< Mattiyu 21 >

1 Yayinda Yesu da almajiransa suka kusato Urushalima sai suka zo Betafaji wajen dutsen zaitun, sai Yesu ya aiki almajiransa guda biyu,
তাঁরা জেরুশালেমের কাছাকাছি এসে যখন জলপাই পর্বতের ধারে বেথফাগ গ্রামে উপস্থিত হলেন, তখন যীশু দুজন শিষ্যকে এই বলে পাঠালেন,
2 yace masu, “Ku shiga kauyen da yake gaban ku zaku iske wata jaka da aholaki tara da ita. Ku kwance su ku kawo mani su.
“তোমরা সামনের ওই গ্রামে যাও। সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে একটি গর্দভী তার শাবকের সঙ্গে বাঁধা আছে। তাদের খুলে আমার কাছে নিয়ে এসো।
3 Idan wani ya gaya maku wani abu game da haka, sai ku ce, 'Ubangiji ne yake bukatarsu,' mutumin kuwa zai aiko ku da su nan da nan.”
কেউ যদি তোমাদের কিছু বলে, তাকে বোলো যে, প্রভুর তাদের প্রয়োজন আছে। এতে সে তখনই তাদের পাঠিয়ে দেবে।”
4 Anyi wannan kuwa domin a cika annabcin anabin. Yace,
এরকম ঘটল যেন ভাববাদীর দ্বারা কথিত বচন পূর্ণ হয়:
5 “Ku cewa diyar Sihiyona, duba, ga sarkinki na zuwa wurin ki, mai tawali'u ne, kuma akan jaki wanda aholaki ne.”
“তোমরা সিয়োন-কন্যাকে বলো, ‘দেখো, তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি নম্র কোমল প্রাণ, গর্দভের উপরে উপবিষ্ট, এক শাবকের, গর্দভ শাবকের উপরে উপবিষ্ট।’”
6 Sai almajiran suka tafi suka yi kamar yadda Yesu ya umarce su.
শিষ্যেরা গেলেন ও যীশু যেমন নির্দেশ দিয়েছিলেন, তেমনই করলেন।
7 Suka kawo jakar da dan aholakin, suka sa tufafinsu akai, Yesu kuwa ya zauna akan tufafin.
তারা গর্দভী ও সেই শাবকটিকে নিয়ে এসে, তাদের উপরে নিজেদের পোশাক পেতে দিলেন। যীশু তার উপরে বসলেন।
8 Yawancin jama'a kuwa suka baza tufafinsu akan hanya, wasu kuma suka yanko ganye daga bishiyoyi suka shimfida su a hanya.
আর ভিড়ের মধ্যে অনেক লোক নিজেদের পোশাক রাস্তায় বিছিয়ে দিল, অন্যেরা গাছ থেকে ডালপালা কেটে পথে ছড়িয়ে দিল।
9 Taron jama'a da suke gabansa da wadanda suke bayansa, suka ta da murya suna cewa, “Hossana ga dan Dauda! mai albarka ne shi wanda ke zuwa cikin sunan Ubangiji. Hossana ga Ubangiji!”
যেসব লোক তাঁর সামনে যাচ্ছিল ও পিছনে অনুসরণ করছিল, তারা চিৎকার করে বলতে লাগল, “হোশান্না, দাউদ-সন্তান!” “ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন!” “ঊর্ধ্বতমলোকে হোশান্না!”
10 Sa'adda Yesu ya shiga Urushalima sai doki ya cika birnin ana cewa, “Wanene wannan?”
যীশু যখন জেরুশালেমে প্রবেশ করলেন, সমস্ত নগরে আলোড়ন পড়ে গেল ও তারা জিজ্ঞাসা করল, “ইনি কে?”
11 Sai jama'a suka amsa, “Wannan shine Yesu annabi, daga Nazaret ta Galili.”
তাতে লোকেরা উত্তর দিল, “ইনি যীশু, গালীলের নাসরতের সেই ভাববাদী।”
12 Sai Yesu ya shiga haikalin. Ya kori duk wadanda ke saye da sayarwa a cikin ikiilisiya. Ya birkice teburan masu canjin kudi da kujerun masu sayar da tantabaru.
যীশু মন্দির চত্বরে প্রবেশ করে তাদের তাড়িয়ে দিলেন যারা সেখানে কেনাবেচা করছিল। তিনি মুদ্রা-বিনিময়কারীদের টেবিল ও যারা পায়রা বিক্রি করছিল তাদের আসন উল্টে দিলেন।
13 Ya ce masu, “A rubuce yake, 'Za a kira gidana gidan addu'a,' amma kun mayar dashi kogon 'yan fashi.”
তিনি তাদের বললেন, “এরকম লেখা আছে, ‘আমার গৃহ প্রার্থনা-গৃহ বলে আখ্যাত হবে,’ কিন্তু তোমরা একে ‘দস্যুদের গহ্বরে’ পরিণত করেছ।”
14 Sai makafi da guragu suka zo wurin sa a haikalin, ya warkar da su.
পরে অন্ধ ও খোঁড়া সকলে মন্দিরে তাঁর কাছে এলে তিনি তাদের সুস্থ করলেন।
15 Amma da manyan firistoci da malaman attaura suka ga abubuwan banmamaki da yayi, kuma sa'adda suka ji yara suna tada murya a cikin haikalin suna cewa, “Hossana ga dan Dauda,” sai suka ji haushi.
কিন্তু প্রধান যাজকবর্গ ও শাস্ত্রবিদরা যখন দেখল, তিনি আশ্চর্য সব কাজ করে চলেছেন ও ছেলেমেয়েরা মন্দির চত্বরে “হোশান্না, দাউদ-সন্তান,” বলে চিৎকার করছে, তারা রুষ্ট হল।
16 Suka ce masa, kana jin abinda wadannan mutanen ke fadi?'' Yesu ya ce masu, “I! Amma ba ku taba karantawa ba, 'daga bakin jarirai da masu shan mama ka sa yabo'?”
তারা তাঁকে বলল, “এই ছেলেমেয়েরা কী সব বলছে, তা কি তুমি শুনতে পাচ্ছ?” তোমরা কি কখনও পাঠ করোনি, “‘ছেলেমেয়েদের ও শিশুদের মুখ দিয়ে তুমি স্তব ও প্রশংসার ব্যবস্থা করেছ’?”
17 Sai Yesu ya bar su, ya fice daga birnin zuwa Betaniya ya kwana a wurin.
পরে তিনি তাদের ছেড়ে দিয়ে নগরের বাইরে বেথানি গ্রামে চলে গেলেন। সেখানেই তিনি রাত্রিযাপন করলেন।
18 Washegari da safe yayin da yake komawa birnin, sai yaji yunwa.
খুব ভোরবেলায়, নগরে আসার পথে যীশুর খিদে পেল।
19 Da ya ga bishiyar baure a bakin hanya, sai yaje wurin amma bai sami kome ba sai dai ganye. Sai ya ce mata, “Kada ki kara yin 'ya'ya har abada.” Sai nan take bishiyar bauren ta bushe. (aiōn g165)
পথের ধারে একটি ডুমুর গাছ দেখে, তিনি তার কাছে গেলেন, কিন্তু পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তখন তিনি গাছটিকে বললেন, “তোমার মধ্যে আর কখনও যেন ফল না ধরে!” সঙ্গে সঙ্গে গাছটি শুকিয়ে গেল। (aiōn g165)
20 Da almajiran suka ga haka, sai suka yi mamaki suka ce, “Kaka bishiyar bauren ta bushe nan da nan?”
শিষ্যেরা এই দেখে আশ্চর্য হয়ে গেলেন। তারা জিজ্ঞাসা করলেন, “ডুমুর গাছটি এত তাড়াতাড়ি শুকিয়ে গেল কীভাবে?”
21 Yesu ya amsa yace masu, “Hakika ina ce maku, in dai kuna da bangaskiya ba ku yi shakka ba, ba abinda aka yi wa bauren nan kadai za kuyi ba har ma za ku cewa tsaunin nan, “Ka ciru ka fada teku,' sai kuwa haka ta kasance.
যীশু উত্তর দিলেন, “আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের যদি বিশ্বাস থাকে আর তোমরা সন্দেহ না করো, তাহলে এই ডুমুর গাছটির প্রতি যা করা হয়েছে, তোমরা যে কেবলমাত্র তাই করতে পারবে, তা নয়, কিন্তু যদি এই পর্বতটিকে বলো, ‘যাও, সমুদ্রে গিয়ে পড়ো,’ তবে সেরকমই হবে।
22 Kome kuka roka cikin addu'a, in dai kun gaskanta, za ku samu.”
আর তোমরা প্রার্থনায় যা কিছু চাইবে, বিশ্বাস করলে সে সমস্তই পাবে।”
23 Sa'adda Yesu ya shiga haikalin, sai manyan fristocin da shugabannin jama'a suka zo suka same shi yayin da yake koyarwa, suka ce, “Da wane iko kake yin wadannan abubuwa?”
যীশু মন্দির চত্বরে প্রবেশ করলেন। তিনি যখন শিক্ষা দিচ্ছিলেন, তখন প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ তাঁর কাছে এসে জিজ্ঞাসা করল, “তুমি কোন অধিকারে এসব কাজ করছ? আর এসব করার অধিকারই বা কে তোমাকে দিল?”
24 Yesu ya amsa yace masu, “Ni ma zan yi maku tambaya daya. In kun fada mani, ni ma zan fada maku ko da wane iko nake yin wadannan abubuwa.
যীশু উত্তর দিলেন, “আমিও তোমাদের একটি প্রশ্ন করব। তোমরা যদি উত্তর দিতে পারো, তাহলে আমিও তোমাদের বলব, আমি কোন অধিকারে এসব করছি।
25 Daga ina baftismar Yahaya ta fito, daga sama ko kuma daga mutune?” Sai suka yi shawara a tsakanin su, suka ce, “In munce, 'daga sama,' zai ce mana, 'don me bamu gaskanta dashi ba?'
যোহনের বাপ্তিষ্ম কোথা থেকে হয়েছিল? স্বর্গ থেকে, না মানুষের কাছ থেকে?” তারা নিজেদের মধ্যে এ বিষয়ে আলোচনা করে বলল, “যদি আমরা বলি, ‘স্বর্গ থেকে,’ ও জিজ্ঞাসা করবে, ‘তাহলে তোমরা তাকে বিশ্বাস করোনি কেন?’
26 Amma in munce, ' daga mutune,' muna tsoron jama'a, saboda sun san Yahaya annabi ne.”
কিন্তু যদি আমরা বলি, ‘মানুষের কাছ থেকে,’ আমরা জনসাধারণকে ভয় করি; কারণ তারা প্রত্যেকে যোহনকে ভাববাদী বলেই মনে করত।”
27 Sai suka amsa ma Yesu suka ce, ''Bamu sani ba.” Shi ma yace masu, “Nima bazan gaya maku ko da wane iko nake yin abubuwan nan ba.
তাই তারা যীশুকে উত্তর দিল, “আমরা জানি না।” তখন তিনি বললেন, “তাহলে, আমিও কোন অধিকারে এসব কাজ করছি, তোমাদের বলব না।
28 Amma me kuke tunani? Wani mutum yana da 'ya'ya biyu. Ya je wurin na farkon yace, 'Da, je ka kayi aiki yau a cikin gona.'
“তোমরা কী মনে করো? এক ব্যক্তির দুই পুত্র ছিল। তিনি প্রথমজনের কাছে গিয়ে বললেন, ‘বৎস, তুমি গিয়ে দ্রাক্ষাক্ষেতে কাজ করো।’
29 Yaron ya amsa yace, 'bazan yi ba,' amma daga baya ya canza tunaninsa ya tafi.
“সে উত্তর দিল, ‘আমি যাব না,’ কিন্তু পরে সে মত পরিবর্তন করে কাজ করতে গেল।
30 Sai mutumin ya je wurin da na biyun ya fada masa abu guda. Wannan dan ya amsa ya ce, 'zanje, baba,' amma bai je ba.
“পরে সেই পিতা অপর পুত্রের কাছে গেলেন এবং একই কথা তাকেও বললেন। সে উত্তর দিল, ‘হ্যাঁ মহাশয়, যাচ্ছি,’ কিন্তু সে গেল না।
31 Wanene a cikin 'ya'ya biyun nan yayi nufin ubansa?” Suka ce, “na farkon.” Yesu ya ce masu, “Hakika ina gaya maku, masu karbar haraji da karuwai za su shiga mulkin Allah kafin ku.
“এই দুজনের মধ্যে কে তার পিতার ইচ্ছা পালন করল?” তারা উত্তর দিলেন, “প্রথমজন।” যীশু তাদের বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি, কর আদায়কারী ও বেশ্যারা তোমাদের আগেই স্বর্গরাজ্যে প্রবেশ করছে।
32 Gama Yahaya ya zo maku a hanyar adalci, amma ba ku gaskata da shi ba, a yayinda masu karbar haraji da karuwai suka gaskata da shi. Ku kuwa, bayan kun ga abin da ya faru, baku ma tuba daga baya ba don ku gaskata da shi.
কারণ যোহন তোমাদের কাছে এসে ধার্মিকতার পথ দেখালেন আর তোমরা তাকে বিশ্বাস করলে না, কিন্তু কর আদায়কারী ও বেশ্যারা বিশ্বাস করল। আর তোমরা তা দেখা সত্ত্বেও অনুতাপ করলে না এবং বিশ্বাস করলে না।
33 Ku saurari wani misalin. Anyi wani mutum, mai gona. Yayi shuka a gonar, ya shinge ta, ya gina ramin matse inabi a cikin gonar, ya kuma gina wata hasumiyar tsaro, sai ya bada hayar gonar ga wadansu manoma. Sai ya tafi wata kasa.
“অন্য একটি রূপক শোনো: একজন জমিদার এক দ্রাক্ষাক্ষেত প্রস্তুত করলেন। তিনি তাঁর চারপাশে বেড়া দিলেন, তার মধ্যে এক দ্রাক্ষাকুণ্ড খুঁড়লেন ও পাহারা দেওয়ার জন্য এক উঁচু মিনার নির্মাণ করলেন। তারপর তিনি সেই দ্রাক্ষাক্ষেত কয়েকজন ভাগচাষিকে ভাড়া দিয়ে বিদেশ ভ্রমণে চলে গেলেন।
34 Da kakar inabi ta yi, sai ya aiki wadansu bayi su karbo masa amfanin gonar.
ফল কাটার সময় উপস্থিত হল তিনি তাঁর দাসদের ফল সংগ্রহের জন্য ভাগচাষিদের কাছে পাঠিয়ে দিলেন।
35 Amma manoman suka kama bayin, suka doddoki dayan, suka kashe dayan, suka jejjefe dayan da duwatsu.
“ভাগচাষিরা সেই দাসদের বন্দি করে একজনকে মারধর করল, অন্যজনকে হত্যা করল, তৃতীয় জনকে পাথর ছুঁড়ে মারল।
36 Sai mai gonar ya sake aika wadansu bayinsa da suka fi na farko, amma manoman suka yi masu kamar yadda suka yi wa sauran.
আবার তিনি তাদের কাছে অন্য দাসদের পাঠালেন, এদের সংখ্যা আগের চেয়েও বেশি ছিল। ভাগচাষিরা এদের প্রতিও সেই একইরকম ব্যবহার করল।
37 Bayan wannnan, sai mai gonar ya aika da dansa wurin su yana cewa, 'za su yi wa dana biyayya.'
সবশেষে তিনি তাদের কাছে তাঁর পুত্রকে পাঠালেন, বললেন, ‘তারা আমার পুত্রকে সম্মান করবে।’
38 Amma da manoman suka ga dan, sai suka ce a tsakanin su, 'wannan shine magajin. Kuzo, mu kashe shi mu gaji gonar.'
“কিন্তু ভাগচাষিরা যখন সেই পুত্রকে দেখল, তারা পরস্পরকে বলল, ‘এই হচ্ছে উত্তরাধিকারী। এসো, আমরা একে হত্যা করে এর মালিকানা হস্তগত করি।’
39 Sai suka dauke shi, suka jefar da shi daga cikin gonar, suka kashe shi.
এভাবে তারা তাঁকে ধরে, দ্রাক্ষাক্ষেতের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করল।
40 To idan me gonar ya zo, me zai yiwa manoman?
“অতএব, দ্রাক্ষাক্ষেতের মালিক যখন ফিরে আসবেন, তিনি ওইসব ভাগচাষিদের নিয়ে কী করবেন?”
41 Suka ce masa, “Zai hallaka mugayen manoman nan ta hanya mai tsanani, zai kuma bada gonar haya ga wadansu manoman, mutanen da za su biya, lokacin da inabin ya nuna.”
তারা উত্তর দিল, “তিনি ওই দুর্জনদের শোচনীয় পরিণতি ঘটাবেন ও সেই দ্রাক্ষাক্ষেত অন্য ভাগচাষিদের ভাড়া দেবেন, যারা ফল সংগ্রহের সময় তাকে তার উপযুক্ত অংশ দেবে।”
42 Yesu yace masu, “Baku taba karantawa a nassi ba,'' 'Dutsen da magina suka ki ya zama dutse mafi amfani. Wannan daga Ubangijine, kuma abin mamaki ne a idanunmu?'
যীশু তাদের বললেন, “তোমরা কি শাস্ত্রে কখনও পাঠ করোনি: “‘গাঁথকেরা যে পাথর অগ্রাহ্য করেছিল, তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর; প্রভুই এরকম করেছেন, আর তা আমাদের দৃষ্টিতে অবিশ্বাস্য’?
43 Saboda haka ina gaya maku, za a karbe mulkin Allah daga wurin ku a ba wata al'umma da zata bada amfaninsa.
“এই কারণে আমি তোমাদের বলছি যে, স্বর্গরাজ্য তোমাদের কাছ থেকে কেড়ে নিয়ে এমন এক জাতিকে দেওয়া হবে, যারা এর জন্য ফল উৎপন্ন করবে।
44 Duk wanda ya fadi akan dutsen nan zai ragargaje. Amma duk wanda dutsen ya fadawa, zai nike.”
যে এই পাথরের উপরে পড়বে, সে খানখান হবে, কিন্তু যার উপরে এই পাথর পড়বে, সে চূর্ণবিচূর্ণ হবে।”
45 Da manyan firistocin da farisawan suka ji wannan misalin, sai suka gane da su yake.
যখন প্রধান যাজকেরা ও ফরিশীরা যীশুর কথিত রূপকগুলি শুনল, তারা বুঝতে পারল, তিনি তাদের সম্পর্কেই সেগুলি বলছেন।
46 Da suka nemi kama shi, sai suka ji tsoron taron, saboda mutanen sun dauke shi annabi.
তারা যীশুকে গ্রেপ্তার করার কোনো উপায় খুঁজল, কিন্তু তারা জনসাধারণকে ভয় পেত কারণ তারা তাঁকে ভাববাদী বলে মানত।

< Mattiyu 21 >