnungu kuyene, nnaino kubhali kwa a Nnungu, kwa ligongo lyetu uwe.
২৪কারণ খ্রীষ্ট হাতে বানানো পবিত্র জায়গায় প্রবেশ করেননি এ তো প্রকৃত বিষয়গুলির প্রতিরূপ মাত্র কিন্তু তিনি স্বর্গেই প্রবেশ করেছেন, যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাৎে প্রকাশমান হন।
25 Bhakulungwa bhaabhishila bha Bhayaudi, bhanajinjila pa Ukonjelo kila shaka bhali bhajigele minyai jika nnyama. Ikabheje a Kilishitu bhangajinjila mwenemo nkupinga bhaishoye bhayene mbepei papagwinji,
২৫আর মহাযাজক যেমন বছর বছর অন্যের রক্ত নিয়ে পবিত্র জায়গায় প্রবেশ করেন, তেমনি খ্রীষ্ট যে অনেকবার নিজেকে উৎসর্গ করবেন, তাও না;
26 pabha ikaliji nneyo, a Kilishitu bhakapotekwe papagwinji kuumila kupanganywa kwa shilambolyo. Ikabheje nnaino, mobha pugabhandishila kumpelo, bhenebho bhashinkukoposhela kamope pubhaishoshiye bhayene kubha mbepei ja leshelela yambi. (aiōn g165)
২৬কারণ তাহলে জগতের শুরু থেকে অনেকবার তাঁকে মৃত্যুভোগ করতে হত। কিন্তু বাস্তবিক তিনি একবার, যুগপর্য্যায়ের শেষে, নিজের বলিদান মাধ্যমে পাপ নাশ করবার জন্য প্রকাশিত হয়েছেন। (aiōn g165)
27 Bhai malinga shiikubha, mundu anawa kamope na awaga anaukumulwa na a Nnungu.
২৭আর যেমন মানুষের জন্য একবার মৃত্যু, তারপরে বিচার আছে,
28 Nneyo peyo, a Kilishitu na bhalabho bhashinkwiishoya bhayene kubha mbepei kamope, kwa ligongo lya leshelela ilebho ya bhandu bhabhagwinji. Pushibhaishe gwa bhili nngabha kuleshelela ilebho, ikabheje kukwaatapulanga bhene bhakwaalindanga kwa amu bhala.
২৮তেমনি খ্রীষ্টও অনেকের পাপাভার তুলে নেবার জন্য একবার উৎসর্গীত হয়েছেন; তিনি দ্বিতীয়বার, বিনা পাপে, তাদেরকে দর্শন দেবেন, যারা পরিত্রানের জন্য তাঁর অপেক্ষা করে।

< Bhaebhulania 9 >