< Waebrania 3 >
1 Henu, bhalongo bhatakatifu, bhashiriki bha bhwitu bhwa kumbinguni mu mfikirilajhi Yesu, Mtume ghwa Kuhani Mbaha ghwa ukiri ghwa tete.
১অতএব, হে পবিত্র ভাইয়েরা, স্বর্গীয় আহ্বানের অংশীদার, যীশু আমাদের ধর্ম্ম বিশ্বাসের প্রেরিত ও মহাযাজক;
2 Ajhele mwaminifu kwa K'yara jhaan'teuili, kama Musa kyaajhele mwaminifu kabhele mu nyumba jhioha jha K'yara.
২মোশি যেমন ঈশ্বরের কাছে বিশ্বস্ত ছিলেন, তেমনি তিনিও নিজের নিয়োগকর্তার কাছে বিশ্বস্ত ছিলেন।
3 Kwa kujha Yesu abhalangibhu kujha ni litengu libhaha kuliko lyaajhenalu Musa, kwandabha jhola jha ijenga nyumba ibhalangibhwa kujha ni litengu libhaha kuliko nyumba jha muene.
৩ফলে গৃহ নির্মাতা যে পরিমাণে গৃহের থেকে বেশি সম্মান পান, সেই পরিমাণে ইনি মোশির থেকে বেশি গৌরবের যোগ্য বলে বিবেচিত হয়েছেন।
4 Kwa kujha khila nyumba jhijengibhwa ni munu fulani, lakini j'hola jha ijenga khila khenu ndo K'yara.
৪কারণ প্রত্যেক গৃহ কারোর মাধ্যমে নির্মিত হয়, কিন্তু যিনি সবই নির্মাণ করেছেন, তিনি ঈশ্বর।
5 Hakika Musa ajhele mwaminifu kama n'tumishi mu nyumba jhioha jha K'yara, akabhosya bhushuhuda kuhusu mambo ghaghibetakujobhibhwa wakati bhwawihida.
৫আর মোশি ঈশ্বরের সমস্ত গৃহের মধ্যে দাসের মত বিশ্বস্ত ছিলেন; ভবিষ্যতে যা কিছু বলা হবে, সেই সবের বিষয় সাক্ষ্য দেবার জন্যই ছিলেন;
6 Lakini Kristu ndo Muana mu bhusimamizi bhwa nyumba j'ha K'yara. Tete ndo nyumba j'ha muene kama twibetakukamulila manyata mu kwiamini ni fahari j'ha kwij'hiamini.
৬কিন্তু খ্রীষ্ট ঈশ্বরের গৃহের উপরে পুত্রের মত [বিশ্বস্ত]; আর যদি আমরা আমাদের সাহস ও আমাদের প্রত্যাশার গর্ব শেষ পর্যন্ত দৃঢ়ভাবে রাখি, তবে তাঁর গৃহ আমরাই।
7 Henu, ndo kama Roho Mtakatifu kyaijobha, “Lelu, kama wibetakup'eleka sauti jha muene,
৭সেইজন্য, পবিত্র আত্মা যেমন বলেন, “আজ যদি তোমরা তাঁর রব শোনো,
8 Usibhokheli muoyo bhwa j'hobhi kujha bhunonono kama Bhaisraeli kyabhakhetili mu uasi, mu wakati bhwa kujaribibhwa mu nyika.
৮তবে নিজের নিজের হৃদয় কঠিন কোরো না, যেমন সেই ইস্রায়েলীয়দের বিদ্রোহের জায়গায়, মরূপ্রান্তের মধ্যে সেই পরীক্ষার দিনের ঘটেছিল;
9 Obho bhwajhele wakati ambabho bhadadi jhinu bhaniniasili kwa kunighela, ni bhwakati, kwa miaka arobaini, bhabhuene matendo gha nene.
৯সেখানে তোমাদের পিতৃপুরুষেরা বিদ্রোহ করে আমার পরীক্ষা নিল এবং চল্লিশ বছর ধরে আমার কাজ দেখল;
10 Henu nakihobhokili lepi kizazi e'khu. Najobhili, 'Bhij'hagha khila mara mu mioyo ghya bhene, na bhamanyilepi njela sya bhene.
১০সেইজন্য আমি এই জাতির প্রতি অসন্তুষ্ট হলাম, আর বললাম, এরা সবদিন হৃদয়ে বিপথগামী হয়; আর তারা আমার রাস্তা জানল না;
11 Ndo kama vile kyandelapili mu hasira sya nene: bhibetalepi kujhingila mu raha jha nene.”
১১তখন আমি নিজে রেগে গিয়ে এই শপথ করলাম, এরা আমার বিশ্রামে প্রবেশ করবে না।”
12 Mujhelayi bhaangalifu, ndongo, ili kwamba usihidi ukajha ni muoyo bhukonyofu bhwa kubelakukiera kwa mmonga bhinu, muoyo bhwa wibetakutola patali ni K'yara jhaajhele muomi.
১২ভাইয়েরা, সতর্ক থেকো, অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাছে কারোর মধ্যে থাকে যে, তোমরা জীবন্ত ঈশ্বর থেকে সরে যাও।
13 Bhadala jhiake, mukihamasiajhi khila ligono khila mmonga ni njhinu, ili khila j'haj'hikutibhwa lelu mnoghelayi, ili kwamba mmonga bhinu asibhombekhi kuj'ha n'nonono kwa bhudesi bhwa dhambi.
১৩বরং তোমরা দিন দিন একে অপরকে চেতনা দাও, যতক্ষণ আজ নামে আখ্যাত দিন থাকে, যেন তোমাদের মধ্যে কেউ পাপের প্রতারণায় কঠিন না হয়।
14 Kwandabha tuj'hele bhashiriki bha Kristu ikajhiajhi tubetakukamulana ni bhuthabiti bhwitu kwa nghofu kwa muene kuhom kubhwandelu hadi kumwishu.
১৪কারণ আমরা খ্রীষ্টের সহভাগী হয়েছি, যদি আদি থেকে আমাদের নিশ্চয় জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ়ভাবে ধরে রাখি।
15 Kuhusu e'le limalili kujobhibhwa, “Lelu kama mwibetakujhipelekesya sauti jha muene, musijhibhombi mioyo ghya muenga kujha minonono, kama Bhaisraeli kyabhabhombili wakati bhwa uasi.”
১৫যেমন পবিত্র শাস্ত্রে লেখা আছে, “আজ যদি তোমরা তাঁর রব শোনো, তবে নিজের নিজের হৃদয় কঠিন কোরো না, যেমন সেই ইস্রায়েলীয়দের বিদ্রোহের জায়গায়।”
16 Ndo bhaniani abhu bhabhamp'eliki K'yara ni kuasi? Bhajhelepi bhala bhoha ambabho Musa ajhele abhalonguisi kuhomela Misri?
১৬বল দেখি, কারা ঈশ্বরের রব শুনেও তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? মোশির মাধ্যমে মিশর থেকে আসা সমস্ত লোক কি নয়?
17 Na bhaniani ambabho K'yara abhadadili kwa miaka arobaini? Sio pamonga ni bhala bhabhabhombili dhambi, ambabho mibhele ghya bhene ghyaghifuili ghyagonili mu jangwa?
১৭কাদের জন্যই বা ঈশ্বর চল্লিশ বছর অসন্তুষ্ট ছিলেন? তাদের জন্য কি নয়, যারা পাপ করেছিল, যাদের মৃতদেহ মরূপ্রান্তে পড়েছিল?
18 Ndo bhaniani bhabhalapili K'yara kujha bhibetalepi kuj'hingila mu raha j'ha muene, kama bhalalepi ambabho bhabelikun'tii muene?
১৮ঈশ্বর কাদের বিরুদ্ধেই বা এই শপথ করেছিলেন যে, “এরা আমার বিশ্রামে প্রবেশ করবে না,” অবাধ্যদের বিরুদ্ধে কি না?
19 Twilola kujha bhabhwesililepi kuj'hingila mu raha j'ha muene kwandabha j'ha kutokukiera.
১৯এতে আমরা দেখতে পাচ্ছি যে, অবিশ্বাসের কারণেই তারা প্রবেশ করতে পারল না।