< 1 Va Korinte 11 >
1 Mube muba likanisi, sina hani likanisa Kirisite. Cwale ni mi temba kakuti muni hupula mwi ndaba zonse.
১আমার অনুকারী হও, যেমন আমি খ্রীষ্টের অনুকারী।
2 Nimi temba kaku tokomela intuto zangu muni ba mi lutili.
২আমি তোমাদেরকে প্রশংসা করছি যে, তোমরা সব বিষয়ে আমাকে স্মরণ করে থাক এবং তোমাদের কাছে শিক্ষামালা যে রকমের দিয়েছি, সেই ভাবেই তা ধরে আছ।
3 Cwale ni saka kuti mu zuwisise kuti Krisite njo mutwi wa bakwame bonse, imi ba kwame nje mitwi ya banakazi, sina Ireeza hali mutwi wa Krisite.
৩কিন্তু আমার ইচ্ছা এই যে, যেন তোমরা জান যে, প্রত্যেক পুরুষের মাথা খ্রীষ্ট এবং স্ত্রীর মাথা পুরুষ, আর খ্রীষ্টের মাথা ঈশ্বর।
4 Yense mukwame yo lapela kapa ku polofita na zwete inkuwani ku mutwi u nyansa mutwi wakwe.
৪যে কোনো পুরুষ মাথা ঢেকে প্রার্থনা করে, কিংবা ভাববাণী বলে, সে নিজের মাথার অপমান করে।
5 Kono mwanakazi yense yo lapela ni ku polofita nasa sumine intaulo ku mutwi u nyansa mutwi wakwe, kakuti cintu chi swana niha gunkite insuki.
৫কিন্তু যে কোনো স্ত্রী মাথা না ঢেকে প্রার্থনা করে, কিংবা ভাববাণী বলে, সে নিজের মাথার অপমান করে; কারণ সে ন্যাড়া মাথা মহিলার সমান হয়ে পড়ে।
6 Heba mwanakazi kali sumini cimwi ku mutwi u swanela ku gunka insuki za kwe ka bufwihi, heba mwanakazi ha gunkwa insuki ku luna, mumu leke a sumine intaulo ku mutwi.
৬ভাল, স্ত্রী যদি মাথা ঢেকে না রাখে, সে চুলও কেটে ফেলুক; কিন্তু চুল কেটে ফেলা কি মাথা ন্যাড়া করা যদি স্ত্রীর লজ্জার বিষয় হয়, তবে সে মাথা ঢেকে রাখুক।
7 Mukuti mukwame ka swaneli ku bika cimwi ku mutwi, sina hali chiswaniso ni kanya ye Ireeza, kono mwanakazi i kanya ya mukwame.
৭বাস্তবিক মাথা ঢেকে রাখা পুরুষের উচিত না, কারণ, সে ঈশ্বরের প্রতিমূর্ত্তি ও তেজ; কিন্তু স্ত্রী পুরুষের গৌরব।
8 Kono mukwame kana aba bumbwa ha mwanakazi, konohe mwanakazi aba bumbwa ha mukwame.
৮কারণ পুরুষ স্ত্রীলোক থেকে না, কিন্তু স্ত্রীলোক পুরুষ থেকে।
9 Hape mukwame kana aba bumbwa bakeñicha mwanakazi, kono mwanakazi aba bumbwa bakeñicha mukwame.
৯আর স্ত্রীর জন্য পুরুষের সৃষ্টি হয়নি, কিন্তু পুরুষের জন্য স্ত্রীর।
10 Che swanelo mwanakazi wina ni kuba ni chi supo ku mutwi ci tondeza ku buswa, bakeñicha mangeloyi.
১০এই কারণে স্ত্রীর মাথায় কর্তৃত্বের চিহ্ন রাখা কর্তব্য দূতদের জন্য।
11 Nihakuba bulyo, kwa Simwine, mwanakazi ka lukuluhite ku mukwame, imi ni mukwame ka lukuluhite ku mwanakazi.
১১তা সত্বেও প্রভুতে স্ত্রীও পুরুষ ছাড়া না, আবার পুরুষও স্ত্রী ছাড়া না।
12 Kono mwanakazi u zwa ha mukwame, ni mukwame u zalwa ku mwanakazi? Imi zintu zonse zi zwa kwe Ireeza.
১২কারণ যেমন পুরুষ থেকে স্ত্রী, তেমনি আবার স্ত্রী দিয়ে পুরুষ হয়েছে, কিন্তু সবই ঈশ্বর থেকে।
13 Muli atule inwe mubene: Kana inswanelo yo mwanakazi kusa lisumina cimwi ku mutwi ha lapela kwe Ireeza?
১৩তোমরা নিজেদের মধ্যে বিচার কর, মাথা না ঢেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীর উপযুক্ত?
14 Itu luta kuti mukwame njiwina insuki inde nasa gunki u nyansa mutwi wakwe.
১৪প্রকৃতি নিজেও কি তোমাদেরকে শিক্ষা দেয় না যে, পুরুষ যদি লম্বা চুল রাখে, তবে তা তার অপমানের বিষয়;
15 Kana tu lutwa kuti heba mwanakazi wina insuki inde, wina ikanya? Sina ha helwe insuki ku wumba mutwi.
১৫কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে, তবে তা তার গৌরবের বিষয়; কারণ সেই চুল আবরণের জন্য তাকে দেওয়া হয়ছে।
16 Kono heba zumwi u suna ku tenda inkani ka mukwa usa kwina kwetu, imi kau kwina ni mwi keleke zimwi ze Ireeza.
১৬কেউ যদি এই বিষয়ে তর্ক করতে চায়, তবে এই ধরনের ব্যবহার আমাদের নেই এবং ঈশ্বরের মণ্ডলীদের মধ্যেও নেই।
17 Kono ni mi lemusa kuti, kani mi tembi, kakuti hamu kopana kamu leti bulotu kono muleta bubi.
১৭এই নির্দেশ দেবার জন্য আমি তোমাদের প্রশংসা করি না, কারণ তোমরা যে সমবেত হয়ে থাক, তাতে ভাল না হয়ে বরং খারাপই হয়।
18 Indaba ya matangilo njokuti hamu kopana muma keleke, enu kuba ni kusa zuminzana mukati kenu, mi muchi lama ni zumina.
১৮কারণ প্রথমে, শুনতে পাচ্ছি, যখন তোমরা মণ্ডলীতে একত্র হও, তখন তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে থাকে এবং এটা কিছুটা বিশ্বাস করেছি।
19 Imi inkauhano zi swanela kuba mukati kenu ilikuti ku bonahale bena buniti.
১৯আর বাস্তবিক তোমাদের মধ্যে দল বিভাগ হওয়া আবশ্যক, যেন তোমাদের সামনে যারা প্রকৃত তাদের চেনা যায়।
20 Hamwiza hamwina, kaku talusi kuti mulalilo wa Simwine u mu lya.
২০যাইহোক, তোমরা যখন এক জায়গায় একত্র হও, তখন প্রভুর ভোজ খাওয়া হয় না, কারণ খাওয়ার দিন
21 Chimu lya, zumwi no zumwi ulya zilyo zakwe, bamwi niba seni kuba ni zilyo. Zumwi u fwile inzala, zumwi u koletwe,
২১প্রত্যেক জন অন্যের আগে তার নিজের খাবার খায়, তাতে কেউ বা ক্ষুধিত থাকে, আবার কেউ বা বেশি খায় হয়। এ কেমন?
22 Kana ka mwina mazubo ku mu lila ni ku munywina? Kapa mushwaula ikeleke ye Ireeza ni ku swabisa basa likwatile? Kani wambe nzi kwenu? Nimi tembe? Kete ni mi tembe kwezo.
২২খাওয়া-দাওয়ার জন্য কি তোমাদের বাড়ি নেই? অথবা তোমরা কি ঈশ্বরের মণ্ডলীকে অমান্য করছ এবং যাদের কিছুই নেই, তাদেরকে লজ্জা দিচ্ছ? আমি তোমাদেরকে কি বলব? কি তোমাদের প্রশংসা করব? এ বিষয়ে প্রশংসা করি না।
23 Kakuti ime niba tambuli kwa Simwine chini bahewa, mukuti Simwine Jesu, ha betekwa masiku aba hindi chinkwa.
২৩কারণ আমি প্রভুর থেকে এই শিক্ষা পেয়েছি এবং তোমাদেরকেও দিয়েছি যে, প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি নিলেন এবং ধন্যবাদ দিয়ে ভাঙলেন,
24 Hamana kulitumela, cha chi cholola chati “Iyi nje nyama yangu, nji yenu, muchite bulyo njokuti ni muni zeze”.
২৪ও বললেন, “এটা আমার শরীর, এটা তোমাদের জন্য; আমাকে স্মরণ করে এটা কর।”
25 Chenzila iswana hamana mulalilo abahindi inkomoki, chati, “iyi nje nkomoki ya bulikani buhya bwa malaha angu”. Mutende bulyo chi munywa mwa teni njokuti muni zeze kacho.
২৫সেইভাবে তিনি খাওয়ার পর পানপাত্রও নিয়ে বললেন, “এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম; তোমরা যত বার পান করবে, আমাকে স্মরণ করে এটা কর।”
26 Che nako yonse hamu lya chinkwa ni ku nywa mwi nkomoki, kamu wambe ifu lya Simwine ku hita hese naka bole.
২৬কারণ যত বার তোমরা এই রুটি খাও এবং পানপাত্রে পান কর, তত বার প্রভুর মৃত্যু প্রচার কর, যে পর্যন্ত তিনি না আসেন।
27 Chebaka ilyo, muntu ni muntu yo lya ku chinkwa ni ku nywina muchinywino cha Simwine kamukwa usa swaneli kabe ni mulandu we nyama ni malaha a Jesu.
২৭অতএব যে কেউ অযোগ্যভাবে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে।
28 Muleke muntu ali tatube iye mwine chenzila yakwe mumu leke alye chinkwa ni ku nywa mu nkomoki.
২৮কিন্তু মানুষ নিজের পরীক্ষা করুক এবং এই ভাবে সেই রুটি খাওয়া ও সেই পানপাত্রে পান করুক।
29 Kono yo lya niku nywa nasa tokomeli ze nyama ya Jesu, kulya ni kunywa ali tatube mwine.
২৯কারণ যে ব্যক্তি খায় ও পান করে, সে যদি তার দেহ না চেনে, তবে সে নিজের বিচার আজ্ঞায় ভোজন ও পান করে।
30 Njikuti bamwi mukati kenu ka bena ziho mi ba lwala, imi bamwi kwenu ba ya muñonzi.
৩০এই কারণ তোমাদের মধ্যে প্রচুর লোক দুর্বল ও অসুস্থ আছে এবং অনেকে মারা গেছে।
31 Kono tuli tatube iswe tubene, kete tu atulwe.
৩১আমরা যদি নিজেদেরকে নিজেরা চিনতাম, তবে আমরা বিচারিত হতাম না;
32 Kono hatu atulwa ni Simwine, hatu kalimelwa naye kuti kanji tu atulwa ne inkanda.
৩২কিন্তু আমরা যখন প্রভুর মাধ্যমে বিচারিত হই, তখন শাসিত হই, যেন জগতের সাথে বিচারিত না হই।
33 Mihe, bakwaluzubo, habeza hamwina kukulya, bali lindile.
৩৩অতএব, হে আমার ভাইয়েরা তোমরা যখন খাওয়া-দাওয়ার জন্য একত্র হও, তখন একজন অন্যের জন্য অপেক্ষা কর।
34 Heba zumwi u fwile inzala mumu siye a lye ku nzubo, mukuti ha mwiza hamwina kanji kumi wanisi mulandu. Imi kezo zintu zi ñoletwe kanize nihe zisupo chineza.
৩৪যদি কারও খিদে লাগে, তবে সে বাড়িতে খাওয়া দাওয়া করুক; তোমাদের একত্র হওয়া যেন বিচারের জন্য না হয়। আর সব বিষয়, যখন আমি আসব, তখন আদেশ করব।