< Luka 3 >
1 Woli, mumwaka gwa kumi na tano ogwokukama bhwa Kaisali Tibelia, omwanya ogwo Pontiyo Pilato aliga ali mukama wa Uyaudi, Helode aliga ali mukulu wo mukoa gwa Galilaya, na Filipo mumulawabho aligaali mukulu wo mukowa Ituleya na Tlakoniti, na Lisania aliga ali mukulu wo mukoa gwa Abilene,
রোমান সম্রাট তিবিরীয় কৈসরের রাজত্বের পনেরোতম বছরে, যখন পন্তীয় পীলাত ছিলেন যিহূদিয়ার শাসনকর্তা, হেরোদ ছিলেন গালীল প্রদেশের সামন্ত-নৃপতি, তাঁর ভাই ফিলিপ ছিলেন ইতুরিয়া ও ত্রাখোনীতিয়া প্রদেশের সামন্ত-নৃপতি ও লুসানিয় ছিলেন অবিলিনীর সামন্ত-নৃপতি
2 Omwanya ogwomugabhisi mukulu owa Anasi na Kayafa, Ligambo lya Nyamuanga lyamwijie Yowana mwana wa Jakaliya, mwibhala.
এবং হানন ও কায়াফা ছিলেন মহাযাজক, সেই সময় সখরিয়ের পুত্র যোহনের কাছে মরুপ্রান্তরে ঈশ্বরের বাক্য উপস্থিত হল।
3 Nalibhata mumukowa gwona okwiinda Yolodani, nalasha obhubhatijwa bhwo kuta kulwokusasibhwa ebhibhibhi
তিনি জর্ডন অঞ্চলের চতুর্দিক পরিভ্রমণ করে পাপক্ষমার জন্য মন পরিবর্তনের বাপ্তিষ্মের কথা প্রচার করলেন।
4 Kutyo jandikilwe muchitabho magambo ga Isaya omulagi,”Obhulaka bhwo munu unu kalagilisha mwibhala,”Muichume injla ya Latabhugenyi, mukole injila yae inu imile.
ভাববাদী যিশাইয়ের বাক্য যেমন গ্রন্থে লেখা আছে: “মরুপ্রান্তরে একজনের কণ্ঠস্বর আহ্বান করছে, ‘তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তাঁর জন্য রাজপথগুলি সরল করো।
5 Bhuli kolongo elijusibhwa, bhuli bhanga ne bhibhanga ebhinyalambulwa, jinjila jinu jikotele ejigololwa, na jinjila jinu jilina magunguli jilinyalambulilwa.
প্রত্যেক উপত্যকা ভরিয়ে তোলা হবে, প্রত্যেক পর্বত ও উপপর্বতকে নিচু করা হবে। বক্র পথগুলি সরল হবে, অমসৃণ স্থানগুলি সমতল হবে।
6 Bhanu bhona bhali bhulola obhwelulo bhwa Nyamuanga.”
আর সমস্ত মানুষ ঈশ্বরের পরিত্রাণ প্রত্যক্ষ করবে।’”
7 Kulwejo, Yowana nabhwila elikofyanya enene elyabhanu bhanu bhajaga okubhatijwa nage,”Emwe olwibhulo lwa injoka yo bhusungu, niga unu amabhakabhusha okubhilima lisungu linu elija?
যে লোকেরা যোহনের কাছে বাপ্তিষ্ম নিতে এসেছিল, তিনি তাদের বললেন, “তোমরা বিষধর সাপের বংশ! সন্নিকট ক্রোধ থেকে পালিয়ে যেতে কে তোমাদের চেতনা দিল?
8 Mwibhule amatwasho ganu agagendana no kuta, na mutaja kwaika munda yemwe,”Chinage Ibulaimu unu ali lata weswe; kulwokubha enibhabhwila ati, Nyamuanga katula okumubhonela abhana okusoka ku mabhuyi ganu.
তোমরা এমন সব কাজ করো যেন তার দ্বারা বোঝা যায় যে তোমাদের মন পরিবর্তন হয়েছে। তোমরা মনে মনে এরকম বোলো না, ‘অব্রাহাম আমাদের পিতা।’ কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলি থেকেও অব্রাহামের জন্য সন্তান সৃষ্টি করতে পারেন।
9 Nawoli inshoka iteweyo kumisi ja mati. Kulwejo, bhuli ti linu litakwibhula matwasho ga kisi, elitemwa no kweswa mumulilo.
গাছগুলির শিকড়ে ইতিমধ্যেই কুড়ুল লাগানো আছে। যে গাছে উৎকৃষ্ট ফল ধরে না, তা কেটে আগুনে নিক্ষেপ করা হবে।”
10 Nibheya abhanu bha mwiijo nibhamubhusha nibhaikati,”Woli jichiile chikoleki?”
লোকেরা প্রশ্ন করল, “আমরা তাহলে কী করব?”
11 Abhasubhishe naikati,”labha omunu ali na nkanju ebhili jimwiile asoshe nkanju imwi ku undi unu atanayo silisili, na unu ali nebhilyo ona nakole kutyo.”
যোহন উত্তর দিলেন, “যার দুটি পোশাক আছে সে, যার একটিও নেই, তার সঙ্গে ভাগ করে নিক; আর যার কাছে কিছু খাদ্যসামগ্রী আছে, সেও তাই করুক।”
12 Nibheya amwi ya bhatobhesha bhushulu nibhaja okubhatijwa, na nibhamubhwila ati,”Mwiigisha, jichiile chikole kutiki?
কর আদায়কারীরাও এল বাপ্তিষ্ম নিতে। তারা বলল, “গুরুমহাশয়, আমরা কী করব?”
13 Nabhabhwilati, Musige okumanya jiyela kukila kutyo omwendibhwa okukumanya.”
তিনি তাদের বললেন, “তোমরা ন্যায্য পরিমাণের অতিরিক্ত কর আদায় কোরো না।”
14 Na amwi ya bhasilikale ona nibhamubhusha nibhaikati,”Kaoli eswe kutiki? Echendibhwa chikole kutiki?”Nabhabhwilati, Mutaja kugega jiyelaku munu wonawona kwa managa, mutaja kumubheelesha munu wonawona kwo lubheyi. mwihye ne miyelo jemwe”
তখন কয়েকজন সৈন্য তাঁকে জিজ্ঞাসা করল, “আর আমরা কী করব?” তিনি উত্তর দিলেন, “তোমরা বলপ্রয়োগ করে লোকদের কাছ থেকে অর্থ আদায় কোরো না, মিথ্যা অভিযোগে কাউকে অভিযুক্ত কোরো না; যা বেতন পাও, তাতে সন্তুষ্ট থেকো।”
15 Woli, kulwokubha abhanu bhaliga bhano bhwila bhwo kumulinda Kilisto unu alija, bhuli munu aliga neganilisha mumwoyo gwae ingulu ya Yowana labha niwe Kilisto.
সকলে অধীর প্রতীক্ষায় ছিল এবং সবারই মনে প্রশ্ন জাগছিল, যোহনই হয়তো সেই খ্রীষ্ট।
16 Yowana nasubhya kwo kubhabhwila bhona ati,”Anye enibhabhatija kwa manji, tali alio umwi unu kaja unu ali na managa kukila anye, na anye niteile kusulumula jingoe je bhilato bhyae. Kabhabhatija emwa kwo mwoyo mwelu na kwomulilo.
যোহন তাদের সবাইকে উত্তর দিলেন, “আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিই; কিন্তু আমার চেয়েও পরাক্রমী একজন আসছেন। তাঁর চটিজুতোর বাঁধন খোলারও যোগ্যতা আমার নেই। তিনি তোমাদের পবিত্র আত্মায় ও আগুনে বাপ্তিষ্ম দেবেন।
17 Lisungulilo lyae lili mumabhoko gae koleleki achumechume kisi owokusungulila ingano no kuikumanya muchitala chae. Tali kasingalisha ingunyu kwo mulilo gunu gutakusima.
শস্য ঝাড়াই করার কুলো তাঁর হাতেই আছে, তিনি তা দিয়ে খামার পরিষ্কার করবেন ও তাঁর গম গোলাঘরে সংগ্রহ করবেন এবং তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে দেবেন।”
18 Kwo kubhatongela agandi mamfu ona, alasishe emisango jo bhwana kubhanu,
যোহন লোকসমূহকে আরও অনেক শিক্ষা দিয়ে সতর্ক করলেন এবং তাদের কাছে সুসমাচার প্রচার করলেন।
19 Yowana amuganyishe ona Helode omukulu wo mukowa kwo kutwala Helodiya, omugasi wo mumula wabho na kwobhunyamuke bhwamfu bhunu Helode aliga nakola.
কিন্তু যোহন যখন সামন্তরাজ হেরোদকে নিজের ভাইয়ের স্ত্রী হেরোদিয়াকে বিবাহ করার বিষয়ে এবং তাঁর সমস্ত দুষ্কর্মের জন্য তিরস্কার করলেন,
20 Tali eile Helode akolele obhunyamuke obhundi bhubhibhi muno. Namubhoya Yowana mwibhoelo.
তখন হেরোদ আরও একটি দুষ্কর্ম করলেন: তিনি যোহনকে কারাগারে বন্দি করলেন।
21 Njiya njisokanati, omwanya gunu abhanu bhona bhaliga nibhabhatijwa na Yowana, Yesu ona abhatijishwe. Omwanya ogwo asabhilwe, olwile nilwiguka.
অন্য সকলে যখন বাপ্তিষ্ম নিচ্ছিল, তখন যীশুও বাপ্তিষ্ম গ্রহণ করলেন। তিনি যখন প্রার্থনা করছিলেন, সেই সময়ে স্বর্গলোক খুলে গেল
22 Omwoyo Mwelu natuka ingulu yae kulwolususo lwa lilengesi lya inguti, omwanya ogwo obhulaka nibhuja okusoka mulwile nibhwaikati,”Awe ulimwana wani mwendwa. Enikondelwa muno na nawe”
এবং পবিত্র আত্মা কপোতের রূপ ধারণ করে তাঁর উপর অবতীর্ণ হলেন। আর স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর ধ্বনিত হল, “তুমি আমার প্রিয় পুত্র, যাঁকে আমি প্রেম করি, তোমার উপরে আমি পরম প্রসন্ন।”
23 Oli Yesu omwene, ejile amba okufundisha, aliga ali ne myaka makumi gasatu. Aliga ali mwana (lwakutyo aliga nibheganilisha) wa Yusufu, omwana wa Eli,
পরে যীশুর বয়স যখন প্রায় ত্রিশ বছর, তিনি তাঁর পরিচর্যা কাজ শুরু করলেন। লোকেরা যেমন মনে করত, যীশু ছিলেন যোষেফের পুত্র, যোষেফ ছিলেন, এলির পুত্র,
24 omwana wa Mathati, omwana wa Lawi, omwana wa Meliki, omwana wa Yana, omwana wa Yusufu,
এলি মত্ততের পুত্র, মত্তত লেবির পুত্র, লেবি মল্কির পুত্র, মল্কি যান্নায়ের পুত্র, যান্নায় যোষেফের পুত্র,
25 Omwana wa Matasiya, omwana wa Amosi, omwana wa Nahumu, omwana wa Esili, omwana wa Nagayi,
যোষেফ মত্তথিয়ের পুত্র, মত্তথিয় আমোষের পুত্র, আমোষ নহূমের পুত্র, নহূম ইষলির পুত্র, ইষলি নগির পুত্র,
26 Omwana wa Maati, omwana wa Matasiya, omwana wa Semeini, omwana wa Yusufu, omwana wa Yuda,
নগি মাটের পুত্র, মাট মত্তথিয়ের পুত্র, মত্তথিয় শিমিয়ির পুত্র, শিমিয়ি যোষেফের পুত্র, যোষেফ জোদার পুত্র,
27 Omwana wa Yoanani, omwana wa Resa, omwana wa Zelubabeli, omwana wa Sheatieli, omwana wa Neli,
জোদা যোহানার পুত্র, যোহানা রীষার পুত্র, রীষা সরুব্বাবিলের পুত্র, সরুব্বাবিল শল্টীয়েলের পুত্র, শল্টীয়েল নেরির পুত্র,
28 Omwana wa Meliki, omwana wa Adi, omwana wa Kosamu, omwana wa Elimadamu, omwana wa Eli,
নেরি মল্কির পুত্র, মল্কি অদ্দীর পুত্র, অদ্দী কোষণের পুত্র, কোষণ ইলমাদমের পুত্র, ইলমাদম এরের পুত্র,
29 Omwana wa Yoshuwa, omwana wa Eliezeli, omwana wa Yolimu, omwana wa Matasi, omwana wa Lawi,
এর যিহোশূয়ের পুত্র, যিহোশূয় ইলীয়েষরের পুত্র, ইলীয়েষর যোরীমের পুত্র, যোরীম মত্ততের পুত্র, মত্তত লেবির পুত্র,
30 Omwana wa Simeoni, omwana wa Yuda, omwana wa Yusufu, omwana wa Yonamu, omwana wa Eliyakimu,
লেবি শিমিয়োনের পুত্র, শিমিয়োন যিহূদার পুত্র, যিহূদা যোষেফের পুত্র, যোষেফ যোনমের পুত্র, যোনম ইলিয়াকীমের পুত্র,
31 Omwana wa Meleya, omwana wa Mena, omwana wa Matasa, omwana wa Nathani, omwana wa Daudi,
ইলিয়াকীম মিলেয়ার পুত্র, মিলেয়া মিন্নার পুত্র, মিন্না মত্তথের পুত্র, মত্তথ নাথনের পুত্র, নাথন দাউদের পুত্র,
32 Omwana wa Yese, omwana wa Obedi, omwana wa Boazi, omwana wa Salimoni, omwana wa Nashoni,
দাউদ যিশয়ের পুত্র, যিশয় ওবেদের পুত্র, ওবেদ বোয়সের পুত্র, বোয়স সলমনের পুত্র, সলমন নহশোনের পুত্র,
33 Omwana wa Abinadabu, omwana wa Alamu, omwana wa Hesiloni, omwana wa Pelesi, omwana wa Yuda,
নহশোন অম্মীনাদবের পুত্র, অম্মীনাদব রামের পুত্র, রাম হিষ্রোণের পুত্র, হিষ্রোণ পেরসের পুত্র, পেরস যিহূদার পুত্র,
34 omwana wa Yakobo, omwana wa Isaka, omwana wa Iblaimu, omwana wa Tela, omwana wa Naholi,
যিহূদা যাকোবের পুত্র, যাকোব ইস্হাকের পুত্র, ইস্হাক অব্রাহামের পুত্র, অব্রাহাম তেরহের পুত্র, তেরহ নাহোরের পুত্র,
35 Omwana wa Seluig, omwana wa Lagau, omwana wa Pelegi, omwana wa Ebeli, omwana wa Sala,
নাহোর সরূগের পুত্র, সরূগ রিয়ূর পুত্র, রিয়ূ পেলগের পুত্র, পেলগ এবরের পুত্র, এবর শেলহের পুত্র,
36 Omwana wa Kenani, omwana wa Alufakisadi, omwana wa Shemu, omwana wa Nuhu, omwana wa Lameki,
শেলহ কৈননের পুত্র, কৈনন অর্ফকষদের পুত্র, অর্ফকষদ শেমের পুত্র, শেম নোহের পুত্র, নোহ লেমকের পুত্র,
37 Omwana wa Metusela, omwana wa Henoko, omwana wa Yaledi, omwana wa Mahalalei, omwana wa Kenani,
লেমক মথূশেলহের পুত্র, মথূশেলহ হনোকের পুত্র, হনোক যেরদের পুত্র, যেরদ মহললেলের পুত্র, মহললেল কৈননের পুত্র,
38 Omwana wa Enoshi, omwana wa Seti, omwana wa Adamu, omwana wa Nyamuanga.
কৈনন ইনোশের পুত্র, ইনোশ শেথের পুত্র, শেথ আদমের পুত্র, আদম ঈশ্বরের পুত্র।