< Ibraniyawa 11 >

1 Bangaskiya ita ce tabbatawar al'muran da muke begensu. Ita ce tabbatawar al'amuran da idanu basu gani.
এখন বিশ্বাস হল, যা আমরা আশা করি, সে বিষয়ের নিশ্চয়তা এবং যা আমরা দেখতে পাই না, তার অস্তিত্ব সম্পর্কে সুনিশ্চিত হওয়া।
2 Domin ta wurin ta ne kakanninmu suka sami yardar Allah.
এই কারণেই প্রাচীনকালের লোকেরা প্রশংসিত হয়েছিলেন।
3 Ta wurin ta ne aka hallicci duniya da umarnin Allah, har ma abubuwan da ake gani ba'a yi su daga abubuwan da suka kasance ba. (aiōn g165)
বিশ্বাসে আমরা বুঝতে পারি যে, সমগ্র বিশ্ব ঈশ্বরের আদেশে রচিত হয়েছিল; যার ফলে, যা কিছু এখন আমরা দেখি, তা কোনো দৃশ্য বস্তু থেকে নির্মিত হয়নি। (aiōn g165)
4 Ta dalilin bangaskiya ne Habila ya mikawa Allah hadaya da ta fi dacewa fiye da ta Kayinu. Don haka ne kuma aka yaba masa akan cewa shi adali ne. Ya sami yardar Allah sabili da sadakarsa da ya bayar. Don haka kuma, harwayau Habila yana magana, ko da shike ya rigaya ya mutu.
বিশ্বাসে হেবল কয়িনের চেয়ে উৎকৃষ্ট বলি ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন। বিশ্বাসেই তিনি ধার্মিক বলে প্রশংসিত হয়েছিলেন, যখন ঈশ্বর তাঁর বলিদানের সপক্ষে কথা বলেছিলেন। যদিও তিনি মৃত, তবু আজও বিশ্বাসের দ্বারা তিনি কথা বলে চলেছেন।
5 Ta dalilin bangaskiya aka dauki Anuhu zuwa sama domin kar ya ga mutuwa. “Ba a same shi ba kuwa, domin Allah ya dauke shi.” Kamin a dauke shi an shaida da cewa ya faranta wa Allah zuciya.
বিশ্বাসেই হনোককে এই জীবন থেকে তুলে নেওয়া হয়েছিল, “এই কারণে তিনি মৃত্যুর অভিজ্ঞতা লাভ করেননি। তাঁর সন্ধান পাওয়া গেল না, কারণ ঈশ্বর তাঁকে তুলে নিয়েছিলেন।” ঊর্ধ্বে নীত হওয়ার পূর্বে, ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন বলে তিনি প্রশংসিত হয়েছিলেন।
6 Zai yi wuya matuka a faranta wa Allah zuciya in ba tare da bangaskiya ba. Domin ya kamata dukkan wanda zai zo ga Allah, tilas ne ya bada gaskiya da kasancewar sa, kuma shi mai sakamako ne ga dukkan masu nemansa.
কিন্তু বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। কারণ যে ব্যক্তি তাঁর সান্নিধ্যে আসে, তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে, তিনি আছেন এবং যারা আন্তরিকভাবে তাঁর অন্বেষণ করে, তিনি তাদের পুরস্কার দেন।
7 Ta dalilin bangaskiya Nuhu, ya karbi sako daga Allah akan al'amuran da ba'a gani ba, ta wurin girmamawa da rawar jiki. ya gina jirgin ruwa domin ya ceci iyalan sa. Dalilin haka kwa, Allah ya hallakar da duniya, Nuhu kwa ya gaji adalci wadda ke bisa ga bangaskiya.
বিশ্বাসে নোহ, যেসব বিষয় তখনও প্রত্যক্ষ হয়নি, সেগুলি সম্পর্কে সতর্কবাণী লাভ করে তাঁর পরিবারকে রক্ষা করার জন্য ভক্তিপূর্ণ ভয়ে তাঁর বিশ্বাসের দ্বারা একটি জাহাজ নির্মাণ করলেন। বিশ্বাসের দ্বারা তিনি জগৎকে অপরাধী সাব্যস্ত করলেন এবং বিশ্বাসের দ্বারা যে ধার্মিকতা লাভ করা যায়, তিনি তার উত্তরাধিকার হলেন।
8 Ta dalilin bangaskiya ne Ibrahim, sa'an da aka kira shi, ya yi biyayya sai ya tafi wurin da zai karba a matsayin gado. Ya kwa fita bai ma san inda za shi ba.
বিশ্বাসেই অব্রাহাম, যে স্থান তিনি ভাবীকালে উত্তরাধিকার হিসেবে লাভ করবেন, সেই স্থানে যাওয়ার আহ্বান পেয়ে গন্তব্যস্থান না জেনেই, বাধ্যতার সঙ্গে সেই স্থানে গেলেন।
9 Ta dalilin bangaskiya kuma ya zauna bare a kasar alkawari. Ya yi zama cikin Alfarwa tare da Ishaku da Yakubu, magadan alkawari guda tare da shi.
এমনকি তিনি যখন সেই দেশে পৌঁছালেন যা ঈশ্বর তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেখানে বিশ্বাসে বাস করলেন—কারণ তিনি সেখানে ছিলেন বিদেশি আগন্তুকের মতো, তিনি তাঁবুতে বাস করলেন। আর ইস্‌হাক ও যাকোব তাঁর মতো তাঁবুতে বাস করলেন, যাঁরা তাঁর সঙ্গে একই প্রতিশ্রুতির উত্তরাধিকার ছিলেন।
10 Domin yana hangar birnin da ke da tushi, Birnin da mai zaiyanar sa da ginin sa shine Allah.
কারণ তিনি ভিত্তিযুক্ত সেই নগরের প্রতীক্ষায় ছিলেন, ঈশ্বরই যার স্থপতি ও নির্মাতা।
11 Ta dalilin bangaskiya, Ibrahim ya sami haihuwa ko da shike shi da matarsa Saratu sun yi nisa a cikin shekaru, kuma Saratu bakarariya ce, ta kuma wuce lokacin haihuwa. Tun da shike sun amince da wanda ya yi musu alkawari mai aminci ne.
বিশ্বাসে সারা, যিনি বন্ধ্যা ছিলেন—তিনি মা হওয়ার সক্ষমতা লাভ করেছিলেন, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তাঁকে বিশ্বস্ত মনে করেছিলেন।
12 Sabo da haka, ta wurin mutumin nan daya, wanda ya ke kamar matacce ne, aka haifi zuriya mai dimbin yawa, su ka yawaita kamar taurari a sama kamar yashi a bakin teku, wanda ba shi kidayuwa.
আর তাই এই এক ব্যক্তি থেকে অর্থাৎ এক মৃতপ্রায় ব্যক্তি থেকে আকাশের তারার মতো বহুসংখ্যক এবং সমুদ্রতটের বালির কণার মতো অগণিত বংশধর উৎপন্ন হল।
13 Dukkan su kuwa suka mutu a cikin bangaskiya ba tare da sun karbi alkawarin ba. Maimakon haka, sun hango, kuma sun marabcesu daga nesa, sai suka amince su baki ne kuma matafiya ne a duniya.
এই সমস্ত লোক মৃত্যুবরণ করলেও, তাঁদের কাছে দেওয়া ঈশ্বরের প্রতিশ্রুতিতে তাঁরা বিশ্বাস করেছিলেন। প্রতিশ্রুত দান তাঁরা লাভ করেননি; তাঁরা শুধু সেগুলি দেখেছিলেন এবং দূর থেকে সেগুলিকে স্বাগত জানিয়েছিলেন। তাঁরা স্বীকার করেছিলেন, এই পৃথিবীতে তাঁরা বহিরাগত ও আগন্তুক মাত্র।
14 Gama wadanda suka yi furci haka sun nuna a fili cewa suna bidar kasa ta kansu.
যাঁরা এসব কথা বলেন, তাঁরা স্পষ্ট ব্যক্ত করেন যে, তাঁরা নিজেদের জন্য একটি দেশের অনুসন্ধান করছেন।
15 Da kamar suna tunanin kasar da suka fita daga ciki, da sun sa mi damar komawa.
তাঁরা যদি তাদের ফেলে-আসা দেশের কথা ভাবতেন, তাহলে ফিরে যাওয়ার সুযোগ তাঁরা পেতেন।
16 Amma kamar yadda yake, sun bukaci kasa mafi dacewa, wato, wadda take a sama. Saboda haka ne Allah bai ji kunyar a kira shi Allahnsu ba, da shike ya shirya birni dominsu.
বরং, তাঁরা এর চেয়েও উৎকৃষ্ট, এক স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করেছিলেন। তাই ঈশ্বর, তাঁদের ঈশ্বর বলে অভিহিত হতে লজ্জাবোধ করেননি, কারণ তাঁদের জন্য তিনি এক নগর প্রস্তুত করে রেখেছেন।
17 Ta dalilin bangaskiya ne Ibrahim, sa'adda aka yi masa gwaji, akan ya mika Ishaku dansa hadaya.
বিশ্বাসে অব্রাহাম, ঈশ্বর যখন তাঁকে পরীক্ষা করলেন, তিনি ইস্‌হাককে বলিরূপে উৎসর্গ করলেন। যিনি বিভিন্ন প্রতিশ্রুতি লাভ করেছিলেন, তিনি তাঁর একমাত্র ও অনন্য পুত্রকে বলি দিতে উদ্যত হয়েছিলেন,
18 Shi ne kuwa makadaicin dansa, wanda aka yi alkawari da cewa, “Ta wurinsa ne za a kira zuriyarka.”
যদিও ঈশ্বর তাঁকে বলেছিলেন, “ইস্‌হাকের মাধ্যমেই তোমার বংশ পরিচিত হবে।”
19 Ibrahim ya yi tunani da cewa Allah na da ikon tada Ishaku ko daga cikin matattu ma, haka kuwa yake a misalce, daga matattun ne ya sake karbarsa.
অব্রাহাম যুক্তিবিবেচনা করেছিলেন যে, ঈশ্বর মৃত মানুষকেও উত্থাপিত করতে পারেন, তাই আলংকারিকরূপে বলা যেতে পারে, তিনি মৃত্যু থেকে ইস্‌হাককে ফিরে পেয়েছিলেন।
20 Ta dalilin bangaskiya ne kuma Ishaku ya albarkaci Yakubu da Isuwa game da abubuwan da ke zuwa a gaba.
বিশ্বাসে ইস্‌হাক, যাকোব ও এষৌকে, তাঁদের ভাবীকাল সম্পর্কে আশীর্বাদ করেছিলেন।
21 Dalilin bangaskiya ne Yakubu, sa'adda yake bakin mutuwa, ya albarkaci 'ya'yan Yusufu dukkansu biyu. Yakubu ya yi ibada, yana tokare a kan sandarsa.
বিশ্বাসে যাকোব, মৃত্যুর সময় যোষেফের উভয় পুত্রকে আশীর্বাদ করেছিলেন এবং তাঁর লাঠির ডগার উপর হেলান দিয়ে উপাসনা করেছিলেন।
22 Ta dalilin bangaskiya Yusufu, sa'adda karshensa ya kusa, ya yi magana game da fitar 'ya'yan Isra'ila daga Masar har ya umarce su game da kasussuwansa.
বিশ্বাসে যোষেফ, যখন তাঁর অন্তিমকাল ঘনিয়ে এল, তিনি মিশর থেকে ইস্রায়েলীদের নির্গমনের কথা বলেছিলেন এবং তাঁর হাড়গোড় সেখানে কবর দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছিলেন।
23 Ta dalilin bangaskiya Musa, sa'adda aka haife shi, iyayensa suka 'boye shi kimanin watanni uku domin kyakkyawan yaro ne shi, kuma basu ji tsoron dokar sarki ba.
বিশ্বাসে মোশির বাবা-মা, জন্মের পরে তিন মাস তাঁকে লুকিয়ে রেখেছিলেন, কারণ তাঁরা লক্ষ্য করেছিলেন, তিনি কোনও সাধারণ শিশু ছিলেন না। তাঁরা রাজার হুকুমনামায় ভীত হননি।
24 Ta dalilin bangaskiya ne kuma Musa, sa'adda ya girma, yaki a kira shi 'dan diyar Fir'auna.
বিশ্বাসে মোশি বড়ো হয়ে উঠলে, ফরৌণের মেয়ের পুত্র বলে পরিচিত হতে অস্বীকার করলেন।
25 A maimakon haka, ya amince ya sha azaba tare da jama'ar Allah, a kan shagali da annashuwar zunubi na karamin lokaci.
তিনি পাপের ক্ষণস্থায়ী সুখ ভোগ করার বদলে, ঈশ্বরের প্রজাদের সঙ্গে নির্যাতন ভোগ করাই শ্রেয় বলে মনে করলেন।
26 Ya fahimci cewa wulakanci domin bin Almasihu babbar wadata ce fiye da dukiyar Masar. Gama ya kafa idanunsa a kan sakamakon da ke gaba.
মিশরের ঐশ্বর্যের চেয়ে খ্রীষ্টের জন্য অপমান ভোগ করাকে তিনি আরও বেশি মূল্যবান বলে মনে করলেন, কারণ তিনি তাঁর দৃষ্টি ভাবী পুরস্কারের প্রতিই নিবদ্ধ রেখেছিলেন।
27 Ta dalilin bangaskiya Musa ya bar Masar. Bai ji tsoron fushin sarki ba, ya jure kamar yana ganin wannan da ba a iya ganinsa
রাজার ক্রোধ ভয় না করে, তিনি বিশ্বাসে মিশর ত্যাগ করলেন। যিনি দৃষ্টির অগোচর, তিনি তাঁকে দেখেছিলেন বলে অবিচল ছিলেন।
28 Ta dalilin bangaskiya ya yi idin ketarewa da kuma yayyafa jini, domin kada mai hallaka 'ya'yan fari ya taba 'ya'yan fari na Isra'ila.`
বিশ্বাসে তিনি নিস্তারপর্ব পালন ও রক্তসিঞ্চন করলেন, যেন প্রথমজাতদের ধ্বংসকারী দূত ইস্রায়েলের প্রথমজাতদের স্পর্শ না করেন।
29 Ta dalilin bangaskiya suka haye baharmaliya kamar bushashiyar kasa. Sa'adda Masarawa su ka yi kokarin hayewa, bahar din ta hadiye su.
বিশ্বাসে ইস্রায়েলী লোকেরা শুষ্ক ভূমির মতো লোহিত সাগর পার হয়ে গেল, কিন্তু মিশরীয়রা তা করতে গিয়ে সাগরে তলিয়ে গেল।
30 Ta dalilin bangaskiya ganuwar Yeriko ta fadi, bayan sun kewaya ta har kwana bakwai.
বিশ্বাসে যিরীহোর প্রাচীর পড়ে গেল, যখন ইস্রায়েলী লোকেরা সেগুলির চারদিকে সাত দিন ধরে প্রদক্ষিণ করল।
31 Ta dalilin bangaskiya Rahab karuwan nan bata hallaka tare da marasa biyayya ba, don ta saukar da masu leken asirin kasa a gidanta, ta kuma sallame su lafiya.
বিশ্বাসে পতিতা রাহব, গুপ্তচরদের স্বাগত জানিয়েছিল বলে, যারা অবাধ্য হয়েছিল, তাদের সঙ্গে সে নিহত হয়নি।
32 Me kuma za mu ce? Gama lokaci zai kasa mini idan zan yi magana game da Gidiyon, Barak, Samson, Yefta, Dauda, Sama'ila, da annabawa.
আমি আর কত বলব? গিদিয়োন, বারক, শিমশোন, যিপ্তহ, দাউদ, শমূয়েল ও ভাববাদীদের সম্পর্কে বলার মতো সময় আমার নেই।
33 Ta dalilin bangaskiya suka ci nasara kan kasashe, suka yi aikin adalci, sa'annan suka karbi alkawura. Suka rufe bakin zakuna,
বিশ্বাসের মাধ্যমে তাঁরা বিভিন্ন রাজ্য জয় করেছিলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেছিলেন এবং প্রতিশ্রুত বিষয় লাভ করেছিলেন; তাঁরা সিংহের মুখ বন্ধ করেছিলেন,
34 suka kashe karfin wuta, suka tsira daga bakin takobi, suka sami warkaswa daga cutattuka, suka zama jarumawan yaki, sa'annan suka ci nasara akan rundunar sojojin al'ummai.
জ্বলন্ত আগুনের শিখা নিভিয়ে দিয়েছিলেন এবং ধারালো তরোয়াল থেকে নিস্তার পেয়েছিলেন; তাঁদের দুর্বলতা শক্তিতে পরিণত হয়েছিল; তাঁরা যুদ্ধে পরাক্রমী হয়েছিলেন ও পরজাতীয় সৈন্যবাহিনীকে ছত্রভঙ্গ করেছিলেন।
35 Mata kuwa suka karbi matattunsu da aka tayar daga mutuwa. Aka azabtar da wadansu, ba su nemi yancin kansu ba, domin suna begen tashi daga mattatu.
নারীরা তাঁদের মৃতজনেদের ফিরে পেয়েছিলেন, তাঁদের পুনরায় জীবন দান করা হয়েছিল। অন্যেরা যন্ত্রণাভোগ করেছিলেন এবং মুক্ত হতে অস্বীকার করেছিলেন, যেন তাঁরা এক উৎকৃষ্টতর পুনরুত্থানের অংশীদার হতে পারেন।
36 Wadansu kuwa suka sha ba'a da duka da bulala, har ma da sarka da kurkuku.
কেউ কেউ বিদ্রুপ ও বেতের আঘাত সহ্য করেছিলেন, অন্যেরা বন্দি ও কারারুদ্ধ হয়েছিলেন।
37 A ka jejjefe su. Aka tsaga su kashi biyu da zarto. A ka karkashe su da takobi. Su na yawo sanye da buzun tumakai da na awaki, suka yi hijira, suka takura, suka wulakantu.
তাঁদের পাথর দিয়ে আঘাত করা হয়েছিল; করাত দিয়ে দু-খণ্ড করা হয়েছিল; তরোয়ালের আঘাতে হত্যা করা হয়েছিল। তাঁরা মেষের ছাল ও ছাগলের ছাল পরে ঘুরে বেড়াতেন; তাঁরা দীনদরিদ্রের মতো ও অত্যাচারিত ও দুর্ব্যবহারের শিকার হতেন।
38 Duniya ma ba ta dauke su a matsayin komai ba. Suka yi ta yawo a jazza, da duwatsu, da kogwanni, da kuma ramummuka.
এই জগৎ তাঁদের জন্য যোগ্য স্থান ছিল না; তাঁরা বিভিন্ন মরুভূমিতে, পাহাড়-পর্বতে, গুহায় ও মাটির গর্তে আশ্রয় নিতেন।
39 Ko da yake mutanen nan amintattun Allah ne domin bangaskiyarsu, basu karbi cikar alkawarin ba tukunna.
এরা সবাই বিশ্বাসের জন্য প্রশংসা লাভ করেছিলেন, তবুও এরা কেউই প্রতিশ্রুত বিষয় লাভ করেননি।
40 Domin Allah ya shirya mana wani abu mafi kyau ba kuwa za su kammala ba sai tare da mu.
ঈশ্বর উৎকৃষ্টতর কিছু আমাদের জন্য পরিকল্পনা করেছিলেন, যেন আমাদেরই সঙ্গে মিলিতভাবে তাঁদের সিদ্ধতা দান করা হয়।

< Ibraniyawa 11 >