< Filibbiyawa 3 >

1 A karshe, 'yan'uwana, ku yi farin ciki cikin Ubangiji. In sake rubuta maku wadannan abubuwa ba wani abu mai nauyi ba ne a gare ni. Wadannan abubuwa zasu tsare ku.
পরিশেষে আমার ভাইবোনেরা, প্রভুতে আনন্দ করো। তোমাদের কাছে একই বিষয়ে বারবার লিখতে আমি বিরক্তি বোধ করি না এবং তা তোমাদের পক্ষে নিরাপদও বটে।
2 Ku yi hankali da karnuka. Ku yi hankali da miyagun ma'aikata. Ku yi hankali da masu yanke-yanke.
যারা দুষ্কর্ম করে, যারা অঙ্গচ্ছেদ ঘটায়, সেইসব কুকুর থেকে সাবধান থেকো। তাদের সম্বন্ধে সতর্ক হও।
3 Gama mune kaciyar. Don mune muke sujada ta wurin Ruhun Allah. Mune masu fahariya chikin Almasihu Yesu, kuma ba mu da gabagadi cikin jiki.
কারণ আমরা যারা ঈশ্বরের আত্মায় উপাসনা করি, যারা খ্রীষ্ট যীশুতে গৌরববোধ করি, শরীরের বিষয়ে যাদের কোনো আস্থা নেই, সেই আমরাই তো প্রকৃত সুন্নতপ্রাপ্ত—
4 Ko da shike, ni kaina ina gabagadi ga jiki. Idan wani zai iya tunanin gabagadi ga jiki, ni na fi shi.
যদিও এরকম আস্থাশীল হওয়ার যথেষ্ট কারণ আমার নিজের উপরে আছে। অন্য কেউ যদি মনে করে যে, শারীরিক সংস্কারের ব্যাপারে সে নির্ভর করতে পারে, আমার আরও অনেক বিষয়ে নির্ভর করার আছে:
5 An yi mani kaciya a rana ta takwas, daga mutanen Israila, na kabilar Biliyaminu, Bayahuden Yahudawa; ga zancen shari'a Bafarisiye nake.
অষ্টম দিনে আমার সুন্নত হয়েছে, জাতিতে আমি ইস্রায়েলী, বিন্যামীন গোষ্ঠীভুক্ত, হিব্রু বংশজাত একজন হিব্রু, বিধানসংক্রান্ত বিষয়ে একজন ফরিশী;
6 Wajen himma na tsanantawa ikilisiya. Ga zancen adalci cikin sharia, na zama mara abin zargi.
উদ্যমের ব্যাপারে আমি মণ্ডলীর নির্যাতনকারী এবং বিধানগত ধার্মিকতায় আমি ছিলাম নির্দোষ।
7 Amma duk wadannan abubuwan da suka zama riba a gare ni, na dauke su asara ne saboda Almasihu.
কিন্তু, যা ছিল আমার কাছে লাভজনক, খ্রীষ্টের জন্য আজ সেই সবকিছুকে আমি লোকসান বলে মনে করছি।
8 I, lallai ina lisafta dukan wadannan abubuwa asara saboda mafificin sanin Almasihu Yesu Ubangijina. Saboda shine na yi asarar dukan abubuwa. Na maishe su marasa amfani domin in ribato Almasihu,
তার চেয়েও বেশি, আমার প্রভু, খ্রীষ্ট যীশুকে জানার বহুগুণে শ্রেষ্ঠতর মহত্ত্বের তুলনায়, বাকি সবকিছুকে আমি লোকসান মনে করি, যাঁর জন্য আমি সবকিছু হারিয়েছি। খ্রীষ্টকে লাভ করার প্রচেষ্টায় আমি সে সমস্তকে আবর্জনাতুল্য মনে করি এবং
9 a iske ni cikinsa. Ba ni da wani adalcin kaina ta wurin shari'a. Maimakon haka, ina da adalci ta wurin bangaskiya cikin Almasihu, adalcin dake daga wurin Allah ta wurin Bangaskiya.
তাঁরই মধ্যে যেন আমাকে খুঁজে পাওয়া যায়। যে ধার্মিকতা বিধান থেকে পাওয়া যায় তা আজ আর আমার মধ্যে নেই; কিন্তু সেই ধার্মিকতা আছে যা খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে প্রাপ্য—যে ধার্মিকতা ঈশ্বর থেকে বিশ্বাসের মাধ্যমে আসে।
10 Yanzu ina so in san shi da ikon tashinsa, da tarayya cikin shan wuyarsa. In kuma zama kamarsa wajen mutuwarsa,
আমি খ্রীষ্টকে এবং তাঁর পুনরুত্থানের পরাক্রমকে জানতে চাই; তাঁর কষ্টভোগের সহভাগীও হতে চাই; এভাবেই তাঁর মৃত্যুতে যেন তাঁরই মতো হই।
11 domin ta ko kaka in kai ga tashi daga cikin matattu.
আর তাই, যেভাবেই হোক, যেন আমি মৃত্যু থেকে পুনরুত্থানের অভিজ্ঞতা লাভ করতে পারি।
12 Ba wai na rigaya na sami wadannan abubuwa bane, ko kuma na riga na zama cikakke. Amma ina nace bi domin in cafki wannan da Almasihu Yesu ya cafko ni dominsa.
আমি যে ইতিমধ্যেই এসব পেয়েছি, বা সিদ্ধিলাভ করেছি, তা নয়, কিন্তু যে জন্য খ্রীষ্ট যীশুর দ্বারা আমি ধৃত হয়েছি, আমিও তা ধারণ করার জন্য প্রাণপণ ছুটে চলেছি।
13 'Yan'uwa, ban dauka cewa na riga na cafka ba tukuna. Amma akwai abu daya da nake yi: ina mantawa da abin da ke baya, ina kutsawa zuwa ga abin da ke gaba.
ভাইবোনেরা, আমি নিজে যে ধরে ফেলেছি, এমন কথা বলতে পারি না, কিন্তু একটি কাজ আমি করি: পিছনের সমস্ত কিছু ভুলে গিয়ে সামনে যা আছে, তারই দিকে আমি প্রাণপণ প্রয়াসে,
14 Ina nacewa zuwa ga manufar nan in kai ga samun ladar nasara na madaukakin kiran Allah cikin Almasihu Yesu.
লক্ষ্যের অভিমুখে দৌড়াই, যেন ঈশ্বর খ্রীষ্ট যীশুতে স্বর্গীয় যে আহ্বান দিয়েছেন, সেই পুরস্কার লাভ করতে পারি।
15 Dukan mu wadanda muke kammalallu, sai mu yi tunani ta wannan hanyar, idan kuwa kun yi tunanin wani abu daban, to Allah zai bayyana maku wannan kuma.
আমাদের মধ্যে যারা পরিপক্ব, তাদের সকলের দৃষ্টিভঙ্গি যেন এরকমই হয়। যদি কোনো ক্ষেত্রে তোমরা ভিন্নমত পোষণ করো, ঈশ্বর সে বিষয়ও তোমাদের কাছে সুস্পষ্ট করে তুলবেন।
16 Sai dai, in da muka rigaya muka kai, bari mu rike shi haka.
আমরা যা পেয়েছি, কেবলমাত্র সেই অনুযায়ী যেন জীবনযাপন করি।
17 Ku zama masu koyi da ni, 'yan'uwa. Ku duba da kyau wadannan da suke tafiya yadda muka zama abin koyi a gare ku.
ভাইবোনেরা, তোমরা সবাই মিলে আমার আদর্শ অনুসরণ করো। যে আদর্শ আমরা স্থাপন করেছি, সেই অনুযায়ী যারা জীবনযাপন করে, তাদের লক্ষ্য করো।
18 Mutane da dama suna tafiya -sune wadanda na ba ku labarin su, yanzu kuma ina fada maku har da hawaye - kamar makiyan gicciyen Almasihu ne.
কারণ, আমি আগেই যেমন বারবার তোমাদের বলেছি, আর এখন আবার চোখের জলে বলছি, অনেকেই এমন জীবনযাপন করে, যেন তারা খ্রীষ্টের ক্রুশের শত্রু।
19 Karshen su hallaka ne. Domin allahn su ciki ne, fahariyar su kuma tana cikin kunyar su. Tunanin su na kan al'amuran duniya.
ধ্বংসই তাদের শেষগতি, পেটপূজাই তাদের দেবতা, নিজ লজ্জাতেই তাদের গৌরব। জাগতিক বিষয়ই তারা ভাবে।
20 Amma mu 'yangarincin mu a sama yake, daga inda muke sauraron mai ceto, Ubangiji Yesu Almasihu.
কিন্তু আমরা স্বর্গের নাগরিক। আমরা আগ্রহ সহকারে সেখান থেকে এক পরিত্রাতার প্রতীক্ষা করছি—অর্থাৎ, প্রভু যীশু খ্রীষ্টের, যিনি তাঁর যে ক্ষমতাবলে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে সমর্থ,
21 Za ya sake jikinmu na kaskanci ya siffanta shi kamar jikin darajarsa, siffantacce ta karfin ikonsa inda ya sarayar da dukan abubuwa a gare shi.
তারই দ্বারা আমাদের দীনতার দেহকে রূপান্তরিত করে, তাঁর গৌরবজ্জ্বল দেহের মতো করবেন।

< Filibbiyawa 3 >