< Markus 10 >

1 Yesu ya bar wannan wurin, ya tafi yankin Yahudiya, wajen hayin kogin Urdun. Sai jama'a suka je wurinsa. Ya ci gaba da koya masu, kamar yadda ya zama al'adarsa.
যীশু এরপর সেই স্থান ত্যাগ করে যিহূদিয়া অঞ্চলে ও জর্ডন নদীর অপর পারে গেলেন। আবার তাঁর কাছে লোকেরা ভিড় করতে লাগল, আর তিনি তাঁর রীতি অনুযায়ী তাদের শিক্ষা দিলেন।
2 Sai Farisawa su ka zo wurinsa, su ka ce, '' dai dai ne mutum ya saki matarsa?'' Wannan tambaya sun yi ta ne domin su gwada shi.
কয়েকজন ফরিশী এসে তাঁকে পরীক্ষা করার উদ্দেশ্যে প্রশ্ন করল, “কোনো পুরুষের পক্ষে তার স্ত্রীকে পরিত্যাগ করা কি বিধিসংগত?”
3 Ya amsa ya ce, menene Musa ya umarce ku?
তিনি উত্তর দিলেন, “মোশি তোমাদের কি আদেশ দিয়েছেন?”
4 Suka ce, ''Musa ya yarda mutum ya rubuta takardar saki ga matarsa, ya sallameta ta fita.''
তারা বলল, “মোশি পুরুষকে একটি ত্যাগপত্র লিখে দিয়ে তার স্ত্রীকে পরিত্যাগ করার অনুমতি দিয়েছেন।”
5 “Domin taurin zuciyarku ne ya rubuta maku wannan dokar,” Yesu ya ce masu.
যীশু উত্তর দিলেন, “তোমাদের হৃদয় কঠোর বলেই মোশি এই বিধানের কথা লিখে গিয়েছেন।
6 Amman tun daga farkon halitta, 'Allah ya halicci namiji da ta mata.'
কিন্তু সৃষ্টির সূচনায় ঈশ্বর তাদের পুরুষ ও নারী—এভাবেই সৃষ্টি করেছিলেন।
7 Domin wannan dalilin ne mutum zai rabu mahaifinsa da mahaifiyarsa ya mannewa matarsa.
আর এই কারণে একজন পুরুষ তার পিতা ও মাতাকে ত্যাগ করবে, তার স্ত্রীর সাথে সংযুক্ত হবে
8 Su biyu kuwa sun zama jiki daya, ba biyu ba,
ও সেই দুজন একাঙ্গ হবে। তাই, তারা আর দুজন নয়, কিন্তু অভিন্নসত্তা।
9 Saboda haka abinda Allah ya hada kada mutum ya raba.”
সেই কারণে, ঈশ্বর যা সংযুক্ত করেছেন, কোনো মানুষ তা বিচ্ছিন্ন না করুক।”
10 Lokacin da suke cikin gida, sai almajiransa suka sake tambayarsa akan wannan magana.
তাঁরা আবার ঘরের মধ্যে প্রবেশ করলে তাঁর শিষ্যেরা যীশুকে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন।
11 Ya ce da su. Dukan wanda ya saki matarsa ya kuma auro wata matar yayi zina da ita kenan.
তিনি উত্তর দিলেন, “যে নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য নারীকে বিবাহ করে, সে তার বিরুদ্ধে ব্যভিচার করে।
12 Haka nan duk matar da ta saki mijinta ta auri wani ta yi zina da shi kenan.”
আর নারী যদি তার স্বামীকে পরিত্যাগ করে অন্য পুরুষকে বিবাহ করে, সেও ব্যভিচার করে।”
13 Mutane suka kawo masa 'ya'yansu kanana don ya taba su, sai almajiransa suka kwabe su.
লোকেরা ছোটো শিশুদের যীশুর কাছে নিয়ে আসছিল, যেন তিনি তাদের স্পর্শ করেন। কিন্তু শিষ্যেরা তাদের ধমক দিলেন।
14 Da Yesu ya gani, ya ji haushi, ya ce masu. Ku bar yara kanana su zo wurina, kada ku hana su domin mulkin Allah na irinsu ne.
যীশু তা দেখে রুষ্ট হলেন। তিনি তাঁদের বললেন, “ছোটো শিশুদের আমার কাছে আসতে দাও, ওদের বাধা দিয়ো না। কারণ ঈশ্বরের রাজ্য এদের মতো মানুষদেরই।
15 Gaskiya na ke fada maku duk mutumin da bai karbi mulkin Allah kamar karamin yaro ba, babu shakka ba zai shiga mulkin Allah ba.
আমি তোমাদের সত্যিই বলছি, ছোটো শিশুর মতো যে ঈশ্বরের রাজ্যকে গ্রহণ করতে পারে না, সে কখনও তাতে প্রবেশ করতে পারবে না।”
16 Sai ya rungume su ya sa masu albarka.
পরে তিনি সেই শিশুদের কোলে নিয়ে তাদের উপরে হাত রাখলেন ও তাদের আশীর্বাদ করলেন।
17 Lokacin da ya fara tafiya, sai wani mutum ya rugo wurinsa, ya durkusa a gabansa. Ya tambaye shi, yace ya ''Malam managarci, me zan yi domin in sami rai na har abada?'' (aiōnios g166)
যীশু তাঁর পথ চলা শুরু করলে, একজন যুবক দৌড়ে তাঁর কাছে এল। সে তাঁর সামনে নতজানু হয়ে জিজ্ঞাসা করল, “সৎ গুরু, অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য আমাকে কী করতে হবে?” (aiōnios g166)
18 Amma Yesu ya ce masa. Don me ka ke kira na managarci? Babu wani managarci sai dai Allah kadai.
যীশু উত্তর দিলেন, “তুমি আমাকে সৎ বলছ কেন? একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয়।
19 Kasan dokokin. Kada ka yi kisan kai, kada ka yi zina, kada ka yi sata, kada ka yi shaidar zur, kada ka yi zamba, ka girmama mahaifinka da mahaifiyarka.”
তুমি আজ্ঞাগুলি নিশ্চয় জানো, ‘নরহত্যা কোরো না, ব্যভিচার কোরো না, চুরি কোরো না, মিথ্যা সাক্ষ্য দিয়ো না, প্রতারণা কোরো না, তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো।’”
20 Sai mutumin ya ce masa Malam ai na kiyayye duk wadannan abubuwa tun ina yaro.
সে ঘোষণা করল, “গুরুমহাশয়, এসবই আমি বাল্যকাল থেকে পালন করে আসছি।”
21 Yesu ya dube shi duban kauna ya ce masa. Abu daya ka rasa. Shi ne ka je ka sayar da duk mallakarka ka ba mabukata, za ka sami wadata a sama. Sa'annan ka zo ka bi ni.
যীশু তার দিকে তাকালেন ও তাকে প্রেম করলেন। তিনি বললেন, “একটি বিষয়ে তোমার ঘাটতি আছে। তুমি যাও, গিয়ে তোমার যা কিছু আছে, সর্বস্ব বিক্রি করে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দাও, তাহলে তুমি স্বর্গে ধনসম্পত্তি লাভ করবে। তারপর এসে আমাকে অনুসরণ করো।”
22 Da ya ji haka sai ransa ya baci, ya tafi yana bakin ciki, don shi mai arziki ne kwarai.
এতে সেই লোকটির মুখ ম্লান হয়ে গেল। সে দুঃখিত মনে চলে গেল, কারণ তার বিপুল ধনসম্পত্তি ছিল।
23 Yesu ya dubi almajiransa ya ce. ''Yana da wuya masu arziki su shiga mulkin Allah!''
যীশু চারদিকে তাকিয়ে তাঁর শিষ্যদের বললেন, “ধনী মানুষের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কত কঠিন!”
24 Almajiransa suka yi mamakin maganarsa. Sai Yesu ce masu, ya ku ya'ya'na yana da wuya kamar me a shiga mulkin Allah.
শিষ্যেরা তাঁর কথা শুনে বিস্মিত হলেন। কিন্তু যীশু আবার বললেন, “বৎসেরা, যারা ধনসম্পদে নির্ভর করে, তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন কঠিন!
25 Zai zama da sauki ga rakumi yabi ta kafar allura da mai arziki ya shiga mulkin Allah.
ধনী মানুষের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে বরং সুচের ছিদ্রপথ দিয়ে উটের পার হওয়া সহজ।”
26 Sai suka cika da mamaki sosai, su kace wa juna, ''to idan haka ne wanene zai iya tsira kenan?''
শিষ্যেরা তখন আরও বেশি বিস্মিত হয়ে পরস্পরকে বললেন, “তাহলে কে পরিত্রাণ পেতে পারে?”
27 Yesu ya dube su ya ce masu. Ga mutane a bu ne mai wuyar gaske, amma a wurin Allah komai yiwuwa ne.
যীশু তাদের দিকে তাকিয়ে বললেন, “মানুষের পক্ষে এ অসম্ভব, কিন্তু ঈশ্বরের কাছে নয়। ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব।”
28 Bitrus ya ce masa, ''to gashi mu mun bar kome, mun bika''.
পিতর তাঁকে বললেন, “আপনাকে অনুসরণ করার জন্য আমরা সবকিছু ত্যাগ করেছি।”
29 Yesu ya ce. Gaskiya na ke fada maku, babu wanda zai bar gidansa, da yan'uwansa maza da mata, da mahaifiya ko mahaifi, ko 'ya'ya ko gona, saboda da ni da kuma bishara,
যীশু উত্তর দিলেন, “আমি তোমাদের সত্যিই বলছি, এমন কেউ নেই, যে আমার ও সুসমাচারের জন্য নিজের বাড়িঘর, ভাইবোন, মা-বাবা, সন্তানসন্ততি, কি জমিজায়গা ত্যাগ করেছে, অথচ বর্তমান কালে তার শতগুণ ফিরে পাবে না।
30 sa'annan ya rasa samun nikinsu dari a zamanin yanzu, na gidaje, da yan'uwa mata da maza' da iyaye mata da 'ya'ya da gonaki, game da tsanani, a duniya mai zuw kuma ya sami rai madawwami. (aiōn g165, aiōnios g166)
সে এই জীবনেই বাড়িঘর, ভাইবোন, মা-বাবা, সন্তানসন্ততি ও জমিজায়গা লাভ করবে ও সেই সঙ্গে নির্যাতন ভোগ করবে। কিন্তু ভাবীকালে অনন্ত জীবন লাভ করবে। (aiōn g165, aiōnios g166)
31 Da yawa wadanda suke na farko za su koma na karshe, na karshe kuma za su zama na farko.
কিন্তু অনেকেই, যারা প্রথমে আছে, তারা শেষে হবে, আর যারা পিছনে আছে, তারা প্রথমে হবে।”
32 Suna tafiya Urushalima, Yesu kuwa na gabansu. Almajiransa sun yi mamaki, mutane da ke biye da su kuwa sun tsorata. Yesu kuwa ya sake kebe sha biyun nan, ya fara fada masu abin da zai same shi.
তাঁরা জেরুশালেমের পথে যাচ্ছিলেন। যীশু ছিলেন সবার সামনে। শিষ্যেরা এতে বিস্মিত হলেন ও যারা অনুসরণ করছিল, তারা ভয় পেল। তিনি আবার সেই বারোজনকে এক পাশে ডেকে নিয়ে, তাঁর প্রতি কী ঘটতে চলেছে তা বললেন।
33 “Kun ga, za mu Urushalima za a bada Dan mutum ga manyan Firistoci da malan Attaura, za su kuma yi masa hukuncin kisa su kuma bada shi ga al'ummai.
তিনি বললেন, “আমরা জেরুশালেম পর্যন্ত যাচ্ছি। আর মনুষ্যপুত্রকে প্রধান যাজকদের ও শাস্ত্রবিদদের হাতে সমর্পণ করা হবে। তারা তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে ও অইহুদিদের হাতে তুলে দেবে।
34 Za su yi masa ba a, su tofa masa yau, su yi masa bulala, su kashe shi, bayan kwana uku kuwa zai tashi.”
তারা তাঁকে বিদ্রুপ করবে, তাঁর গায়ে থুতু দেবে, চাবুক দিয়ে মারবে ও তাঁকে হত্যা করবে। তিন দিন পরে, তিনি আবার মৃত্যু থেকে পুনরুত্থিত হবেন।”
35 Yakubu da Yahaya, 'ya'yan Zabadi, suka zo wurin sa, suka ce, ''Malam muna so kayi mana duk abin da mu ka roke ka''
তারপর, সিবদিয়ের পুত্র যাকোব ও যোহন তাঁর কাছে এলেন। তাঁরা বললেন, “গুরুমহাশয়, আমরা যা চাই, আপনি আমাদের জন্য তা করুন।”
36 Ya ce masu. ''Me ku ke so in yi maku?''
তিনি জিজ্ঞাসা করলেন, “তোমরা কী চাও? আমি তোমাদের জন্য কী করব?”
37 Suka ce, ''ka yardar mana, a ranar daukakarka, mu zauna daya a damanka, daya kuma a hagunka.''
তাঁরা উত্তর দিলেন, “আপনি মহিমা লাভ করলে আমাদের একজনকে আপনার ডানদিকে, আর একজনকে আপনার বাঁদিকে বসতে দেবেন।”
38 Yesu ya ce masu. ''Ba ku san abinda ku ke roka ba. Kwa iya sha daga kokon da zan sha? Ko kuma za a yi maku baftismar da za a yi mani?''
যীশু বললেন, “তোমরা কী চাইছ, তা তোমরা জানো না। আমি যে পেয়ালায় পান করি, তাতে তোমরা কি পান করতে পারো? অথবা যে বাপ্তিষ্মে আমি বাপ্তিষ্ম লাভ করি, তাতে কি তোমরা বাপ্তিষ্ম নিতে পারো?”
39 Suka fada masa, ''Zamu iya.'' Yesu ya ce masu, '' kokon da zan sha, da shi zaku sha, baftismar da za ayi mani kuma da ita za a yi maku.''
তাঁরা উত্তর দিলেন, “আমরা পারি।” যীশু তাঁদের বললেন, “আমি যে পেয়ালায় পান করি, তাতে তোমরা পান করবে এবং আমি যে বাপ্তিষ্মে বাপ্তিষ্ম লাভ করি, তোমরাও সেই বাপ্তিষ্মে বাপ্তিষ্ম লাভ করবে।
40 Amma zama a damata, ko a haguna, ba na wa ba ne da zan bayar, ai na wadanda a ka shiryawa ne.”
কিন্তু, আমার ডানদিকে বা বাঁদিকে বসতে দেওয়ার অধিকার আমার নেই। এই স্থান তাদের জন্য, যাদের জন্য সেগুলি প্রস্তুত করা হয়েছে।”
41 Da sauran almajiran nan goma suka ji, suka fara jin haushin Yakubu da Yahaya.
অন্য দশজন একথা শুনে যাকোব ও যোহনের প্রতি রুষ্ট হলেন।
42 Yesu kuma ya kira su wurinsa ya ce masu, '' kun sani wadanda aka san su da mulkin al'ummai sukan nuna masu iko, hakimansu kuma sukan gasa masu iko.
যীশু তাঁদের কাছে ডেকে বললেন, “তোমরা জানো যে, যারা অন্য জাতির শাসক বলে পরিচিত, তারা তাদের উপরে প্রভুত্ব করে। আবার তাদের উচ্চপদস্থ কর্মচারীরা সেই শাসকদের উপরে কর্তৃত্ব করে।
43 Amma ba haka zai kasance a tsakaninku ba. Duk wanda ya ke son zama babba a cikinku, lalle ne ya zama baranku.
তোমাদের ক্ষেত্রে সেরকম হবে না। বরং, কেউ যদি তোমাদের মধ্যে মহান হতে চায়, তাকে অবশ্যই তোমাদের দাস হতে হবে।
44 Duk wanda ya ke so ya shugabance ku lalle ne ya zama bawan kowa.
আর যে প্রধান হতে চায়, সে অবশ্যই সকলের ক্রীতদাস হবে।
45 Saboda haka ne Dan mutum ya zo ba domin a bauta masa ba, sai dai domin shi yayi bautar, ya kuma ba da ransa fansa saboda da mutane da yawa.”
কারণ, এমনকি, মনুষ্যপুত্রও সেবা পেতে আসেননি, কিন্তু সেবা করতে ও অনেকের পরিবর্তে নিজের প্রাণ মুক্তিপণস্বরূপ দিতে এসেছেন।”
46 Sa'adda suka iso Yariko, yana fita daga Yariko kenan, shi da almajiransa, da wani babban taro, sai ga wani makaho mai bara, mai suna Bartimawas dan Timawas yana zaune a gefen hanya.
এরপর তাঁরা যিরীহোতে এলেন। যীশু ও তাঁর শিষ্যেরা যখন অনেক লোকের সঙ্গে নগর ত্যাগ করে চলে যাচ্ছেন, তখন বরতীময় নামে এক ব্যক্তি পথের ধারে বসে ভিক্ষা করছিল। সে ছিল তীময়ের পুত্র।
47 Da ya ji Yesu Banazare ne, ya fara daga murya yana cewa, ''Ya Yesu, Dan Dauda, kaji tausayina''
যখন সে শুনতে পেল, তিনি নাসরতের যীশু, সে চিৎকার করে বলতে লাগল, “দাউদ-সন্তান যীশু, আমার প্রতি কৃপা করুন।”
48 Mutane da yawa suka kwabe shi, cewa yayi shiru. Sai ya kara daga murya kwarai da gaske, yana cewa, Ya Dan Dauda ka yi mani jinkai, ka ji tausayina!”
অনেকে তাকে ধমক দিল ও চুপ করতে বলল, কিন্তু সে আরও বেশি চিৎকার করে বলতে লাগল, “হে দাউদের সন্তান, আমার প্রতি কৃপা করুন।”
49 Yesu ya tsaya ya ce, ku kirawo shi. Su kuwa suka kirawo makahon suka ce masa. ''Albishrinka, ta so! Yana kiranka.''
যীশু থেমে বললেন, “ওকে ডাকো।” তাই তারা সেই অন্ধ লোকটিকে ডেকে বলল, “ওহে, সাহস করো, ওঠো, তিনি তোমাকে ডাকছেন!”
50 Makahon ya yar da mayafinsa, ya zaburo wurin Yesu.
সে তার নিজের পোশাক একদিকে ছুঁড়ে ফেলে তার পায়ে লাফ দিয়ে উঠে দাঁড়াল ও যীশুর কাছে এল।
51 Yesu ya tambaye shi, ya ce, '' me ka ke so in yi maka?'' Makahon ya ce, ''Malam in sami gani.''
যীশু তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কী চাও, আমি তোমার জন্য কী করব?” অন্ধ লোকটি বলল, “রব্বি, আমি যেন দেখতে পাই।”
52 Yesu ya ce masa. ''Yi tafiyarka, bangaskiyarka ta warkar da kai.'' Nan take idanunsa suka bude, ya bi Yesu, suka tafi tare.
যীশু বললেন, “যাও, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে।” তখনই সে তার দৃষ্টিশক্তি লাভ করল ও সেই পথে যীশুকে অনুসরণ করল।

< Markus 10 >