< Rut 1 >
1 A kwanakin da mahukunta suke mulki an yi yunwa a ƙasar, sai wani mutum daga Betlehem a Yahuda tare da matarsa da’ya’yansu maza biyu, suka tafi su yi zama na ɗan lokaci a ƙasar Mowab.
১আর বিচারকর্ত্তৃগনের শাসনের দিনের একবার দেশে দূর্ভিক্ষ হয়। আর বৈৎলেহম-যিহূদার একটি লোক, তার স্ত্রী ও দুই ছেলে মোয়াব দেশে বাস করতে যায়।
2 Sunan mutumin, Elimelek ne, sunan matarsa Na’omi; sunayen’ya’yan nan nasu biyu, su ne Malon da Kiliyon. Su Efratawa ne daga Betlehem ta Yahuda. Suka kuwa tafi Mowab suka zauna a can.
২সেই লোকটী নাম ইলীমেলক, তার স্ত্রীর নাম নয়মী এবং তার দুই ছেলের নাম মহলোন ও কিলিয়োন; এরা বৈৎলেহম-যিহূদা নিবাসী ইফ্রাথীয়। এরা মোয়াব দেশে গিয়ে সেখানে থেকে গেল।
3 To, Elimelek mijin Na’omi ya rasu, aka bar ta da’ya’yanta maza biyu.
৩পরে নয়মীর স্বামী ইলীমেলক মারা গেল, তাতে সে ও তার দুই ছেলে অবশিষ্ট থাকল।
4 Suka auri mata Mowabawa, sunan ɗaya Orfa ɗayan kuma Rut. Bayan sun zauna a can kamar shekara goma,
৪পরে সেই দুইজনে দুই মোয়াবীয়া মেয়েকে বিয়ে করল। এক জনের নাম অর্পা আরেকজনের নাম রূত। আর তারা অনুমান দশ বছর ধরে সেই জায়গায় বাস করল।
5 sai Malon da Kiliyon suka mutu su ma, aka kuma bar Na’omi babu’ya’yanta maza biyu da kuma mijinta.
৫পরে মহলোন ও কিলিয়োন এই দুই জনই মরে গেল, তাতে নয়মী স্বামীহীন ও পুত্রহীন হয়ে অবশিষ্টা থাকল।
6 Sa’ad da ta ji a Mowab cewa Ubangiji ya zo don yă taimaki mutanensa ta wurin tanada musu da abinci, sai Na’omi tare da surukanta suka shirya su koma gida daga can.
৬তখন সেই দুই ছেলের স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে মোয়াব দেশ থেকে ফিরে যাবার জন্য উঠল; কারণ সে মোয়াব দেশে শুনতে পেয়েছিল যে, সদাপ্রভু নিজের প্রজাদের সাহায্য করে তাদেরকে খাবার দিয়েছেন।
7 Tare da surukanta biyu suka bar inda suka zauna suka kuma kama hanya da za tă komar da su zuwa ƙasar Yahuda.
৭সে ও তার দুই ছেলের স্ত্রী নিজের বাসস্থান থেকে বের হল এবং যিহূদা দেশে ফিরে যাবার জন্য পথে চলতে লাগল।
8 Sai Na’omi ta ce wa surukanta biyu, “Ku koma, kowannenku, zuwa gidan mahaifiyarta. Bari Ubangiji yă nuna muku alheri yadda kuka nuna wa matattun nan da kuma gare ni.
৮তখন নয়মী দুই ছেলের স্ত্রীদেরকে বলল, “তোমরা নিজের নিজের মায়ের বাড়িতে ফিরে যাও; মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেমন দয়া করেছ, সদাপ্রভু তোমাদের প্রতি সেরকম দয়া করুন।
9 Bari Ubangiji yă sa kowannenku ta sami hutu a gidan wani miji.” Sa’an nan ta sumbace su suka kuma yi kuka da ƙarfi
৯তোমরা উভয়ে যেন স্বামীর বাড়িতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদেরকে এই বর দিন।” পরে সে তাদেরকে চুম্বন করল; তাতে তারা উচ্চঃস্বরে কাঁদল।
10 suka ce mata, “Za mu tafi tare da ke zuwa ga mutanenki.”
১০আর তারা তাকে বলল, “না, আমরা তোমারই সাথে তোমার লোকেদের কাছে ফিরে যাব।”
11 Amma Na’omi ta ce, “Ku koma gida,’ya’yana mata. Don me za ku tafi tare da ni? Zan ƙara samun waɗansu’ya’ya maza da za su zama mazanku ne?
১১নয়মী বলল, “হে আমার বত্সারা, ফিরে যাও; তোমরা আমার সঙ্গে কেন যাবে? তোমাদের স্বামী হবার জন্য এখনো কি আমার গর্ভে সন্তান আছে?
12 Ku koma gida’ya’yana mata; na tsufa ainun da zan sāke samun wani miji. Ko ma na yi tsammani har yanzu ina da bege, ko ma na sami miji a wannan dare na kuma haifi’ya’ya maza,
১২হে আমার বত্সরা, ফিরে চলে যাও; কারণ আমি বৃদ্ধা, আবার বিয়ে করতে পারি না; আর আমার প্রত্যাশা আছে, এই বলে যদি আমি আজ রাতে বিয়ে করি আর যদি ছেলেও প্রসব করি,
13 za ku jira sai sun yi girma? Za ku ci gaba da kasance babu aure saboda su? A’a,’ya’yana mata. Ina da baƙin ciki ƙwarai fiye da ku, domin hannun Ubangiji ya yi gāba da ni!”
১৩তবে তোমরা কি তাদের বয়ঃপ্রাপ্তি পর্যন্ত অপেক্ষা করবে? তোমরা কি সে জন্য বিয়ে করতে নিবৃত্তা থাকবে? হে আমার বত্সরা, তা নয়, তোমাদের জন্য আমার বড় দুঃখ হয়েছে; কারণ সদাপ্রভুর হাত আমার বিরুদ্ধে প্রসারিত হয়েছে।”
14 A kan wannan suka sāke ɓarke da kuka. Sa’an nan Orfa ta sumbaci surukarta ta yi bankwana, amma Rut ta manne mata.
১৪পরে তারা আবার উচ্চঃস্বরে কাঁদল এবং অর্পা নিজের শাশুড়ীকে চুম্বন করল, কিন্তু রূত তার প্রতি অনুরক্তা থাকল।
15 Sai Na’omi ta ce, “Duba,’yar’uwanki ta koma zuwa ga mutanenta da kuma allolinta. Ki koma tare da ita.”
১৫তখন সে বলল, “ঐ দেখ, তোমার যা নিজের লোকেদের ও নিজের দেবতার কাছে ফিরে গেল, তুমিও তোমার জাএর পিছনে পিছনে ফিরে যাও।”
16 Rut Amma Rut ta amsa, “Kada ki roƙe ni in bar ki ko in koma daga gare ki. Inda za ki, zan tafi, kuma inda za ki zauna, zan zauna. Mutanenki, za su zama mutanena kuma Allahnki, zai zama Allahna.
১৬কিন্তু রূত বলল, “তোমাকে ত্যাগ করে যেতে, তোমার পিছনে চলার থেকে ফিরে যেতে, আমাকে অনুরোধ কর না; তুমি যেখানে যাবে, আমিও সেখানে যাব এবং তুমি যেখানে থাকবে, আমিও সেখানে থাকব; তোমার লোকই আমার লোক,
17 Inda za ki mutu zan mutu, zan mutu a can kuma za a binne ni. Bari Ubangiji ya hukunta ni da tsanani sosai, in wani abu in ba mutuwa ce ta raba ke da ni ba.”
১৭তোমার ঈশ্বরই আমার ঈশ্বর; তুমি যেখানে মারা যাবে, আমিও সেখানে মারা যাব, সে জায়গায় (পরে) কবর প্রাপ্ত হব; কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দন্ড দিন।”
18 Sa’ad da Na’omi ta gane cewa Rut ta ƙudura tă tafi tare da ita, sai ta daina nema tă koma.
১৮যখন সে দেখল, তার সঙ্গে যেতে রূত সুনিশ্চিত আছে, তখন সে তাকে আর কিছু বলল না।
19 Saboda haka matan biyu suka ci gaba da tafiya sai da suka isa Betlehem. Da suka isa Betlehem, sai dukan garin ya ruɗe saboda su, matan kuwa suka ce, “Na’omi ce wannan kuwa?”
১৯পরে তারা দুই জন চলতে চলতে শেষে যখন বৈৎলেহমে উপস্থিত হল, তখন তাদের বিষয়ে সমস্ত নগরে জনরব হল; স্ত্রী লোকেরা বলল, “এ কি নয়মী?”
20 Ta ce musu, “Kada ku kira ni Na’omi. Ku kira ni Mara gama Maɗaukaki ya sa raina ya yi ɗaci sosai.
২০সে তাদেরকে বলল, “আমাকে নয়মী [মনোরমা] বল না, বরং মারা [তিক্তা] বলে ডাক, কারণ সর্বশক্তিমান আমার প্রতি খুব তিক্ত ব্যবহার করেছেন।
21 In tafi cikakke, amma Ubangiji ya dawo da ni ba kome. Don me kuke kirana Na’omi? Ubangiji ya wahalshe ni, Maɗaukaki ya kawo mini masifa.”
২১আমি পরিপূর্ণা হয়ে যাত্রা করেছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্যা করে ফিরিয়ে আনলেন। তোমরা কেন আমাকে নয়মী বলে ডাকছ? সদাপ্রভু তো আমার বিপক্ষে প্রমাণ দিয়েছেন, সর্বশক্তিমান আমাকে নিগ্রহ করেছেন।”
22 Na’omi fa ta koma daga Mowab tare da Rut mutuniyar Mowab, surukarta, suka kai Betlehem a lokacin da ake fara girbin sha’ir.
২২এই ভাবে নয়মী ফিরে আসল, তার সঙ্গে তার ছেলের স্ত্রী মোয়াবীয়া রূত মোয়াব দেশ থেকে আসল; যব কাটা আরম্ভ হলেই তারা বৈৎলেহমে উপস্থিত হল।